উদ্দীপকে উল্লেখিত রাজা হাম্বুরাব্বির কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।
ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তার আইন সংস্কার। এর আগে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ভিন্ন আইন ও রীতির প্রচলন ছিল; দেশব্যাপী অভিন্ন দেওয়ানি আইনসংহিতা ছিল না। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। পাশাপাশি বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে সংকলন করার জন্য বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। বিশেষজ্ঞরা বিভিন্ন অধিবেশনে মিলিত হয়ে আইনের মূল সূত্রগুলো লিপিবদ্ধ করেন। নেপোলিয়নের এ আইন সংকলনই নেপোলিয়নের আইনবিধি বা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত। উদ্দীপকের রাজা হাম্বুরাব্বির ক্ষেত্রেও তেমনটি লক্ষণীয়।
উদ্দীপকে দেখা যায়, প্রাচীন মেসোপটেমিয়ার (আধুনিক ইরাক অঞ্চল) রাজা হাম্বুরাব্বির শাসনামলে বেশকিছু অঞ্চলের আইন সংকলন করা হয়, যা একত্রে 'কোড অব হাম্বুরাব্বি' নামে পরিচিত। এই বিধিমালার ভিত্তিতে রাজা শাসনকাজ চালাতেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টও প্রাচীন মেসোপটেমিয়ার এ রাজার মতো আইন সংকলন করেছিলেন। সুতরাং বলা যায়, রাজা হাম্বুরাব্বির কর্মকান্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ ।
উক্ত কর্মকাণ্ড অর্থাৎ আইনবিধি বিশ্বের ইতিহাসে উক্ত সম্রাট অর্থাৎ সম্রাট নেপোলিয়নকে বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে। —উক্তিটি যথার্থ।
ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তার আইন সংস্কার। এর আগে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ভিন্ন আইন ও রীতির প্রচলন ছিল; দেশব্যাপী অভিন্ন দেওয়ানি আইনসংহিতা ছিল না। যে বিভিন্ন বিভিন্ন রকমের আইন প্রচলিত ছিল তাতে যথেষ্ট বৈষম্য ছিল। নেপোলিয়ন অনেক কষ্ট স্বীকার করে প্রাচীনকাল থেকে ফ্রান্সে প্রচলিত সমস্ত আইন সংগ্রহ করে এগুলোর সংস্কার সাধন করেন। চারজন আইনবিদের সমন্বয়ে ও তার তত্ত্বাবধানে একটি আইন কমিশন গঠন করে 'আইন বিধি প্রণয়ন করেন, যাকে Code Napoleon বলা হয়। এতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে মানুষের সমতা, কৃষকদের ভূমি মালিকানা স্বত্ব প্রভৃতি বিপ্লবের আদর্শ স্বীকৃতি লাভ করে। ভ্রাম্যমাণ আদালত ও ভ্রাম্যমাণ বিচারক ব্যবস্থা সৃষ্টি তার অন্যতম একটি কীর্তি। জুরি প্রথা পূর্বের মতো বহাল রাখা হয়। তার প্রবর্তিত দেওয়ানি আইন ও কার্যবিধি, ফৌজদারি আইন ও কার্যবিধি এবং বাণিজ্য আইন ছিল জটিলতামুক্ত ও সুবিন্যস্ত। রোমান আইনের মূল আদর্শের ওপর ভিত্তি করে এগুলো রচিত বলে ইউরোপের অন্যান্য দেশেও তা গৃহীত হয়। তিনি নিজেই এ আইনবিধির গুরুত্ব সম্পর্কে বলেছেন, “চল্লিশটি যুদ্ধে জয়লাভ করা আমার সত্যিকারের গৌরব নয়, যা কখনো মুছে ফেলা যাবে না এবং যা চিরস্থায়ী হবে তা হলো আইনবিধি।"