যশোর বোর্ড ২০২৪

এইচএসসি · ভূগোল ১ম পত্র

যশোর বোর্ড ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বাংলাদেশের ভূপ্রকৃতি:

চিহ্ন বৈশিষ্ট্য
ক কর্দম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত।
খ মাটির রং ধূসর ও লালচে। বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত।
১. কনরাড বিযুক্তি রেখা কাকে বলে
ব-আকৃতির সমভূমি কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলের বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত 'ক' আঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভূগর্ভে একটি নির্দিষ্ট গভীরতায় সিয়ালের ভৌতধর্ম সিমার কাছাকাছি হয়ে যায় এবং এ দুটি স্তরের মধ্যবর্তী সীমারেখাকে কনরাড বিযুক্তি রেখা বলে।
(খ)
নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীবাহিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদী যখন স্রোতহীন সমুদ্রে পড়ে, তখন ঐসব তলানি নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ নতুন ভূমিই হলো বদ্বীপ।
(গ)

উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চল বলতে বাংলাদেশের বৃহত্তম সোপান অঞ্চল 'বরেন্দ্রভূমিকে' বোঝানো হয়েছে।

বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে এ বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার বা ৩,৬৩৪ বর্গমাইল। বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় ৬ থেকে ১২ মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি। প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। এ অঞ্চলে গভীর খাতবিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে। এগুলো খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী। কৃষিজ ফসলের মধ্যে ধানই প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে।

(ঘ)

উদ্দীপকে 'ক' দ্বারা টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রামের পাহাড়সমূহকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-

বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহ থাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। পাহাড়িয়া অঞ্চলের কারণে এ অত্তালে অনেকগুলো নদী জালের মতো বিস্তৃত। তাছাড়া পাহাড়সমূহের চারদিকে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। এগুলো অঞ্চলটিকে চিরসবুজ রাখতে সহায়তা করছে।

পাহাড়িয়া অঞ্চলের ভেতরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করছে। পাহাড়িয়া অঞ্চল ঢালু হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। যার কারণে এ অঞ্চলে চা বাগান গড়ে ওঠেছে। অন্যদিকে পাহাড়িয়া নদীর ঝর্ণাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হয়েছে। এছাড়া এখানকার বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এখানকার উদ্ভিদ যেমন- বাঁশ কাজে লাগিয়ে কাগজ তৈরির মিল স্থাপন করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত চট্টগ্রামের পাহাড়সমূহের অন্তর্গত ভূপ্রকৃতির বৈচিত্র্যময়তার কারণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পর্বত

চিহ্ন উদ্দীপকের বিবরণ
ক গম্বুজের মতো দেখতে
খ জীবাশ্ম পাওয়া যায়
গ অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি
২. পর্বত কাকে বলে?
পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' পর্বতের বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত 'খ' ও 'গ' পর্বতের পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমুদ্র সমতল ভূমিরূপ অপেক্ষা অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
(খ)

ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় পর্বত দ্বারা বেষ্টিত নিম্ন স্থানসমূহ উঁচু হয়ে যে মালভূমি সৃষ্টি করে, তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে।

এ ধরনের মালভূমির উচ্চতা সাধারণত ৩,০০০ ৫,০০০ মিটারের মধ্যে হয়ে থাকে। ভূ-গাঠনিক প্লেটসমূহের সংকোচন গতির কারণে ভঙ্গিল পর্বতের মাঝে এ ধরনের মালভূমির সৃষ্টি হয়।

(গ)

উদ্দীপকের 'পর্বত-ক' বলতে ল্যাকোলিথ পর্বতকে বোঝানো হয়েছে। পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানের সাথে গ্যাস মিশ্রিত হয়ে যে পর্বত গঠিত হয় তাকে ল্যাকোলিথ পর্বত বলে। এ পর্বতের ঢাল খাড়া এবং উচ্চতা কম। তবে এ জাতীয় পর্বতগুলো অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে।

পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা বা গলিত শিলার উপাদানসমূহের সাথে বিভিন্ন গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। এ গ্যাস উর্ধ্বমুখী হয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে চেষ্টা করে। এ গ্যাসের সাথে প্রচুর পরিমাণে ম্যাগমাও থাকে। কিন্তু প্রায়ই তা উপরের দিকে আসবার পথে বাধাগ্রস্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত হতে থাকে। আস্তে আস্তে চাপ বাড়ার ফলে ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং তার নিচের ম্যাগমা কঠিন আকার ধারণ করে। এই পর্বত দেখতে অনেকটা গম্বুজের মতো দেখায় বলে এজাতীয় পর্বতকে ল্যাকোলিথ বা গম্বুজ আকৃতির পর্বতও বলা হয়।

(ঘ)

উদ্দীপকের 'পর্বত-খ' বলতে ভঙ্গিল পর্বত এবং 'পর্বত-গ' বলতে। সায়জাত বা আগ্নেয় পর্বতকে বোঝানো হয়েছে। নিম্নে পর্বত দুটির পার্থক্য বিশ্লেষণ করা হলো-

• মহাদেশীয় পাতগুলোর পরিচলন স্রোতের মাধ্যমে গতিশীল হয়ে পড়লে প্রবল পার্শ্বচাপের সৃষ্টি করে ভূত্বকের উপরের পাললিক শিলাস্তর ভাঁজের সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। অন্যদিকে আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সত্রিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়।

• ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত শিলা ক্ষয় হয় এবং ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ পলির আকারে স্তরে স্তরে সঞ্চিত হয়। পক্ষান্তরে, আগ্নেয় পর্বতের ক্ষেত্রে অভ্যন্তরীণ লাভা, নানা প্রকার গ্যাস, বাষ্প, ছাই, ধাতু প্রবলবেগে বাইরে বের হয়ে আসে।

• ভঙ্গিল পর্বতের ক্ষেত্রে পার্শ্বচাপের কারণে শিলাসমূহ উঁচু হয়। অন্যদিকে আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অভ্যন্তরীণ পদার্থসমূহের বাইরে বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

• ভঙ্গিল পর্বত সাধারণত পাতসমূহের গতিশীলতায় সৃষ্টি হয়। অন্যদিকে আগ্নেয় পর্বত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট লাভাসমূহের সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়।

• হিমালয়, আল্পস পর্বত হলো ভঙ্গিল পর্বত। অনাদিকে ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো, হাওয়াই দ্বীপের মনলোয়া আগ্নেয় পর্বতের উদাহরণ।

সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লিখিত দুটি ভূমিরূপ পর্বত হলেও প্রত্যেকের মধ্যে সৃষ্টিগত পার্থক্য বিদ্যমান।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. সমভূমি কাকে বলে?
নদীর উৎপত্তি কীভাবে হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'খ' ভূমিরূপের বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত 'ক' ভূমিরূপের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর
সমাধান ও উত্তর
(ক)
প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে।
(খ)
পৃথিবীর অধিকাংশ নদীই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। কারণ পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে বৃষ্টির পানি, বরফ গলা পানি, হিমবাহের পানি, পাহাড়ের ঢাল বেয়ে সমভূমিতে প্রবাহিত হয়। ফলে পাহাড়ি অঞ্চলের বৃষ্টির পানি এবং তুষার গলেও নদীর সৃষ্টি হয়। এ নদী সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগর, মহাসাগর বা হ্রদে মিলিত হয়। নদীর আকার, আকৃতি এবং নদীর কার্যাবলি নির্ভর করে উৎসস্থলের পানি সরবরাহের পরিমাণের ওপর। উৎসস্থলের পানি সরবরাহ বেশি হলে নদীর আকার, নদীর চলার গতিবেগ সাধারণত বেশি হয়ে থাকে।
(গ)

উদ্দীপকে উল্লিখিত 'খ' বলতে বর্তুলাকার গর্ত ও স্বাভাবিক জলাধারকে বোঝানো হয়েছে; যা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে।

বর্ষাকালে নদীর গতিবেগ দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক স্থানে নদীর পানি প্রবলবেগে চক্রাকারে ঘুরতে থাকে। এতে নদীর তলদেশের কোনো কোনো স্থানের নরম মাটি অপসারিত হয়ে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এগুলোকে বর্তুলাকার গর্ত বলে। কোনো কোনো অ'লে বর্ষাকালে বন্যা দেখা দেয়। ঐ সমস্ত নদীর প্রবল স্রোতধারা পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করে পুষ্করিণীর ন্যায় গর্ত তৈরি করে। এরা স্বাভাবিক জলাধার নামে পরিচিত।

(ঘ)

উদ্দীপকে 'ক' ভূমিরূপ বলতে অশ্বখুরাকৃতি হ্রদকে বোঝানো হয়েছে; যা প্লাবন সমভূমির একটি ভূমিরূপ। নিচে এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো-

কোনো কোনো সময় নদীর বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে, দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি এসে পড়ে। এরূপে পাশাপাশি অবস্থিত দুটি বাঁক পরস্পর সন্নিকটে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে তার। একত্রে যুক্ত হয়ে পড়ে। তখন নদী সোজা পথে চলতে থাকে।- আর ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদীখাত হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপে হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় বলে এদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। বাংলাদেশের প্লাবন সমভূমি ও পদ্মা নদীতেও অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায়।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. ভূআলোড়ন কাকে বলে?
নগ্নীভবন সংঘটনের গুরুত্বপূর্ণ ধাপ হলো বিচূর্ণীভবন- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' বিচূর্ণীভবনের বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত 'খ' বিচূর্ণীভবনের প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূত্বক/শিলামণ্ডলে বিকৃতি, স্থানচ্যুতি, উত্থান বা অবনমন ঘটাকে ভূআলোড়ন বলে। ভূ-অভ্যন্তরের সব অংশ গলিত নয়; mantle-এর অধিকাংশ কঠিন হলেও ভূতাত্ত্বিক সময়ে ধীরে প্রবাহিত হতে পারে।
(খ)
বিচূর্ণীভবনে শিলা নিজ স্থানে ভাঙে বা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়। নগ্নীভবনে weathering, erosion, mass movement ও অপসারণসহ ভূমির অবনমন/পরিবর্তন ঘটে। বিচূর্ণীভবন ক্ষয় ও পরিবহনের উপকরণ তৈরি করে বলে গুরুত্বপূর্ণ ধাপ; তবে সবক্ষেত্রে এটি না হলে কোনো erosion-ই হয় না—এটি অতিরঞ্জিত।
(গ)
চিত্র-ক-তে ফাটলে বরফ দেখানো হয়েছে: পানি ফাটলে প্রবেশ করে জমাট বাঁধলে আয়তন প্রায়9% বাড়ে। বারবার freeze–thaw ও ice growth ফাটল প্রশস্ত করে শিলা খণ্ডিত করতে পারে। এটি যান্ত্রিক বিচূর্ণীভবন। প্রতিবার একইনির্দিষ্ট চাপ তৈরি হয় না।
(ঘ)
চিত্র-খ-তে শিকড় শিলার ফাটলে প্রবেশ করে মোটা হয়ে চাপ প্রয়োগ করছে। এতে ফাটল প্রশস্ত হয়, শিলা ভাঙে এবং মাটি গঠনে সাহায্য করে; জৈব অম্লও chemical weathering-এ ভূমিকা রাখতে পারে। এটি স্থানীয় ভূরূপ পরিবর্তন করে। শুধু root weathering থেকেই বন ধ্বংস, বৈশ্বিক উষ্ণায়ন ও রোগব্যাধির সম্পূর্ণ শৃঙ্খল ঘটে—উৎসের এ দাবি সমর্থিত নয়।

যশোর বোর্ড ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।