সিলেট বোর্ড ২০২৫

এইচএসসি · ভূগোল ১ম পত্র

সিলেট বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
১. ভূত্বক কাকে বলে?
পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' চিহ্নিত স্তরের বর্ণনা দাও।
উদ্দীপকের 'খ' ও 'গ' চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে।
(খ)
পাত সঞ্চালন এবং ভূআলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণি এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বতবেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়।
তিব্বত মালভূমি পর্বত মধ্যবর্তী মালভূমির উদাহরণ। উত্তরে কুনলুন ও দক্ষিণে হিমালয় পর্বতের মধ্যবর্তী অঞ্চল জুড়ে তিব্বত মালভূমি অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি। এছাড়া এশিয়ার - তারিম ও ইরান মালভূমি প্রভৃতিও পর্বত মধ্যবর্তী মালভূমি। এ ধরনের মালভূমি সাধারণত ৩০০০-৫০০০ মিটার উচ্চতাবিশিষ্ট হয়।
(গ)
উদ্দীপকের 'ক' স্তরটি হলো অশ্মমণ্ডল। নিচে অশামণ্ডলের বিবরণ দেওয়া হলো:
পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলাস্তরকে অশ্মমণ্ডল বা ভূত্বক বলে। অশ্ম অর্থ শিলা তাই একে শিলামন্ডলও বলা হয়। এর গভীরতা সর্বত্র সমান নয়। এর গভীরতা ৩ কিলোমিটার (সমুদ্র তলদেশ) হতে ৪০ কিলোমিটার (পর্বতের তলদেশে)। তবে গড় গভীরতা প্রায় ২০ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ২ থেকে ৩ (অর্থাৎ পানির চেয়ে ২/৩ গুণ ভারি)। এ স্তরটি উপরে থাকায় অন্যস্তর দুটির তুলনায় এর তাপমাত্রা খুবই কম। তবে ভূত্বকের অগভীর অংশে গভীরতার সঙ্গে তাপমাত্রা সাধারণত বাড়ে; ভূতাপীয় বৃদ্ধির হার অঞ্চল ও গভীরতাভেদে পরিবর্তিত হয়। ভূকম্পন তরঙ্গ থেকে জানা যায়, অশ্মমণ্ডল দুটি স্তরে বিভক্ত। উপরের হালকা শিলা - স্তরটিকে সিয়াল স্তর এবং নিচের ভারি শিলা স্তরটিকে সিমা স্তর বলা হয়।
(ঘ)
উদ্দীপকের 'খ' ও 'গ' স্তরদ্বয় হলো যথাক্রমে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে স্তরদ্বয়ের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-অশ্মমন্ডলের নিচের স্তরটিকে গুরুমণ্ডল বলা হয়। অশ্মমণ্ডলের নিচ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত চারদিকে এর বিস্তৃতি প্রায় ২,৮৮৫ কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব ৪ থেকে ৫ এবং ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় ৩,৫০০ কিলোগ্রাম থেকে ৮,০০০ কিলোগ্রাম। গুরুমন্ডলের ১০০ কিলোমিটার গভীরতায় তাপমাত্রা ১,১০০°–১,২০০° সেলসিয়াস। তবে এ মন্ডলের নিম্নাংশের তাপমাত্রা প্রায় ৩,০০০° সেলসিয়াসের বেশি। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২.২৫ শতাংশ দখল করে আছে এবং এর ওজন পৃথিবীর মোট ওজনের প্রায় ৬৮ ভাগ। গুরুমণ্ডল প্রধানত ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম ও নিকেল দ্বারা গঠিত। গঠন উপাদানের ওপর ভিত্তি করে গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল।
অন্যদিকে, পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় ৩,৪৮৬ কিলোমিটার ব্যাসার্ধবিশিষ্ট গোলকটিকে কেন্দ্রমণ্ডল বলা হয়। গুরুমণ্ডলের নিম্নাংশ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এটি বিস্তৃত। এ মন্ডলের আপেক্ষিক গুরুত্ব ১০ হতে ১৩.৬। কেন্দ্রমণ্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপের চেয়ে ৩০ -৪০ গুণ বেশি এবং তাপমাত্রা স্থানভেদে ৩,০০০০ হতে ৫,০০০° সেলসিয়াস বা তারও বেশি। কেন্দ্রমণ্ডল লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি দিয়ে গঠিত হলেও এ স্তরে নিকেল (Ni) ও লোহার (Fe) পরিমাণ বেশি থাকায় একে নাইফ (Ni+ Fe NiFe) বলা হয়। এ স্তরের আপেক্ষিক গুরুত্ব ১০ থেকে ১২ এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষা দ্বিগুণের অধিক ঘন। এ মন্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ১৬.২ ভাগ স্থান দখল করলেও এর ওজন i পৃথিবীর মোট ওজনের শতকরা ৩১.৫ ভাগ। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে বোঝা যায় এই স্তরটি দুটি অংশে বিভক্ত। যথা: বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তৃতি প্রায় ২,২৭০ কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রমন্ডল পৃথিবীর কেন্দ্র হতে প্রায় ১,২১৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে।
উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে।
ঘটনা-১ : ভূপৃষ্ঠে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়।
ঘটনা-২ : মোচাকৃতি পর্বতের জ্বালামুখ দিয়ে লাভা নির্গত হয়।
২. নগ্নীভবন কাকে বলে?
সূর্যের তাপ কীভাবে বিচূর্ণীভবন ঘটায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনা-১ সংঘটনের কারণ বর্ণনা কর।
উদ্দীপকে ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগ ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণবিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় এবং পরে ক্ষয়ীভবনের দ্বারা ঐ শিলা অপসারিত হলে অবিকৃত শিলারাশির নগ্ন হয়ে পড়াকে নগ্নীভবন বলে।
(খ)
প্রাকৃতিক শক্তিসমূহের দ্বারা শিলার চূর্ণবিচূর্ণ হওয়াকে যান্ত্রিক বিচূর্ণীভবন বলে। সূর্যের তাপ যান্ত্রিক বিচূর্ণীভবনে সহায়তা করে থাকে।
সূর্যের তাপের প্রভাবে ভূপৃষ্ঠের শিলারাশি খণ্ডবিখণ্ড হয়। দিনরাত্রির উষ্ণতা এবং ঋতুভেদে উষ্ণতার পার্থক্যের ফলে শিলারাশি অসমভাবে সংকোচন ও প্রসারণ, শিলার স্তরমোচন, শিলায় টানের সৃষ্টি হয়। এভাবে সূর্যের তাপ যান্ত্রিক বিচূর্ণীভবনে সহায়তা করে। সূর্যের তাপের দ্বারা যান্ত্রিক বিচূর্ণীভবন মরুভূমি অঞ্চলে যেখানে উত্তাপের দ্রুত পরিবর্তন হয় সেখানে অধিক হয়ে থাকে।
(গ)
এ উদ্দীপকের ঘটনা-১ হলো ভূমিকম্প। ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রধান কারণগুলো হলো-
১. পৃথিবীর উপরিভাগের প্লেটসমূহের সঞ্চালন।
২. অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর সৃষ্ট কম্পন।
উপরিউক্ত দুটো কারণে ভূমিকম্প সংঘটিত হলেও নিম্নোক্ত কিছু অপ্রধান কারণও রয়েছে। যথা:
১. ভূপাত: হঠাৎ কোনো কারণে পাহাড় বা পর্বত থেকে বিশাল শিলাখণ্ড ভূত্বকের উপর ধসে পড়ে ভূমিকম্প হয়।
২. শিলার চ্যুতি: শিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূআলোড়ন হলে ভূমিকম্প হয়।
৩. তাপ বিকিরণ: ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়। ফলে ভূমিকম্পন অনুভূত হয়।
৪. ভূগর্ভস্থ বাম্প: পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হলে তা ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দিলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
৫. ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস: অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস হলে তার প্রভাবে ভূমিকম্প হয়।
৬. হিমবাহের প্রভাব: হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে ভূমিকম্প হয়।
৭. ভূঅভ্যন্তরে পানির প্রবেশ: ভূপৃষ্ঠস্থ পানি কোনো প্রকারে পৃথিবীর উত্তপ্ত অভ্যন্তরে প্রবেশ করলে প্রচণ্ড তাপ ও চাপে বাষ্পে পরিণত হয়। এ বাষ্পের পরিমাণ বেশি হলে তা ভূত্বকের নিচে ধাক্কা দিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে।
(ঘ)
উদ্দীপকের ঘটনা-২ এ ইঙ্গিতকৃত দুর্যোগটি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। দুর্যোগটি ভূপৃষ্ঠের ব্যাপক পরিবর্তন ঘটায়। এ বিষয়ে নিচে বিশ্লেষণ করা হলো:
আগ্নেয়গিরি হতে নির্গত লাভা ভস্ম, কর্দম প্রভৃতি প্রবলবেগে ঊর্ধ্বে ওঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই (Pompei) নামক দুটি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল। ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতেও ৩৫০টি গ্রামসহ প্রায় হাজার লোকের জীবনহানি ঘটে। ১৯৮৬ সালের মেক্সিকোর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও লাভার ফলে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটে।
অগ্ন্যুৎপাতের এই মারাত্মক প্রভাব মানবজীবনে ধ্বংসকারী। কিন্তু এর কিছু সুফলও রয়েছে। যেমন: অগ্ন্যুৎপাতের ফলে ভূগর্ভস্থ লাভা | ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি, সমভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে হ্রদ এবং অগ্ন্যুৎপাতের ফলে সংলগ্ন এলাকা ধসে গহ্বরের সৃষ্টি হয়। এগুলো মনোরম পর্যটন স্থান। উৎক্ষিপ্ত লাভা ও ভস্ম জমির উর্বরতা শক্তিকে বাড়িয়ে দেয়। অগ্ন্যুৎপাতের ফলে ভূঅভ্যন্তরস্থ বহু খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। লাভা স্তূপের নিচে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আগ্নেয়গিরির উত্তপ্ত ঝর্ণার পানি ঘরবাড়ি গরম রাখার কাজে নিউজিল্যান্ড ও আইসল্যান্ডে ব্যবহৃত হয়।
অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।
নদীর পর্যায় বর্ণনা
ক পর্বত থেকে উৎপন্ন হয়।
খ সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়।
গ সাগরে মিলিত হওয়ার আগে ঘোড়ার খুরের মতো জলাশয় সৃষ্টি করে।
৩. মোহনা কাকে বলে?
লোহামিশ্রিত মৃত্তিকাতে কীভাবে বিচূর্ণীভবন সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্যায় 'ক' এর বর্ণনা দাও।
উদ্দীপকের 'গ' পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নদী উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে মোহনা বলে।
(খ)
লোহামিশ্রিত মাটিতে জারণ প্রক্রিয়ায় বিচূর্ণীভবন সংঘটিত হয়।
শিলার মধ্যে লৌহজাতীয় খনিজ পদার্থ থাকলে তা অক্সিজেনের সংস্পর্শে এসে ধীরে ধীরে মরিচা পড়ে এবং কালক্রমে তা ক্ষয় হয়ে চূর্ণ-বিচূর্ণ হয়। অক্সিজেনের প্রভাবে শিলারাশির এ প্রকার বিচূর্ণীভবনকে জারণ বলে। মাটিতে লৌহের পরিমাণ বেশি থাকলে ঐ মাটি লাল বর্ণের হয়। বর্ষাকালে বৃষ্টির পানির সাথে অক্সিজেন মিশ্রিত থাকে বিধায় লৌহমিশ্রিত মাটির সাথে বিক্রিয়া করে জারণ প্রক্রিয়ায় মাটিকে চূর্ণ-বিচূর্ণ করে। বর্ষাকালে বায়ুতে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প থাকে বলে ঐ সময় জারণের প্রভাব বেশি লক্ষ করা যায়।
(গ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্যায় 'ক' হলো নদীর পার্বত্য অবস্থার। নিচে নদীর পার্বত্য অবস্থার বর্ণনা দেওয়া হলো:
পার্বত্য অবস্থা নদীর প্রাথমিক পর্যায়। পর্বতের উৎপত্তিস্থল হতে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি ধরা হয়। পার্বত্য অবস্থায় ক্ষয়সাধনই নদীর প্রধান কার্য। পার্বত্য অঞ্চলে ভূমিভাগ ঢালু ও উঁচুনিচু থাকে। সে জন্য নদী উচ্চ স্থান থেকে গর্বতগাত্র বেয়ে নিচে নামতে থাকে। এ সময় নদীর গতিবেগ ঘণ্টায় ২৪ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রবল স্রোতের আঘাতে ভূত্বক হতে শিলাখণ্ড ভেঙে পড়ে এবং তা স্রোতের সাথে নিম্ন দিকে গড়িয়ে অগ্রসর হতে থাকে। এ অবস্থায় যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রকার ক্ষয়সাধনই সাধিত হয়ে থাকে। পার্বত্য অবস্থায় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ই বেশি হয়ে থাকে। ফলে গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত প্রভৃতির সৃষ্টি হয়।
পার্বত্য প্রবাহে নদী স্থলভাগকে ক্ষয়করে এবং ক্ষয়িত অংশ পরিবহন করে। পার্বত্য অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয়সাধন ও বহন হলেও অনেক সময় নদীর ঢাল হঠাৎ কমে নদীর গতি হ্রাস পেলে অথবা হঠাৎ অধিক পরিমাণ প্রস্তরখণ্ড আসলে নদী তা সম্পূর্ণরূপে বহন করতে না পেরে কিছু কিছু সঞ্চয় করে। এ প্রকারে নদীবাহিত বিভিন্ন পদার্থগুলো অল্প ঢালুযুক্ত অঞ্চলে সঞ্চিত হয়। নদী হঠাৎ উচ্চভূমি হতে নিম্নভূমিতে পতিত হলে সেখানে পলি জমা হয়ে পলল পাখা বা পলল কোণ গঠিত হয়। কখনো কখনো পাহাড়ের পাদদেশে প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে একটি বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি করে।
(ঘ)
উদ্দীপকের 'গ' পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমিরূপটি হলো অশ্বখুরাকৃতি হ্রদ। নিচে ভূমিরূপটির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো:
নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। মাঝে মাঝে সমভূমি অঞ্চলের কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো কোনো সময় এ বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক, নিজেদের খুব কাছাকাছি এসে 'পাড়ে। এরূপে পাশাপাশি অবস্থিত দুটি বাঁক পরস্পর সন্নিকটে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে একত্রে যুক্ত হয়ে পড়ে। তখন নদী সোজা পথে চলতে থাকে। আর ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বখুরাকৃতি হ্রদ বলা হয়। বাংলাদেশের পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীতে সঞ্চয়কার্যের দ্বারা - সৃষ্ট এরূপ অনেক অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায়।
উত্তরের ছবি

বায়ুমণ্ডল →

স্তর বৈশিষ্ট্য
ক স্তর ভূপৃষ্ঠের কাছে অবস্থিত
খ স্তর এখানে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে
৪. বায়ুদূষণ কাকে বলে?
জলীয়বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'খ' স্তরের বর্ণনা দাও।
উদ্দীপকের 'ক' স্তর জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
স্বাভাবিক উপাদানের বাইরে বায়ুতে যখন নানা ধরনের ধোঁয়া, - গ্যাস, ধুলা-বালি, সিসাসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানের অনুপ্রবেশ ঘটে তখন তাকে বায়ুদূষণ বলে।
(খ)
বায়ুমণ্ডলে জলীয়বাষ্প একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এ জলীয়বাষ্পের অনুপাত বায়ুমণ্ডলে খুবই সামান্য। যা বায়ুমণ্ডলের নিম্নস্তরে অবস্থান করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলীয়বাষ্পের ধারণ ক্ষমতা বাড়তে থাকে। বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ ঋতুভেদে ও অঞ্চলভেদে কমবেশি হয়ে থাকে। বায়ুতে এর পরিমাণ ০.৪১% নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুগুলোর মতো জলীয়বাষ্পের অণুগুলো বাতাসে ভেসে বেড়ায়। ফলে জলীয়বাষ্পের প্রভাবে শিশির, কুয়াশা, মেঘ, বৃষ্টি, তুষারপাত ইত্যাদি সৃষ্টি হয়ে থাকে। পৃথিবীর পৃষ্ঠে এগুলোর যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয়।
(গ)
উদ্দীপকের 'খ' স্তরটি হলো থার্মোস্ফিয়ার। নিচে থার্মোস্ফিয়ারের বর্ণনা দেওয়া হলো:
মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার স্তরের অবস্থান। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এ স্তরটি ভূপৃষ্ঠের ৮০ কিমি. ঊর্ধ্ব থেকে ৬৪০ কিমি. ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। এ স্তরে সূর্যের তাপ খুব বেশি। ৮০ কিমি. উচ্চতায় উষ্ণতা ৯৩° সে. তারপর থেকে যতই উপরে যাওয়া যায় তাপ বাড়তে থাকে। ৫০০ কিমি. উচ্চতায় তাপ প্রায় ১২০০° সে. হয়।
অতিরিক্ত তাপের কারণে প্রচুর পরিমাণে বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ও ইলেকট্রনে পরিপূর্ণ হয় এ অঞ্চলটি। যে কারণে এ স্তরকে আয়নোস্ফিয়ার বলে। এখানে পজেটিভ ও নেগেটিভ দু ধরনের আয়নের প্রাচুর্যের কারণে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবারও ভূপৃষ্ঠে ফিরে আসে। আয়নোস্ফিয়ারের এ প্রভাবের কারণে ভূপৃষ্ঠে মানুষ অতি সহজে বেতার শুনতে পায়। আয়নোস্ফিয়ার বিপজ্জনক এক্সরে রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। এ স্তরে বায়ুপ্রবাহ নেই। বিদ্যুৎ চমকায়। এখানে কসমিক কণা ও উল্কা দেখা যায়।
(ঘ)
উদ্দীপকের 'ক' স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। নিচে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো:
বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরগলো ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার উর্ধ্ব পর্যন্ত এর বিস্তার ধরা হয়। এ বায়ু স্তরের গভীরতা সর্বত্র সমান থাকে না। নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা ১৬ কিমি. এবং মেরু অঞ্চলে গভীরতা ৮ কিমি.। এ স্তর থেকে যতই উপরের দিকে উঠা যায়, ততই উষ্ণতা কমতে থাকে। প্রতি কিলোমিটার বা ১০০০ মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা গড়ে ৬.৫° সেলসিয়াস হারে হ্রাস পায়।
এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বাড়ে। নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে। জীবনধারণের জন্য এ স্তরটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ট্রপোস্ফিয়ারের শেষ সীমাকে ট্রপোপজ বলে। ঝড়-বৃষ্টির প্রাদুর্ভাব ঘটে না বলে বিমান এ স্তরে বিনা বাধায় চলাফেরা করতে পারে।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি ট্রপোস্ফিয়ার জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ।

সিলেট বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।