সিলেট সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · ভূগোল ২য় পত্র

সিলেট সরকারি কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ভূগোলের অন্যতম একটি শাখায় মানুষ ও তার কর্মকাণ্ডের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। যেখানে মানবসৃষ্ট পরিবেশের উন্নতি, সৃষ্টি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। ভূগোলের এই শাখাটি আবার কতকগুলো উপশাখায় বিভক্ত।
১. সার্বভৌমত্ব কী?
নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত বিষয়ের ইঙ্গিতকৃত শাখাটির শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
মানবজীবনে উদ্দীপকের শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো রাষ্ট্র যে ক্ষমতাবলে রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহির্শক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে, তাকে সার্বভৌমত্ব বলে।
(খ)
নামীয় অঞ্চল নাম ও প্রচলিত পরিচিতির ভিত্তিতে চেনা যায়; এর সীমানা সব ক্ষেত্রে একক মানদণ্ডে নির্দিষ্ট হয় না। যেমন মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার পরিসর প্রসঙ্গভেদে ভিন্নভাবে নির্ধারিত হতে পারে। এগুলো কোনো একক সার্বভৌম প্রশাসনিক একক হওয়ার প্রয়োজন নেই। তবে সব নামীয় অঞ্চলের সীমা অবশ্যই অস্পষ্ট—এমন নয়; উদাহরণ ও ব্যবহারের ওপর নির্ভর করে।
(গ)
উদ্দীপকে ইঙ্গিতকৃত শাখাটি হলো মানব ভূগোল। উক্ত শাখাটির শ্রেণিবিভাগ ব্যাখ্যা করা হলো-
মানুষের সাথে সম্পর্কিত মানব ভূগোলের এই শাখাটি নানা উপশাখায় বিভক্ত। যেমন- অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, কৃষি ভূগোল, পরিবেশগত ভূগোল, বসতি ভূগোল, সমাজবিজ্ঞানীয় ভূগোল, পরিবহন ভূগোল, সম্পদ ব্যবস্থাপনা, নৃ-ভূগোল, চিকিৎসা ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, নগর ভূগোল, মানচিত্রাঙ্কন ভূগোল, শিল্প ভূগোল, ব্যবহারিক ভূগোল প্রভৃতি মানব ভূগোলের উপশাখা। উক্ত শাখাগুলো হতে বিশ্লেষণ করলে দেখা যায়, মানুষ ও পৃথিবী হলো উক্ত শাখাগুলোর মূল উপাদান। প্রতিটি ক্ষেত্রেই মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পরিলক্ষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এলাকার কৃষিক্ষেত্র কেমন তার উপর ভিত্তি করে সে এলাকার জনসংখ্যা, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তা মানব ভূগোলের উল্লিখিত শাখাগুলো ব্যাখ্যা করে। আবার একটি এলাকার খনিজ সম্পদ কতটুকু তার উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে এবং সেখানকার পরিবহন ব্যবস্থার উন্নয়ন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যা উপরের মানব ভূগোলের বেশ কয়টি শাখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এছাড়া একটা এলাকায় নগর ব্যবস্থা কেমন এবং তার উপর ভিত্তি করে সেখানকার বসতি গড়ে ওঠে তা মানব ভূগোলের উল্লিখিত উপশাখায় ব্যাখ্যা করা হয়।
সুতরাং বলা যায় যে, মানব ভূগোলের উল্লিখিত শাখাগুলোর বিস্তৃতি ব্যাপক। উক্ত শাখাগুলোর মাধ্যমে মানুষ ও পৃথিবীর সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদান বিশদভাবে ব্যাখ্যা করা যায়।
(ঘ)
উদ্দীপকে মানব ভূগোল সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। নিচে মানব ভূগোলের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো। মানুষ হলো মানব ভূগোলের প্রধান উপাদান। মানুষ প্রতিনিয়ত পৃথিবীর সম্পদ ও ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। মানব ভূগোল মানুষ, তার কর্মকাণ্ড এবং বিভিন্ন কর্মকান্ডের স্থানিক প্রভাব নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে মানব ভূগোলের প্রয়োজনীয়তা অত্যধিক।
মানবজীবনকে সুখ-স্বাচ্ছন্দ্য, আরামদায়ক ও সমৃদ্ধিময় করে গড়ে তোলার জন্য মানব ভূগোলের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবসমাজের স্থানিক বৈশিষ্ট্য, বাস্তব সম্বন্ধীয় জ্ঞান, বিভিন্ন সংস্কৃতি, ঐতিহাসিক পরিবেশ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, মানুষের জীবনযাত্রা, অর্থনীতি সম্বন্দ্বে মানুষের দৃষ্টিভঙ্গি, অভিগমনের প্রকৃতি ও ধরন এবং জনসংখ্যার জনমিতিক উপাদান বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান লাভ করতে মানব ভূগোলের প্রয়োজন রয়েছে।
মানুষ ও প্রকৃতির সাথে যে আন্তঃসম্পর্ক রয়েছে তার বিশদ ব্যাখ্যা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এলাকায় জন্মহার বেশি, মৃত্যুহার কম তার কারণ অনুসন্ধান জনসংখ্যা ভূগোলে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে একটি এলাকায় নগর কিংবা গ্রামীণ বসতি গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে তা বসতি ভূগোল কিংবা নগর ভূগোল পাঠে জানতে পারি। আবার, একটি এলাকার সংস্কৃতি কেমন তার ওপর ভিত্তি করে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। এটি সংস্কৃতি ভূগোল, রাজনৈতিক ভূগোল ব্যাখ্যা প্রদান করে।
সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিভিন্ন প্রকৃতি ও মানব সম্পর্কিত বিষয়গুলো যা মানব ভূগোল বিশ্লেষণ করে থাকে। তাই বলা যায়, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।

সারণি : বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি হার

শুমারি বছর জনসংখ্যার বৃদ্ধির হার
১৯১১ ০.৯৪%
১৯২১ ০.৬০%
১৯৩১ ০.৭৪%
১৯৪১ ১.৭০%
১৯৫১ ২.১২%
১৯৬১ ২.২৬%
১৯৭৪ ২.৪৮%
১৯৮১ ২.৩৫%
১৯৯১ ২.১৭%
২০০১ ১.৪৮%
২০১১ ১.৩৪%
২০২২ ১.২২%

উৎস: বিবিএস

২. অভিগমন কী?
স্থূল জন্মহার ও স্থূলমৃত্যুহার নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপকের সারণির তথ্য যে মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তার ধাপসমূহ ব‍্যাখ্যা কর।
সারণির তথ্য ব্যবহার করে উদ্দীপকের দেশটির অবস্থান জনমিতিক ট্রানজিশনাল মডেলের মাধ্যমে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মানুষের স্থায়িভাবে বসবাসের উদ্দেশ্যে একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়া বা গমন করাকে অভিগমন বলে।
(খ)

স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার নির্ণয়ের জন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করা হয়-

স্থূল জন্মহার = (এক বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা ÷ ঐ বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা) × ১,০০০।

স্থূল মৃত্যুহার = (কোনো বছরে মৃত্যুবরণকারীর মোট সংখ্যা ÷ ঐ বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা) × ১,০০০।

উক্ত সূত্র'দুটি অনুসরণ করে প্রতি হাজারে জন্মহার ও মৃত্যুহার নির্ণয় করা যেতে পারে।

(গ)

জনমিতিক অবস্থান্তর মডেল জনসংখ্যা পরিবর্তনকে জন্মহার ও মৃত্যুহারের পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করে। সাধারণ চার-ধাপের রূপে: প্রথমে উভয় হার বেশি থাকায় বৃদ্ধি কম; দ্বিতীয় ধাপে মৃত্যুহার কমলেও জন্মহার বেশি থাকায় বৃদ্ধি দ্রুত হয়; তৃতীয় ধাপে জন্মহারও কমে বৃদ্ধির গতি কমে; চতুর্থ ধাপে জন্ম ও মৃত্যু উভয় হার কম থাকে। কোনো কোনো বর্ধিত মডেলে জন্মহার মৃত্যুহারের নিচে নামার পঞ্চম ধাপ দেখানো হয়।

উদ্দীপকের ঐতিহাসিক বৃদ্ধির হার প্রথমে কম, পরে বেশি এবং পরে আবার কমেছে; তবে বৃদ্ধির হার একা দিয়ে প্রতিটি ধাপ নিশ্চিত করা যায় না। জন্ম-মৃত্যুর পৃথক তথ্যও প্রয়োজন।

রেখাচিত্রটি উদ্দীপকের জনসংখ্যা বৃদ্ধির হার দেখায়; পৃথক জন্মহার ও মৃত্যুহারের রেখা নয়।

উত্তরের ছবি
(ঘ)
সারণিতে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার উঁচু পর্যায় থেকে কমার প্রবণতা দেখা যায়; ২০২২ সালের জন্য উৎসে ১.২২% দেওয়া আছে। এটি জনমিতিক অবস্থান্তরের পরবর্তী অংশে জন্মহার ও মৃত্যুহারের ব্যবধান কমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। পরিবার পরিকল্পনা, নারীশিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি জন্মহার কমাতে ভূমিকা রাখতে পারে। তবে শুধু মোট বৃদ্ধির হার দেখে বাংলাদেশকে চূড়ান্ত নিম্ন-স্থিতিশীল ধাপে নিশ্চিতভাবে রাখা যায় না; একই সময়ের জন্মহার, মৃত্যুহার ও নিট অভিগমনের তথ্য প্রয়োজন। সারণির ঐতিহাসিক পরিসংখ্যানও উৎস অনুযায়ী যাচাই সাপেক্ষ।

সারণির বিভাগ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব, ২০২২

বিভাগ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি.)
ঢাকা ২,১৫৬
ময়মনসিংহ ১,১৪৬
রাজশাহী ১,১২১
রংপুর ১,০৮৮
চট্টগ্রাম ৯৭১
সিলেট ৮৭৩
খুলনা ৭৮২
বরিশাল ৬৮৮

উৎস: জনশুমারি ও গৃহগণনা-২০২২

৩. কাম্য জনসংখ্যা কী?
অভিগমনের আকর্ষণ ও বিকর্ষণমূলক কারণের ব্যাখ্যা দাও।
সারণির জনমিতিক উপাদানটি নির্ণয়ের সূত্রসহ দেশটির বর্তমান অবস্থা ব্যাখ্যা কর।
সারণিতে উল্লিখিত বিভাগসমূহে জনসংখ্যার ঘনত্বের তারতম্যের বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রদত্ত সম্পদ, প্রযুক্তি ও অর্থনৈতিক অবস্থায় যে জনসংখ্যায় মাথাপিছু প্রকৃত উৎপাদন বা আয় সর্বাধিক হতে পারে, তাকে কাম্য জনসংখ্যা বলে। মোট জনসংখ্যাকে কার্যকর ভূমির পরিমাণ দিয়ে ভাগ করলে ভূমিপ্রতি জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়, কাম্য জনসংখ্যা নয়।
(খ)
মানুষ যখন কোনো একটি স্থান হতে অন্য স্থানে আকর্ষণ বা বিকর্ষণজনিত কারণে স্থায়িভাবে বসবাস করে তাকে অভিগমন বলে। উক্ত অভিগমন অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য হতে পারে যা আকর্ষণমূলক অভিগমনের আওতায় পড়ে। যেমন- কর্মসংস্থানের সুযোগ, শিক্ষার সুযোগ, উচ্চতর শিক্ষার সুযোগ ইত্যাদি। আবার কিছু সময় দেখা যায় নিজ স্থান বা দেশে নানা ধরনের সমস্যাজনিত কারণে অন্যত্র অভিগমনে বাধ্য করা হয় তাকে বিকর্ষণজনিত অভিগমন বলে। যেমন- যুদ্ধবিগ্রহ, চাকরির অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি।
(গ)

সারণির উপাদানটি জনসংখ্যার ঘনত্ব।

জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা ÷ মোট আয়তন।

উত্তরে প্রদত্ত ১৬,৮২,০০,০০০ জন ও ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ব্যবহার করলে ১৬৮২০০০০০ ÷ ১৪৭৫৭০ = প্রায় ১,১৩৯.৮ জন/বর্গ কিমি., অর্থাৎ নিকটতম পূর্ণসংখ্যায় ১,১৪০ জন/বর্গ কিমি.। এই হিসাব প্রদত্ত সংখ্যাদ্বয়ের ভিত্তিতে; এটিকে পৃথকভাবে যাচাইকৃত সরকারি ২০২২ চূড়ান্ত জনসংখ্যা বলে দাবি করা হচ্ছে না। বিভাগভেদে ঘনত্বের পার্থক্য সারণি থেকেই দেখা যায়।

(ঘ)
সারণিতে বাংলাদেশের ৮টি বিভাগের জনসংখ্যার ঘনত্ব দেখানো হয়েছে। যদিও বিভাগ অনুযায়ী জনসংখ্যার ঘনত্বের মধ্যে তারতম্য। লক্ষ করা যাচ্ছে। ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি প্রায় ২১৫৬ জন/বর্গকি.মি.। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে যথাক্রমে ১১৪৬, ১১২১, ১০৮৮ জন। চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব যথাক্রমে ৯৭১, ৮৭৩, ৭৮২ ও ৬৮৮ জন। উক্ত জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে দেখা যায় যে, কিছু বিভাগে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি। যেমন- ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ। এর কারণ হলো এসব এলাকায় সমতল ভূমি বেশি এবং কৃষিকাজ ভালো হয়। ফলে এসব অঞ্চলে মানুষ বেশি জনবসতি গড়ে তোলে এবং জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক বেশি।
অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে পাহাড়, হাওর ও অন্যান্য ভূপ্রাকৃতিক সীমাবদ্ধতা রয়েছে। তবে পুরো বিভাগে কৃষিকাজ বা যোগাযোগ অনুন্নত—এমন সাধারণীকরণ ঠিক নয়; ভূমির ব্যবহার, জলাবদ্ধতা, জীবিকা ও বসতির আঞ্চলিক ভিন্নতা ঘনত্বে প্রভাব ফেলে।
এছাড়া দক্ষিণাঞ্চলের খুলনা ও ধরিশাল বিভাগ দুটি সমুদ্রসমতলের কাছে হওয়ায় এবং নদীর শাখা নদী জালের মতো ছড়িয়ে থাকায় এখানে মানববসতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিকূল। এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ও বাড়িঘর নষ্ট হয় এবং নদীভাঙন হয়। ফলে এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ অন্যত্র বিশেষ করে ঢাকা বিভাগে কর্মসংস্থানের খোঁজে চলে আসে। যার ফলশ্রুতিতে এ বিভাগ দুটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম।
ঢাকা বাংলাদেশের রাজধানী শহর এবং বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবার সুযোগ-সুবিধা, উন্নত নাগরিক সেবার কারণে সব জেলা হতে এখানে বিভিন্ন কাজের জন্য চলে আসে এবং বসতি গড়ে তোলে। ফলে এ বিভাগে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। সুতরাং বলা যায়, উপরিউক্ত কারণে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে জনসংখ্যার তারতম্য পরিলক্ষিত হয়।
চিত্রটি লক্ষ কর।
উদ্দীপকের ছবি
৪. BARI পূর্ণরূপ কী?
পৃথিবীর রুটির ঝুড়ি কী? ব্যাখ্যা দাও।
মানচিত্রে চিহ্নিত 'ক' অঞ্চলে অধিক পরিমাণে উৎপাদিত কৃষিপণ্যটির প্রাকৃতিক নিয়ামকসমুহ ব্যাখ্যা কর।
মানচিত্রে 'খ' চিহ্নিত অঞ্চলে চিনি উৎপাদনকারী কৃষিপণ্যটির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
BARI-এর পূর্ণরূপ হলো Bangladesh Agricultural Research Institute.
(খ)
উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহোমা ও মিসৌরি রাজ্য পর্যন্ত সমগ্র প্রেইরী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। রুটি প্রস্তুতের উপযোগী উন্নতমানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। প্রয়োজনের অতিরিক্ত গম উৎপন্ন হয় বলে এ অঞ্চলের অধিকাংশ গমই রুটি প্রস্তুতের জন্য দেশ-বিদেশের বাজারে রপ্তানি হয়ে থাকে। এ কারণে উত্তর আমেরিকার এ অঞ্চলকে পৃথিবীর 'রুটির ঝুড়ি' বলা হয়।
(গ)
মানচিত্রে চিহ্নিত 'ক' অঞ্চল হলো বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট অঞ্চল। উক্ত অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্যটি হলো 'চা'। চা চাষের উপযোগী প্রাকৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো:
চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। এতে প্রচুর বৃষ্টিপাত হয়। চা চাষে উষ্ণ ও আর্দ্র পরিবেশ, পর্যাপ্ত ও সুষম বৃষ্টিপাত এবং সুনিষ্কাশিত অম্লীয় মাটি অনুকূল। উৎসের ২৫০০ সেন্টিমিটার বৃষ্টিপাত ও একটিমাত্র সংকীর্ণ তাপমাত্রাসীমাকে চা চাষের অপরিবর্তনীয় শর্ত হিসেবে নেওয়া ঠিক নয়। এছাড়া উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। এছাড়া চা চাষের জন্য ঢালু জমি প্রয়োজন যাতে বৃষ্টির পানি আটকে না থাকে। এ কারণে পাহাড়িয়া অঞ্চল চা চাষের জন্য উপযোগী।
সুতরাং উল্লিখিত প্রাকৃতিক নিয়ামকসমূহের কারণে সিলেট অঞ্চল চা চাষ করা হয়।
(ঘ)
মানচিত্রে 'খ' চিহ্নিত হলো বাংলাদেশের উত্তর অঞ্চলের রাজশাহী ও রংপুর অঞ্চলের 'আখ' কে বোঝানো হয়েছে। উক্ত কৃষিপণ্যটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো:
আখ চাষের জন্য মূলধন প্রয়োজন। আখ তৈরির জন্য জমি ক্রয়, চারা রোপণ, গাছের যত্ন নেওয়া, সার ও কীটনাশক ক্রয় করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। উক্ত অঞ্চলের কিছু কৃষকেরা আখ উৎপাদন করে থাকেন।..
আখ চাষের আবাদ, তত্ত্বাবধান, গাছের কলম কাটা, পাতা ছেঁটে দেওয়া ইত্যাদির জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। উক্ত অঞ্চলে শ্রমিক পাওয়া যায় বলে আখ চাষ করা সহজ হয়েছে। বাজারব্যবস্থা যেকোনো ফসল উৎপাদনের সহায়ক ভূমিকা পালন করে থাকে। আখ চাষের চাহিদা ব্যাপক রয়েছে। চিনির দেশীয় চাহিদা মেটানোর জন্য চিনি শিল্পগুলোতে প্রচুর আখ প্রয়োজন। এতে দেশের আখ চাষের জন্য সুলভ পরিবহন ব্যবস্থা প্রয়োজন। প্রয়োজনীয় চিনি শিল্পেরর কাঁচামাল হিসেবে আখ ব্যবহার করা হয়। এগুলো শিল্পগুলোতে পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছাতে হয়।
সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকসমূহ সুবিধা থাকায় উত্তরাঞ্চলে আখ চাষ করা হয়।

সিলেট সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।