শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

চিহ্ন দেশের পরিচায়ক তথ্য
ক সূর্যোদয়ের দেশ নামে খ্যাত।
খ ইউরোপ মহাদেশের পশ্চিমে অবস্থিত বিখ্যাত দেশ।
গ পৃথিবীর অষ্টম জনবহুল দেশ।
১. এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর?
মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কাকে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত 'গ' দেশটির নাম কী? উক্ত দেশের ভৌগোলিক অবস্থান ম্যাপে চিহ্নিত কর।
উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' দেশদ্বয়ের নাম কী? উক্ত দেশদ্বয়ের শিল্পের তুলনামূলক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর।
(খ)
বাংলাদেশে ঋতুভেদে বায়ুর দিক ও আর্দ্রতার পরিবর্তন ঘটে। গ্রীষ্ম-বর্ষায় সমুদ্র থেকে আসা আর্দ্র মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়; শীত তুলনামূলক শুষ্ক। তাই বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয়। সব ঋতুতে একই রকম তাপমাত্রা বা বৃষ্টি থাকে না।
(গ)
উদ্দীপকে উল্লিখিত 'গ' দেশটি হলো বাংলাদেশ। উক্ত দেশের ভৌগোলিক অবস্থান ম্যাপে চিহ্নিত করা হলো-
উত্তরের ছবি
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত 'ক ও খ' দেশদ্বয়ের নাম যথাক্রমে জাপান ও যুক্তরাজ্য। উক্ত দেশদ্বয়ের শিল্পের তুলনামূলক বিশ্লেষণ করা হলো:
জাপান একটি শিল্পোন্নত দেশ। এদেশ লৌহ ও ইস্পাত শিল্পে প্রসিদ্ধি লাভ করেছে। এখানে খনিজ সম্পদ তেমন পাওয়া যায় না। আমদানিকৃত কাঁচামাল ও শক্তি সম্পদ দ্বারা শিল্প পরিচালনা করতে হয়। কিন্তু শিল্পনেতা, কারিগর, সুশিক্ষিত ও পরিশ্রমী কর্মী বাহিনী, উচ্চমাত্রায় সঞ্চয়ের প্রবণতা, উচ্চ বিনিয়োগ হার ও শিল্প ও বৈদেশিক বাণিজ্য উন্নয়নের জন্য সরকারের জোরালো সমর্থন মিলে জাপান শিল্পোন্নত অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। এখানে ইয়াওয়াটা অঞ্চল, টোকিও-ইয়োকোহামা অঞ্চল, ওসাকা, কোবে অঞ্চল, কামাইসি অঞ্চল, মুরোরান অঞ্চল প্রভৃতি স্থানে লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। কয়লা ও আকরিক লোহা আমদানি করে স্থানীয় পানিবিদ্যুতের সুবিধা থাকায় উক্ত অঞ্চলে শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। জাপানে সব ধরনের লৌহ ও ইস্পাত দ্রব্য প্রস্তুত করা হয়। বড় বড় জাহাজ, রেলইঞ্জিন, যন্ত্রপাতি, মোটরগাড়ি, ট্রাক্টর, বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন সেট, ক্যামেরা প্রভৃতি থেকে আরম্ভ করে সুচ এবং পেরেক পর্যন্ত প্রস্তুত হয়।
অপরদিকে, যুক্তরাজ্য ইউরোপের পশ্চিমে অবস্থিত একটি শিল্পোন্নত দেশ। আঠারো শতকে যুক্তরাজ্যে শিল্পবিপ্লবের সূচনা হয়। এ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট বয়নশিল্প, লিনেন বয়নশিল্প প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। শিল্পের যন্ত্রপাতি পর্যাপ্ত থাকায় বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে এ অঞ্চল শিল্পে সমৃদ্ধি লাভ করেছে। স্থানীয় লৌহ আকরিক, কাঠ ও চুনাপাথর এ শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। শক্তির উৎস হিসেবে স্থানীয়ভাবে প্রাপ্ত কয়লা ও আমদানিকৃত লৌহ আকরিকের সাহায্যে এখানে উৎপাদন কাজ চলে। জাহাজ ও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি এ শিল্পকেন্দ্রে প্রস্তুত করা হয়। এদেশের ব্ল‍্যাককান্ট্রি অঞ্চলের বামিংহামে মোটর গাড়ি, সাইকেল, রেলের যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বন্দুক, কভেন্ট্রি সাইকেল ও মোটরগাড়ি, রেডডিচ সুচ এবং ডালি শিকল প্রস্তুতের জন্য জগদ্বিখ্যাত। এছাড়া যুক্তরাজ্যেই আধুনিক কার্পাস বয়নশিল্পের সর্বপ্রথম যন্ত্রপাতি আবিষ্কৃত হয়। এছাড়া এখানে লিনেন বয়নশিল্প গড়ে উঠেছে।
সুতরাং বলা যায় যে, জাপান ও যুক্তরাজ্য দুটি দেশই স্থানীয় দক্ষ শ্রমিক ও বিনিয়োগের কারণ শিল্পের দিক দিয়ে অগ্রসরমান।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
২. সবচেয়ে ছোট মহাদেশের নাম কী?
সাংস্কৃতিক ভূগোল মানব ভূগোলের একটি শাখা- ব্যাখ্যা কর।
উদ্দীপকের A দেশটির নাম কী? উক্ত দেশটির প্রশাসনিক বিভাগগুলো মানচিত্রে প্রদর্শন কর।
উদ্দীপকের মানচিত্রে A ও B দেশের ভূপ্রাকৃতিক তুলনামূলক চিত্র অঙ্কন কর।
সমাধান ও উত্তর
(ক)
সবচেয়ে ছোট মহাদেশের নাম ওশেনিয়া।
(খ)
মানব ভূগোলের বিভিন্ন শাখার মধ্যে সাংস্কৃতিক ভূগোল একটি শাখা। সংস্কৃতি হচ্ছে, মানব জীবনের দর্শন। অর্থাৎ মানুষের মনোভাব, বিশ্বাস, বিচার ও মূল্যবোধ, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, নৈতিকতা বিধি, ভদ্রতা, শিষ্টাচার বিধি, বিজ্ঞান ও দর্শন এসব বস্তু ও অস্তিত্ব মানুষ তাদের নিজেদের মধ্যে এবং তাদের বহুমুখী আন্তসম্পর্ক দ্বারা যা গঠন করে তাই সংস্কৃতি। যেমন- মানুষের ভাষা, মানবধর্ম, বর্ণ, মানুষের সংস্কৃতি অর্থাৎ প্রতিটি সাংস্কৃতিক বিষয়ই যা মানব ভূগোল বিষয়ের সাথে সম্পর্কিত। তাই বলা হয় সাংস্কৃতিক ভূগোল মানব ভূগোলের একটি শাখা।
(গ)
উদ্দীপকের 'A' দেশটির নাম হলো বাংলাদেশ। উক্ত দেশের প্রশাসনিক ৮ বিভাগ মানচিত্রে প্রদর্শন করা হলো-
উত্তরের ছবি
(ঘ)

উদ্দীপকের 'A' বলতে বাংলাদেশ এবং 'B' বলতে ভারতকে বোঝানো হয়েছে। উক্ত দেশ দুটির ভূপ্রকৃতির তুলনামূলক চিত্র অঙ্কন করা হলো-

ভূমিরূপের নির্দেশিকা: সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি; প্লাইস্টোসিন কালের সোপান; টারশিয়ারি যুগের পাহাড়। সীমানাগুলি পরিকল্পিত।

ভূমিরূপের নির্দেশিকা: উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল; উত্তর ভারতের সমভূমি; দাক্ষিণাত্য মালভূমি; পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি; থর মরুভূমি। সীমানাগুলি পরিকল্পিত।

উত্তরের ছবি
২০১৭ সালে ৬ লক্ষের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ বিশ্ব সমাজে প্রকাশিত হলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
৩. কাম্য জনসংখ্যা কাকে বলে?
ঘনত্বের বিচারে রাঙামাটি কোন ধরনের জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন? এর কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমনের প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নির্দিষ্ট সম্পদ, মূলধন ও প্রযুক্তির অবস্থায় যে জনসংখ্যায় মাথাপিছু প্রকৃত উৎপাদন বা আয় সর্বাধিক হয় তাকে কাম্য জনসংখ্যা বলা হয়। এটি কেবল মানুষ ও ভূমির সংখ্যাগত অনুপাত নয়।
(খ)
ঘনত্বের বিচারে রাঙামাটি বিরল জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত।
বাংলাদেশে যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. এ ১,০০০ জনের কম সেসব অঞ্চলকে বিরল জনবসতিযুক্ত অঞ্চল বলে। চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার জনসংখ্যা প্রতি বর্গ কি.মি. এ ১,০০০ জনের কম। তাই বলা যায় রাঙামাটি জেলা বিরল জবসতির অন্তর্ভুক্ত।
(গ)
রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন আন্তর্জাতিক ও বলপূর্বক অভিগমনের উদাহরণ। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা, নিপীড়ন ও নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষার প্রয়োজনে বিপুল মানুষ সীমান্ত অতিক্রম করে আশ্রয় নেয়। এটি শুধু উচ্চ আয় পাওয়ার স্বেচ্ছামূলক অভিগমন নয়। কোনো সম্পূর্ণ ধর্মীয় সম্প্রদায়কে দায়ী না করে বাস্তব সহিংসতা ও সুরক্ষার প্রয়োজন দিয়ে কারণ ব্যাখ্যা করা যথার্থ।
(ঘ)
বিপুল শরণার্থী আগমনে আশ্রয়, খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোর প্রয়োজন বাড়ে। স্থানীয় ভূমি, বন, সেবা ও কিছু শ্রমবাজারে চাপ পড়তে পারে; শরণার্থীরা নিজেরাও নিরাপত্তা, জীবিকা ও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মুখোমুখি হয়। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা, স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা এবং নিরাপদ সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ। সব অর্থনৈতিক পরিবর্তন কেবল নেতিবাচক বা সব শরণার্থীর অভিজ্ঞতা একরকম—এমন সিদ্ধান্ত উদ্দীপক থেকে করা যায় না।
ফাহিম সম্প্রতি উচ্চ শিক্ষার উদ্দেশ্যে কানাডা গেল। সেখানে সে দেখলো বাংলাদেশের মতো সর্বত্রই ধান চাষ হয় না। শীতপ্রধান দেশ হওয়ায় সেখানে আটা ও ময়দা উৎপাদনের কাঁচামাল হিসাবে পরিচিত ফসলটি ব্যাপকভাবে চাষাবাদ হয়।
৪. BARI এর পূর্ণরূপ লেখ।
চা চাষের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ফসলটির নাম কী? উক্ত ফসলটির উৎপাদন ও বণ্টন আলোচনা কর।
উদ্দীপকের বর্ণিত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
BARI-এর পূর্ণরূপ Bangladesh Agricultural Research Institute—বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
(খ)
চা চাষের উপযোগী ভৌগোলিক নিয়ামকগুলোর মধ্যে জলবায়ু (তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত), মৃত্তিকা, ভূপ্রকৃতি, ছায়াদানকারী বৃক্ষ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে চা ভালো হয়।
চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। ফলে অধিক তাপ ও বৃষ্টিযুক্ত অঞ্চল চা চাষের উপযোগী। ২৩° ২৮° সেলসিয়াস তাপমাত্রা এবং ২০৩-২৫৪ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এছাড়া পানি নিষ্কাশন বিশিষ্ট উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত। দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়।
(গ)
উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো গম। নিম্নে বিশ্বব্যাপী গমের উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা করা হলো-
চীন : পৃথিবীর শীর্ষ গম উৎপাদনকারী দেশ চীন। উত্তর চীনের সমভূমি, ইয়াংসা ও হোয়াংহো নদী অববাহিকা অঞ্চল, সিচুয়ান প্রদেশ প্রভৃতি স্থানে গম উৎপাদন হয়ে তাকে। FAO Stat, ২০২১ অনুসারে এদেশে বার্ষিক ১৩৩৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়েছিল।
ভারত: বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী অঞ্চল হচ্ছে ভারত। দেশটি গম উৎপাদনে ২য় স্থানের অধিকারী। ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ভালো গম উৎপাদিত হয়। ভারত বার্ষিক ১০৩৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে।
**রাশিয়া: **রাশিয়া গম উৎপাদনে ৩য় স্থানে রয়েছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বসন্তকালীন গম উৎপাদিত হয়। রাশিয়া বার্ষিক ৭৪৫ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে।
**যুক্তরাষ্ট্র: **যুক্তরাষ্ট্র গম উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে গম উৎপাদন বেশি হয়। যুক্তরাষ্ট্র বার্ষিক ৫২৩ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে।
ফ্রান্স: ফ্রান্স ৫ম স্থানে রয়েছে। দেশটির অধিকাংশ গমই পশ্চিমাঞ্চলে ও পার্সিয়ান অববাহিকায় উৎপাদিত হয়। এদেশে বার্ষিক ৪০৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে।
কানাডা: গম উৎপাদনে কানাডা বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে। কানাডার প্রেইরী, আলবার্টা, ম্যানিটোবা অঞ্চলে গম উৎপাদিত হয়। দেশের বার্ষিক ৩২৩ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে।
জার্মানি: গম উৎপাদনে জার্মানি সপ্তম অবস্থানে রয়েছে। এ দেশে ২৮ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে।
পাকিস্তান: পাকিস্তান গম উৎপাদনে ৮ম স্থানে রয়েছে। এ অঞ্চলে প্রায় ২৬ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়।
**অস্ট্রেলিয়া: **অস্ট্রেলিয়া গম উৎপাদনে নবম অবস্থানে রয়েছে। এ অঞ্চলে দক্ষিণ ও পশ্চিমাংশের ভূমধ্যসাগরীয় ধরনের জলবায়ু অঞ্চলে ২৫ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়।
সুতরাং বলা যায় যে, গম উৎপাদন ও বণ্টনে উল্লিখিত দেশসমূহের গুরুত্ব অপরিসীম।
(ঘ)

উদ্দীপকে বর্ণিত ফসল তথা গমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
খাদ্যশস্যের মধ্যে গম সবচেয়ে গুরুত্বপূর্ণ। গম শুধু বিশ্বের বিপুলসংখ্যক মানুষের গুরুত্বপূর্ণ খাদ্যই নয়; গম থেকে বহুবিধ খাদ্যদ্রব্য উৎপাদন করা হয়। বিশ্বের আমদানি-রপ্তানি বাণিজ্যে গম ফসলটি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। United States Department of Agriculture-2017 এর তথ্যানুযায়ী বিশ্বে গম রপ্তানির ক্ষেত্রে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে ১ম, ২য় ও ৩য় অবস্থানে রয়েছে। আমদানির ক্ষেত্রে বিশ্বে মিশর, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া যথাক্রমে ১ম, ২য়, ৩য় অবস্থানে রয়েছে।
পৃথিবীর গম আমদানি-রপ্তানির পরিমাণ-২০১৬

গম রপ্তানি, ২০১৬ (হাজার মেট্রিক টন)

দেশ/অঞ্চল পরিমাণ
রাশিয়া ৩৩,০০০
ইউরোপীয় ইউনিয়ন ২৮,৫০০
যুক্তরাষ্ট্র ২৭,২১৬
কানাডা ২১,০০০
অস্ট্রেলিয়া ১৭,৫০০
ইউক্রেন ১৬,৫০০
আর্জেন্টিনা ১১,৭০০
কাজাখস্তান ৭,৫০০
তুরস্ক ৬,৫০০
মেক্সিকো ১,৪০০

গম আমদানি, ২০১৬ (হাজার মেট্রিক টন)

দেশ/অঞ্চল পরিমাণ
মিশর ১২,০০০
ইন্দোনেশিয়া ১০,৫০০
আলজেরিয়া ৮,২০০
ব্রাজিল ৭,৫০০
বাংলাদেশ ৬,৫০০
ইউরোপীয় ইউনিয়ন ৬,৫০০
জাপান ৫,৮০০
ফিলিপাইন ৫,৬০০
মেক্সিকো ৫,৪০০
নাইজেরিয়া ৫,১০০

উৎস: United States Department of Agriculture-2017

সুতরাং দেখা যাচ্ছে যে, গম সারাবিশ্বের বিভিন্ন দেশ তাদের চাহিদা অনুযায়ী আমদানি-রপ্তানি কার্য সম্পাদন করে। এতে বিশাল আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয় এবং অর্থনৈতিক অগ্রগতিতে বিরাট পরিবর্তন হয়। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও পারস্পরিক নির্ভরতা বাড়ে; তবে সব দেশের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় না। তাই আন্তর্জাতিক পর্যায়ে গমের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।