উদ্দীপকে রহিমের দেখা নাটকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বক্সারের যুদ্ধের মিল রয়েছে। বক্সারের যুদ্ধের কারণগুলো নিম্নলিখিত—
প্রথমত, রাজধানীতে ইংরেজ রেসিডেন্টের শাসনকার্যে অবৈধ হস্তক্ষেপ স্বাধীনচেতা মীর কাসিমের নিকট অসহনীয় ছিল। তাই প্ৰশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত রাখার জন্য তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন এবং চারপাশে পরিখা খনন ও দুর্গ নির্মাণ করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করে ।
দ্বিতীয়ত, ইংরেজরা পুনরায় মীর জাফরকে বাংলার সিংহাসনে বসাতে পারে। এ সন্দেহের দরুন মীর কাসিমকে প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল। তাই ইংরেজদের সম্ভাব্য আক্রমণের মোকাবিলা করার জন্য তিনি: সামরু ও মার্কার নামে দুই জন ইউরোপীয় সৈনিকদের সাহায্যে নিজ বাহিনীকে ইউরোপীয় সামরিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করেন।
তৃতীয়ত, মীর কাসিম বিহারের শাসনকর্তা রামনারায়ণের ইংরেজপ্রীতি ও দুর্নীতি লক্ষ করে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করলে মীর কাসিমের কার্যকলাপ ইংরেজদের মনে অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি করে ।
চতুর্থত, মীর কাসিম দস্তকের অপব্যবহার সম্পর্কে গভর্নরের কাছে প্রতিবাদ জানালেন। কিন্তু নবাব প্রতিকার না পেয়ে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ী নির্বিশেষে সকল ব্যবসায়ীর ওপর থেকে বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এ নতুন ব্যবস্থার ফলে ইংরেজদের স্বার্থে আঘাত লাগে; যার, দরুন সংঘাত অনিবার্য হয়ে পড়ে
উক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল
ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ ।
ভারতবর্ষের ইতিহাসে ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধের গুরুত্ব অত্যধিক। বক্সারের যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। মীর কাসিমের ইংরেজ বিতারণ ও স্বাধীনতা রক্ষার শেষ আশাও এ যুদ্ধের ফলে শেষ হয়ে যায়। ভারতবর্ষে ইংরেজ প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায় । ইস্ট ইন্ডিয়া কোম্পানি অযোধ্যার নববের নিকট থেকে কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি কেড়ে নেয়। তবে এতে দিল্লি থেকে বাংলা পর্যন্ত সমগ্র অঞ্চল সরাসরি কোম্পানির শাসনাধীন হয়নি; অযোধ্যা ও মুঘল সম্রাটের সঙ্গে পৃথক চুক্তিভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে। রবার্ট ক্লাইভ এ যুদ্ধের ফলে ১৭৬৫ সালের এলাহাবাদ বন্দোবস্তে সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের কর্তৃত্ব লাভ করেন, ফলে বাংলার ইংরেজ অধিকার আইনগত স্বীকৃত হয় এবং কোম্পানি অসীম ক্ষমতাপ্রাপ্ত হয়।
ঐতিহাসিক জেমস স্টিফেন্স এ প্রসঙ্গে বলেন ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে ভারতবর্ষে পলাশী যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ। কারণ মীর কাসিমের পরাজয়ে স্বাধীন নবাবি কর্তৃত্ব পুনরুদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়; নবাবের নামমাত্র পদ সঙ্গে সঙ্গেই বিলুপ্ত হয়নি।