আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ভূগোল ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ঐশি ভূগোল ক্লাসে মানবজাতির ইতিহাস বিবর্তন সম্পর্কে জানতে পারে। সে আরও জানতে পারল প্রাচীনকালে মানুষ কীভাবে অভিগমনের মাধ্যমে স্থান পরিবর্তন করে এবং অনুকূল পরিবেশে বসতি গড়ে তোলে।
১. নিমিত্তবাদ কী?
আফ্রিকা মহাদেশের চিত্র অঙ্কন করো।
ঐশির জানা উক্ত ভূগোলের বিষয়বস্তু ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইঙ্গিতকৃত ভূগোলের গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের সকল কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়- এই ধারণাই হলো নিমিত্তবাদ।
(খ)
ক্ষুদ্র দেশনাম ও কিছু ঐতিহাসিক সীমানা স্পষ্ট নয়; এটি আঞ্চলিক পরিচয়ের মানচিত্র।
উত্তরের ছবি
(গ)

উদ্দীপকে ঐশির জানা ভূগোল মানব ভূগোলকে ইঙ্গিত করেছে। মানব ভূগোলের বিষয়বস্তু হচ্ছে মানব সম্প্রদায়ের গঠন, বিন্যাস, বৃদ্ধি, বসতি, অভিগমন, জীবন-যাপন প্রণালি, সংস্কৃতি, সমাজ, ধর্ম, জনসংখ্যা, আইন, রাষ্ট্রকাঠামো প্রভৃতি। এগুলো স্থান ও সময়ের প্রেক্ষাপটে মানব ভূগোলে আলোচিত হয়।

উল্লিখিত বিষয়গুলো ছাড়া অঞ্চলভেদে ভাষা, ধর্ম, শিক্ষা, শাসনতন্ত্র প্রভৃতি ক্ষেত্রে যে পার্থক্যের সঙ্গে ইতিহাস, সংস্কৃতি, সমাজ, ভৌগোলিক পরিবেশ ও মানুষের সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জৈবিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক পার্থক্যের অনুসন্ধান করাও মানব ভূগোলের আলোচ্য বিষয়। এছাড়াও বিজ্ঞানের ক্রমবিকাশের সাথে মানব ভূগোলের বিষয়বস্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ভূগোলের এ শাখাটি তথা মানব ভূগোল বর্তমানে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত।

(ঘ)

উদ্দীপকে শেষ বাক্যে উল্লিখিত মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বেশ তাৎপর্যবহ।
মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডের অঞ্চলভিত্তিক তথা স্থানিক (spatial) বিশ্লেষণ করা হয়। এখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ করা হয়ে থাকে। মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের সাথে পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক গড়ে তোলে।

মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পেতে পারি। এছাড়া এ ভূগোলে সামাজিক, অর্থনৈতিক ও বসতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়ে থাকে বলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।

সুতরাং, বিভিন্ন অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাপন প্রণালি মানব ভূগোল পাঠের মাধ্যমে সহজেই জানা যায়। তাই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে শেষ বাক্যে এ প্রেক্ষিতেই বলা হয়েছে, মানব ভূগোল অধ্যয়ন মানবজীবনের জন্য অতীব প্রয়োজন।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
২. মানব ভূগোল কাকে বলে?
ইউরেশিয়া ব্যাখ্যা করো।
'ক' চিহ্নিত দেশটির অবস্থান ও সীমা বর্ণনা করো।
'ক' ও 'খ' চিহ্নিত দেশ দু'টির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের কর্মকান্ড ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলে।
(খ)

এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে।

ইউরেশিয়ার পশ্চিমাংশের নাম ইউরোপ আর পূর্বে এশিয়া। ইউরাল পর্বত, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর ও ককেশাস পর্বতশ্রেণি এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করেছে।

(গ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম দেশটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা, দক্ষিণে মেক্সিকো, পূর্বে উত্তর আটলান্টিক এবং পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগর অবস্থিত।

যুক্তরাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র। দেশটির মূল অংশ ২৫°৩০′ হতে ৪৯° উত্তর অক্ষাংশ এবং ৬৬.৫° হতে ১২৫° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।

আলাস্কা রাজ্যটি ৫১.২০′ হতে ৭১.৫০′ উত্তর অক্ষাংশ এবং ১৩০° পশ্চিম হতে ১৭২° পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। হাওয়াই দ্বীপপুঞ্জটি উত্তর প্রশান্ত মহাসাগরে ১৮.৫৫′ হতে ২৮°২৭′ উত্তর অক্ষাংশের মধ্যে এবং ১৫৪°৪৮′ হতে ১৭৮°২২′ পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র একটি বৃহৎ রাষ্ট্র, যা দুই দিকে মহাসাগর পরিবেষ্টিত।

(ঘ)

চিত্র-ক যুক্তরাষ্ট্র এবং চিত্র-খ জাপান।

কৃষি: যুক্তরাষ্ট্রের বিস্তৃত সমভূমি, যান্ত্রিক কৃষি ও বাজারসংযোগ খাদ্যশস্য ও অন্যান্য কৃষিপণ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাপানে সমতলভূমি সীমিত হলেও নিবিড় কৃষি, ধান, উদ্যানফসল ও মৎস্যখাত গুরুত্বপূর্ণ।

শিল্প: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি, যন্ত্রপাতি, পরিবহনসরঞ্জাম, রাসায়নিক ও সেবাখাত এবং জাপানের যানবাহন, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও ইস্পাতশিল্প বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখে। শুধু একইশিল্পকাঠামো বা জাপানকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা যথাযথ নয়; ম্যানচেস্টারউপাধিটি ঐতিহাসিকভাবে ওসাকার বস্ত্রশিল্পের সঙ্গে সম্পর্কিত।

বাণিজ্য: উভয় দেশ বৃহৎ আমদানি-রপ্তানি বাজার ও আন্তর্জাতিক উৎপাদনসংযোগের অংশ। জাপানে জ্বালানি ও কাঁচামাল আমদানি এবং উন্নত শিল্পপণ্য রপ্তানি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রও শিল্প, কৃষি ও সেবাপণ্য বাণিজ্যে গুরুত্বপূর্ণ। উৎসের৪৫%ও৪০%বাণিজ্যভাগের সময়কাল স্পষ্ট নয়; উভয় দেশ সবসময় উদ্বৃত্ত এমন দাবিও সঠিক নয়।

চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. জনমিতি কাকে বলে?
জনমিতিক ট্রানজিশনাল মডেল বলতে কী বোঝায়?
চিত্রে উল্লিখিত দেশটির অক্ষাংশীয় ও আঞ্চলিক অবস্থান লেখো।
উদ্দীপকে উল্লিখিত দেশটির ৪টি জনমিতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞানকে জনমিতি বলে।
(খ)
জনমিতিক ট্রানজিশনাল মডেল হলো এমন একটি মডেল যা সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তন বর্ণনা করে। আমেরিকান জনসংখ্যাবিদ ওয়ারেন এস. থম্পসন ১৯২৯ সালে জনসংখ্যার অবস্থান্তর তত্ত্বটি প্রদান করেন। কোনো সমাজে জনসংখ্যার ক্রমবিকাশের ক্ষেত্রে প্রথমে জন্মহার ও মৃত্যুহার বেশি থাকে।
(গ)

উদ্দীপকে আলোচিত দেশটি হলো বাংলাদেশ। দেশটির সাথে ভারত ও মিয়ানমারের সীমান্তের সংযুক্তি রয়েছে।

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় এর অবস্থান। এ দেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। ভৌগোলিকভাবে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।

উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, বাংলাদেশের তিন দিকেই ভারত। কিন্তু দেশটির রয়েছে উপকূলীয় অবস্থান। তাই দেশটির ভূরাজনৈতিক অবস্থান তাৎপর্যময়। উপরন্তু উর্বর সমভূমির এ দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্ব অংশের সাথে উত্তর ও পশ্চিমের সংযোগস্থল হিসেবে কাজ করে। ভৌগোলিক এ অবস্থানের কারণে বিশ্ব মানচিত্রে দেশটির অবস্থান গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ।

(ঘ)

বাংলাদেশের চারটি জনমিতিক বৈশিষ্ট্য হলো:

১. জনসংখ্যার আকার: নির্দিষ্ট সময়ে দেশে বসবাসকারী মোট মানুষের সংখ্যা; এটি ধর্মীয় গোষ্ঠীর শতাংশের বিকল্প নয়।
২. জনসংখ্যার বৃদ্ধি: জন্ম, মৃত্যু ও নিট অভিগমনের সমন্বয়ে মোট আকার বদলায়। উৎসে ২০২২ ও ২০১১ সালের ভিন্ন হারের উল্লেখ আছে; একইগণনাভিত্তি নিশ্চিত করা প্রয়োজন।
৩. ঘনত্ব: মোট জনসংখ্যাকে সংশ্লিষ্ট আয়তন দিয়ে ভাগ করে পাওয়া যায়; বাংলাদেশের সমভূমি ও নগরাঞ্চলে ঘনত্ব তুলনামূলক বেশি।
৪. জন্ম-মৃত্যু ও বয়সকাঠামো: স্বাস্থ্য, শিক্ষা, প্রজনন, পরিবারপরিকল্পনা ও অভিবাসন এ বৈশিষ্ট্যগুলোকে প্রভাবিত করে। উন্নত দেশের তুলনায় উভয় হার সবসময় বেশি বলা সঠিক নয়; বয়স্ক জনসংখ্যার কারণে কিছু উন্নত দেশের স্থূল মৃত্যুহারও বেশি হতে পারে।

উৎসের নির্দিষ্ট পরিসংখ্যানকে স্বাধীনভাবে যাচাইকৃত বর্তমান তথ্য হিসেবে দেওয়া হয়নি।

বিশ্বের একটি অর্থকরী ফসল, যা পানীয় হিসেবে ব্যবহৃত হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন হলেও গাছের গোড়ায় পানি দাঁড়িয়ে থাকতে পারবে না।
৪. গমের বৈজ্ঞানিক নাম কী?
ব্যাপক কৃষি বলতে কী বোঝায়?
উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি চাষের অনুকূল নিয়ামক ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত ফসলটির উৎপাদন ও বিশ্ববণ্টন ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
গমের বৈজ্ঞানিক নাম Triticum aestivum.
(খ)

আয়তনগত দিক থেকে ব্যাপক কৃষি আধুনিক কৃষির একটি বৈশিষ্ট্যপূর্ণ ধরন।

আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকাজুড়ে ব্যাপক হারে যে কৃষিকাজ করা হয় তাকে ব্যাপক কৃষি (Extensive farming) বলে। যেসব এলাকায় জনবসতি বিরল অথচ বিস্তীর্ণ অঞ্চল চাষযোগ্য, সেখানে শ্রমিকের অভাবহেতু ব্যাপক চাষের ব্যবস্থা করা হয়। যেমন- যুক্তরাষ্ট্র ও কানাডার কৃষি।

(গ)

উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ ফসল হলো চা, যা দেশের উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়।

চা চাষের অনুকূল নিয়ামকগুলো নিচে উপস্থাপন করা হলো:

i. চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রয়োজন। ফলে অধিক উত্তাপ ও বৃষ্টিযুক্ত অঞ্চলে চায়ের আবাদ ভালো হয়।

ii. চা মৌসুমি অঞ্চলের ফসল। এটি চাষের জন্য ২৩°–২৮°সে. তাপমাত্রা প্রয়োজন হয়।

iii. চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। সাধারণত ১৭৫ থেকে ২৫০ সেমি. বৃষ্টিযুক্ত অঞ্চলে এর চাষ হয়।

iv. উচ্চ ভূমিতে পানি নিষ্কাশন দ্রুত ও সহজে হয় বলে পৃথিবীর অধিকাংশ উৎকৃষ্ট চা বাগান উচ্চ ভূমিতে অবস্থিত। কারণ, চা গাছের গোড়ায় পানি জমলে তা সহজেই মরে যায়। এ কারণে পাহাড়ের ঢালে চায়ের চাষ ভালো হয়ে থাকে।

v. উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ মাটি চা চাষের বিশেষ উপযোগী।

উপরের বৈশিষ্ট্যের আলোকে বলা যায় যে, চা চাষের জন্য দেশের উত্তর-পূর্বাঞ্চলে অনুকূল নিয়ামক বিদ্যমান।

(ঘ)

উদ্দীপকের ফসলটি চা। এশিয়া মহাদেশে বিশ্বের প্রায় ৮০% চা উৎপন্ন হয়। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপে অবশিষ্ট চা (২০%) উৎপন্ন হয়। অধিকাংশ চা বাগান এশিয়ার বৃষ্টিবহুল মৌসুমি এবং নিরক্ষীয় অঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত। আফ্রিকার চা বাগানগুলো পূর্বাঞ্চলীয় বৃষ্টিবহুল পার্বত্য এলাকায় অবস্থিত।

বিশ্বব্যাপী চা উৎপাদন ও বণ্টন চা উৎপাদন সারা বিশ্বব্যাপী বিস্তৃত। তবে এশিয়া, আফ্রিকায় মূলত চা উৎপাদন বণ্টিত। যেমন-

১. চীন: ধারণা করা হয়, চীনে সর্বপ্রথম বুনো অবস্থা থেকে চা গাছকে চায়ের আওতায় আনা হয়। বিশ্বের শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী দেশ চীন। এখানে প্রধানত পাঁচ ধরনের চা উৎপাদিত হয়। যথাঃ কালো, সবুজ, জেসমিন, ওলো এবং ইস্টক চা। প্রধানত রপ্তানির উদ্দেশ্যে দেশটিতে কালো চা উৎপাদন করা হয়। ইয়াংসি নদীর দক্ষিণে অবস্থিত সিচুয়ান, হুনান, আনছুই, ফুকিয়েন প্রদেশের বর্ষণমুখর পার্বত্য ঢালে অধিক চা বাগান গড়ে উঠেছে।

২. ভারত: বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানীয় চা উৎপাদনকারী দেশ ভারত। এ দেশে কয়েক হাজার চা বাগান রয়েছে। বেশিরভাগ বাগান আসাম এবং পশ্চিমবঙ্গের বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে অবস্থিত। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা বাগান থেকে বিশ্বমানের চা উৎপাদিত হয়। এখানকার চা বাগানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। মেঘালয় এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যে অবস্থিত বাগানগুলো থেকেও উল্লেখযোগ্য পরিমাণ চা পাতা সংগ্রহ করা হয়।

সারণি: পৃথিবীর প্রধান প্রধান দেশের চা উৎপাদন (২০১৯)

দেশ উৎপাদন (হাজার মেট্রিক টন)
১. চীন ২৭৯১
২. ভারত ১৩৯০
৩. কেনিয়া ৪৫৯
৪. শ্রীলংকা ৩০০
৫. ভিয়েতনাম ২৬৯
৬. তুরস্ক ২৬১
৭. ইন্দোনেশিয়া ১৩৭
৮. মায়ানমার ১৩২
৯. ইরান ৯০
১০. বাংলাদেশ ৯০

উৎস: FAOSTAT. September, 2021

৩. কেনিয়া: কেনিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। দেশটির কেরিকু, বোমেট, নান্দি, কিয়াম্বো, মারাগুয়া, মেরু প্রভৃতি এলাকায় প্রচুর চা উৎপন্ন হয়ে থাকে। দেশটির উৎপাদিত চা এর মধ্যে 'ব্ল্য়াক টি' প্রধান এবং জনপ্রিয়। এছাড়া গ্রিন টি, ইয়েলো টি এবং হেয়াইট টিও দেশটিতে উৎপন্ন হয়।

৪. শ্রীলংকা: ভারত মহাসাগরের এই দ্বীপ দেশে অতি অল্প সময়ে চা চাষের ব্যাপক প্রসার ঘটেছে। শ্রীলঙ্কার পার্বত্য ভূপ্রকৃতি এবং ভৌগোলিক অবস্থান চা চাষে সহায়ক। এখানে পশ্চিম ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে পাহাড়ের ঢালে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। শ্রীলঙ্কার মধ্যভাগে অবস্থিত পর্বতকে ঘিরে চা বাগান গড়ে উঠেছে। নিয়মিত বৃষ্টিপাত এবং আর্দ্রতার ঘাটতি না থাকায় বাগানের চা গাছ দ্রুত বৃদ্ধি পায়। ফলে সারা বছর ধরে সপ্তাহে অন্তত দুবার চা পাতা সংগ্রহ করা সম্ভব হয়।

৫. ভিয়েতনাম: চা উৎপাদনে ভিয়েতনাম বিশ্বে পঞ্চম। এখানে কালো, সবুজ এবং জেসমিন চা উৎপন্ন হয়।

এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরান, মায়ানমার, জাপান চা উৎপাদনে প্রসিদ্ধ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।