দিনাজপুর বোর্ড ২০২৩

এইচএসসি · ইতিহাস ১ম পত্র

দিনাজপুর বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রের জয়, পরাজয়, পতনের পিছনে বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে। ক্ষেত্রবিশেষে এই ইতিহাস সার্বভৌম রাষ্ট্রকে পরাধীনতার নাগপাশে নিমজ্জিত করেছে। ভারতবর্ষের ইতিহাসও এর থেকে ব্যতিক্রম নয়।
১. পর্তুগিজ নাবিকের নাম কি?
দ্বৈত শাসন বলতে কি বুঝ?
উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনার ফলাফল তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পাঠ্যপ্রসঙ্গে এখানে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার কথা বোঝানো হয়েছে।
(খ)

১৭৬৫ সালে কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলায় রাজস্ব কর্তৃত্ব কোম্পানির এবং নিজামত বা সাধারণ প্রশাসনিক দায় নবাবের নামে রাখার ব্যবস্থাই দ্বৈতশাসন।

কোম্পানি রাজস্ব ও প্রকৃত প্রভাব পায়,কিন্তু নবাব পর্যাপ্ত অর্থ ও স্বাধীন ক্ষমতা ছাড়া দায়িত্ব বহন করেন। তাই একে ক্ষমতা ও দায়িত্বের অসামঞ্জস্য বলা হয়;পলাশীর পরপর ১৭৫৭ সালেই আনুষ্ঠানিক ব্যবস্থা শুরু হয়নি।

(গ)

উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট পাঠ্যপুস্তকের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের পরাজয়ের ঘটনাকে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা বাংলার শাসনভার গ্রহণ করলে সেটি তার খালা ঘসেটি বেগম সহ অনেক আপনজনদের পছন্দ হয়নি। যার ফলে তারা সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে তারা ইংরেজদের ষড়যন্ত্রে যোগ দেয়। যার ফলে রবার্ট ক্লাইভ তাদের এই ষড়যন্ত্রকে সফল করার উদ্যোগ নেয়। আর যুদ্ধ করার জন্য রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলীনগরের সন্ধি ভঙ্গের অভিযোগ তুলে, যার ফলে যুদ্ধ ঘোষণা হয়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধে নবাবের সেনাপতি মীরজাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে।

উদ্দীপকেও যেকোনো রাষ্ট্রের যুদ্ধে জয় পরাজয়ে বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরা হয়েছে। এই বিশ্বাসঘাতকার ইতিহাসের ফলে অনেক স্বাধীন রাষ্ট্রই পরাধীন হয়ে গিয়েছিল।

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট পাঠ্যপুস্তকের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের পরাজয়ের ঘটনাকে ইঙ্গিত করে।

(ঘ)

পলাশীর যুদ্ধ বাংলায় কোম্পানির রাজনৈতিক প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ সূচনা।১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে দরবার ও শাসনক্ষমতায় কোম্পানির হস্তক্ষেপের সুযোগ বাড়ে।

মীরজাফরকে নবাব করা হয় এবং কোম্পানি অর্থ ও বাণিজ্যিক সুবিধা আদায় করে। নবাবি শাসনের স্বাধীনতা দুর্বল হয় এবং সম্পদ আহরণের পথ প্রসারিত হয়।

তবে দ্বৈতশাসনের আনুষ্ঠানিক সূচনা ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর;এটিকে ১৭৫৭ সালের সরাসরি ব্যবস্থা বলা ভুল। একইভাবে ফরাসিদের সমগ্র ভারত থেকে একবারেই উৎখাত করা বা গোটা উপমহাদেশে তাৎক্ষণিক কোম্পানি শাসন প্রতিষ্ঠার দাবি অতিরঞ্জিত।

অতএব যুদ্ধের ফল ছিল সুদূরপ্রসারী,কিন্তু পরবর্তী সাম্রাজ্য বিস্তার ও প্রশাসনিক পরিবর্তনের পৃথক ধাপগুলো আলাদা করে দেখতে হবে।

‘ক’ অঞ্চলটি ‘খ’ বহিশক্তির সঙ্গে একটি যুদ্ধে পরাজয়ের পরে ‘খ’ এর নিয়ন্ত্রণে চলে যায়। ‘ক’ অঞ্চলে ‘খ’ একটি অভিনব শাসন পদ্ধতি প্রবর্তন করে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সমস্ত ট্যাক্স আদায়ের ক্ষমতা ‘খ’ নিজেদের হাতে রাখে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব ‘ক’ অঞ্চলের প্রতিনিধিদের হাতে অর্পণ করে। ফলে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং এক পর্যায়ে এলাকায় চরম দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয়।
২. ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার বিরোধের কারণ সংক্ষেপে লেখ।
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের সাদৃশ্যপূর্ণ ঘটনা ব্যাখ্যা কর।
আর্থসামাজিক ক্ষেত্রে উক্ত ঘটনার নেতিবাচক প্রভাব আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন সৈয়দ আমীর আলী।
(খ)
বিভিন্ন কারণে কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার বিরোধ দেখা দেয়। সিরাজউদ্দৌলা যখন মসনদে আরোহন করেন তখন প্রথা অনুযায়ী ইউরোপীয় বণিকরা তাকে অভিনন্দন জানালেও ইংরেজরা তা করেনি, যার ফলে নবাব অসম্মান বোধ করেন। এছাড়াও তারা নবাবের অনুমতি ছাড়া এই কলকাতায় দুর্গ নির্মাণ করে। পাশাপাশি নবাবের বাণিজ্য শর্ত মোতাবেক চলতে অপরাগতা দেখায়। তাই কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার বিরোধ দেখা দেয়।
(গ)

উদ্দীপকে বাংলার দ্বৈতশাসনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থা দেখানো হয়েছে। রাজস্বের ক্ষমতা ও প্রশাসনিক দায় পৃথক হওয়ায় জবাবদিহির সংকট তৈরি হয়েছে।

১৭৬৫ সালে কোম্পানি দেওয়ানি লাভের পর রাজস্ব কর্তৃত্ব নিজের নিয়ন্ত্রণে রাখে;নবাবের নামে নিজামতের দায়িত্ব থাকলেও তার স্বাধীন ক্ষমতা ও অর্থ সীমিত হয়। এ ব্যবস্থাকে কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ও নবাবের ক্ষমতাহীন দায়িত্ব বলা হয়।

উদ্দীপকের “খ” পক্ষের কর আদায় এবং “ক” অঞ্চলের প্রতিনিধিদের প্রশাসনিক দায় এ কাঠামোর সঙ্গে মেলে। কিন্তু কোম্পানিকে জনপ্রিয় করার গোপন উদ্দেশ্য নিশ্চিত বলে বলা বা পরবর্তী দুর্ভিক্ষকে কেবল এই ব্যবস্থার একক ফল করা প্রমাণের সীমা অতিক্রম করে।

(ঘ)

নিম্নে আর্থসামাজিক ক্ষেত্রে উক্ত ঘটনা তথা দ্বৈতশাসনের নেতিবাচক প্রভাব আলোচনা করা হলো:

আর্থসামাজিক ক্ষেত্রে দ্বৈতশাসনের প্রধান নেতিবাচক প্রভাবগুলো প্রশাসন ও অর্থনীতিতে স্পষ্ট। দ্বৈত শাসনের ফলে নবাব একজন ক্ষমতাহীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং কোম্পানি ছিল দায়িত্বহীন ক্ষমতাধর। যার ফলে প্রশাসনিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিরাজ করে। এর ফলে গ্রাম বাংলায় ডাকাতি ও লুটতরাজ বেড়ে যায়।

আবার দ্বৈতশাসনের ফলে বাণিজ্যে ইংরেজদের একচেটিয়া আধিপত্য থাকায় দেশীয় ও অন্যান্য দেশের ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়।

অন্য দিকে কোম্পানির লোকজনের ব্যক্তিগত ব্যবসায় ও শোষণের ফলে দেশের সম্পদ ক্রমান্বয়ে ইংল্যান্ডে পাচার হতে থাকে।

রাজস্ব আদায়কারী মধ্যস্থ কর্মচারীদের অনিয়ম ও শোষণও মানুষের দুর্দশা বাড়ায়;আমিলজাতীয় রাজস্বপদের অস্তিত্ব কেবল দ্বৈতশাসনেই প্রথম সৃষ্টি হয়েছিল বলা ঠিক নয়।

একদিকে যেমন দ্বৈতশাসন ব্যবস্থার ফলে জনগণের অর্থনৈতিক অবস্থা চরম পর্যায়ে চলে গেছে অন্যদিকে খরা ও ফসলহানি খাদ্যসংকটকে তীব্র করে এবং প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে মিলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।

তাই বলা যায়, আর্থসামাজিক ক্ষেত্রে দ্বৈত শাসনের নেতিবাচক প্রভাব অনেক।

রিফাত এন্ড সন্স গার্মেন্টস কারখানাটি দীর্ঘদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছিল। কিন্তু এর ফলে একপর্যায়ে কারখানা শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়। এর ফলে কর্তৃপক্ষ কারখানাটিতে বিদ্যমান ব্যবস্থাপনাকে বাতিল করে প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনয়ন করে।
৩. বাংলায় নবাবি বংশের প্রতিষ্ঠাতা কে?
লর্ড রিপন কেন বিখ্যাত?
উদ্দীপকে বর্ণিত কর্তৃপক্ষের সাথে পাঠ্য পুস্তকের কার সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
উক্ত ব্যবস্থা কি প্রশাসনিক শৃঙ্খলা এনেছিল? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
বাংলায় নবাবি বংশের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খান।
(খ)
লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন, সংবাদপত্রের স্বাধীনতা ও শিক্ষাসংস্কারের উদ্যোগের জন্য পরিচিত। তাঁর আমলে ১৮৮২ সালে স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত হয় এবং হান্টার শিক্ষা কমিশন গঠিত হয়। ইলবার্ট বিলও তাঁর আমলের গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৮৮১ সালের প্রথম কারখানা আইন শিশু শ্রমের কিছু সীমা নির্ধারণ করেছিল; সব শ্রমিকের জন্য আট ঘণ্টা কর্মদিবস চালুর দাবি সঠিক নয়।
(গ)

উদ্দীপকের কর্তৃপক্ষের সঙ্গে কোম্পানির শাসন তুলে দিয়ে ভারতের শাসন রাজমুকুটের অধীনে নেওয়ার ব্রিটিশ সিদ্ধান্তের সাদৃশ্য রয়েছে। ব্রিটিশ পার্লামেন্ট ১৮৫৮ সালের ভারত শাসন আইনের মাধ্যমে এ প্রাতিষ্ঠানিক পরিবর্তন করে।

১৮৫৭ সালের বিদ্রোহ কোম্পানি শাসনের গভীর সংকট প্রকাশ করে। পরে লন্ডনে ভারতসচিব ও পরিষদ এবং ভারতে রাজমুকুটের প্রতিনিধির মাধ্যমে প্রশাসন পরিচালিত হয়;পার্লামেন্ট নিজে দৈনন্দিন ভারতীয় প্রশাসন চালাত না।

কারখানার পুরোনো ব্যবস্থাপনা তুলে সরাসরি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনার সঙ্গে এ পরিবর্তনের কাঠামোগত মিল আছে। তবে শ্রমিকবিদ্রোহ ও ভারতীয় মহাবিদ্রোহকে অভিন্ন কারণ বা পরিসরের ঘটনা বলা হচ্ছে না।

(ঘ)

কোম্পানি শাসনের পরিবর্তে রাজমুকুটের শাসন প্রশাসনের নিয়ন্ত্রণ ও দায়বদ্ধতার কাঠামো বদলায়। কিন্তু তা স্বয়ংক্রিয়ভাবে সর্বত্র সুশাসন বা ভারতীয়দের স্বাধীনতা প্রতিষ্ঠা করেনি।

ভারতসচিব,পরিষদ ও ভাইসরয়ের মাধ্যমে ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ে। সামরিক ও প্রশাসনিক ব্যবস্থাও পুনর্বিন্যস্ত হয়।

মহারানির ঘোষণায় চুক্তি রক্ষা,ধর্মে হস্তক্ষেপ না-করা এবং চাকরিতে সুযোগের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বৈষম্য ও ঔপনিবেশিক শোষণ অব্যাহত থাকে। প্রতিশ্রুতি দেওয়া এবং তার সম্পূর্ণ বাস্তবায়ন এক নয়।

অতএব কিছু প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বাড়লেও ব্যবস্থাটিকে নিঃশর্ত জনকল্যাণকর বলা যায় না। কাঠামোগত পরিবর্তন ও তার সীমাবদ্ধতা একসঙ্গে মূল্যায়ন করা উচিত।

উদ্দীপকের কাল্পনিক পরিস্থিতি: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার এমন একটি নিয়ম প্রচলন করে,যাতে কোনো শ্বেতাঙ্গ অপরাধীর বিচার অশ্বেতাঙ্গ বিচারক করতে পারতেন না। নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় এসে এ ব্যবস্থা বাতিল করায় অশ্বেতাঙ্গ বিচারকরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারতেন।
৪. আলী ভ্রাতৃদ্বয় কারা?
অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সংস্কার কাজ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আলী ভ্রাতৃদ্বয় হলো মহম্মদ আলী ও শওকত আলী।
(খ)
স্বদেশী পণ্যের প্রসার, বিলেতি পণ্য বর্জন এবং ইংরেজদেরকে অসহযোগিতার মাধ্যমে মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন ইতিহাসে সেটি অসহযোগ আন্দোলন নামে পরিচিত। এই অসহযোগ আন্দোলন ভারতের জাতীয় আন্দোলনের পরবর্তী পথ সুপ্রশস্ত করে।
(গ)

উদ্দীপকের বর্ণগত বিচারবৈষম্য দূর করার ভাবনার সঙ্গে ইলবার্ট বিলের উদ্দেশ্যের সাদৃশ্য রয়েছে।

লর্ড রিপনের আমলে ১৮৮৩ সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয় ব্রিটিশ নাগরিকদের ফৌজদারি বিচার করার ক্ষমতার ওপর জাতিগত বাধা কমানোর প্রস্তাব ওঠে। আইনসচিব ইলবার্টের নামানুসারে এটি পরিচিত হয়।

তবে তীব্র ইউরোপীয় বিরোধিতায় মূল বিল পরিবর্তিত হয়ে ১৮৮৪ সালে আপসের আইন হয়;সব বৈষম্য সম্পূর্ণ দূর হয়নি। উদ্দীপকের দক্ষিণ আফ্রিকার কাহিনি একটি উপমা;ইলবার্ট বিলের ঘটনা ও ম্যান্ডেলার শাসনকে অভিন্ন আইনগত প্রক্রিয়া বলা যাবে না।

(ঘ)

উক্ত ঘটনা তথা ইলবার্ট বিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন। নিম্নে তার সমাজ সংস্কার কাজ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো:

ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে লর্ড রিপন ইতিহাসে একজন জনদরদী শাসক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছিলেন। তার বিভিন্ন সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড হলো:

স্থানীয় স্বায়ত্তশাসন আইন: ১৮৮২ সালে স্থানীয় স্বায়ত্তশাসন বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেন। এই আইনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্রের পথপ্রদর্শক হয়ে স্মরণীয় হয়ে আছেন।

ইলবার্ট বিল: বর্ণবাদ ও বৈষম্যমূলক বিচার আইন সংশোধন করার জন্য তিনি ১৮৮৩ সালে ইলবার্ট বিল প্রস্তাব করেন;বিরোধিতায় এটি পরিবর্তিত রূপে ১৮৮৪ সালে আইনে পরিণত হয়।

রাজস্ব সংস্কার: রাজস্ব দায়িত্ব পুনর্বিন্যাসে তিনি মোট রাজস্বকে কেন্দ্রীয় প্রাদেশিক, যৌথ তিন ভাগে ভাগ করেন। এছাড়াও আয়কর ও অন্যান্য পণ্যের উপর শুল্ক হ্রাস করে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটান।

শিক্ষা সংস্কার: ভারতবর্ষের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি ১৮৮২ সালে হান্টার শিক্ষা কমিশন গঠন করেন।

দিনাজপুর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।