কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইউনিভারসিটির একদল শিক্ষার্থীর শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবেশী দেশে ভ্রমণের সুযোগ পায়। সে দেশটি পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ এবং দেশটির আকৃতি কিছুটা ত্রিভুজাকৃতির উপদ্বীপ।
১.
পৃথিবীর ক্ষুদ্রতম ও সপ্তম মহাদেশ কোনটি?
মানব ভূগোল বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীরা শিক্ষা সফরে যে দেশে গেল সেই দেশটির ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকে শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশের ভূপ্রকৃতির বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রচলিত সাত-মহাদেশ বিভাজনে আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। ওশেনিয়া অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের দ্বীপাঞ্চলসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চল।
(খ)
প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে মানুষের অর্থনৈতিক জীবন গড়ে উঠেছে সে সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে মানব ভূগোল। তাছাড়া মানুষের নানামুখী কর্মকান্ডের ফলে অঞ্চলভিত্তিক বৈচিত্র্যতা পরিলক্ষিত হচ্ছে; যা মানব ভূগোলের ক্ষেত্রকে সম্প্রসারিত করছে। অর্থাৎ ভূপৃষ্ঠে অবস্থিত অবয়বসমূহ যেগুলো সৃষ্টির পশ্চাতে মানুষের হাতের ছোঁয়া আছে সেসব অবয়বের পঠন-পাঠনই হলো মানব ভূগোল।
(গ)
উদ্দীপকে যেদেশের কথা উল্লেখ করা হয়েছে তা হলো ভারত। উক্ত দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করা হলো-
দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত।
ভারতের মূল ভূখন্ড ৮° ৪' উত্তর অক্ষরেখা হতে ৩৭° ৬′ উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং ৬৮° ০৭' পূর্ব দ্রাঘিমা থেকে ৯৭° ২৫′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে প্রবেশ করে ভারতকে উত্তর ও দক্ষিণ এ দুই অংশে ভাগ করেছে। উত্তর থেকে দক্ষিণে ভারতের মোট বিস্তৃতি প্রায় ৩২১৪ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে মোট বিস্তৃতি প্রায় ২৯৩৩ কিলোমিটার। ভারতে মোট আয়তন প্রায় ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার। আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ।
ভারতের উত্তরে বিস্তৃত হিমালয় পর্বতমালা, চীন, নেপাল ও ভুটান প্রভৃতি দেশ। উত্তর-পশ্চিমে পাকিস্তান ও পূর্বে মিয়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং নিকটবর্তী শ্রীলঙ্কা অবস্থিত।
সুতরাং বলা যায়, ভারত ভৌগোলিক দিক দিয়ে একটি বৈচিত্র্যময় দেশ।

(ঘ)
উদ্দীপকের শিক্ষার্থীদের ভ্রমণকৃত এলাকা হলো ভারত। উক্ত
দেশের ভূপ্রকৃতি বিশ্লেষণ করা হলো-
ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে মোট ৫টি অঞ্চলে বিভক্ত করা
হয়েছে। যথা-
(i) উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল;
(ii) উত্তর ভারতের সমভূমি অঞ্চল;
(iii) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল;
(iv) উপকূলীয় সমভূমি অঞ্চল;
(v) মরুভূমি অঞ্চল।
নিম্নে অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করা হলো-
(i) উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত পাহাড় ও পর্বতশ্রেণি নিয়ে এ অঞ্চল গঠিত। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত ও পূর্ব দিকের পার্বত্য অঞ্চল বিশেষভাবে প্রসিদ্ধ। ভারতের উত্তরে যে এক বিশাল পর্বতশ্রেণি প্রাচীরের ন্যায় দণ্ডায়মান সেটা হিমালয় পর্বতশ্রেণি। এছাড়া কাশ্মীরের উত্তর-পূর্বাংশ এবং তিব্বত মালভূমির একাংশ লাভাক অঞ্চলের অন্তর্গত। ভারতের পূর্ব দিকের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর প্রভৃতি রাজ্য। গারো, খাসিয়া, জয়ন্তিকা, নাগর, লুসাই প্রভৃতি পর্বতশ্রেণি এ অঞ্চলের অন্তর্গত।
ii) উত্তরে ভারতের সমভূমি অঞ্চল: এ সমতলভূমির উত্তরে (
হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিধ্য-পর্বত এবং পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসামের পার্বত্য অঞ্চল নিয়ে অবস্থিত।
(iii) দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল: উত্তর ভারতের সমভূমির দক্ষিণে
ভারত উপদ্বীপের বিশাল ত্রিকোণাকার প্রাচীন ভূখন্ড এ অঞ্চলের অন্তর্গত। এর তিনদিকে পর্বতবেষ্টিত হওয়ায় দেখতে ত্রিভুজের মতো।
(iv) উপকূলীয় অঞ্চল: ভারতের উপকূলবর্তী সমভূমি অঞ্চল পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল ও পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল নিয়ে গঠিত। এর দুই দিকে দুটি পর্বতমালা অবস্থিত।
(v)** মরুভূমি অঞ্চল:** উত্তরভারতের সমভূমির দক্ষিণ-পশ্চিম দিকে রাজস্থানে এ মরুভূমি অঞ্চল অবস্থিত। ভূপ্রকৃতি হিসেবে এটি সমভূমির অংশমাত্র, প্রাকৃতিক গুণে এটি সম্পূর্ণরূপে পৃথক। ...স্থানটি শুষ্ক এবং তাপ তীব্র।
সুতরাং বলা যায় যে, ভারতের ভূপ্রকৃতি এক একস্থানে এক এক রকম পরিলক্ষিত হয় যা খুবই বৈচিত্র্যময় লাগে।