রাজশাহী বোর্ড ২০২৪

এইচএসসি · ভূগোল ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

পর্বত-১: ভাঁজবিশিষ্ট।

পর্বত-২: লাভা সঞ্চিত হয়ে গঠিত।

পর্বত-৩: গম্বুজ আকৃতির।

১. মালভূমি কাকে বলে?
পলল সমভূমি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'পর্বত-৩' এর বর্ণনা দাও।
উদ্দীপকের 'পর্বত ১ ও ২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমতলভূমি হতে উঁচু, খাড়া ঢাল, সমতল থেকে আপেক্ষিক সমতল উপরিভাগবিশিষ্ট, বিস্তীর্ণ উচ্চভূমিকে মালভূমি বলে।
(খ)
ম্যাগমা ভূগর্ভে শিলাস্তরের মাঝখানে অনুপ্রবেশ করে জমা হলে উপরের স্তরকে গম্বুজের মতো উঁচু করতে পারে। এভাবে সৃষ্ট গম্বুজাকার অন্তঃপ্রবেশী আগ্নেয় দেহকে laccolith বলে। পরবর্তী উত্থান ও ক্ষয়ে সংশ্লিষ্ট গম্বুজাকার ভূমিরূপ প্রকাশিত হয়। শুধু গ্যাস মিশলেই laccolith তৈরি হয় না।
(গ)

উদ্দীপকের 'পর্বত-৩' বলতে ল্যাকোলিথ পর্বতকে বোঝানো হয়েছে।

পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানের সাথে গ্যাস মিশ্রিত হয়ে যে পর্বত গঠিত হয় তাকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের ঢাল খাড়া এবং উচ্চতা কম। তবে এ জাতীয় পর্বতগুলো অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানসমূহের সাথে বিভিন্ন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। এ গ্যাস উর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে চেষ্টা করে। এ গ্যাসের সাথে প্রচুর পরিমাণে ম্যাগমাও থাকে। কিন্তু প্রায়ই তা উপরের দিকে আসবার পথে বাধাগ্রস্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত হতে থাকে। আস্তে আস্তে চাপ বাড়ার ফলে ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং তার নিচের ম্যাগমা কঠিন আকার ধারণ করে। এই পর্বত দেখতে অনেকটা গম্বুজের মতো দেখায় বলে এজাতীয় পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বতও বলা হয়।

(ঘ)

উদ্দীপকের 'পর্বত-১' বলতে ভঙ্গিল পর্বত এবং 'পর্বত-২' বলতে সদায়জাত বা আগ্নেয় পর্বতকে বোঝানো হয়েছে। নিম্নে পর্বত দুটির পার্থক্য বিশ্লেষণ করা হলো-

• মহাদেশীয় পাতগুলোর পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে •পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি করে ভূত্বকের উপরের পাললিক শিলাস্তর ভাঁজের সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। অন্যদিকে আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়।

• ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত শিলা ক্ষয় হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয়। পক্ষান্তরে, আগ্নেয় পর্বতের ক্ষেত্রে অভ্যন্তরীণ লাভা, নানা প্রকার গ্যাস, বাষ্প, ছাই, ধাতু প্রবলবেগে, বাইরে বের হয়ে আসে।

• ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে পার্শ্বচাপের কারণে শিলাসমূহ উঁচু হয়। অন্যদিকে আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অভ্যন্তরীণ পদার্থসমূহের বাইরে বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

• ভঙ্গিল পর্বত সাধারণত পাতসমূহের গতিশীলতায় সৃষ্টি হয়। অন্যদিকে আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট লাভাসমূহের সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়।

• হিমালয়, আল্পস পর্বত হলো ভঙ্গিল পর্বত। অন্যদিকে ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো, হাওয়াই দ্বীপের মনলোয়া আগ্নেয় পর্বতের উদাহরণ।

সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত দুটি ভূমিরূপ পর্বত হলেও প্রত্যেকের মধ্যে সৃষ্টিগত পার্থক্য বিদ্যমান।

বাংলাদেশের ভূপ্রকৃতি

চিহ্ন উদ্দীপকের বিবরণ
ক দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল; গজারি বন দেখা যায়।
খ দক্ষিণ-পূর্বে অবস্থিত; ভাঁজগ্রস্ত শিলা দিয়ে গঠিত।
২. সমভূমি কাকে বলে?
বাংলাদেশের পাহাড়গুলো গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' ভূপ্রাকৃতিক অবালের বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে।
(খ)
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভাঁজযুক্ত পাহাড় আঞ্চলিক পাত অভিসরণ ও সংকোচনজনিত গঠনপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ইন্দো-বর্মা ভাঁজ বলয়ের অংশ হিসেবে পাললিক শিলাস্তর ভাঁজ ও উত্থিত হয়েছে। শুধু ভারতের পাশে অবস্থিত বলেই পাহাড় গঠিত হয়েছে—এ ব্যাখ্যা যথেষ্ট নয়।
(গ)

উদ্দীপকে উল্লিখিত 'ক' ভূপ্রকৃতি বলতে বাংলাদেশের একটি ভূপ্রাকৃতিক অঞ্চল তথা প্লাইস্টোসিন কালের সোপান অঞ্চলের ভাওয়ালের গড়কে বোঝানো হয়েছে।

ভাওয়াল গড়ের উত্তরে ব্রহ্মপুত্র নদ এবং দক্ষিণে বুড়িগঙ্গা নদী। এ চত্বরের উচ্চতা উত্তর দিকে সমুদ্র সমতল থেকে ৩০.৫ মিটার এবং দক্ষিণ দিকে ৬ মিটার। উত্তরাংশ পার্শ্ববর্তী প্লাবন ভূমি থেকে অনেক উঁচু এবং প্রান্তভাগ খাড়া ঢালবিশিষ্ট। দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে প্লাবন ভূমির সাথে মিশে গেছে। সোপান এলাকার অধিকাংশ স্থান গজারি বনসহ অন্যান্য গাছপালা দ্বারা আবৃত।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূপ্রাকৃতিক অঞ্চল বলতে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল তথা টারশিয়ারী যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রাম পাহাড়সমূহকে বোঝানো হয়েছে। উক্ত ভূপ্রাকৃতিক অঞ্চলের বৈশিষ্ট্য। বিশ্লেষণ করা হলো-

এ অঞ্চলটি পার্বত্য চট্টগ্রামের প্রায় সমস্ত অংশ এবং চট্টগ্রাম জেলার। কিছু অংশ নিয়ে গঠিত। বাংলাদেশে এটিই একমাত্র বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। পাহাড়গুলো প্রায় সরলরেখার আকারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে বেঁকে গেছে। এ অঞ্চলের খাড়া ঢালবিশিষ্ট পাহাড়গুলোর গড় উচ্চতা ৬০০ মিটার (২০০০ ফুট)। পশ্চিম দিক থেকে পূর্বদিকে পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পাহাড়গুলো বেলেপাথর এবং কাদামাটি দিয়ে গঠিত। এ অঞ্চলের পাহাড়ের উচ্চতা বেশি এবং ঢালু হওয়ায় বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। এছাড়া এ অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অনেক ধরনের বৃক্ষ রয়েছে যা উক্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।

সুতরাং বলা যায় যে, চট্টগ্রামের পাহাড়সমূহের ভূপ্রকৃতির মধ্যে বৈচিত্র্যতা লক্ষ করা যায়।

ক খ
১,৪৭,৫৭০ বর্গ কিমি, আয়তনবিশিষ্ট একটি দেশের ভূমিক্ষয় মাত্রাহীন 'ব' আকৃতির ভূমিরূপ
৩. বিচূর্ণীভবন কাকে বলে?
নদী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'খ' এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' এর প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যান্ত্রিক, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলারাশি চূর্ণ- বিচূর্ণ বা বিশ্লিষ্ট হলে তাকে বিচূর্ণীভবন বলে।
(খ)

উঁচু পর্বত বা মালভূমি হতে বৃষ্টি, ঝর্ণা, হিমবাহ বা তুষার গলা পানি ভূমির ঢাল বেয়ে একটি নির্দিষ্ট খাতে নিচের দিকে প্রবাহিত হয়ে সাগর বা হ্রদে পতিত হয়, তাকে নদী বলে।

পৃথিবীর অধিকাংশ নদীই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। কারণ পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। পানির ধর্মই হলো উচ্চস্তর থেকে নিম্নস্তরের দিকে প্রবাহিত হওয়া। সুতরাং পার্বত্য অঞ্চলের উচ্চস্তরের পানি সমভূমি তথা নিম্ন অঞ্চলে প্রবাহিত হয়ে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের নদীর উৎপত্তি লাভ করে।

(গ)

উদ্দীপকে 'খ' বলতে বদ্বীপ সমভূমিকে বোঝানো হয়েছে।

আমরা জানি নদী তিনটি অবস্থায় উপনীত হয়। তন্মধ্যে শেষের অবস্থা হলো বার্ধক্য অবস্থা। এ সময় নদীর গতিবেগ একেবারেই কম থাকে। ফলে নিম্নগতিতে স্রোতের বেগ কমে যায় এবং নদীর পানির সাথে মিশ্রিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদীর মোহনায় সমুদ্রের লবণমিশ্রিত পানি এ তলানি পড়তে বিশেষভাবে সহায়তা করে। নদী যদি কোনো কম স্রোতবিশিষ্ট বা স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ঐ সমস্ত তলানি নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। তখন এটি দেখতে ত্রিকোণাকার গ্রিক অক্ষর ডেল্টা (△) বা বাংলা মাত্রাহীন 'ব'-এর মতো দেখায়। যা বদ্বীপ সমভূমি নামে পরিচিত। বাংলাদেশ নামক বদ্বীপ সমভূমিও এভাবেই সৃষ্টি হয়েছে।

(ঘ)

উদ্দীপকে 'ক' বলতে বাংলাদেশের ভূমিক্ষয়কে বোঝানো হয়েছে। নিয়ে ভূমিক্ষয়ের প্রভাব বিশ্লেষণ করা হলো-

সাধারণত ভূমিক্ষয় প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে হয়ে থাকে। এতে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। কৃষিকাজের জন্য উর্বর মৃত্তিকা একান্ত প্রয়োজন। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধানচাষে মোট জমির প্রায় ৭৮% নিয়োজিত রয়েছে। এ কারণে ভূমিক্ষয়ের কারণে উক্ত ফসলের ওপর মারাত্মক প্রভাব পড়ে।

ভূমিক্ষয় ভূপৃষ্ঠের উদ্ভিদ ও প্রাণিজগতের অস্তিত্ব বিপন্ন করে থাকে। ভূমিক্ষয়ের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায়, উৎপাদন কমে যায়। ভূমিক্ষয় পরিবেশ, সমাজ ও অর্থনীতির ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিবছর ভূমিক্ষয়ের ফলে কৃষিজমির পরিমাণ কমে গিয়ে কৃষিজাত দ্রব্যের উৎপাদন হ্রাস পায়। উৎপাদন ঠিক রাখার জন্য কৃষকরা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করে। এতে ফসল উৎপাদন খরচ অনেক বেড়ে যায়।

এছাড়া ভূমিক্ষয়ের ফলে প্রায় প্রতিবছর নদীর তীরবর্তী উর্বর কৃষিজমি, ঘরবাড়ি, ফলজ-কাষ্ঠল বৃক্ষ, গৃহপালিত পশু নদীগর্ভে বিলীন হয়। এছাড়া রাস্তাঘাট বৃষ্টির পানিতে ক্ষয়ীভূত হয়ে চলাচলের অনুপযোগী হয় এবং কয়েকদিন পাহাড়ি ঢলে ব্যাপক ভূমিধস হয়। এতে ঘরবাড়িসহ মানুষ ও গৃহপালিত পশুপাখি মাটিতে চাপা পড়ে মারা যায়।

সুতরাং বলা যায় যে, বাংলাদেশের ভূমিক্ষয় একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বয়ে নিয়ে আসে।

বিচূর্ণীভবন

চিহ্ন উদ্দীপকের বিবরণ
ক বরফ গলা পানির কাজ
খ উদ্ভিদ ও জীবজন্তুর কাজ
৪. ভূআলোড়ন কাকে বলে?
নদী-শাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' প্রক্রিয়ার বর্ণনা দাও।
উদ্দীপকের 'খ' প্রক্রিয়ার জন্য মানুষ সবচেয়ে বেশি দায়ী- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূত্বক/শিলামণ্ডলে বিকৃতি, স্থানচ্যুতি, উত্থান বা অবনমন ঘটাকে ভূআলোড়ন বলে। ভূ-অভ্যন্তরের সব অংশ গলিত নয়; mantle-এর অধিকাংশ কঠিন হলেও ভূতাত্ত্বিক সময়ে ধীরে প্রবাহিত হতে পারে।
(খ)
নদীতে বাঁধ, গ্রোয়েন, নদীর পাড় রক্ষা বাঁধ, পানি প্রত্যাহার খাল ইত্যাদির মাধ্যমে নদীর পানিকে পরিকল্পনা মতো নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাই হচ্ছে নদী-শাসন। সাধারণত পানির অনুভূমিক প্রবাহ ও নদীভাঙন রোধ করতে নদী-শাসন কার্যাবলি গ্রহণ করা হয়। নদীর পাড়ে বাঁধ দিয়ে সাধারণত পার্শ্বভাগ ক্ষয় হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। নদী তীর রক্ষা ব্যবস্থা নদীপ্রবাহকে কাঙ্ক্ষিত গতিপথে পরিচালিত করতে সহায়তা করে।
(গ)
ক-তে বরফজনিত যান্ত্রিক বিচূর্ণীভবনের ইঙ্গিত। পানি ফাটলে ঢুকে জমাট বাঁধলে আয়তন প্রায় ৯% বাড়ে; পুনঃপুন জমা-গলা ও বরফের বৃদ্ধি ফাটল প্রশস্ত করে শিলা ভাঙতে পারে। শুধু বরফ গলার সময় আয়তন বাড়ে না।
(ঘ)
উদ্ভিদের শিকড় শিলার ফাটলে ঢুকে মোটা হয়ে চাপ দেয়; প্রাণীর গর্ত করা ও মানুষের খনন/নির্মাণও শিলাকে উন্মুক্ত ও খণ্ডিত করতে পারে। জৈব অম্ল রাসায়নিক পরিবর্তনেও সাহায্য করে। তবে সমগ্র পৃথিবীতে একটি প্রাণীই সর্বাধিক দায়ী—এ দাবি উদ্দীপক থেকে প্রতিষ্ঠা করা যায় না। স্থানীয় পরিবেশ ও কার্যকলাপ অনুযায়ী অবদান বদলায়।

রাজশাহী বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।