রাজশাহী কলেজ ২০২৪

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

রাজশাহী কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

অষ্টাদশ শতকে একজন স্বৈরাচারী রাজা ছিলেন। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। পাশাপাশি অভিজাত ও যাজক শ্রেণিও বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতো। অন্যদিকে তৃতীয় সম্প্রদায় ছিল সুবিধাবঞ্চিত। সুবিধাবঞ্চিত শ্রেণির পক্ষে কিছুসংখ্যক মহান লেখক অন্যায়- নির্যাতনের চিত্র তুলে ধরেন।। তাঁদের লেখনি রাজার ক্ষমতাকে জোরালোভাবে আঘাত করে।
১. চতুর্দশ লুই কে ছিলেন?
Third Estate বলতে কী বুঝায়?
উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে ফরাসি বিপ্লবের কোন দিকটির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উল্লিখিত মহান লেখকগণ কীভাবে উক্ত বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
চতুর্দশ লুই ফ্রান্সের রাজা ছিলেন।
(খ)

ফরাসি সমাজব্যবস্থায় যাজক এবং অভিজাত সম্প্রদায় ছাড়া বাকি জনসংখ্যার শতকরা ৯৭ জন মানুষ ছিলো রাজনৈতিক,সামাজিক ও অর্থনৈতিক সকল ধরণের সুবিধা থেকে বঞ্চিত। এরাই ছিলো থার্ড এস্টেট বা ৩য় সম্প্রদায়।

মূলত ফরাসি বিপ্লব এই থার্ড এস্টেটের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃতীয় বা থার্ড এস্টেটের মধ্যে কৃষক ও সাধারণ শ্রমিকরাও ছিলো।

(গ)

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ফরাসি বিপ্লবের দার্শনিকদের দিকটির মিল রয়েছে।

আধুনিক যুগের প্রতিটি গণঅভ্যুত্থানের পশ্চাতে বুদ্ধিজীবী তথা দার্শনিকদের অবদান রয়েছে। কোন বিপ্লবই দানা বাঁধতে পারে না যতক্ষণ না সেটা কোনো নির্দিষ্ট ভাবধারার উপর প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক,সামাজিক ও রাষ্ট্রীয় সংকট বিপ্লবের পটভূমি তৈরি করে। কিন্তু বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য নির্দিষ্ট করে দেয় বিপ্লবী দর্শন। ফরাসি বিপ্লবের পশ্চাতে তেমনি ছিল বুদ্ধিজীবীদের বিপ্লবী দর্শন।অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি কিছু সংখ্যক মানুষের মনে যে সচেতনতার আলো ছড়িয়েছিলো। তারই প্রভাবে সৃষ্টি হয়েছিল উদার ও গণতান্ত্রিক ভাবধারা। স্বৈরাচারী একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইউরোপে ছড়িয়ে ছিল গণতান্ত্রিক রাষ্ট্র চেতনা,ব্যক্তি স্বাধীনতা,বাক স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকারের বাণী।

ফ্রান্সের বিপ্লবের দার্শনিক পটভূমি সৃষ্টিতে যাদের বিশেষ অবদান ছিলো তাদের মধ্যে ভলতেয়ার, মন্টেস্কু, রুশো প্রমুখ দার্শনিকদের নাম উল্লেখযোগ্য। ভলতেয়ার জন্মগতভাবে ছিলেন প্রতিভাবান। তার লেখনি ছিল ক্ষুরধার। তার দর্শন ছিলো,“সহস্র ইঁদুর দ্বারা শাসিত হওয়ার চেয়ে একজন সিংহের দ্বারা শাসিত হওয়া ভালো”। এছাড়াও মন্টেস্কু লিখেছিলেন “Spirit of Laws”.তার ক্ষমতা বিভক্তিকরণ নীতি ফরাসি বিপ্লবকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। জ্যাঁ জ্যাক রুশের রাষ্ট্র চিন্তা ছিলো পুরোপুরি গণতান্ত্রিক। তার গ্রন্থের নাম “Social Contract”. তার অবিস্মরণীয় উক্তি, “মানুষ স্বাধীন হয়ে জন্মায়, সর্বত্র সে শৃঙ্খলিত”।

(ঘ)

উল্লিখিত মহান লেখকগণ যেভাবে উক্ত বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন তা নিম্নরূপ:

ভলতেয়ার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যঙ্গরচনার অভিযোগে তাকে ১৭১৭ সালে সর্বপ্রথম বাস্তিল দূর্গে নিক্ষেপ করা হয়। ১৭২৬ সালে তিনি দ্বিতীয়বার কারারুদ্ধ হন ব্যঙ্গাত্মক রচনা লেখার অপরাধে। মুক্তি পাওয়ার পর তিনি ইংল্যান্ডে গমন করেন এবং ৩ বছর অবস্থান করেন। সেখানে ইংল্যান্ডের রাষ্ট্রব্যবস্থা, দর্শন,বিজ্ঞান ও সাহিত্য গভীর ভাবে অধ্যয়ন করেন।তখন বিজ্ঞানী নিউটন ও লকের লেখনী দ্বারা প্রভাবিত হন।পরবর্তীতে “Letters Philosophiques” রচনা করেন, যা দিয়ে তিনি ফরাসি সমাজের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ পরিচালনা করেন।

মন্টেস্কুর বিখ্যাত গ্রন্থ “Spirit of Law”. তিনি ফ্রান্সের জন্য ইংল্যান্ডের মতো সাংবিধানিক রাজতন্ত্রই উপযুক্ত মনে করেন। ক্ষমতার বিভক্তিকরণ নীতির প্রবক্তা তিনি। মন্টেস্কু প্রবর্তিত ক্ষমতার বিভক্তিকরণ নীতি ফরাসি বিপ্লবকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। বিপ্লবের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম সরকার এ নীতি গ্রহণ করে।

ফরাসি চিন্তাধারা যার বিপ্লব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল তিনি হলেন জ্যাঁ জ্যাক রুশো। তিনি গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাসী ছিলেন। তার মতে, “আদি মানব যে প্রকৃতির কোলে জন্মেছিল, সে ছিল সরল ও অকৃত্রিম।সভ্যতাই তাকে কৃত্রিমতার খোলস পড়িয়েছে। রুশো তার বিখ্যাত রচনা “Discourse on the origin in Inequality” গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছেন। রুশো সমান অধিকারে বিশ্বাসী ছিলেন। মানুষে মানুষে বৈষম্যের অবসান এবং শাসন প্রতিষ্ঠার যে বাণী তিনি প্রচার করেছিলেন তাতে প্রভাবিত হয়েছিল ফ্রান্সের জনগণ। অবশ্যম্ভাবী হয়েছিল ফরাসি বিপ্লব।

ইউরোপের একজন মহান সেনাপতি বহুসংস্কার সাধন করে নিজ দেশকে আধুনিক করেন। তার সংস্কারসমূহ উক্ত দেশকে সর্বদিক থেকে সমৃদ্ধ করে ইউরোপীয় রাজনীতির নিয়ন্ত্রকে পরিণত করে।
২. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?
সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে লিখ।
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর উল্লিখিত সংস্কারসমূহ উক্ত দেশের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল?
সমাধান ও উত্তর
(ক)
১৯১৪ সালে ২৮ জুলাই।
(খ)

ফ্রান্সে প্রতিষ্ঠিত ১৩ মাসের টালমাটাল শাসনকে “সন্ত্রাসের রাজত্ব” বলে, যার সূচনা করেছিল “রোবসপিয়র”।

১৭৯৩ সালে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ডের পর বিভিন্ন দেশের স্বৈরাচারের রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে জোট গঠন করে। এর ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। দেশে কালোবাজারি মজুদদার বেড়ে যায়। বিভিন্ন অঞ্চলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। বিদ্রোহ থামাতে নেতৃবৃন্দ মনে করেন শিশু প্রজাতন্ত্রকে রক্ষা করতে হলে নির্মম শাস্তি দিয়ে এদের অনুগত রাখতে হবে। তখন গিলোটিনে শিরচ্ছেদ করা হতো। এটাই ছিল সন্ত্রাসের রাজত্ব।

(গ)

উদ্দীপকের ঘটনার সাথে আমার পঠিত “ফ্রান্সে নেপোলিয়নের সংস্কারের” মিল পাওয়া যায়।

নেপোলিয়নের সংস্কার ফ্রান্স তথা ইউরোপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ১৭৯৯ সালে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সময়কালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল,যেখানে শাসক হিসেবে নেপোলিয়ন ছিলেন প্রত্যাশিত। ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ভেঙে দিয়ে কনসুলেট নামক শাসন প্রবর্তন করেন তিনি। নেপোলিয়ন সেই ব্যক্তি যিনি ফ্রান্সকে নতুনভাবে করতে সক্ষম হলেন।

নেপোলিয়ন এর সংস্কারগুলো হল:

• কেন্দ্রীয় নীতি:- নেপোলিয়ন তার শাসন সংস্কারের কাজে কিছু দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মনোনীত করেন।বিপ্লবকালে গঠিত বিভাগীয় কাঠামো ব্যবহার করে প্রিফেক্টদের মাধ্যমে কেন্দ্রের নিয়ন্ত্রণ সুদৃঢ় করেন; নেপোলিয়নই প্রথম ৮৩বিভাগ সৃষ্টি করে নিয়ন্ত্রণ শিথিল করেছিলেন বলা সঠিক নয়।

• অর্থনৈতিক সংস্কারঃ- এটি তার উল্লেখযোগ্য ঘটনা। ফ্রান্সের বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে নেপোলিয়ন সরকারি ব্যয় কমানোর নির্দেশ দেন, নিয়মিত কর আদায়ের ব্যবস্থা করেন।

• আইন সংস্কার:- তার গৌরবজনক সংস্কার হলো আইন সংস্কার তথা কোড অব নেপোলিয়ন।

• শিক্ষা সংস্কার: সমাজকে চালিত করতে তিনি সুশিক্ষার ব্যবস্থা করেন। ফ্রান্সে শিক্ষা প্রসারের জন্য লিসে বা সরকারি বিদ্যালয়,গ্রামার স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

• জনহিতকর কাজ:- তিনি বেশ কিছু জনহিতকর কাজও করেন। ফ্রান্সের প্রাচীন স্মৃতি সৌধগুলোর সংস্কার করেন। বিশ্ববিদ্যালয়, চিত্রসংগ্রহশালা, জাদুঘর স্থাপন করা হয়। এইসময় তিনি লিজিয়ন অব অনার নামক এক উপাধির প্রবর্তন করেন।

(ঘ)

হ্যা,আমি মনে করি উল্লিখিত সংস্কারসমূহ উক্ত দেশের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় পরিণত করে।

• নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে শৃঙ্খলায় আবদ্ধ করে শান্তি স্থাপন করেন। তিনি ডাইরেক্টরি শাসন ভেঙে দিয়ে কনসুলেট নামক শাসনব্যবস্থা জারি করেন। যা তৎকালীন টালমাটাল ফ্রান্সের সমাজকে আয়ত্তে নেওয়ার জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ।

• তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকের বেশি সময় ধরে সব ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধে অবতীর্ণ হয় এবং তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল আয়ত্তে নিয়ে আসেন।

• তিনি তৎকালীন সেনাবাহিনীতে কিছু পরিবর্তন সাধন করেন। মিশরীদের মুখোমুখি সংঘর্ষের উপযোগী সেনাবাহিনী নিয়োগ করেন। যা একটি বিধ্বস্ত দেশের ভিত্তি মজবুত করতে উপযোগী।

• ফরাসি বিপ্লবের মূলনীতি সাম্য,মৈত্রী,স্বাধীনতা সাম্য ও প্রশাসনিক সংস্কারের কিছু দিক তিনি কার্যকর করলেও ব্যক্তিস্বাধীনতা সীমিত করেন; সব শ্রেণিবৈষম্য বিলুপ্ত হয়েছিল বলা যায় না।

• সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো আইন বিধির সংস্কার। তার উদ্যোগে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে গঠিত এক কমিশন ৪ বছরের অক্লান্ত পরিশ্রমের ফালে আইনবিধি সংকলন করে।

বলা হয়ে থাকে,তার যুদ্ধের চেয়েও তার সংস্কারগুলো ফ্রান্সের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিলো।

বিশ শতকের গোড়ার দিকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর আকার ধারণ করে। এমনি এক সময়ে একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। এক কোটিরও বেশি মানুষ নিহত হওয়াসহ বিশ্ব সর্বদিক দিয়ে বিপর্যন্ত হয়ে পড়ে।
৩. বসনিয়ার রাজধানীর নাম কি?
ত্রিশক্তি আঁতাত বলতে কী বুঝায়?
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
সারায়েভো।
(খ)

প্রথম বিশ্বযুদ্ধের আগে গ্রেট ব্রিটেন,ফ্রান্স ও রাশিয়ার মধ্যে সংঘটিত আঁতাতই হলো ত্রিশক্তি আঁতাত।

১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকে কেন্দ্র করে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ,যা স্থায়ী হয়েছিলো ১৯১৮ সাল পর্যন্ত। যদিও শুধু যুবরাজ হত্যা একমাত্র কারণ ছিল না। এই যুদ্ধে একপক্ষে ছিলো অস্ট্রিয়া,জার্মানি,বুলগেরিয়া এবং অপর পক্ষে ছিল ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া।

(গ)

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের ‘প্রথম বিশ্বযুদ্ধের’ কথা বলা হয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল।বিপুলসংখ্যক সামরিক সদস্য এই যুদ্ধে অংশ নেন; উৎসের ৬কোটি ইউরোপীয়ের সঙ্গে আরও ৭কোটি যোগ করে উপস্থাপিত হিসাব বিভ্রান্তিকর। ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ এক সার্বের গুলিতে নিহত হন। অস্ট্রিয়া- আঙ্গেরি এই হত্যাকান্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ঐ বছর ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দু দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এতে যোগ দিয়েছিলো সে সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ।এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। তবে,অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই এই যুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ ও তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া- যাদেরকে বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপর পক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, যাদের বলা হতো মিত্রশক্তি।

(ঘ)

উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা করা হলো:-

• প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের এবং বিশ্ব রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়। প্রথম বিশ্বযুদ্ধে ৯০ লক্ষ যোদ্ধা ও ১ কোটি ১০ লক্ষ নিরীহ মানুষ নিহত হয়। প্রায় ১ কোটি সৈন্য এবং ২ কোটি ১০ লক্ষ সাধারণ মানুষ আহত হয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ছিলো ১ লক্ষ ১৬ হাজার ৫১৬ জন।

• প্রথম বিশ্বযুদ্ধের ফলে ৪ টি সাম্রাজ্যের পতন ঘটে। রুশ সাম্রাজ্য ১৯১৭ সালে, জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য ১৯১৮ সালে এবং উসমানীয় সাম্রাজ্য ১৯২২ সালে পতন ঘটে।

• এর ফলে অস্ট্রিয়া,চেকোস্লাভাকিয়া, এস্তোনিয়া হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং তুরস্ক স্বাধীন দেশ হিসেবে গড়ে ওঠে।

• উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে আসে।

•১৯১৭ সালে বলশেভিকরা রাশিয়ার এবং ১৯২২ সালে ফ্যাসিবাদীরা ইতালির ক্ষমতায় আরোহন করে।

• উৎসের বিশ্বব্যাপী পাঁচকোটি মৃত্যুর দাবি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ মোট মৃত্যুহিসাব হিসেবে ব্যবহারযোগ্য নয়; অন্য দুর্যোগের মৃত্যুকে যুদ্ধের সরাসরি মৃত্যুর সঙ্গে মেশানো যাবে না।

• এই যুদ্ধের ফলস্বরূপ শান্তি প্রতিষ্ঠায় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় এবং জাতিপুঞ্জ গঠিত হয়।

• এই যুদ্ধের সবচেয়ে বড় ফলাফল হলো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসেবে কাজ করে।

প্রথম বিশ্বযুদ্ধকালীন সময় থেকেই বিশ্বশান্তি নিশ্চিতকরণে একটি সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসনের ১৪ দফা ঘোষণার পর এই ধারণা আরো জোরালো হয়। অবশেষে একটি আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের মাধ্যমে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
৪. প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?
উড্রো উইলসনের ১৪ দফার প্রতিপাদ্য বিষয় কী?
উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনটির মিল পাওয়া যায়? সংগঠনটি প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।
তুমি কি মনে কর উল্লিখিত সংগঠন ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল? ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
১৯১৪ সালে।
(খ)
প্রথম বিশ্বযুদ্ধের ফলে রণক্লান্ত পৃথিবীতে আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৪ দফা নীতি প্রণয়ন করেন। এর মাধ্যমে তিনি বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় প্রয়াসী হন। ১৪ দফার মধ্যে ছিলো আন্তর্জাতিক গোপন চুক্তি ত্যাগ, সমুদ্র উপকূলবিষয়ক নীতি, অস্ত্রনীতি ইত্যাদি। এই সকল নীতির মাধ্যমেই জাতিপুঞ্জ গঠিত হয়।
(গ)

উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জাতিপুঞ্জের মিল পাওয়া যায়।এর পটভূমি নিম্নরূপ:-

জাতিপুঞ্জের ইংরেজি প্রতিশব্দ লীগ অব নেশনস। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী এটি একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২০ সালের ১০ জানুযারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম হয়। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জ।

১ম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান রাষ্ট্রপতি উড্রো উইলসন তার ঐতিহাসিক ১৪ দফা নীতি প্রণয়ণ করেন বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়। যার ১৪ নং দফায় উল্লেখ করা হয়েছিল “জাতিপুঞ্জ” গঠনের কথা এবং এর ধারাবাহিকতায় পরবর্তীয় জাতিপুঞ্জ গঠন করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাকালীন যুক্তিপত্র বা কোভেন্যান্ট অনুযায়ী এর প্রাথমিক উদ্দেশ্য হলো সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা ও অসামরিকীকরণের মাধ্যমে আন্তর্জাতিক দ্বন্দ্বের নিরসন করা।অন্যান্য লক্ষ্যের মধ্যে শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, আদিবাসীদের ন্যায়বিচার, বৈশ্বিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, মাদক ও মানব পাচার রোধ, অস্ত্র কেনাবেচা রোধ এবং ইউরোপের সংখ্যালঘু ও যুদ্ধবন্দীদের অধিকার নিশ্চিতকরণ অন্যতম। জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪২ টি।

(ঘ)

না,আমি মনে করি না উল্লিখিত সংগঠন ইউরোপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল।

যুদ্ধবিরতি সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে জাতিপুঞ্জ তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়।

গ্রেট ওয়ার বা মহাযুদ্ধের পর বিশ্ব নেতারা একটি সার্বজনীন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এভাবেই ১৯২০ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের ১৪ দফার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ। কিন্তু যুক্তরাষ্ট্র এর উদ্যোক্তা হলেও এর সদস্য ছিল না।

ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানকে একা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এমনকি দেশটির নৌবহরের উপরেও হস্তক্ষেপ করে আন্তর্জাতিক মহল। ক্ষোভ থেকে এডলফ হিটলার এর নাৎসি পার্টি ১৯৩৩ সালে জার্মানির রাজনৈতিক ক্ষমতা অধিগ্রহণ করে এবং আগ্রাসী বৈদেশিক নীতি চালায়। সেই সাথে ১৯২০ এর দিকে ইতালিতে চালু হয় ফ্যাসিবাদ। ১৯৩০-এর দশকে জাপানের চীনে আক্রমণ ও জার্মানির ইউরোপীয় আগ্রাসনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তাতে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে বেশি ভয়াবহতা প্রত্যক্ষ করে বিশ্ব। জাতিপুঞ্জ সেখানে কোন শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে ১৯৪৬ সালে আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জ বিলুপ্ত ঘোষণা করা হয়।

রাজশাহী কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।