ভূপ্রাকৃতিক অঞ্চল/স্তর
| চিহ্ন | উদ্দীপকের বিবরণ |
|---|---|
| ক | নদীর পলি দ্বারা গঠিত সমভূমি |
| খ | পর্বতের নিচে প্রায় ৪০ কি.মি. গভীর; গ্রানাইট ও ব্যাসল্ট দিয়ে গঠিত |
১.
পাদদেশীয় মালভূমি কাকে বলে?
লোয়েস সমভূমি বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'খ' স্তরটির বর্ণনা দাও।
উদ্দীপকের 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটির প্রকারভেদ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পর্বতের পাদদেশে একদিকে উপকূলীয় অঞ্চল বা সমভূমি এবং অপরদিকে খাড়া ঢালবিশিষ্ট উঁচু টেবিলাকৃতির ভূমিকে পাদদেশীয় মালভূমি বলে।
(খ)
বায়ু এক স্থান থেকে অন্যস্থানে সূক্ষ্ম ধূলিকণা, বালুকণা বহন করে সঞ্চয় করতে থাকে এবং কালক্রমে সমভূমির সৃষ্টি হয়। মরুভূমির বালু বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন- চীনের পূর্বদিকে হোয়াংহো নদীর উপত্যকায় বহুদূর বিস্তৃত অঞ্চলে গোবি মরুভূমির মৃত্তিকা সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে উঠেছে।
(গ)
খ-এর বর্ণনায় পর্বতের নিচে প্রায় ৪০ কিলোমিটার গভীরতা, গ্রানাইট ও ব্যাসল্টের উল্লেখ ভূত্বকের ইঙ্গিত দেয়। মহাদেশীয় ভূত্বক তুলনামূলক পুরু, মহাসাগরীয় ভূত্বক পাতলা। তবে lithosphere বা শিলামণ্ডল বলতে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের কঠিন অংশ একত্রে বোঝায়; একে শুধু ভূত্বকের সমার্থক করা ঠিক নয়। উৎসের পরিভাষাগত অসংগতি চিহ্নিত রাখা হলো।
(ঘ)
উদ্দীপকে 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটি হলো পলল সমভূমি। এটি একটি সঞ্চয়জাত ভূমিরূপ। সাধারণত নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে সমভূমি গঠিত হয়। এরূপ পলিগঠিত সমভূমিকে পলল সমভূমি বলে। সঞ্চয়ের স্থানভেদে এ জাতীয় সমভূমি তিন প্রকারের। যথা (i) পাদদেশীয় পলল সমভূমি, (ii) প্লাবন সমভূমি ও (iii) বদ্বীপ সমভূমি।
নদী পাহাড়ি অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসলে নদীর স্রোতের গতিবেগ হঠাৎ হ্রাস পায়। ফলে নদীর বহন ক্ষমতাও অনেক কমে যায়। এ পর্যায়ে নদীবাহিত মোটা দানার পলি, কাঁকর, বোল্ডার ইত্যাদি পাহাড়ের পাদদেশে ব্যাপক সঞ্চিত হয়ে পললপাখা, পলন কোণ, বাজাদা প্রভৃতি গঠন করে এবং এগুলো একসাথে মিলিত হয়ে পাদদেশীয় পলল সমভূমি আকার ধারণ করে।
অন্যদিকে নদীর বন্যার সময় স্রোতের সাথে পলি, বালু, কাঁকর প্রভৃতি তার গতিপথের দুই পাশের অপেক্ষাকৃত নিম্নভূমিতে জমা হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি করে। প্লাবন সমভূমির বিস্তার নির্ভর করে নদী অববাহিকা অঞ্চলের প্রকৃতি ও বন্যার ব্যাপকতার ওপর। সাধারণত পর্বত পাদদেশ থেকে যতই সমুদ্রের দিকে যাওয়া যায় ততই প্লাবন সমভূমির বিস্তার বাড়তে থাকে।
পলল সমভূমির আরেকটি অংশ হলো বদ্বীপ সমভূমি। নদীবাহিত বালি, পলি, কাঁকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হতে হতে গভীর সমুদ্রে যে সমভূমির সৃষ্টি করে তাকে বদ্বীপ সমভূমি বলে। এটি নদীর গতিপথের শেষ পর্যায় তথা বার্ধক্য পর্যায়ে সঞ্চয়ের ফলে ব-আকৃতির সমভূমির সৃষ্টি করে।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত পলল সমভূমিগুলো নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে নদীর গতি প্রবাহ ও মৃত্তিকার প্রকৃতির ওপর ভিত্তি করে এরূপ সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি করেছে।