অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রেবা ভারত থেকে পার্শ্ববর্তী একটি দেশের মেডিকেল কলেজে পড়তে এসেছে। যার দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
১. মানব ভূগোল কী?
মানব ভূগোল অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপকের রেবার পড়তে আসা দেশটির প্রশাসনিক বিভাগগুলো মানচিত্রে প্রদর্শন কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ভৌগোলিক অবস্থানের তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের কর্মকান্ড ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলে।
(খ)
মানব ভূগোলের গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রসার লাভ করার কারণে মানব ভূগোলের অধ্যয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিকভাবে একটি অঞ্চল কৃষিজ ও খনিজ সম্পদে কতটুকু অপরিহার্য তা মানব ভূগোলের শাখা অর্থনৈতিক ও আঞ্চলিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি।
(গ)

উদ্দীপকে রেবা ভারত থেকে বাংলাদেশের একটি মেডিক্যাল কলেজে পড়তে আসে। যার দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান।
এদেশে বর্তমানে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে।
নিচে চিত্রের মাধ্যমে উক্ত প্রশাসনিক বিভাগগুলো উপস্থাপন করা হলো-

চিত্রে বিভাগের নাম: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম।

চিত্র: বাংলাদেশের প্রশাসনিক বিভাগ।

উত্তরের ছবি
(ঘ)
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত। ভারত ও মিয়ানমারের সঙ্গে স্থলসীমান্ত এবং সমুদ্রবন্দরের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের সুযোগ রয়েছে। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপ ও পলিমাটি কৃষির সহায়ক। উষ্ণ-আর্দ্র মৌসুমি জলবায়ু ও বঙ্গোপসাগর থেকে আগত জলীয়বাষ্প বর্ষার বৃষ্টিতে ভূমিকা রাখে। একই সঙ্গে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকিও থাকে। কর্কটক্রান্তি রেখা দেশ অতিক্রম করলেও দেশটিকে সাধারণভাবে নাতিশীতোষ্ণ অঞ্চল বলা সঠিক নয়।
অনু দক্ষিণ এশিয়ার একটি কৃষিপ্রধান দেশের অধিবাসী। দেশটির তিন দিক ঘিরে রয়েছে অন্য একটি বৃহত্তম দেশ। আয়তনে ক্ষুদ্র হলেও বিশাল জনসংখ্যার এই দেশটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ।
২. এশিয়া মহাদেশের অন্তর্গত বৃহত্তম দেশের নাম কী?
সংক্ষেপে অর্থনৈতিক ভূগোলের বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপকে উল্লিখিত অনুর দেশটির মানচিত্র অঙ্কন করে আটটি বিভাগ চিহ্নিত কর।
উদ্দীপকে উল্লিখিত দেশ দুইটির ভৌগোলিক তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রাশিয়া ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশে বিস্তৃত এবং এশিয়ায় অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে মোট আয়তনে বৃহত্তম। পুরোপুরি এশিয়ায় অবস্থিত দেশ বিবেচনা করলে চীন বৃহত্তম।
(খ)
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিকাশ, বিস্তার ও ক্রমবিবর্তন এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সাথে এর কার্যকরণ সম্পর্কের বিচার-বিশ্লেষণ এবং পর্যালোচনা করাই অর্থনৈতিক ভূগোল।
অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হচ্ছে তা এ শাখায় আলোচনা করা হয়; যেমন- ব্যবসায়-বাণিজ্য। পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসায়-বাণিজ্য, বাণিজ্যকেন্দ্র, বাণিজ্য পথ, ব্যবসায়-বাণিজ্যের পরিমাণ, পশ্চাদ্‌ভূমি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা অর্থনৈতিক ভূগোলের আওতাভুক্ত।
(গ)

উদ্দীপকে উল্লিখিত অনুর দেশ বাংলাদেশের মানচিত্র অঙ্কনপূর্বক প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত করা হলো-

চিত্রে বিভাগের নাম: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম।

চিত্র: বাংলাদেশের প্রশাসনিক বিভাগের মানচিত্র

উত্তরের ছবি
(ঘ)
দেশদুটি বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ বঙ্গোপসাগরের উত্তরদিকে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপে অবস্থিত; উর্বর সমভূমি কৃষি, নদীপথ ও ঘন বসতিতে সহায়তা করে। ভারতের সঙ্গে বিস্তৃত সীমান্ত আন্তঃসীমান্ত বাণিজ্য, যোগাযোগ ও অভিন্ন নদীব্যবস্থার গুরুত্ব বাড়ায়। ভারত দক্ষিণ এশিয়ার বৃহৎ উপদ্বীপীয় দেশ; হিমালয়, সমভূমি, মালভূমি ও দীর্ঘ সমুদ্রউপকূলসহ বৈচিত্র্যময় ভূপ্রকৃতি রয়েছে। আয়তন, বাজার, সম্পদ ও পরিবহন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করে; নদীর পানি, দুর্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ও জরুরি। উৎসের বিভিন্ন বছরের প্রশাসনিক সংখ্যা এখানে ভৌগোলিক তাৎপর্যের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়নি।
আনিকা ঢাকা মহানগরে বসবাস করে। ঢাকা মহানগরীর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। সে গ্রীষ্মের ছুটিতে বান্দরবান জেলায় তার বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে লক্ষ করল সেখানে জনবসতি অনেক দূরে দূরে অবস্থিত।
৩. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
শিল্পবিপ্লবের পূর্বে জনসংখ্যার ঘনত্ব কম ছিল কেন?
উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে আনিকার বান্ধবীর এলাকায় জনবসতি অনেক দূরে দূরে কেন? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জনসংখ্যার ঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে বোঝায়।
(খ)
শিল্পবিপ্লবের আগে অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর ছিল এবং বৃহৎ শিল্পকেন্দ্রে কর্মসংস্থানের বিস্তার তুলনামূলক সীমিত ছিল। উচ্চ মৃত্যুহার, রোগব্যাধি ও খাদ্যসরবরাহের সীমাবদ্ধতাও জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করত। শিল্পায়নের পর কারখানা, পরিবহন, বাণিজ্য ও সেবার কাজ শহরমুখী অভিগমন বাড়ায়। তবে শিল্পবিপ্লবের আগে কোনো কর্মসংস্থান বা ঘন নগরবসতি ছিল না—এমন দাবি সঠিক নয়।
(গ)
উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকা হলো ঢাকা মহানগরী। উক্ত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করা
হলো-
সামাজিক নিয়ামক যেসব অঞ্চলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মক্ষেত্রের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হবে। মানুষ তার মৌলিক চাহিদাকে উন্নত করার জন্য কর্মসংস্থানের সুযোগ খোঁজে। ঢাকা মহানগরীতে এরকম সুযোগ-সুবিধা বেশি বলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
সাংস্কৃতিক নিয়ামক আধুনিক যুগে শিক্ষা, সংস্কৃতি মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা বিকাশের সুযোগ যেসব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয় বলে পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশের অন্যান্য জেলা হতে এখানে ভর্তি হয়। এতে করে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়।
অর্থনৈতিক নিয়ামক: যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং যেসব অঞ্চলে অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে বাংলাদেশের সব ধরনের অফিসের সদর দপ্তর অবস্থিত বলে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বসবাস করেন। বিপুল জনগোষ্ঠীর ঢাকা মহানগরীতে যাতায়াতের জন্য পরিবহনে নিয়োজিত ড্রাইভার, হেলপার, কনডাক্টর প্রভৃতি সেবা দিয়ে থাকে। এ এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় শিল্প, হাসপাতাল প্রভৃতি রয়েছে বলে এখানে অনেক মানুষের সমাগম ঘটে।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত কারণে ঢাকা মহানগরীর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
(ঘ)
উদ্দীপকে আনিকার বান্ধবীর এলাকা হলো বান্দরবান জেলা। এ এলাকায় জনবসতি অনেক দূরে দূরে। নিম্নে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলার একটি হলো বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবান জেলা। এখানকার ভূপ্রকৃতি টারশিয়ারী যুগের পাহাড়সমূহের অন্তর্গত। বেশিরভাগ ভূপ্রকৃতি পাহাড়ি অঞ্চল তথা উঁচু-নিচু বন্ধুর। এখানে সমতল ভূমি খুবই কম রয়েছে। আমরা জানি মানুষের নির্ভরযোগ্য বসতি হচ্ছে সমতল ভূমি এবং ভূমি হবে উর্বর। যাতে করে ভূমিতে চাষাবাদ করে মৌলিক চাহিদার একটি অংশ খাদ্যের চাহিদা মেটাতে পারে। সেই ধারাবাহিকতায় বলতে পারি বান্দরবান জেলায় সমতল ভূমি পাওয়া দুষ্কর এবং ভূমিগুলো অনুর্বর। ফলে এখানে জনবসতি খুবই কম এবং যেসব লোক বসবাস করে তারা অনেক কষ্টে পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। তাছাড়া এখানে সুপেয় পানি আনতে পাশের পাহাড়িয়া এলাকায় যেতে হয়। এখানে রাস্তাঘাট ভালোভাবে তৈরি করা যায় না বলে যাতায়াতের ব্যবস্থা অনুন্নত ধরনের। দূরে দূরে কিঞ্চিত পাহাড়ের পাদদেশে স্বল্প ঢালু প্রকৃতির ভূমিতে উপজাতিরা বাস করে। বেশিরভাগ ভূমিই গাছপালা দিয়ে ঘেরা।
সুতরাং বলা যায় যে, মানুষের জনবসতি গড়ে ওঠার যে মূল উপাদান সমতলভূমি, কৃষিজমি, যাতায়াত ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বসতি প্রভৃতি সব জায়গায় না থাকায় জনবসতিগুলো একত্রে না হয়ে বিচ্ছিন্ন আকারে হয়ে থাকে এবং এতে জনবসতি দূরে দূরে অবস্থান করে।
রেবার মামা সিলেটের চা বাগানে চাকরি করেন। রেবার বাড়ি ফরিদপুর জেলায়। সে সিলেটে মামার বাড়ি বেড়াতে গিয়ে দেখল সেখানকার উৎপাদিত ফসলের সাথে তার এলাকায় উৎপাদিত ফসলের অনেক পার্থক্য রয়েছে।
৪. অর্থকরী ফসল কী?
বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম কী?
উদ্দীপকে বর্ণিত রেবার বাড়ি ফরিদপুরে উৎপাদিত অর্থকরী ফসলের বর্ণনা কর।
উদ্দীপকের বর্ণিত রেবার এলাকায় উৎপাদিত ফসল ও তার মামার বাড়ি এলাকার উৎপাদিত ফসলের চাষ পদ্ধতির পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যে সকল ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের জন্য চাষাবাদ করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
(খ)
পাট বাংলাদেশের প্রধান ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। চা, আখ, তুলা ও তামাকও অর্থকরী ফসলের উদাহরণ।
(গ)
উদ্দীপকে বর্ণিত রেবার বাড়ি ফরিদপুরে। উক্ত এলাকায় অর্থকরী ফসল হিসেবে পাট ও আখ চাষ করা হয়। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা
হলো-
বাংলাদেশে পাট চাষের জন্য উপযোগী অবস্থাগুলো হলো- (১) উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ফসল (২) পাট চাষের জন্য অধিক তাপমাত্রা অর্থাৎ ২০°-৩৫° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। পাট চাষের জন্য ১৫০-২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। নদী অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক।
অন্যদিকে আখ চাষের জন্য ১৯° ৩০° সেলসিয়াস তাপমাত্রা অধিক উপযোগী। আখচাষের জন্য কমপক্ষে ১০০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। বেলে দোআঁশ ও কর্দমময় দোআঁশ মাটিতে আখ চাষ ভালো হয়। বাংলাদেশের ফরিদপুর জেলা পদ্মা অববাহিকার পললসমভূমিতে অবস্থিত হওয়ায় এখানকার মৃত্তিকা পলিযুক্ত দোআঁশ এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে ২০-৩৫° এর মধ্যে থাকায় এ অঞ্চলগুলোতে পাট ও আখ চাষের অনুকূলে। যে কারণ এ অঞ্চলে উক্ত অর্থকরী ফসল উৎপাদন হয়ে থাকে।
(ঘ)
উদ্দীপকে বর্ণিত রেবার এলাকায় উৎপাদিত ফসল হলো- পাট ও আখ। অন্যদিকে তার মামার বাড়ি সিলেট সেখানে উৎপাদিত ফসল হলো চা। দুই অঞ্চলে দুই ধরনের ফসল উৎপাদন করা হয়। এদের চাষাবাদ পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো-
পাট চাষ পদ্ধতি: এটি চাষ করা খুবই সহজ। জমি চাষ করে বীজ বপন করে পাট চাষ করা হয়। এরপর তা বড় হলে কেটে পানিতে ভিজিয়ে আঁশ ছড়ানো হয় এবং তা রৌদ্রে শুকাতে হয়।
আখ চাষ পদ্ধতি: প্রথমে আখের কান্ড থেকে যে গিট রয়েছে সেখান থেকে যে মোথা বা কুশি বের হয় তা সংগ্রহ করে সেগুলো সমতল জমিতে নালা করে তা রোপণ করা হয়। এরপর মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। এভাবে চারা গাছ বের হয়ে কয়েক মাস পর বড় আকারের কান্ড বের হয়।
চা চাষ পদ্ধতি: প্রথমে পাহাড়ের ঢালু জমি পরিষ্কার করা হয়। এর চারা পৃথক বীজতলায় তৈরি করা হয়। চা উষ্ণ ও আর্দ্র অধিক উচ্চতার জলবায়ুতে চাষ করা হয়। চারাগুলো যখন ২০ সেন্টিমিটার দীর্ঘ হয়, তখন সেগুলো চা-বাগানে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। একপর্যায়ে সেটি অনেক বড় হয়ে পাতায় ভরে যায়। পরবর্তীতে সেই পাতাগুলো নির্দিষ্ট সময় পরপর সংগ্রহ করা হয়। এভাবে একটি চা গাছ থেকে বহু বছর চায়ের পাতা সংগ্রহ করা যেতে পারে।
সুতরাং বলা যয় যে, দুটি অঞ্চলের ফসলের মধ্যে ভূপ্রকৃতিগত এবং বপন, সংগ্রহ করার পদ্ধতির মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান।

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।