যশোর বোর্ড ২০২২

এইচএসসি · ভূগোল ১ম পত্র

যশোর বোর্ড ২০২২

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভূ-অভ্যন্তরের চিত্রে ওপর থেকে নিচের ক্রম

ক → খ → গ₁ → গ₂

চিত্রটি নিচের দিকে ক্রমশ সরু হয়ে যাওয়া একটি শঙ্কু-খণ্ডের অনুরূপ; গ₁ ও গ₂ হলো সর্বনিম্ন অংশের দুটি উপবিভাগ।

১. কনরাড বিযুক্তি কী?
“পাত সঞ্চালন ভূমিকম্পের প্রধান কারণ”—ব্যাখ্যা কর।
উদ্দীপকে $গ_১$ অবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপকের স্তরসমূহে তাপ, চাপ ও ঘনত্বের কী পরিবর্তন ঘটে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যাসল্ট স্তরের সাথে গ্রানাইট স্তরের পৃথকীকরণ রেখাকে কনরাড বিযুক্তি রেখা বলে।
(খ)
পাত সঞ্চালন ভূমিকম্পের প্রধান কারণ। যখন পাত সঞ্চালনের পাতগুলোর মধ্যে যেকোনো দুটি পাত কাছাকাছি আসে তখন ঐ সংযোগ রেখা বরাবর শিলাচ্যুতি ঘটে। শিলাচ্যুতি ঘটার ফলে ভূমিকম্প সংঘটিত হয়। তাই বেশিরভাগ ভূমিকম্পপ্রবণ এলাকায় পাত সীমানা বরাবর অবস্থিত। অর্থাৎ পাত সীমানা বরাবর অবস্থিত অঞ্চলগুলোই ভূমিকম্প প্রবণ। তাই বলা যায় বিভিন্ন দেশে ভূমিকম্প সংঘটনের এটিই প্রধান কারণ।
(গ)

উদ্দীপকের গ₁ স্তরটি বহিঃকেন্দ্রমণ্ডল। এটি গুরুমণ্ডলের নিচে এবং কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডলের বাইরে অবস্থিত।

প্রায় ২,২০০ কিলোমিটার পুরু এই স্তর প্রধানত তরল লোহা ও নিকেলসমৃদ্ধ পদার্থে গঠিত। উচ্চ তাপমাত্রার জন্য এর পদার্থ তরল অবস্থায় থাকে। ভূমিকম্পের S-তরঙ্গ তরলের মধ্য দিয়ে যেতে পারে না; এই বৈশিষ্ট্য বহিঃকেন্দ্রের তরল প্রকৃতি নির্ণয়ে গুরুত্বপূর্ণ।

বহিঃকেন্দ্রের পরিবাহী তরল পদার্থের সঞ্চালন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টিতে ভূমিকা রাখে।

(ঘ)

ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যে তাপমাত্রা, চাপ ও ঘনত্বের পার্থক্য রয়েছে। পৃথিবীর গভীরতার সঙ্গে সাধারণভাবে এই তিনটি রাশিই বৃদ্ধি পায়, তবে বৃদ্ধির হার সর্বত্র সমান নয়।

ভূত্বক তুলনামূলক পাতলা এবং প্রধানত অপেক্ষাকৃত হালকা শিলায় গঠিত। ভূত্বকের অগভীর অংশে গভীরতার সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়লেও এই বৃদ্ধির হারকে সমগ্র ভূঅভ্যন্তরে একই ধরা যায় না।

গুরুমণ্ডল প্রধানত সিলিকেট শিলায় গঠিত। এর গভীরে ওপরের শিলার ভার ও সংকোচনের জন্য চাপ ও ঘনত্ব বাড়ে। উচ্চ তাপমাত্রা সত্ত্বেও গুরুমণ্ডলের অধিকাংশ পদার্থ কঠিন; দীর্ঘ ভূতাত্ত্বিক সময়ে তা ধীরগতিতে প্রবাহিত হতে পারে।

কেন্দ্রমণ্ডল প্রধানত লোহাসমৃদ্ধ এবং গুরুমণ্ডলের তুলনায় বেশি ঘন। বহিঃকেন্দ্র তরল হলেও অন্তঃকেন্দ্র অত্যধিক চাপের জন্য কঠিন। ফলে শুধু তাপমাত্রা নয়, চাপ ও গঠনকারী পদার্থও ভূঅভ্যন্তরের অবস্থাকে নিয়ন্ত্রণ করে।

শিহাব যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলু বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল। হঠাৎ একদিন রাতে আকাশে প্রচণ্ড শব্দে আগুনের গোলা দেখতে পেল। মৃদু মৃদু শব্দ আর আগুনের ঝলকানিতে হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
২. রিকটার স্কেল কী?
ম্যাগমা কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি কেন ঘটে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূমিকম্পের মাত্রা প্রকাশের একটি লগারিদমিক স্কেল হলো রিখটার স্কেল।
(খ)

ভূঅভ্যন্তরে থাকা গলিত বা আংশিক গলিত শিলা, দ্রবীভূত গ্যাস এবং খনিজ স্ফটিকের মিশ্রণকে ম্যাগমা বলে।

তাপমাত্রা বৃদ্ধি, চাপ হ্রাস অথবা শিলায় উদ্বায়ী পদার্থ যোগ হওয়ার ফলে শিলার আংশিক গলন ঘটতে পারে। এই ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে লাভা বলা হয়।

(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এটি ঘটার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-

বিভিন্ন প্রাকৃতিক কারণে অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান, ভূঅভ্যন্তরে পানি প্রবেশ প্রভৃতি কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। ভূগর্ভে ক্রমবর্ধমান সঞ্চিত বাষ্পরাশি সর্বদা বাইরে আসতে চায়। ফলে ভূত্বকের তলদেশে প্রবল ঊর্ধ্বচাপ পড়ে। বিভিন্ন বহিঃশক্তির প্রভাবে ভূত্বকের ক্ষয়ীভবন, নগ্নীভবন এবং তাপ বিকিরণে ভূগর্ভের সংকোচনের ফলে যখন উপরের স্তরের চাপ হ্রাস পায় তখন কঠিন উত্তপ্ত শিলা ও ধাতু গলে তরল হয়। পরে ঐ গলিত পদার্থ অভ্যন্তরীণ চাপের প্রভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র সমান, কঠিন বা গভীর নয়। ভূত্বকের কোনো শিলাস্তর দুর্বল হলে সেখানে সহজেই সুড়ঙ্গের সৃষ্টি করে। এ সুড়ঙ্গপথে গলিত ম্যাগমা, ভস্ম, বাষ্প, ধাতু ও ধুম্র প্রভৃতি প্রবলবেগে বেরিয়ে এসে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। ভূঅভ্যন্তরে কোনো কারণে পানি প্রবেশ করলে অভ্যন্তরভাগের উত্তাপের প্রভাবে পানি বাষ্প হয় ও আয়তনে বৃদ্ধি পায়। ফলে ভূত্বক ফেটে তপ্ত আকারে প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত সৃষ্টি করে। উপরিউল্লিখিত কারণেই উদ্দীপকে যুক্তরাষ্টের হাওয়াই অঙ্গরাজ্যে অগ্ন্যুৎপাত হয়েছিলো।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। নিচে এর প্রভাব বিশ্লেষণ করা হলো-

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় মালভূমি, আগ্নেয়দ্বীপ, আগ্নেয় গহ্বর, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত প্রভৃতি সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে নিম্ন সমভূমির সৃষ্টি করে। অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমির উর্বরতা বৃদ্ধি পায়। অগ্ন্যুৎপাতের ফলে বহু নিচের খনিজ পদার্থও ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়। অগ্ন্যুৎপাতের ফলে উর্বর পলল ভূমির সৃষ্টি হতে পারে। অগভীর সমুদ্রে বা হ্রদে লাভা ও ভস্ম সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি হয়। এছাড়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা প্রবলবেগে ঊর্ধ্বে উঠে চারদিকে বহুদূর গিয়ে পড়ে এবং পার্শ্ববর্তী গ্রাম, নগর, শস্যক্ষেত্র প্রভৃতি ধ্বংস হয়। যেমন, ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পেই নগর ধ্বংস হয়েছিল। সুতরাং বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি প্রাকৃতিক ঘটনা যার ফলে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির সৃষ্টি হয় এবং কৃষিকাজের ক্ষেত্রে অনেক সময় সুফলও বয়ে আনে। আবার মাঝে মাঝে অকস্মাৎ অগ্ন্যুৎপাতের ফলে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। যা প্রকৃতি ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. সুনামি কী?
বিচূর্ণীভবনের ওপর আবহাওয়ার প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত নদী কোন পর্যায়ের তা ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত নদী পর্যায়ের প্রধান সঞ্চয়জাত ভূমিরূপের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমুদ্রের তলদেশে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট উঁচু ঢেউ যা মানবজীবনে ব্যাপক ক্ষতিসাধন করে তাকে সুনামি বলে।
(খ)
বিচুর্ণীভবন হলো নির্দিষ্ট প্রকৃয়ায় শিলারাশি চূর্ণ-বিচূর্ণ হওয়া। আবহাওয়ায় সাথে এর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। আবহাওয়ায় বিভিন্ন উপাদান যেমন- তাপমাত্রা, তুষারপাত, বারিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা নির্দিষ্ট প্রকৃয়ায় নিচুর্ণীভবন কার্য সম্পন্ন হয়। তাই আবহাওয়ায় ভিন্নতার জন্য বিচূর্ণীভবনের কার্য পরিবর্তন হয়।
(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত নদী মধ্যগতির পর্যায়ে সৃষ্ট বালুচরকে বোঝানো হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো:

পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলে। অর্থাৎ নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত হলে তাকেই মধ্যগতি প্রবাহ বলে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক বেশি হয় কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কমে যায়। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয় কাজ শুরু হয়। মধয়গতি পর্যায়ে নদীর সঞ্চয়ের কাজ সবচাইতে বেশি হয়। মধ্যগতিতে নদীর দু'দিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। একে প্লাবন সমভূমি বলে। বাংলাদেশের অধিকাংশ স্থানই এক বিস্তীর্ণ প্লাবন সমভূমি। বালুচর, অশ্মক্ষুরাকৃতির হ্রদ, প্রাকৃতিক বাধ প্রভৃতি প্লাবন সমভূমির অন্তর্গত যা মধ্যগতির পর্যায়ে সৃষ্টি হয়।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত নদী মধ্যগতিকে বোঝানো হয়েছে।

মধ্যগতিতে পার্বত্য অঞ্চল পায় হয়ে নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। এপর্যায়ের নদী সঞ্চয়ের মাধ্যমে প্লাবন সমভূমি, অক্ষশুরুকৃতি হৃদ, বালুচর প্রভৃতি সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে। বর্ষাকালে নানা কারণে পানি বৃদ্ধি পেয়ে যখন এর উভয় উপকূল প্লাবিত হলে নদী প্রবাহিত হয় তখন তাকে প্লাবন বা বন্যা বলে। ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চল ডুবে যায়। বন্যার পানি নেমে গেলে এ ভূমিতে খুব পুরু স্তর কাদা পলি প্রভৃতি দেখতে পাওয়া যায়। এভাবে ক্রমান্বয়ে বহুকাল অতীত হলে এক বিস্তৃত সমভূমির সৃষ্টি হয়। এভাবেই প্লাবন সমভূমি গঠিত হয়। নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সন্ধয়কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতির হদেয় সৃষ্টি হয়। ক্ষয় ক্রিয়ায় ফলে সাপের মতো বাকের সৃষ্টি হয়ে বক্স পথ পরিবর্তন করে সোজাপথে চলতে থাকে। তখন বক্স পথে স্রোত থাকে না। তখন বকের চলতে থাকে। তখন বক্স পথে স্রোত থাকে না। তখন বকের দুই সুখে পলি সঞ্চিত হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্নএকটি জলাশয়ে পরিণত হয়। অশ্বক্ষুরাকৃতির এ বৈশিষ্ট্যকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। নদীর ভেতর বালি, নুড়ি, কাকর, কদম, প্রভৃতি সঞ্চিতি হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বালুচর বলে। বাংলাদেশের প্রায় সব নদীতে বালুচর দেখা যায়।

ট্রপোমণ্ডলের শেষ প্রান্ত একটি বিশেষ নামে পরিচিত, যেখানে বিনা বাধায় বিমান চলাচল করতে পারে। এর উপরে স্ট্রাটোমন্ডলে একটি বিশেষ অংশ রয়েছে যাকে 'পৃথিবীর সৌর পর্দা' বলে।
৪. বায়ুদূষণের একটি উৎসের নাম লেখ।
স্বাভাবিক তাপ হ্রাস হার কী? ব্যাখ্যা কর।
ট্রপোস্ফিয়ারের ইঙ্গিতকৃত বিশেষ অংশের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ অংশে আলোচ্য স্তরটির গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বায়ুদূষণের একটি উৎসের নাম হলো- ইটভাটা।
(খ)

ট্রপোমণ্ডলে স্বাভাবিক অবস্থায় উচ্চতার সঙ্গে তাপমাত্রা যে গড় হারে কমে, তাকে স্বাভাবিক তাপ হ্রাস হার বলে।

এই হার গড়ে প্রতি ১,০০০ মিটারে প্রায় ৬.৫° সেলসিয়াস, অর্থাৎ প্রতি ১০০ মিটারে প্রায় ০.৬৫° সেলসিয়াস। প্রকৃত তাপ হ্রাস হার স্থান, ঋতু ও আবহাওয়ার অবস্থার সঙ্গে পরিবর্তিত হতে পারে।

(গ)

এই ট্রপোস্ফিয়ারের ইঙ্গিকৃত বিশেষ অংশের নাম ট্রপোপজ। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো:

ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুই বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগকারী উপস্তরকে ট্রপোপজ বলে । ট্রপোস্ফিয়ারের বায়ুস্তর এই অঞ্চলে এসে থেমে যায়, তাই একে ট্রপোপজ বলে । গ্রীক শব্দ “Tropos” এর অর্থ ‘পরিবর্তন’ ও “Pause” এর অর্থ ‘থেমে যাওয়া’। ট্রপোপজ বিস্তার মেরু অঞ্চলে ৮-১০ কিমি ও নিরক্ষীয় অঞ্চলে ১৮-২০ কিমি উচ্চতায় ।

এ স্তরে জেট বিমান চলাচল করে, বায়ু স্থির থাকে, এ স্তরের গভীরতা ১.৬ কি.মি. বায়ুমন্ডলের এ অংশে উষ্ণতার কোনো তারতম্য হয় না। ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই। এ স্তরটি ট্রপোস্ফিয়ারের অন্তর্ভুক্ত। এ স্তরকে সমোষ্ণ রেখাও বলে। স্তরটি ট্রপোস্ফিয়ারের শেষ স্তর, ট্রপোপজ শব্দটি আবিষ্কর করেন স্যার ন্যাপিয়ার শ, ট্রপোপজ ট্রপোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ারের পৃথককারী অংশের নাম। এখানে বায়ুর তাপমাত্রা ৬০° সে. হয়ে থাকে।

(ঘ)

উদ্দীপকে শেষ অংশের স্তরটি হলো ওজোনমণ্ডল। নিচে এ স্তরের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো:

ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশি হয়।

ওজোনস্তর সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। এ স্তরটি না থাকলে সূর্যের অতিবেগুনি রশ্মির দহনে পৃথিবীর মানুষ ও অন্যান্য প্রাণী বসবাসের জন্য উপযোগী হতো না। যদি এ অতিবেগুনি রশ্মি অতিমাত্রায় ভূপৃষ্ঠে অনুপ্রবেশ করে তাহলে সকল জীবসত্তার অস্তিত্ব ধ্বংস করে দেবে এবং জীব অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, ক্যান্সার জাতীয় রোগের প্রাদুর্ভাব প্রকট আকারে দেখা যাবে। ফলে মানবকুলের অধিক প্রাণহানি ঘটবে। তাই প্রাণিকুলকে টিকিয়ে রাখতে এ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এ স্তরে ধূলিবালি, জলীয়বাষ্প প্রভৃতি পদার্থ অতিসামান্য পরিমাণে থাকে।

যশোর বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।