সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪

এইচএসসি · ইতিহাস ১ম পত্র

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মুঘল শাসন প্রতিষ্ঠার আগেই পর্তুগিজদের বাণিজ্যিক আগমন শুরু হয়; মুঘল আমলে ইউরোপীয় বণিকদের তৎপরতা আরও বিস্তৃত হয়। এক্ষেত্রে ইউরোপীয় এক বণিকজাতি পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। এ বণিকজাতিকে বলা হয় ফিরিঙ্গ ব্যবসায়ী। পরবর্তীকালে বাংলার সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে এদের বিতাড়িত করেন।
১. উত্তমাশা অন্তরীপ কোথায়?
নবাব আলীবর্দী খানের পরিচয় দাও।
উদ্দীপকে কোন বণিকজাতির কথা বলা হয়েছে তার ব্যাখ্যা দাও।
উল্লিখিত বণিকজাতির ভারতীয় সভ্যতার অবদান বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
উত্তমাশা অন্তরীপ আফ্রিকায় অবস্থিত ।
(খ)
ভারতবর্ষের ইতিহাসে আলীবর্দী খান একটি অবিস্মরণীয় নাম । তার প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী। জাতিতে তিনি ছিলেন তুর্কি বংশীয় এবং শিয়া মতাবলম্বী। মুর্শিদকুলী খানের মৃত্যুর পরে আলীবর্দী খান বিহারের শাসনকর্তার পদে নিযুক্ত হন। ১৭৪০ সালে গিরিয়ার যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করে আলীবর্দী খান বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। মারাঠা বা বৰ্ণি দমন তার শাসনকালে একটি উল্লেখযোগ্য ঘটনা। ইংরেজদের সম্পর্কে তিনি অত্যন্ত সচেতন ও সজাগ ছিলেন ।
(গ)

উদ্দীপকে পর্তুগিজ বনিক জাতির কথা বলা হয়েছে।

পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা প্রথম সমুদ্রপথে ১৪৯৮ সালের মে মাসে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন । তার আসার পর পরই পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে আসতে শুরু করে। বাণিজ্যকে মূলধন করে পর্তুগাল থেকে পর্তুগিজরা ভারতবর্ষে আসলেও ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। পর্তুগিজরা কেবল ব্যবসায় বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রভাবশালী বারো ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম-নির্যাতন, অত্যাচার ও লুণ্ঠন করত। অনেকসময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা চালিয়ে যেত। তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি কুঠি থেকে বিতাড়িত করেন। ১৬৬৬ সালে শায়েস্তা খানের অভিযানে আরাকানি কর্তৃত্ব থেকে চট্টগ্রাম উদ্ধার হয়; পর্তুগিজদের ভূমিকা ও স্থানীয় জোট আলাদা করে বিবেচ্য।

উদ্দীপকের ইউরোপের এক বণিক জাতি ভারতে আসার পথপ্রদর্শকের ভূমিকা পালন করে, যারা ফিরিঙ্গি নামে পরিচিত। বাংলার সুবাদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। উদ্দীপকের বর্ণনার সাথে পর্তুগিজ বণিক জাতির মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে পর্তুগিজ বণিক জাতির কথা বলা হয়েছে।

(ঘ)
পর্তুগিজ উপস্থিতি ভারতের বাণিজ্য, খাদ্যসংস্কৃতি, ভাষা ও মুদ্রণ-শিক্ষায় প্রভাব ফেলে। ১৪৯৮ সালে ভাস্কো-দা-গামার কেপপথে আগমনের পর তাদের সামুদ্রিক বাণিজ্য বিস্তৃত হয়। আমেরিকা থেকে আনা পেঁপে, পেয়ারা, আনারস ও কাজুবাদামের মতো ফসল এ অঞ্চলে ছড়াতে পর্তুগিজ যোগাযোগ ভূমিকা রাখে। তবে জলপাই ও কামরাঙ্গার মতো সব স্থানীয় বা এশীয় ফলের প্রচলন পর্তুগিজদের কৃতিত্ব নয়। পর্তুগিজ উৎসের কিছু শব্দ বাংলায় গৃহীত হয় এবং গোয়ায় মুদ্রণযন্ত্রের প্রবর্তন ঘটে। এসব সাংস্কৃতিক প্রভাবের পাশাপাশি তাদের সামরিক দখল, জলদস্যুতা ও দাসব্যবসার দিকও বিবেচনা করতে হবে।
ভিনদেশের রাজা ফার্ডিনান্ড যড়যন্ত্র করে স্পেনের সুলতান আবু হাসানকে সিংহাসন পদচ্যুত করেন এবং এরপর তার সেনাপতি আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানান। ফলে এ দুইজনের ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে।
২. ইংরেজ জাতির কাছে 'ভারত বিজয় দিবস' কবে?
বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা কর ।
উদ্দীপকে ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের পরবর্তী যুদ্ধের কারণ ব্যাখ্যা কর ।
“উক্ত যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী” – পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
১৭৫৭ সালের ২৩ জুন ইংরেজ জাতির কাছে ভারত বিজয় দিবস ।
(খ)
১৭৬৪ সালের অক্টোবরে বক্সারের যুদ্ধে কোম্পানির বাহিনী মীর কাশিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত শক্তিকে পরাজিত করে। বাণিজ্যিক শুল্কের বিরোধ ও কোম্পানির রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সংঘাত এ যুদ্ধের পটভূমি। পরাজয়ের পরে ১৭৬৫ সালের সমঝোতা ও দেওয়ানি লাভ কোম্পানির শক্তি বাড়ায়। কিন্তু এরপর কোম্পানিকে আর যুদ্ধ করতে হয়নি বা এটি সমগ্র ভারতের চূড়ান্ত যুদ্ধ—এ দাবি ভুল।
(গ)

উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে নবাব সিরাজদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে। এই ষড়যন্ত্রের ফলে পলাশী যুদ্ধ হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করার পর থেকে তার বিরুদ্ধে শুরু হয় নানা রকম ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে

ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল রবার্ট ক্লাইভ। তার সাথে আরও যুক্ত ছিল সেনাপতি মীর জাফর, দেওয়ান রায় দুর্লভ, জগৎশেঠ, উর্মিচাদ, রাজ বল্লভ এবং নবাবের বড় খালা ঘসেটি বেগম। এই ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে পলাশী যুদ্ধ হয়। পলাশী যুদ্ধের কারণগুলো হলো-

সিরাজউদ্দৌলা মসনদে বসার পর ইংরেজ বণিকগন তার প্রতি আনুগত্য প্রদর্শন করেনি। উপরন্তু নবাবের নির্দেশ অমান্য করে তারা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে। ফলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। তাছাড়া ইংরেজরা কোম্পানির নামে অনুমোদিত 'দস্তক' ব্যক্তিগত বাণিজ্যের কাজে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিতে থাকে। আবার বাংলার অভ্যন্তরীন অরাজকতার সুযোগে ইংরেজরা আলীনগরের সন্ধির শর্তগুলো মেনে চলতে অস্বীকৃতি জানায়। এমনকি ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম ও শওকত জংকে সহায়তাদানে সম্মত হয়। পরবর্তীতে দেওয়ান রাজ বল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর সম্পদ নিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নিলে ইংরেজরা তাকে নবাবের নিকট প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়। ফলে নবাবের সাথে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে।

অতএব বলা যায়, উপরিউক্ত কারণগুলোর জন্যই পলাশী যুদ্ধ হয়েছিল ।

(ঘ)
পলাশির পরাজয় বাংলায় কোম্পানির রাজনৈতিক প্রভাব বৃদ্ধির গুরুত্বপূর্ণ সূচনা। মীর জাফরকে নবাব করে কোম্পানি অর্থ ও বাণিজ্যিক সুবিধা অর্জন করে এবং নবাবের ওপর প্রভাব বাড়ায়। তবে ১৭৫৭ সালেই সমগ্র ভারত কোম্পানির অধীনে আসেনি বা সব ফরাসি ভারত ছেড়ে যায়নি। বক্সারের যুদ্ধ ও ১৭৬৫ সালে দেওয়ানি লাভ কোম্পানির রাজস্ব ও রাজনৈতিক ভিত্তি আরও শক্ত করে। বাংলার অভিজ্ঞতাকে তাই ঔপনিবেশিক আধিপত্য বিস্তারের গুরুত্বপূর্ণ ধাপ বলা যায়; পুরো উপমহাদেশ দখল ছিল দীর্ঘ পরবর্তী প্রক্রিয়া।
কল্যাণপাড়া পৌরসভার স্থানীয় শাসন পরিচালনার জন্য উপজেলা প্রশাসক দুটি শাসন প্রবর্তন করেন। এতে পৌর মেয়র নামে মাত্র দায়িত্ব থাকলে রাজস্ব আদায়ের ক্ষমতা থাকে উপজেলা প্রশাসকের হাতে । ফলে পৌর মেয়র ছিলেন ভালো প্রশাসকের অনুগত সেবাদাস মাত্ৰ ।
৩. ১৮৫৮ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
ইলবার্ট বিল কী?
উদ্দীপকের আলোকে তোমার পঠিত বইয়ে কোন ঘটনার মিল রয়েছে? উক্ত ঘটনার প্রভাব আলোচনা কর ।
উক্ত শাসন ব্যবস্থা ছিল একটি সংবিধানিক মুখোশ- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
১৮৫৮ সালের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামারস্টন; ফেব্রুয়ারিতে লর্ড ডার্বি দায়িত্ব নেন। ১৮৫৮ সালের ভারত শাসন আইন পাসের সময় প্রধানমন্ত্রী ছিলেন ডার্বি।
(খ)
১৮৮৩ সালে লর্ড রিপনের আমলে আইনসদস্য সি. পি. ইলবার্ট ভারতীয় জেলা বিচারক ও দায়রা বিচারকদের ইউরোপীয় ব্রিটিশ আসামিদের বিচার করার ক্ষেত্রে জাতিগত বাধা দূর করার বিল উত্থাপন করেন। ইউরোপীয় বিরোধিতার পরে ১৮৮৪ সালে সংশোধিত আইন হয়, যাতে ইউরোপীয় আসামির জন্য বিশেষ জুরি ব্যবস্থার সুযোগ রাখা হয়। মূল বিল ও সংশোধিত আইন এক নয়।
(গ)

উদ্দীপকের ঘটনার সাথে আমার বইয়ের দ্বৈতশাসনের মিল রয়েছে ! নিচে দ্বৈতশাসনের প্রভাব আলোচনা করা হলো-

দ্বৈতশাসন বলতে দুই পক্ষের শাসনব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা । দ্বৈতশাসনের প্রভাব ছিল সদূরপ্রসারী। এ ব্যবস্থায় নবাবের দেশ শাসনের দ্বায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল কোম্পানির হাতে। ফলে দেশে আইনশৃঙ্খলার অবহেলার দরুন ডাকাতরা গ্রামবাংলায় লুটপাট চালাতে থাকে। দ্বৈতশাসন প্রবর্তনের ফলে আমিলদারি প্রথার উদ্ভব হয় । যেহেতু আমিলদের চাকরি ছিল স্বল্পমেয়াদি তাই তারা রাজস্ব বেশি করে আদায় করত। ফলে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈতশাসনের ফলে বাণিজ্য, কৃষি ও শিল্প ক্ষেত্রেও অবনতি ঘটে। ফলে এ দেশের কারিগররা ক্ষতির সম্মুখীন হয় ।

উদ্দীপকে কল্যাণপাড়া পৌরসভার শাসন পরিচালনার জন্য উপজেলা প্রশাসক দুটি শাসন প্রবর্তন করেন। এতে মেয়রের দায়িত্ব থাকলেও রাজস্ব আদয়ের ক্ষমতা ছিল উপজেলা প্রশাসকের হাতে। তাই ঘটনা আমার বইয়ের রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।

(ঘ)

দ্বৈত শাসনব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। কারণ— দ্বৈত শাসন বলতে দুই পক্ষের শাসনব্যবস্থাকে বোঝায়। দ্বৈত শাসন ব্যবস্থায় দিউয়ানি ও দেশরক্ষার দায়িত্ব থাকে কোম্পানির হাতে এবং বিচার ও শাসনভার থাকে নবাবের হাতে। এ ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রবর্তন করেন। নবাব নাবালক হওয়ার অজুহাতে তার অভিভাবক হিসেবে রাজাস্ব বিশারদ সৈয়দ মুহাম্মদ রেজা খানকে নিযুক্ত করেন রবার্ট ক্লাইভ এবং তার ওপর বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। কোম্পানির স্বার্থ রক্ষার্থে তারা রাজস্ব আদায় করতেন এবং কোম্পানির আদেশ মেনে চলতেন। অন্যদিকে, তাদের ওপর কোম্পানির পক্ষ থেকে নজর রাখার জন্য মুর্শিদাবাদ দরবারে একজন ইংরেজ প্রতিনিধি অবস্থান করতেন। দ্বৈত শাসনব্যবস্থায় মূলত সব ক্ষমতার অধিকারী ছিল কোম্পানি। দ্বৈত শাসনব্যবস্থা বাংলার সামাজিক, অর্থনৈতিক, শান্তি, স্থিতি ও সমৃদ্ধি ধ্বংস করে দেয়।

উপযুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ।

জন জ্যাকব তার এলাকার মানুষের পিছিয়ে পড়ার কারণ উপলব্ধি করেন তা হচ্ছে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষাগ্রহণ না করা এবং ধর্মীয় গোঁড়ামি । তিনি এই সম্প্রদায়ের সাথে প্রগতিশীল ভাবধারা প্রসারের একটি সেতুবন্ধ সৃষ্টি করেন।
৪. 'The Indian Musalmans' গ্রন্থটি কে লিখেছেন?
লাহোর প্রস্তাবের যেকোনো দুটি মূলনীতি লেখ ।
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ব্যক্তির মিল রয়েছে? তিনি যে আন্দোলনের সূত্রপাত করেন তা ব্যাখ্যা কর।
উক্ত ব্যক্তির পাশ্চাত্য শিক্ষা সম্প্রসারণে যে ভূমিকা রেখেছেন তা বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
The Indian Musalmans' গ্রন্থটির লেখক উইলিয়াম হান্টার ।
(খ)

লাহোর প্রস্তাবের দুটি মূলনীতি হলো-

‍১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে প্রয়োজনীয় রদবদলের মাধ্যমে পৃথক অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।

২. ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞলে এ ধরনের মুসলিম

সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহে স্বাধীন রাষ্ট্রব্যবস্থা গঠন করতে হবে। আরও বলা হয়, সর্বক্ষেত্রে সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ ও অধিকার রক্ষাকল্পে সংবিধানে প্রয়োজনীয় রক্ষাকবচ রাখতে হবে।

(গ)

উদ্দীপকে জন জ্যাকবের কাজের সাথে আমার পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়।

স্যার সৈয়দ আহমদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক ও চিন্তাবিদ। তিনি তার দূরদর্শিতা, প্রতিভা ও অভিজ্ঞতার আলোকে উপলব্ধি করতে পেরেছিলেন যে ধর্মীয় গোঁড়ামি এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা ভারতে মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। উপরন্তু মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব শাসক ইংরেজদের এ সম্প্রদায়ের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে। এ অবস্থায় স্যার সৈয়দ আহমদ খান মুসলমানদের আধুনিক পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষাগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করেন। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে | প্রগতিশীল ভাবধারার প্রসারের লক্ষ্যে তিনি আলীগড় আন্দোলনের সূচনা করেন। তিনি শাসক ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করতেন।

উদ্দীপকে আমরা যে মনীষীর কর্মকাণ্ডের পরিচয় পাই, তিনি তার সম্প্রদায়কে আধুনিক শিক্ষা গ্রহণ ও প্রগতিশীল ভাবধারার পথে চলার পরামর্শ দেন। তাই, বলা যায়, জন জ্যাকবের কাজের সাথে পাঠ্যবইয়ের স্যার সৈয়দ আহমদ খানের কাজের মিল পরিলক্ষিত হয়।

(ঘ)
স্যার সৈয়দ আহমদ খান আধুনিক শিক্ষার প্রসারে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করে অনুবাদ ও জ্ঞানচর্চা উৎসাহিত করেন। ১৮৭০ সালে তাহজিবুল আখলাক পত্রিকা প্রকাশ করেন। ১৮৭৫ সালে আলীগড়ে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ ১৮৭৭ সালে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজে উন্নীত হয়। ১৮৮৬ সালে তাঁর উদ্যোগে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স গড়ে ওঠে। এটিকে নবাব আবদুল লতিফের মোহামেডান লিটারারি সোসাইটির সঙ্গে এক করা যাবে না। এসব উদ্যোগ মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা, আলোচনা ও শিক্ষিত নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করে; তবে উদ্দেশ্যকে কেবল ব্রিটিশবিরোধিতা থেকে মুক্ত করা বলে সীমাবদ্ধ করা ঠিক নয়।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।