মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬

এইচএসসি · ভূগোল ১ম পত্র

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
১. লোয়েস সমভূমি কাকে বলে?
ভূমিকম্পের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? বর্ণনা কর।
উদ্দীপকের 'ক' ও 'খ' স্তরের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নদী, হিমবাহ প্রভৃতির ন্যায় বায়ুও এক স্থান থেকে অন্য স্থানে সূক্ষ্ম ধূলিকণা, বালুকণা প্রভৃতি বহন করে সঞ্চয় করতে থাকে এবং কালক্রমে সমভূমির সৃষ্টি করে যাকে লোয়েস সমভূমি বলা হয়।
(খ)

ভূমিকম্প প্রধানত পৃথিবীর অভ্যন্তরে শিলাচ্যুতির কারণে ঘটে। এর প্রধান কারণগুলো হলো:

পাতসঞ্চালন অর্থাৎ ভূত্বকের পাতগুলো একে অপরের দিকে এগিয়ে আসলে বা দূরে সরে গেলে প্রবল ঘর্ষণে ভূমিকম্প হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে লাভা বের হওয়ার সময় সংলগ্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়। ভূগর্ভে শিলা স্তরে ফাটল বা স্থানচ্যুতি ঘটলে প্রচুর শক্তি নির্গত হয়, যা ভূমিকম্পের সৃষ্টি করে।

(গ)

উদ্দীপকে উল্লিখিত পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বা গঠন বিষয়টি প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা শাখায় আলোচিত হয়।

ভূমিরূপ বিদ্যা ভূত্বকের পরিবর্তন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং এর উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করে। যেহেতু উদ্দীপকের চিত্রটি পৃথিবীর বিভিন্ন স্তরের (অশ্মমণ্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল) গঠন এবং গভীরতা নির্দেশ করছে, তাই এটি সরাসরি এই শাখার অন্তর্ভুক্ত। এই শাখায় পৃথিবীর প্লেট টেকটোনিক্স, আগ্নেয়গিরি এবং ভূঅভ্যন্তরীণ তাপ ও চাপের প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। ভূপৃষ্ঠে আমরা যে পাহাড়, পর্বত বা মালভূমি দেখি, তার মূল কারণ লুকিয়ে আছে পৃথিবীর অভ্যন্তরে গুরুমণ্ডলে। গুরুমন্ডলের পরিচলন স্রোত এবং পাত সঞ্চালনের ফলে ভূ-প্রকৃতিতে যে পরিবর্তন আসে, তা ভূমিরূপ বিদ্যার মূল পাঠ্য বিষয়।

সুতরাং বলা যায়, পৃথিবীর বাহ্যিক রূপ বোঝতে হলে এর অভ্যন্তরীণ গঠন জানা আবশ্যক, আর এই আবশ্যিক জ্ঞানটিই প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা শাখা আমাদের প্রদান করে।

(ঘ)
উৎসের বাইরের স্তরটি ভূত্বক বোঝায়; আধুনিক অর্থে lithosphere বা শিলামণ্ডল হলো ভূত্বক ও গুরুমণ্ডলের উপরের কঠিন অংশ একত্রে। ভূত্বক তুলনামূলক পাতলা ও সিলিকেট শিলাসমৃদ্ধ। কেন্দ্রমণ্ডল প্রায় ২,৯০০ কিলোমিটার গভীরতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত; প্রধান উপাদান লোহা ও নিকেল। বাইরের কেন্দ্রমণ্ডল তরল এবং ভেতরের কেন্দ্রমণ্ডল কঠিন। সুতরাং গঠন, অবস্থান, ঘনত্ব ও ভৌত অবস্থায় স্তরগুলোর পার্থক্য রয়েছে। গুরুমণ্ডল ভূত্বকের নিচ থেকে প্রায় ২,৯০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এটি প্রধানত ম্যাগনেসিয়াম ও লৌহসমৃদ্ধ সিলিকেট শিলায় গঠিত; পুরো স্তর ব্যাসল্ট বা তরল লাভা নয়। অধিকাংশ কঠিন হলেও দীর্ঘ ভূতাত্ত্বিক সময়ে ধীরে বিকৃত ও প্রবাহিত হয়। গভীরতার সঙ্গে চাপ, তাপ ও ঘনত্ব পরিবর্তিত হয়।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
২. সুনামি শব্দের অর্থ কী?
বিচূর্ণীভবন ও নগ্নীভবনের পার্থক্য ব্যাখ্যা কর।
চিত্রে নির্দেশিত 'ক' ও 'খ' অঞ্চলের বর্ণনা দাও।
চিত্রের 'গ' চিহ্নিত অঞ্চলের বৈশিষ্ট্য ও গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সুনামি অর্থ বন্দরের ঢেউ। জাপানি ভাষায় পোতাশ্রয়ের ঢেউ।
(খ)

যান্ত্রিক রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণবিচূর্ণ হয়। অন্যদিকে বিচূর্ণীভূত পদার্থসমূহ ক্ষয়সাধনের ফলে অপসারিত 'হলে নিচের অবিকৃত শিলা নগ্ন হয়। তাই বিচূর্ণীকরণ ও নগ্নীভবনের সাথে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য বিদ্যমান।

শিলারাশির চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে। বিচূর্ণীভবনের ফলে ভূত্বকের উপরিস্তরের শিলা ভেঙেচুরে শিথিল হয়ে পড়ে কিন্তু অপসারিত হয় না। অন্যদিকে, বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় এবং পরে ক্ষয়ীভবনের দ্বারা এ শিলা অপসারিত হলে নিচের শিলারাশি নগ্ন হয়ে পড়ে। এরূপ কার্যকে বলা হয় নগ্নীভবন। বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবনের মিলিত কাজই নগ্নীভবন।

(গ)

চিত্রে নির্দেশিত 'ক' অঞ্চলটি হলো বরেন্দ্রভূমি এবং 'খ' অঞ্চলটি হলো মধুপুর ও ভাওয়ালের গড়। এগুলো প্লাইস্টোসিন কালের সোপান সমভূমির অন্তর্গত।

বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে এ বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার বা ৩,৬৩৪ বর্গমাইল। বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় ৬ থেকে ১২ মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং ধূসর ও লালচে। এ অঞ্চলে গভীর খাতবিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে। এগুলো খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী। কৃষিজ ফসলের মধ্যে ধানই প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে।

টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধ্যবর্তী মধুপুর এবং গাজীপুর জেলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল অবস্থিত। এর আয়তন প্রায় ৪,১০৫ বর্গকিলোমিটার। উত্তর দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার এবং দক্ষিণে ৬ মিটার। এ অঞ্চলটি পাহাড়ের ক্ষয়িত অংশবিশেষ। অনেকে এ অঞ্চলকে 'নদীসোপান' আবার কেউ কেউ 'উত্থিত বদ্বীপও' বলেন। এখানে পত্র পতনশীল বৃক্ষের বনভূমি গড়ে উঠেছে। এ বনভূমির প্রধান বৃক্ষ গজারি বা শাল। এ অঞ্চলের মাটির রং লালচে ও ধূসর। মূলত অঞ্চলটি ক্ষয়জাত সমভূমি। প্লাইস্টোসিনকালে নদী ও বায়ুপ্রবাহের ক্ষয়ক্রিয়ায় এ ভূমিরূপ গড়ে উঠেছে।

(ঘ)

উদ্দীপকের চিত্রের 'গ' চিহ্নিত অঞ্চলটি হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেগুলো টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত।

রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমি সমৃদ্ধ বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বৈচিত্র্যময় ও অপরূপ করে তুলেছে। ভাঁজগ্রস্ত এ পাহাড়গুলো উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত। পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান। এ উপত্যকা দিয়ে পার্বত্য নদীগুলো পাহাড়সমূহ বরাবর প্রবাহিত হয়েছে এবং পরে মোড় ফিরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এ নদীগুলো হলো কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি।

পাহাড়ি এলাকার নদীগুলো বেশ খরস্রোতা, তাই পানিবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ফলে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন সহজ হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড পাহাড়ের গায়ে কতিপয় উষ্ণ প্রস্রবণ আছে। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ৬১০ মিটার। কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি। বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহ থাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। পাহাড়িয়া অঞ্চলের কারণে এ অঞ্চলে অনেকগুলো নদী জালের মতো বিস্তৃত। তাছাড়া পাহাড়সমূহের চারদিকে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। এগুলো অঞ্চলটিকে চিরসবুজ রাখতে সহায়তা করছে।

পাহাড়িয়া অঞ্চলের ভেতরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করছে। পাহাড়িয়া অঞ্চল ঢালু হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। যার কারণে এ অঞ্চলে চা বাগান গড়ে ওঠেছে। অন্যদিকে পাহাড়িয়া নদীর ঝর্ণাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হয়েছে। এছাড়া এখানকার বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এখানকার উদ্ভিদ যেমন- বাঁশ কাজে লাগিয়ে কাগজ তৈরির মিল স্থাপন করা হয়েছে। সুতরাং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত চট্টগ্রামের পাহাড়সমূহের অন্তর্গত ভূপ্রকৃতির বৈচিত্র্যময়তার কারণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভূমিরূপ

চিহ্ন উদ্দীপকের বিবরণ
ক শিলায় ভাঁজ পড়ে সৃষ্টি হয়েছে।
খ উঁচু বিস্তৃত ভূমি, প্রায়ই পর্বত দ্বারা বেষ্টিত।
৩. অশ্বক্ষুরাকৃতির হ্রদ নদীর কোন পর্যায়ে সৃষ্টি হয়?
বাংলাদেশে ভূমিধসের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' ভূমিরূপের বিস্তারিত আলোচনা কর।
উদ্দীপকের 'খ' ভূমিরূপ ও এর গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নদীর আঁকাবাঁকা প্রবাহের কোনো বাঁক মূল খাত থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদে পরিণত হলে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এটি প্লাবনসমভূমিতে হতে পারে; শুধু বদ্বীপে সীমাবদ্ধ নয়।
(খ)

পৃথিবীর কেন্দ্রমুখী আকর্ষণের প্রভাবে কোনো স্থানের ভূখণ্ড বা শিলা নিম্নমুখী পতন হলে তাকেই ভূমিধস বলা হয়। বাংলাদেশে ভূমিধসের কারণসমূহ:

সাধারণত বর্ষাকালে ব্যাপক বৃষ্টি হলে ভূমিধস হয়। পাহাড়ের ঢাল থেকে ব্যাপক হারে গাছপালা কাটার ফলে সেখানে ভূমিধস হয়। পাহাড় কেটে বসতি তৈরি বা মাটি সংগ্রহ করলেও ভূমিধস হয়। এছাড়া পাহাড়ের ঢালে জুম চাষ ও ভূমি ধসের অন্যতম কারণ। অনেক সময় ভূমিকম্পের কারণেও পাহাড়ি এলাকায় ভূমিধস হয়।

(গ)

উদ্দীপকের 'ক' ভূমিরূপটি হলো ভঙ্গিল পবর্ত। নিচে এর বিস্তারিত আলোচনা করা হলো:

গিরিজনি আলোড়নের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। ভূভাগের স্থান পরিবর্তনের ফলে প্রান্তভাগের অংশবিশেষে ভাঁজের সৃষ্টি হয়ে এ পর্বত গঠিত হয়। ভঙ্গিল পর্বতে সুউচ্চ শৃঙ্গ থাকে, যা অন্যান্য পর্বতে কম দেখা যায়।

এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলা দ্বারা গঠিত। ভঙ্গিল পর্বতে জীবাশ্মের উপস্থিতি লক্ষ করা যায়। এ পর্বতের শিলাস্তরের মধ্যে মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো এ শ্রেণির। এ পর্বতে দীর্ঘ চ্যুতিরেখা লক্ষ করা যায়।

(ঘ)
খ-তে উঁচু বিস্তৃত ভূমি ও চারপাশের পর্বতের ইঙ্গিত পর্বতমধ্যবর্তী মালভূমির সঙ্গে মেলে। পাত সংঘর্ষে ভূত্বক সংকোচন ও উত্থিত হয়ে এমন ভূমিরূপ তৈরি হতে পারে। ভূ-উত্থান, পাত সঞ্চালন, লাভা সঞ্চয় ও ক্ষয়প্রক্রিয়ায় বিভিন্ন মালভূমি গঠিত হয়। পাতের নিচের asthenosphere অধিকাংশ কঠিন হলেও দীর্ঘ সময়ে ধীরে বিকৃত ও প্রবাহিত হয়; সম্পূর্ণ তরল ম্যাগমার সাগরে পাত ভাসে না।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. সৌরপর্দা কাকে বলে?
বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলো ব্যাখ্যা কর।
'ক' চিত্রে কোন নিয়ত বায়ুপ্রবাহকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
'খ' চিত্রে প্রদর্শিত অঞ্চলে দিনে সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। -বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ওজোনস্তরকে সৌরপর্দা বলা হয়।
(খ)
প্রাকৃতিক কারণে বিভিন্নভাবে বায়ুদূষণ হতে পারে। অগ্ন্যুৎপাত, দাবানল, বায়ুপ্রবাহ, বিকিরণ প্রভৃতি কারণে বায়ুদূষণ হতে পারে। এছাড়া বায়ুমন্ডলীয় গোলযোগ, ধূলিঝড় প্রভৃতি কারণেও বায়ুদূষণ হয়।
(গ)

'ক' চিত্রে প্রদর্শিত নিয়ত বায়ু হলো তিনটি। অয়ন বায়ু, পশ্চিমা. বায়ু, মেরুদেশীয় বায়ু। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো-

উত্তর ও দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয়গুলো থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে যে বায়ু সারাবছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে। এ বায়ু পথিমধ্যে ফেরেলের সূত্র অনুসারে বেঁকে গিয়ে উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। এদের যথাক্রমে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু বলে। শীতকালে এ বায়ুর গতিবেগ বেশি থাকে। নিরক্ষীয় শান্ত এলাকা থেকে বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে ওঠে এবং ঊর্ধ্বদিক দিয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে ধাবিত হয়। এদের দিকের পরিবর্তিত হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হয়।

উভয় গোলার্ধের উপক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে উপমেরু অঞ্চলের নিম্নচাপের দিকে সারাবছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে।

আবর্তনজনিত কারণে এটি উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে উভয়-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এ বায়ু সকল মহাদেশের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটায়। মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু উপমেরু নিম্নচাপের দিকে সারাবছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে। কোরিওলিস শক্তির প্রভাবে দুই মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে উত্তর-পূর্ব মেরু বায়ুপ্রবাহ এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ অঞ্চলে দক্ষিণ-পূর্ব মেরু বায়ুপ্রবাহ হিসেবে বয়ে চলে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত নিয়ত বায়ুপ্রবাহগুলো সারাবছর নিয়মিতভাবে প্রবাহিত হয়।

(ঘ)

'খ' চিত্রে সমুদ্রবায়ু ও স্থলবায়ুপ্রবাহ নির্দেশ করা হয়েছে। নিম্নে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো:

দিনের বেলায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে বায়ু উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। কিন্তু জলভাগের বায়ু ততটা উত্তপ্ত হয় না। ফলে জলভাগের বায়ু স্থলভাগের বায়ু অপেক্ষা বেশি শীতল থাকে, সমুদ্রের উচ্চচাপ উৎপন্ন হয়। তখন সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় বলে এটি সমুদ্রবায়ু নামে পরিচিত।

অপরদিকে, রাতের বেলায় জলভাগের চেয়ে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়। তাই সূর্যাস্তের খানিকটা পর থেকে স্থলভাগের উচ্চচাপ থেকে সমুদ্রের উপরিভাগে নিম্নচাপে বায়ু প্রবাহিত হয় বলে এটি স্থলবায়ু নামে পরিচিত।

সুতরাং বলা যায় যে, স্থলবায়ু ও সমুদ্রবায়ু দুটিই সূর্যের তাপের পার্থক্য, তাপ বিকিরণের তারতম্যের কারণে হয়ে থাকে। স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত তাপ ছাড়ে। অন্যদিকে সমুদ্রের পানি ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে তাপ ছাড়ে। একারণে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপের দিক বায়ুর প্রবাহের কারণে দিনে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে সমুদ্রবায়ু এবং রাতে স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু নামে দুটি বায়ু প্রবাহিত হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।