বরিশাল বোর্ড ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

বরিশাল বোর্ড ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মানব ভূগোলের শাখা:

শাখা আলোচ্য বিষয়
১ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে
২ অর্থনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে
১. মানব ভূগোল কাকে বলে?
অঞ্চল কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত শাখা-১ এর বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত শাখা-২ পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের কর্মকাণ্ড ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাকে মানব ভূগোল বলে।
(খ)
সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় যদি বিভিন্ন বৈশিষ্ট্যের সমধর্মিতা দেখা যায় তাহলে তাকে 'অঞ্চল' বলা হয়।
আবার এ ধরনের বাহ্যিক অঞ্চল ছাড়াও স্থানিক ক্রিয়া-প্রতিক্রিয়ার নিবিড়তার ভিত্তিতেও 'ক্রিয়ামূলক' অঞ্চল চিহ্নিত করা হয়। এক একটি অঞ্চলে মানুষ ও পরিবেশের যে নিবিড় সম্পর্ক যুগ যুগ ধরে গড়ে ওঠে এবং তার ফলে প্রাকৃতিক বিষয় ও মানবিক বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে এমনভাবে মিলেমিশে যায় যে, তাদের এক আলাদা অস্তিত্ব বা সত্তা গড়ে ওঠে। এসব অঞ্চলের ধারণার মধ্যে অন্তর্নিহিত রয়েছে, জীব যেমন তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় মানুষও তেমনি একটি আঞ্চলিক বাস্তুতন্ত্রের সাথে একাধারে খাপ খাইয়ে নেয় এবং তাকে পরিবর্তন করে।
(গ)
উদ্দীপকে উল্লিখিত শাখা-১ হলো সামাজিক ভূগোল। নিচে সামাজিক ভূগোলের বর্ণনা দেওয়া হলো :
ভূগোলশাস্ত্রের যে শাখায় সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সামাজিক ভূগোল বলে।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানবসমাজের ধরন, মানুষের প্রচলিত রীতি-নীতি, ধর্মীয় চিন্তা-চেতনা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বেকারত্ব, আবাসিক সুযোগ-সুবিধার সামাজিক বৈষম্য হ্রাস প্রভৃতি সামাজিক ভূগোলের মূল আলোচ্য বিষয়। এছাড়া সামাজিক ভূগোলের অন্যতম কাজ হচ্ছে সামাজিক গোষ্ঠীসমূহের অঞ্চলগুলোকে চিহ্নিত করা এবং তাদের জীবনধারা সম্পর্কে আলোচনা করা।
এছাড়াও, ভূপৃষ্ঠে বসবাসকারী মানবগোষ্ঠীর সামাজিক পার্থক্য সৃষ্টির পেছনে ভূমি ও জলবায়ু যে প্রভাববিস্তার করে তার সমীক্ষাও সামাজিক ভূগোলের অন্তর্গত। অঞ্চলভেদে মানুষের সামাজিক স্তরায়ন, প্রণালি-ও প্রক্রিয়াসমূহ আলোচনা করাও সামাজিক ভূগোলের প্রতিপাদ্য বিষয়।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত শাখা-২ হলো অর্থনৈতিক ভূগোল। নিচে অর্থনৈতিক ভূগোল পাঠের গুরুত্ব বিশ্লেষণ করা হলো:
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিকাশ, বিস্তার ও ক্রমবিবর্তন এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সাথে এর কার্যকরণ সম্পর্কের বিচার-বিশ্লেষণ এবং পর্যালোচনা করাই অর্থনৈতিক ভূগোল।
অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে তা এ শাখায় আলোচনা করা হয়; যেমন- বাণিজ্য। বিভিন্ন দেশ বা অঞ্চলের মধ্যে পারস্পরিক পণ্য বিনিময়ের মাধ্যমেই বাণিজ্যিক ভিত্তি রচিত হয়। অতীতে ব্যবসায়-বাণিজ্যের বিস্তার ছিল খুবই কম। পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। তাই পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্যকেন্দ্র, বাণিজ্যপথ, ব্যবসায়-বাণিজ্যের পরিমাণ, পশ্চাদ্‌ভূমি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থনৈতিক ভূগোলের আওতাভুক্ত।
এ ভূগোল পাঠের মাধ্যমে আমরা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশ্বব্যাপী কৃষিপণ্য বণ্টন, বিশ্বের কোথায় কী উৎপাদন হয়, কেন উৎপাদন হয়, কী পরিমাণ উৎপাদন হয় এবং এসব সম্পদের ব্যবহারই বা কী প্রভৃতি সম্বন্ধে জানতে পারি।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি অর্থনৈতিক ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম।
দেশ-১-এর এলাকা ক থেকে এলাকা খ-তে বসতি স্থানান্তর ঘটে। দেশ-১ থেকে দেশ-২-এ গমন ঘটে।
২. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
জনসংখ্যার আকার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে দেশ-১ এ ইঙ্গিতকৃত অভিগমনের কারণ বর্ণনা কর।
উদ্দীপকে দেশ-২ এ ইঙ্গিতকৃত অভিগমনের প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশের প্রতি বর্গকিলোমিটার স্থানের গড় জনসংখ্যাকে বোঝায়।
(খ)
জনসংখ্যার আকার বলতে কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যাকে বোঝায়।
এটি জনসংখ্যার একটি মৌলিক বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে বোঝা যায় একটি নির্দিষ্ট এলাকায় কতজন মানুষ বসবাস করছে। জনসংখ্যার আকার স্থান ও সময়ভেদে পরিবর্তিত হয়। জন্মহার, মৃত্যুহার ও অভিবাসনের কারণে জনসংখ্যার আকার বাড়তে বা কমতে পারে।
(গ)
উদ্দীপকে দেশ-১ এ ইঙ্গিতকৃত অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন। নিচে অভ্যন্তরীণ অভিগমনের কারণ বর্ণনা করা হলো:
একটি দেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে অভিগমন সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। এ ধরনের অভিগমনে দেশের একস্থান ছেড়ে অপরস্থানে বসবাস করার জন্য কোনো বাধাধরা নিয়ম নেই। এক্ষেত্রে আকর্ষণ ও বিকর্ষণ উপাদানসমূহ উৎসস্থলে ও গন্তব্যস্থলে উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে সাধারণত জনসংখ্যার অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে এ ধরনের অভিগমন হয়ে থাকে।
একটি নির্দিষ্ট দেশের শহর বা গ্রামে জনসংখ্যার আধিক্য হলে স্থানটি ঘনবসতিতে পরিণত হয় এবং কর্মসংস্থানের অভাবের ফলে অন্য শহর বা গ্রামে অভিগমন করে। সাধারণত যেসব অঞ্চলে অধিক মজুরি বা বেতন পাওয়া যায় বা পর্যাপ্ত কর্মসংস্থান থাকে ঐসব অঞ্চলেই অভিগমন ঘটে থাকে। এছাড়াও রাজনৈতিক কারণ, শিক্ষাগত কারণ, চিকিৎসাসংক্রান্ত কারণে অভ্যন্তরীণ অভিগমন সংঘটিত হয়ে থাকে।
(ঘ)
উদ্দীপকে দেশ-২ এ ইঙ্গিতকৃত অভিগমনটি হলো আন্তর্জাতিক অভিগমন। নিচে আন্তর্জাতিক অভিগমনের প্রভাব বিশ্লেষণ করা হলো:
আন্তর্জাতিক অভিগমনের প্রভাব বিশেষ করে উৎস দেশ ও গন্তব্যস্থলের দেশের ওপর বর্তিত হয় যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নিচে আলোচনা করা হলো:
১. উৎস দেশের ওপর প্রভাব: বাস্তুত্যাগী দেশের ওপর আন্তর্জাতিক অভিগমনের প্রভাব সম্পর্কে নিচে উল্লেখ করা হলো:
i. বেকার সমস্যা হ্রাস পায়।
ii. সম্পদের ওপর চাপ কমে যায়।
iii. শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের অভাব ঘটে।
iv. দক্ষ শ্রমশক্তির অভাব ঘটে।
V. নির্ভরশীলতার হার বৃদ্ধি পায়।
vi. মেধা চালানে দেশের বিভিন্ন ক্ষেত্রে, যেমন- চিকিৎসা, গবেষণা, শিক্ষা, বিচারকার্য, প্রশাসনিক ইত্যাদি ক্ষেত্রে দৈন্যদশার ছাপ লক্ষ করা যায়।
২. গন্তব্যস্থলের দেশের ওপর প্রভাব: গন্তব্যস্থলের ওপর আন্তর্জাতিক অভিগমনের প্রভাব সম্পর্কে নিচে উল্লেখ করা হলো:
i. মানুষের জীবন চলার পথে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটে।
ii. জ্ঞানসম্পন্ন মানুষের আগমনে মানব সম্পদের উন্নতি ঘটে।
iii. সমাজে বিভিন্ন জাতির মিশ্রণে সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়ে; যথাযথ সমন্বয় না হলে সামাজিক অভিযোজনের সমস্যা দেখা দিতে পারে।
iv. মেধাবী জনগণের আগমনে দেশের বিভিন্ন ক্ষেত্রে, যেমন: চিকিৎসা, গবেষণা, শিক্ষা প্রভৃতিতে ব্যাপক উন্নতিসাধিত হয়।
V. দক্ষ ও নিপুণ শ্রমিকের আগমনে দেশের শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়-বাণিজ্যের উন্নতি ঘটে।
vi. অতি মাত্রায় অভিবাসন ঘটলে জনসংখ্যার ওপর চাপ পড়ে।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৩. জন্মহার কাকে বলে?
কাম্য জনসংখ্যা কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'A' চিহ্নিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ বর্ণনা কর।
উদ্দীপকে উল্লিখিত দেশটির জনসংখ্যার বৃদ্ধিজনিত প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রতি এক হাজার লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে।
(খ)
কোনো দেশের প্রাকৃতিক সম্পদ, মূলধন, প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে যে জনসংখ্যায় মাথাপিছু বাস্তব আয় বা জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। মোট জনসংখ্যাকে ভূমির আয়তন দিয়ে ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব নির্ণীত হয়; এটি কাম্য জনসংখ্যার সূত্র নয়।
(গ)
উদ্দীপকের A চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি ও বন্ধুর ভূপ্রকৃতি, সমতল আবাদি জমির স্বল্পতা, দুর্গম যোগাযোগ এবং বড় শিল্প ও নগরকেন্দ্রের সীমিত বিস্তারের কারণে সমভূমির তুলনায় এখানে জনসংখ্যার ঘনত্ব কম। তবে এ অঞ্চলে জুমচাষ, ফলচাষ, বনজ কর্মকাণ্ড ও বসতি রয়েছে; এখানে কৃষিকাজ হয় না বা কোনো শিক্ষাচিকিৎসার সুবিধা নেই—এমন দাবি সঠিক নয়।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশে জনসংখ্যার বৃদ্ধিজনিত প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো:
১. কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি বাংলাদেশ একটি অগ্রসরমাণ কৃষিপ্রধান দেশ। জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির কারণে কৃষিজমির ওপর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কমছে মাথাপিছু কৃষিজমির পরিমাণ এবং বৃদ্ধি পাচ্ছে ভূমিহীন কৃষকের সংখ্যা।
২. কৃষিজমির খন্ড-বিখন্ডতা: বাংলাদেশের মাথাপিছু কৃষিজমির পরিমাণ খুবই কম। অন্যদিকে, জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষিজমির ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং খণ্ড-বিখণ্ড হচ্ছে কৃষিজমি।
৩. বাসস্থানের ওপর প্রভাব কোনো একটি জনবসতি এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি থাকলে সেখানে পরিবারের সদস্যদের একসাথে থাকা কষ্টকর হয়ে পড়ে। যার ফলে বাসস্থানে বিভিন্ন সমস্যা দেখা যায়।
৪. যাতায়াত ব্যবস্থার ওপর প্রভাব: জনসংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সেভাবে হচ্ছে না। এ অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধির ফলে যাতায়াত ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ে।
৫. নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি: বাংলাদেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাচ্ছে না। ফলে সংগত কারণেই নির্ভরশীল জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও খাদ্যশস্যের ওপর প্রভাব, পুষ্টিহীনতা বৃদ্ধি ও শিল্পায়ন ব্যাহত হচ্ছে।

কৃষিক্ষেত্র:

চিহ্ন বর্ণনা
ক গৃহপালিত সম্পদ, যা থেকে মাখন, ঘি, পনির উৎপাদিত হয়
খ নদীনালা, খাল ও সাগর থেকে উৎপাদিত সম্পদ, যা বাংলাদেশের ২য় বৃহত্তম কৃষি খাত
৪. প্রগাঢ় কৃষি কাকে বলে?
মিশ্র কৃষি একটি বহুমুখী কৃষি পদ্ধতি- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' এর বর্ণনা দাও।
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' এর বর্ণনা দাও।
সমাধান ও উত্তর
(ক)
জমিতে সার প্রয়োগ করে এবং মূলধন খাটিয়ে ভূমির যতটুকু ফলদান করার ক্ষমতা আছে, তার সবটুকু আদায় করে নেওয়া যায় যে কৃষি পদ্ধতির মাধ্যমে তাকেই প্রগাঢ় কৃষি বলে।
(খ)
একই কৃষি খামারে ফসল উৎপাদনের সঙ্গে পশুপালন পরিচালিত হলে তাকে মিশ্র কৃষি বলে। ফসলের অবশিষ্টাংশ পশুখাদ্য হিসেবে এবং পশুর গোবর জৈবসার হিসেবে ব্যবহৃত হয়। শস্যের পাশাপাশি দুধ, মাংস ও অন্যান্য প্রাণিজ পণ্য পাওয়া যায়; আয় ও ঝুঁকির বৈচিত্র্য সৃষ্টি হয়। এ কারণে মিশ্র কৃষি একটি বহুমুখী কৃষিপদ্ধতি।
(গ)
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' হলো প্রাণিসম্পদ বা পশুপালন। নিচে বাংলাদেশের এ কৃষি খাতটির বর্ণনা দেওয়া হলো:
বাংলাদেশের কৃষির উপখাতগুলোর মধ্যে প্রাণিসম্পদ বা গৃহপালিত পশুপালন খুবই গুরুত্বপূর্ণ। এ উপখাতে প্রধানত হাঁস-মুরগি, গবাদিপশু, বিভিন্ন ধরনের পাখি প্রভৃতিকে বিবেচনা করা হয়।
বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে গরুই প্রধান। ২০২০-২১ সালের হিসাব মতে দেখা যায় বাংলাদেশে গরুর সংখ্যা ২ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার। এদেশের সাভার, সিলেট এবং চট্টগ্রাম আধুনিক ডেইরি ফার্ম রয়েছে যেখান থেকে দুধের পাশাপাশি মাংসও উৎপাদন করা হচ্ছে। গবাদিপশুর মধ্যে ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতিও উল্লেখযোগ্য। ২০২০-২১ সালে বাংলাদেশে ছাগল, ভেড়া ও মহিষ উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬৬ লক্ষ, ৩৬ হাজার ও ১৫ লক্ষ ১ হাজার।
গবাদিপশুর পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রতি বাড়িতেই হাঁস-মুরগি পালিত হয়। প্রধানত মাংস ও ডিমের জন্য এদের পালন করা হয়। বর্তমানে ব্যবসায়িক উদ্দেশ্যেও এদের লালন-পালন করা হচ্ছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২০-২১ অর্থবছরে এদেশে হাঁস-মুরগির সংখ্যা ছিল ৩৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার।
দৈনন্দিন খাদ্যে মানরদেহের অত্যাবশ্যকীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, চাষাবাদ, চামড়া এবং চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও রপ্তানিতে এ উপখাতের ভূমিকা অপরিসীম।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' হলো প্রাণিসম্পদ বা পশুপালন। নিচে বাংলাদেশের এ কৃষি খাতটির বর্ণনা দেওয়া হলো:
বাংলাদেশের কৃষির উপখাতগুলোর মধ্যে প্রাণিসম্পদ বা গৃহপালিত পশুপালন খুবই গুরুত্বপূর্ণ। এ উপখাতে প্রধানত হাঁস-মুরগি, গবাদিপশু, বিভিন্ন ধরনের পাখি প্রভৃতিকে বিবেচনা করা হয়।
বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে গরুই প্রধান। ২০২০-২১ সালের হিসাব মতে দেখা যায় বাংলাদেশে গরুর সংখ্যা ২ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার। এদেশের সাভার, সিলেট এবং চট্টগ্রাম আধুনিক ডেইরি ফার্ম রয়েছে যেখান থেকে দুধের পাশাপাশি মাংসও উৎপাদন করা হচ্ছে। গবাদিপশুর মধ্যে ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতিও উল্লেখযোগ্য। ২০২০-২১ সালে বাংলাদেশে ছাগল, ভেড়া ও মহিষ উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬৬ লক্ষ, ৩৬ হাজার ও ১৫ লক্ষ ১ হাজার।
গবাদিপশুর পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রতি বাড়িতেই হাঁস-মুরগি পালিত হয়। প্রধানত মাংস ও ডিমের জন্য এদের পালন করা হয়। বর্তমানে ব্যবসায়িক উদ্দেশ্যেও এদের লালন-পালন করা হচ্ছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২০-২১ অর্থবছরে এদেশে হাঁস-মুরগির সংখ্যা ছিল ৩৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার।
দৈনন্দিন খাদ্যে মানরদেহের অত্যাবশ্যকীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, চাষাবাদ, চামড়া এবং চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও রপ্তানিতে এ উপখাতের ভূমিকা অপরিসীম।

বরিশাল বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।