এইচএসসি · ভূগোল ১ম পত্র
রাজশাহী বোর্ড ২০২৩
৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।
উদ্দীপাকে উল্লিখিত প্রাকৃতিক ঘটনা দুটি হলো ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। নিচে এ দুটি ঘটনার ফলাফল বিশ্লেষণ করা হলো:
ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। ফাটল । সৃষ্টি হলে কখনো কখনো তার মধ্য দিয়ে উষ্ণ পানি, কাদা প্রভৃতি বের হয়। চ্যুতিরা ফলে মধ্যবর্তী ভূভাগ বসে যাওয়ায় গ্রস্ত উপত্যকা উঠে যাওয়ায় স্তূণ পর্বতের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কখনো কখনো সমুদ্রতলের অনেক স্থান ওপরে উত্থিত হয়। আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায়। নদনদীর গতির ওপর ভূমিকম্পের প্রভাব ব্যাপক। ভূমিকম্পের ফলে মাটি, বালু প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ১৭৮৭ সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ফলে নদটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ভূমিকম্প কোনো জনবহুল এলাকায় হলে তা ঘরবাড়ি, রাস্তাঘাট, পানি, গ্যাস সরবরাহ ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতিসাধন করে।
অপরদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে উঠে এবং বহুদূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম ইত্যাদি ধ্বংস করে। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমেষে প্রাণহানি হয়। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদগীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপরের দিকে। স্ট্রাটোমন্ডলে ওঠে যায় এবং তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে শীত বেড়ে যায়। এছাড়া এর ফলে ভূমি উর্বর হয় এবং মূল্যবান খনিজ সম্পদ উত্থিত হয়।
উদ্দীপকের 'খ' চিহ্নিত অঞ্চল হলো টারশিয়ারি যুগের দক্ষিণ- পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত। নিচে এড বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষে অবস্থিত পাহাড়সমূহ নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়সমূহ বিশাল পাললিক সমভূমি সমৃদ্ধ বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বৈচিত্র্যময় ও অপরূপ করে তুলেছে। ভাঁজগ্রস্ত এ পাহাড়গুলো উত্তর- দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত। পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা বিদ্যমান। এ উপত্যকা দিয়ে পার্বত্য নদীগুলো পাহাড়সমূহ বরাবর প্রবাহিত হয়েছে এবং পরে মোড় ফিরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এ নদীগুলো হলো কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাপালং, নাফ প্রভৃতি। পাহাড়ি এলাকার নদীগুলো বেশ খরস্রোতা, তাই পানিবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। ফলে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানিবিদ্যুৎ উৎপাদন সহজ হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের গায়ে কতিপয় উষ্ণ প্রস্রবণ আছে। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ৬০০ মিটার। কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি।
উদ্দীপকের 'ক' ও 'গ' হলো যথাক্রমে বরেন্দ্রভূমি এবং সাম্প্রতিককালের প্লাবনসমভূমি। এ দুই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কিছু বৈসাদৃশ্য বিদ্যমান।
রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর প্রভৃতি অঞ্চল বরেন্দ্রভূমির অন্তগর্ত। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত বরেন্দ্রভূমির আয়তন ৩,৬০০ বর্গ মাইল বা ৯,২৮৮ বর্গ কিমি.। এ অঞ্চল প্লাবন সমভূমি থেকে প্রায় (৬-১৩) মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলই পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং লালচে অথবা হলুদ লালচে। এখানে আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী নদী রয়েছে যেগুলো গভীর খাতবিশিষ্ট যা খাড়ি নামে পরিচিত। এ অঞ্চল কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। ধান, পাট, ভুট্টা, পান প্রভৃতি এ অঞ্চলের ফসল। তবে ধান হলো এ অঞ্চলের প্রধান ফসল।
অপরূিকে, বাংলাদেশের প্রায় ৮০% সাম্প্রতিককালের প্লাবন ভূমি দ্বারা আবৃত। বিশেষ করে উদ্দীপকের 'গ' চিহ্নিত অঞ্চল অর্থাৎ কুষ্টিয়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ, যশোর, গোপালগঞ্জ, মাদারিপুর প্রভৃতি অঞ্চল পলি সমৃদ্ধ হয়ে প্লাবন ভূমি গঠন করেছে। তাই এসব অঞ্চলের মাটি ব্যাপকভাবে কৃষি উপযোগী। এছাড়া এসব অঞ্চলে ছোট বড় বন্ধু বদ্বীপ গড়ে উঠেছে। এ অঞ্চল, পদ্মা, কপোতাক্ষ,আরিয়াল খাঁ, ভদ্রা মধুমতি প্রভৃতি নদী বেষ্টিত।