সিলেট সরকারি কলেজ ২০২৪

এইচএসসি · ভূগোল ১ম পত্র

সিলেট সরকারি কলেজ ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিত্রে পৃথিবীর তিনটি সমকেন্দ্রিক স্তর দেখানো হয়েছে: বাইরের পাতলা বলয় ক, তার নিচের মধ্যবর্তী বলয় খ, এবং কেন্দ্রে অভ্যন্তরীণ অংশ গ।
১. উপরের হালকাস্তর কী শিলা দ্বারা গঠিত?
ভূ-ত্বকের গঠনপ্রণালি ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'খ' স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের ‘ক' ও 'গ' চিহ্নিত স্তর দুইটির তুলনামূলক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
উপরের হালকা স্তর গ্রানাইট শিলা দ্বারা গঠিত।
(খ)

ভূত্বক পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন ও তুলনামূলক পাতলা শিলাস্তর। মহাদেশীয় ভূত্বক সাধারণত মহাসাগরীয় ভূত্বকের চেয়ে পুরু এবং তুলনামূলক কম ঘন। মহাদেশীয় ভূত্বকে গ্রানাইটজাতীয় এবং মহাসাগরীয় ভূত্বকে ব্যাসল্টজাতীয় শিলার প্রাধান্য দেখা যায়।

ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের দৃঢ় অংশ একত্রে অশ্মমণ্ডল গঠন করে। তাই ভূত্বক ও সম্পূর্ণ অশ্মমণ্ডলের পুরুত্বকে এক করে দেখা ঠিক নয়।

(গ)

উদ্দীপকের খ স্তরটি গুরুমণ্ডল।

গুরুমণ্ডল ভূত্বকের নিচ থেকে প্রায় ২,৯০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এটি প্রধানত লোহা ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ সিলিকেট শিলায় গঠিত।

গুরুমণ্ডলের অধিকাংশ পদার্থ কঠিন হলেও দীর্ঘ ভূতাত্ত্বিক সময়ে তা ধীরগতিতে প্রবাহিত হতে পারে। এর ওপরের অপেক্ষাকৃত দুর্বল অংশ পাত সঞ্চালনের সঙ্গে সম্পর্কিত। গভীরতার সঙ্গে সাধারণভাবে তাপমাত্রা, চাপ ও ঘনত্ব বাড়ে।

(ঘ)

উদ্দীপকের বাইরের ও কেন্দ্রীয় স্তর যথাক্রমে ভূত্বক ও কেন্দ্রমণ্ডলকে নির্দেশ করে।

ভূত্বক পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন ও তুলনামূলক পাতলা শিলাস্তর। মহাদেশীয় ভূত্বক সাধারণত মহাসাগরীয় ভূত্বকের চেয়ে পুরু এবং তুলনামূলক কম ঘন। মহাদেশীয় ভূত্বকে গ্রানাইটজাতীয় এবং মহাসাগরীয় ভূত্বকে ব্যাসল্টজাতীয় শিলার প্রাধান্য দেখা যায়।

ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের দৃঢ় অংশ একত্রে অশ্মমণ্ডল গঠন করে। তাই ভূত্বক ও সম্পূর্ণ অশ্মমণ্ডলের পুরুত্বকে এক করে দেখা ঠিক নয়।

কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এবং প্রধানত লোহাসমৃদ্ধ পদার্থে গঠিত। এর বহিঃকেন্দ্র তরল এবং অন্তঃকেন্দ্র কঠিন। অত্যধিক তাপমাত্রা থাকা সত্ত্বেও প্রচণ্ড চাপের কারণে অন্তঃকেন্দ্র কঠিন থাকে।

কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল ও ভূত্বকের তুলনায় বেশি ঘন। বহিঃকেন্দ্রের পরিবাহী তরল পদার্থের সঞ্চালন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টিতে ভূমিকা রাখে।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কী?
উত্তর-পূর্ব পাহাড়িয়া অঞ্চলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'খ' প্রকৃতির ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ক' শ্রেণির ভূমিরূপ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম তাজিনডং।
(খ)
দেশের-উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে অবস্থিত ছোট-বড় পাহাড়গুলোকে নিয়ে এ অঞ্চল গঠিত। এ পার্বত্য ভূমির উচ্চতা সাধারণত ৬০ থেকে ৯০ মিটারের বেশি নয়। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার পূর্ব ও উত্তর-পূর্বাংশের পাহাড়গুলোর উচ্চতা ২৪৪ মিটার। সিলেট জেলার পাহাড়িয়া অঞ্চল সিলেট শহরের উত্তর-পূর্ব দিকে ১৮৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এ অঞ্চলের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা ৩০ থেকে ৯০ মিটারের মধ্যে। টিলা জাতীয় পাহাড়গুলো মূলত খাসিয়া, জয়ন্তিয়া, গারো ও লুসাই পাহাড়ের বিচ্ছিন্ন।
(গ)

উদ্দীপকে 'খ' চিহ্নিত ভূমিরূপটি হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। নিচে এটি কিভাবে সৃষ্টি হয় তা দেখানো হলো—

উদ্দীপকে 'খ' চিহ্নিত ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সঞ্জয়কার্যের ফলে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। নদীর ক্ষয়ক্রিয়ার ফলে সর্পিল বাঁকের সৃষ্টি হয়। কালক্রমে নদী ছেদনের ফলে বজ্রপথ পরিত্যাগ করে নতুনভাবে সৃষ্ট সোজাপথে চলতে থাকে। তখন আর বক্রপথে কোনো স্রোত থাকে না। তখন বাকের দুই মুখে পলি সঞ্চিত হতে থাকে। এভাবে পলি সঞ্চিত হতে হতে সর্পিল বাঁকের মুখ একেবারে বন্ধ হয়ে যায় এবং এটি মূল নদী হতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। অশ্বের খুরের ন্যায় আকৃতিবিশিষ্ট এরূপ প্রাকৃতিক বদ্ধ জলাশয়কে অশ্বখুরাকৃতি হ্রদ বলে।

(ঘ)

উদ্দীপকে 'ক' শ্রেণির ভূমিরূপ হলো প্লাবন সমভূমি।

নদীর মধ্য ও নিম্নগতিতে নদীখাত অগভীর থাকে। ফলে বর্ষার সময় পানি ধারণ ক্ষমতা না থাকায় পানি বৃদ্ধি পেয়ে নদীর উভয়কূল প্লাবিত করে। একে প্লাবন বা বন্যা বলে। এ প্লাবনের ফলে প্লাবিত এলাকায় পলি, নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্জিত হয়। বন্যার পানি নেমে গেলে এ ভূমিতে খুব পুরু এক স্তর কাদা পলি প্রভৃতি দেখা যায়। এভাবে ক্রমান্বয়ে দীর্ঘদিন পর যে এক বিস্তৃত সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। পৃথিবীর বড় বড় নদী যেমন— মিসিসিপি, হোয়াংহো, ইয়াংসি, মেকং মেনাং, সিন্ধু, গঙ্গা প্রভৃতি প্লাবন সমভূমি উল্লেখযোগ্য। এ প্লাবন সমভূমিগুলো পৃথিবীর মধ্যে সর্বাধিক উর্বর ও ঘনজনবসতিপূর্ণ এলাকা। বাংলাদেশের অধিকাংশ এলাকা যেমন- চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লার কিছু অংশ বাদে সমগ্র বাংলাদেশই পদ্মা, যমুনা, মেঘনা প্রভৃতি নদীবিধৌত প্লাবন সমভূমি।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে?
আগ্নেয়মেঘলা বলতে কী বুঝ?
উদ্দীপকের চিত্রে প্রকাশকৃত শক্তিটি কী কারণে সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রাকৃতিক শক্তির ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যেসব বিস্ফোরক আগ্নেয়গিরি হতে এখনো মাঝে মাঝে বিরতিসহ আগ্নেয়পদার্থ বিস্ফোরিত হয় তাদেরকে সক্রিয় সবিরাম বা জীবন্ত আগ্নেয়গিরি বলে।
(খ)
পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরে। মেঘলা শব্দের অর্থ হলো কোমর বন্ধনে প্রায় ৫০০ টি সক্রিয় আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে। একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে।
(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিভিন্ন প্রাকৃতিক কারণে অগ্ন্যুাপাত সংঘটিত হয়।

ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান ভূঅভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্জিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়। ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন এবং তাপ বিকিরণে ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা ও ধাতু গলে তরল হয়। পরে ঐ গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান, কঠিন বা গভীর নয়। ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি করে। এ সুড়ঙ্গপথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ও ধুম্র প্রভৃতি প্রবলবেগে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তরভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ফলে ভূত্বক ফেটে তপ্ত আকারে প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। ভূগর্ভে নানা প্রকার রাসায়নিক ক্রিয়ার ফলে তাপ বৃদ্ধি পায় এবং গ্যাসের সৃষ্টি হয় এতে চাপের সৃষ্টি হয়ে অগ্ন্যুৎপাত ঘটে।

উপরিউল্লিখিত কারণেই উদ্দীপকে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্ন্যুৎপাত হয়েছিলো।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। নিচে এর প্রভাব বিশ্লেষণ করা হলো-

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় মালভূমি, আগ্নেয়দ্বীপ, আগ্নেয় গহ্বর, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমির উর্বরতা বৃদ্ধি পায়। অগ্ন্যুৎপাতের ফলে বহু নিচের খনিজ পদার্থও ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। অগ্ন্যুৎপাতের ফলে উর্বর পলল ভূমির সৃষ্টি হতে পারে। অগভীর সমুদ্রে বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্জিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি হয় । এছাড়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবলবেগে ঊর্ধ্বে উঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। যেমন, ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই নগর ধ্বংস হয়েছিল।

সুতরাং বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি প্রাকৃতিক ঘটনা যার ফলে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির সৃষ্টি হয় এবং কৃষিকাজের অনেক সময় সুফলও বয়ে আনে। আবার মাঝে মাঝে অকস্মাৎ অগ্ন্যুৎপাতের ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। যা প্রকৃতি ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. স্বাভাবিক তাপ হ্রাস হার কী?
তাপমাত্রার উৎক্রম বলতে কী বোঝায়?
উদ্দীপকের 'ক' অকালে সারাবছর নিম্নচাপ বিরাজ করে- ব্যাখ্যা কর।
উদ্দীপকের ক ও খ অঞ্চলে প্রবাহিত বায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ট্রপোমণ্ডলে স্বাভাবিক অবস্থায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের গড় হারকে স্বাভাবিক তাপ হ্রাস হার বলে; এটি প্রায় প্রতি কিলোমিটারে ৬.৫° সেলসিয়াস।
(খ)

সাধারণত ট্রপোমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমে। কিন্তু কোনো কোনো অবস্থায় নিচের বায়ুস্তরের তুলনায় ওপরের বায়ুস্তর উষ্ণ হলে উচ্চতার সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে; একে তাপমাত্রার উৎক্রম বলে।

শান্ত ও মেঘমুক্ত রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হলে সংলগ্ন বায়ু শীতল হয়ে পড়ে, অথচ ওপরের বায়ু অপেক্ষাকৃত উষ্ণ থাকে। এভাবে ভূপৃষ্ঠসংলগ্ন উৎক্রম সৃষ্টি হতে পারে।

(গ)
উদ্দীপকের 'ক' অঞ্চল বলতে নিরক্ষীয় অঞ্চলকে বুঝানো হয়েছে। উক্ত অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ কলে। নিরক্ষরেখার উভয় পাশে ৫° উত্তর ও ৫° দক্ষিণের অঞ্চলটিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। তবে এ চাপ বলয়ের অবস্থান ভূ-পৃষ্ঠের উপর স্থির নয়, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে এটি কিছুটা উত্তরে বা দক্ষিণে সরে যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কমপক্ষে তিনটি স্থানে উচ্চচাপ দ্বারা বিচ্ছিন্ন। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এ চাপ বলয়টি আফ্রিকায় ১০° থেকে ২০° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি তাপজনিত কারণে সৃষ্টি হয়। এ অঞ্চলে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে কিরণ দেয়।
(ঘ)

উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুপ্রবাহদ্বয় হলো অয়ন বায়ু ও পশ্চিম বায়ু। বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।

অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু যখন নিরক্ষরেখার নিকটবর্তী হয় তখন অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে ওঠে। উত্তর অয়ন বায়ু ঘণ্টায় ১৬ কি.মি. এবং দক্ষিণ অয়ন বায়ু ঘণ্টায় ২২.৫০ কি.মি. গতিবেগে প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চলে কোনো প্রকার আনুভূমিক প্রবাহ থাকে না। অয়ন বায়ুতে সাধারণত জলীয়বাষ্প কম থাকে বলে এ বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এ বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তার প্রভাবে উপকূলবর্তী এলাকাতে সামান্য বৃষ্টিপাত হয়।

পক্ষান্তরে, দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুতে জলীয়বাষ্প থাকে বলে প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে স্থলভাগ বেশি থাকায় তথায় এর গতিবেগ দুর্বল থাকে। উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ু জলভাগের উপর দিকে প্রবাহিত হওয়ায় এর গতিবেগ প্রবল থাকে। ৩০° থেকে ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের এ বায়ুর আনুভূমিক প্রবাহ অনুভব হয় না বলে এ অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে। সুতরাং উপরিউক্ত পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায় যে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য অয়ন বায়ুর মতো নয়।

সিলেট সরকারি কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।