| দিক | নিবিড় কৃষি | ব্যাপক কৃষি |
|---|---|---|
| জমি ও উপকরণ | তুলনামূলক ছোট জমিতে বেশি শ্রম, মূলধন বা উপকরণ ব্যবহার | বিস্তৃত জমিতে একক জমির তুলনায় কম শ্রম বা উপকরণ ব্যবহার |
| লক্ষ্য | একক জমিতে বেশি ফলন | বৃহৎ এলাকার মোট উৎপাদন |
| প্রযুক্তি | প্রচলিত বা আধুনিক—উভয় হতে পারে | প্রচলিত বা আধুনিক—উভয় হতে পারে |
গম চাষের উপযোগী অবস্থা:
শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশি উপযোগী। ১৬°-২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না।
সাধারণত গম চাষের জন্য ৫০–৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। একারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়।
বেলে দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ।
উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। গম চাষের জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, জিংকসালফেট প্রভৃতি রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে।
উদ্দীপকে ২য় খাদ্যশস্য হচ্ছে ধান। উক্ত শস্যের উৎপাদন ও বাণিজ্য আলোচনা করা হলো-
পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশসমূহের তথ্য দেওয়া হলো-
বর্তমানে ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। ২০১৯ সালে চীনে ১৪৮.৫ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়।
ধান উৎপাদনে ভারত ২য় অবস্থানে রয়েছে। ২০১৯ সালে এদেশে ১১৬.৪২ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়।
অন্যদিকে ইন্দোনেশিয়া ধান উৎপাদনে ৩য় অবস্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ৩৬.৭ মিলিয়ন টন ধান উৎপাদন হয়।
এদিকে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। ২০১৯ সালে এদেশে ৩৪.৯১ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়।
এশিয়া মহাদেশের ভিয়েতনাম ধান উৎপাদনে পঞ্চম। এদেশে ২০১৯ সালে ২৭.৭৭ মিলিয়ন টন ধান উৎপাদন হয়।
ধান উৎপাদনে থাইল্যান্ড ৬ষ্ঠ স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ২০.৩৪ মিলিয়ন মে. টন ধান উৎপাদন হয়ে থাকে।
ধান উৎপাদনে মিয়ানমার বিশ্বে ৭ম স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ১৩.২ মিলিয়ন টন ধান উৎপাদন হয়।
ধান উৎপাদনে ফিলিপাইন বিশ্বে ৮ম স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ১১.৭৩ মিলিয়ন টন ধান উৎপাদন হয়।
উন্নত দেশ হিসেবে জাপান ধান উৎপাদনে নবম স্থানে রয়েছে। এখানে ২০১৯ সালে ৭.৬৬ মিলিয়ন টন ধান উৎপাদন হয়ে থাকে।
দক্ষিণ আমেরিকার ব্রাজিল ধান উৎপাদনে দশম অবস্থানে রয়েছে। এখানে ২০১৯ সালে ৭.১৪ মিলিয়ন টন ধান উৎপাদন হয়ে থাকে।
ধানের আন্তর্জাতিক বাণিজ্য:
ধান থেকে প্রস্তুতকৃত চাল হতে যে ভাত হয় তা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাবার। এছাড়াও ধানের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। ধান বা চাল রপ্তানি করে পৃথিবীর অনেক দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে ধানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সারণি: চালের আন্তর্জাতিক বাণিজ্য (উৎসের সময়কাল অস্পষ্ট)
উৎসসারণি (হাজার টন):
| রপ্তানিকারক দেশ | পরিমাণ |
|---|---|
| ভারত | ১০,০০০ |
| থাইল্যান্ড | ১০,০০০ |
| ভিয়েতনাম | ৫,৮০০ |
| পাকিস্তান | ৪,২০০ |
| যুক্তরাষ্ট্র | ৩,৫৫০ |
| মায়ানমার | ১,৫০০ |
| উরুগুয়ে | ১,০০০ |
| ব্রাজিল | ৬৫০ |
| আর্জেন্টিনা | ৫৫০ |
| আমদানিকারক দেশ | পরিমাণ |
|---|---|
| চীন | ৫,০০০ |
| নাইজেরিয়া | ১,৯০০ |
| ইউরোপীয় ইউনিয়ন | ১,৮০০ |
| সৌদি আরব | ১,০৫০ |
| ফিলিপাইন | ১,৪০০ |
| আইভরিকোস্ট | ১,৩৫০ |
| ইরান | ১,০৫০ |
| ইরাক | ১,০০০ |
| ইন্দোনেশিয়া | ১,০০০ |
| মালয়েশিয়া | ১,০০০ |
উপরের সারণি থেকে দেখা যায় ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ এবং এরপরেই রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তানের অবস্থান। অন্যদিকে ধান আমদানিতে চীন ১ম, নাইজেরিয়া ২য় এবং ইউরোপীয় ইউনিয়ন ৩য় অবস্থানে রয়েছে।