বাংলাদেশ ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। দেশের প্রায় মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়; পশ্চিমে পশ্চিমবঙ্গ; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
উদ্দীপকে ইঙ্গিতকৃত মানব ভূগোলের শাখাটি হলো বসতি ভূগোল।
ভূগোলের যে শাখা জনবসতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা ও পর্যালোচনা করে থাকে তাকে জনপদ বা জনবসতি ভূগোল বলে। উল্লেখ্য কোনো একটি স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকেই জনবসতি বলে। জনপদের উৎপত্তি, চিন্তা, পারিসরিক বিন্যাস, গৃহের ধরন ও নির্মাণশৈলী, জনপদের প্রকৃতি, শ্রেণিবিভাগ, আঙ্গিক কাঠামো, জনপদ পরিকল্পনা, নগর কাঠামো ও নগর জনপদের বিশ্লেষণ প্রভৃতি বসতি ভূগোলের আলোচ্য বিষয়।
উদ্দীপকে শেষ বাক্যে উল্লিখিত মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বেশ তাৎপর্যবহ।
মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডের অঞ্চলভিত্তিক তথা স্থানিক (spatial) বিশ্লেষণ করা হয়। এখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ করা হয়ে থাকে। মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের সাথে পরস্পর, নির্ভরশীলতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক গড়ে তোলে।
মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পেতে পারি। এছাড়া এ ভূগোলে সামাজিক, অর্থনৈতিক ও বসতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়ে থাকে বলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
সুতরাং, বিভিন্ন অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাপন প্রণালি মানব ভূগোল পাঠের মাধ্যমে সহজেই জানা যায়। তাই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে শেষ বাক্যে এ প্রেক্ষিতেই বলা হয়েছে, মানব ভূগোল অধ্যয়ন মানবজীবনের জন্য অতীব প্রয়োজন।