উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দেশটি হলো বাংলাদেশ। উক্ত দেশের ভৌগোলিক অবস্থানের তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ $২০^০ ৩৪'$ উত্তর অক্ষরেখা থেকে $২৬^০ ৩৮′$ উত্তর অক্ষরেখার মধ্যে এবং $৮৮^০ ০১'$ পূর্ব দ্রাঘিমারেখা থেকে $৯২°৪১′$ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে। এ অক্ষাংশীয় অবস্থান ও মৌসুমি বায়ুর প্রভাবে উষ্ণ ও ঋতুভিত্তিক আর্দ্র জলবায়ু দেখা যায়। বছরের কিছু সময়ে সূর্যরশ্মি প্রায় লম্ব পড়ে; তাই সবসময় শুধু তির্যক কিরণে মৃদু তাপমাত্রা থাকে বলা ঠিক নয়। অন্যদিকে এর উত্তরে হিমালয় পর্বত থাকায়, শীতকালে উত্তর দিক হতে হিমশীতল, বায়ু এদেশে আগমন করে বলে উত্তরাঞ্চলে খুব শীত অনুভূত হয়। আবার এদেশের দক্ষিণাঞ্চলে বিশাল বঙ্গোপসাগর থাকায় জলীয়বাষ্প উৎপন্ন হয়।
গ্রীষ্মকালে জলীয়বাষ্প দক্ষিণাঞ্চল থেকে উত্তর দিকে বাংলাদেশে যাওয়ার পথে জলীয় বাষ্পের কারণে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।
বাংলাদেশের উত্তরাঞ্চলে পাহাড় থাকায় বেশ কিছু নদী এদেশে এসেছে। যার ফলশ্রুতিতে বর্ষাকালে পানি বেশি প্রবাহের কারণে নদী প্লাবিত হয়ে আশেপাশের নিম্নভূমি প্লাবিত করে প্লাবন সমভূমির সৃষ্টি হয় এবং পলি জমা হয়। এভাবে পলি সঞ্চয়ের ফলে ভূমি উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং অনেক ফসল উৎপন্ন হয়। নদীমাতৃক বাংলাদেশে সমুদ্র অঞ্চল থাকার কারণে মৎস্যসহ খনিজ সম্পদ পাওয়া যায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সুতরাং বলা যায় যে, বাংলাদেশের উল্লিখিত ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতিসহ অন্যান্য ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। নিচে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে এবং প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত করা হলো-
বিভাগ নির্দেশক: 1. চট্টগ্রাম; 2. ঢাকা; 3. ময়মনসিংহ; 4. রাজশাহী; 5. রংপুর; 6. সিলেট; 7. খুলনা; 8. বরিশাল.