শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

এইচএসসি · ইতিহাস ২য় পত্র

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিয়ানা ড. এমরান জাহানের আধুনিক ইউরোপের ইতিহাস বইটি পড়ার সময় ফরাসি বিপ্লব সম্পর্কে একজন ঐতিহাসিকের মন্তব্য চোখে পড়ে। সেখানে ফরাসি ঐতিহাসিক তকভিল মন্তব্য করেছেন "১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লব পৃথিবীকে অবাক করেছে। কিন্তু এ ঘটনার আড়ালে সক্রিয় ছিল দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ। সুদীর্ঘ ৬ যুগ ধরে ফরাসিরা মুক্তিলাভের জন্য সে নাটকের মহড়া চালিয়েছিল ১৭৮৯ সালের ঘটনা সেই নাটকের চূড়ান্ত মঞ্চায়ন। ১৭৮৯ সালে বিপ্লব না হলেও তার আগে পরে বিপ্লব ছিল অনিবার্য।
১. The Spirit of laws গ্রন্থের রচয়িতা কে?
Veto ক্ষমতা বলতে কী বোঝায়?
ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল কোন শ্রেণী এবং ঐতিহাসিক তকভিলের মন্তব্যের সাথে তুমি কি একমত?
ফরাসি বিপ্লবের পটভূমি তৎকালীন ফরাসি সমাজ ও রাষ্ট্রের কার্যক্রমের মধ্যে লুকায়িত ছিল'- তা ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
The Spirit of Laws গ্রন্থের রচয়িতা মন্টেস্কু।
(খ)

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কার্যপদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে কোনো প্রস্তাবে স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্রের যেকোনো একটির বিপক্ষে ভোট প্রস্তাবটি গৃহীত হওয়া রোধ করতে পারে। এটিই ভেটো; ভোটদানে বিরত থাকা ভেটো নয়।

ভেটো অর্থ ‘আমি ইহা মানি না’। যে ৫টি রাষ্ট্র এই ক্ষমতা রাখে তারা হলো ইংল্যান্ড, চীন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া।

(গ)

ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তৃতীয় সম্প্রদায়। ঐতিহাসিক তকভিলের মন্তব্যের সাথে আমি একমত।

ফরাসি বিপ্লব হুট করে দানা বাঁধে নি। তা ছিলো তৎকালীন ফরাসি সমাজের সাধারণ শ্রেণির দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ।

ফ্রান্সসহ ইউরোপের তৎকালীন সমাজব্যবস্থাকে ‘পূর্বতন সমাজ’ বলা হয়ে থাকে। বিপ্লব এই পুরাতন সমাজকে ভেঙ্গে নতুন সমাজ গঠনে ভূমিকা রেখেছিল। পুরাতন ফরাসি সমাজে ৩টি শ্রেণি বিরাজমান ছিল। যাজকশ্রেণি, অভিজাত শ্রেণি ও তৃতীয় শ্রেণি। যাজক শ্রেণি সবার ঊর্ধ্বে ছিল। অভিজাতরাও সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত। কর প্রদান থেকেও তারা মুক্ত ছিল। তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিকসহ সমাজের অপর গোষ্ঠীসমূহ। শিল্পবিপ্লবের সূচনা হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। বরং তাদেরকে 'অধিকারহীন' বলে অভিহিত করা হতো। যা, ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছে।

(ঘ)

ফরাসি বিপ্লবের পটভূমি তৎকালীন ফরাসি সমাজ ও রাষ্ট্রের মধ্যে লুকায়িত ছিল- ব্যাখ্যা করা হলোঃ

ইউরোপে শিল্পবিপ্লবের সূচনা হলেও ফ্রান্সের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। সমাজে ছিল ৩ টি শ্রেণি। ১ম শ্রেণি যাজকরা, ২য় শ্রেণি অভিজাতরা, ৩য় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল বণিক, শিক্ষক, শ্রমিক, কৃষক, বুর্জোয়া ইত্যাদি। যাজক এবং অভিজাতরা সমাজের সকল সুবিধা ভোগ করত এবং তৃতীয় শ্রেণি ছিল অধিকারহীন।

পুরাতন রাষ্ট্র ব্যবস্থায় ফ্রান্সে স্বৈরতন্ত্র প্রকট হয়। যাজকরা রাজাকে দেবতার প্রতিনিধি মনে করে এবং অতিরিক্ত সুবিধা আদায় করে। এভাবে ফ্রান্সে রাজার একচ্ছত্র আধিপত্য বিস্তার হয়। চতুর্দশ লুই রাজতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করে। তিনি বলেন, “আমিই রাষ্ট্র।”

এভাবে সামাজিক শোষণ এবং রাজনৈতিক অস্থিরতা ফ্রান্সের সাধারণ শ্রেণিকে উদ্বুদ্ধ করেছিল অধিকার আদায়ে।

ওপরের প্রশ্নবোধক (?) বাক্স থেকে নিচের A নীতি ও B নীতি বাক্সের দিকে তিরচিহ্ন রয়েছে।

A নীতি B নীতি
ফিউডালিজম বিলুপ্তকরণ পেনিনসুলার যুদ্ধ
আইন বিধি মস্কো অভিযান
কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা ওয়াটার লুর যুদ্ধ
কনকর্ডাট মহাদেশীয় ব্যবস্থা
২. উড্রো উইলসন কে ছিলেন?
নাৎসিবাদ সম্পর্কে লিখ।
'?' চিহ্ন দ্বারা কোন শাসককে নির্দেশ করা হয়েছে? উক্ত শাসক তার A নীতিগুলোর জন্য পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন'- ব্যাখ্যা কর।
B নীতিসমূহের জন্য উক্ত শাসকের ভাগ্যরবি ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করে বুঝিয়ে লেখ
সমাধান ও উত্তর
(ক)
উড্রো উইলসন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
(খ)

নাৎসিবাদ একটি রাজনৈতিক মতবাদ, যা বিংশ শতকের প্রথমার্ধে জার্মানিতে উদ্ভূত নাৎসি পার্টির সাথে সম্পর্কিত।

জার্মানির এডলফ হিটলারকে নাৎসিবাদের প্রবক্তা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৩৩ থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পূর্ব পর্যন্ত এটা জার্মানির রাষ্ট্রীয় মতবাদ ছিল।

(গ)

'?' চিহ্ন দ্বারা নেপোলিয়ন বোনাপার্টকে বোঝানো হচ্ছে। উক্ত শাসক ‘A’ নীতিগুলোর জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন, ব্যাখ্যা করা হলোঃ

কর্সিকা দ্বীপে আজাক্সিও নামক স্থানে ১৭৬৯ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। কর্সিকার ওপর অধিকার ১৭৬৮ সালে জেনোয়া প্রজাতন্ত্র ফ্রান্সের কাছে হস্তান্তর করে; নেপোলিয়নের জন্মের সময় দ্বীপটি ফরাসি নিয়ন্ত্রণে ছিল। ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ফরাসি দেশে আধুনিক চরিত্র দানে তিনি বিভিন্ন সংস্কার করেন। যেমনঃ

▪ অর্থনৈতিক সংস্কারঃ ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ছিল সামন্ততান্ত্রিক। ফ্রান্স ছিল আর্থিক অভাবগ্রস্থ। তাই সামন্ততন্ত্র বিলুপ্ত করেন।

▪ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠাঃ ১৮০০ সালে নেপোলিয়ন Bank of France প্রতিষ্ঠা করেন। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থ ব্যবস্থার সূচনা করে।

▪ আইন সংস্কারঃ নেপোলিয়ন নিজেই বলেছেন, “আমার যে কাজটি চিরস্থায়ী হবে তা হলো আইন সংহিতা”, তিনি আইনসভাকে ঢেলে সাজান। প্রবর্তন করেন ‘কোড অব নেপোলিয়ন’।

▪ শিক্ষা সংস্কারঃ নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফরাসি জাতিকে শিক্ষিত করার গুরুত্ব উপলব্ধি করেন। প্রতিষ্ঠা করেন “University of France.”

(ঘ)

‘B’ নীতিসমূহের জন্য উক্ত শাসকের ভাগ্যরবি ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করে।

মানুষের জীবন ও সাম্রাজ্য সব ক্ষেত্রেই উত্থান-পতন থাকে। সম্রাট নেপোলিয়নের জীবনেও তার ব্যতিক্রম ছিল না। ফরাসি বিপ্লবোত্তর পুরো ইউরোপে নেপোলিয়নের আধিপত্য ছিল। কেবল ইংল্যান্ড বাদে ইংল্যান্ডের শক্তি মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। কিন্তু বিভিন্ন দেশে অধিপত্য বিস্তার করতে করতে তিনি অনেক যুদ্ধে জড়িয়ে পড়েন।

তার রাজ্য যত বিস্তৃত হচ্ছিল তত সৈন্য তার ছিল না। ফলে জার্মান, বেলজিয়াম থেকে সৈন্য নিয়ে আসেন, যাদের দেশপ্রেম ছিল না। তাই ওয়াটার লু’র যুদ্ধে নির্মমভাবে পরাজয় মেনে নিতে হয়। তার স্বৈরশাসনে ফ্রান্স পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছিল। স্পেনের যুদ্ধ ও রুশ যুদ্ধের পরাজয় ফ্রান্সে বিক্ষোভের সৃষ্টি করে। এভাবে নেপোলিয়নের জনবিচ্ছিন্নতা তার শক্তি হ্রাস করেছিল। এবং রাশিয়ার মস্কো অভিযান তার পতনের ক্ষেত্র বিস্তর করে।

শিক্ষক ক্লাশে ইতিহাস পড়ানোর সময় এক ভয়াবহ ও বিধ্বংসী যুদ্ধের বর্ণনা করছিলেন। তিনি বলেন যে, উনবিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে নানাবিধ রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব ও উগ্র জাতীয়বাদের উন্মেষ দেখা যায়। এছাড়াও পরস্পর বিরোধী শক্তিজোট গঠিত হতে থাকে যা এক ভয়াবহ যুদ্ধের পটভূমি তৈরি করে।
৩. বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়?
সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়?
উদ্দীপক দ্বারা তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে এবং উক্ত যুদ্ধের প্রেক্ষপট তুলে ধর।
'পরস্পর বিরোধী শক্তিজোট গুলোই বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত করে' তুমি কি একমত? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে সংঘটিত হয়।
(খ)
ফ্রান্সে মানুষের মনে ভীতি সঞ্চার করে প্রতি বিপ্লব বা অরাজক অবস্থার অবসান করার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সন্ত্রাস বা ভীতিকর অবস্থার সৃষ্টি করে প্রতি বিপ্লব দমন করা হয়েছিল বলে জ্যাকোবিন দলের এ শাসনব্যবস্থাকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। জ্যাকোবিন দলের নেতা রোবসপীয়র ছিলেন সন্ত্রাসের রাজত্বের প্রধান স্থপতি।
(গ)

উদ্দীপক দ্বারা আমার পাঠ্য বইয়ের প্রথম বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে এর প্রেক্ষাপট তুলে ধরা হলোঃ

দুটি শিবিরে বিভক্ত সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব ও প্রতিযোগিতা থেকেই প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। যদিও অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকান্ডকে ইস্যু করে যুদ্ধ শুরু হয়, তবে এর প্রেক্ষাপট এখানেই সীমাবদ্ধ নয়। এ মহাযুদ্ধের কারণ অনেক গভীরে প্রোথিত। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের উত্থান ইউরোপের শক্তিশালী দেশগুলোকে নীতি বিবর্জিত বাজার দখলের প্রতিযোগিতায় জড়িয়ে ফেলে। ক্রমে তা সামরিক শক্তি শিবিরে বিভক্ত করে এবং এর করুণ পরিণতির স্বরূপ তথা মহাযুদ্ধের বিভীষিকা বরণ করতে বাধ্য হলো সাধারণ মানুষকে। ১৮৭০ সালে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর জার্মানি ঐক্য সম্পন্ন করেন। এরপর ইউরোপে ফ্রান্সকে মিত্রহীন করে রাখার জন্য অস্ট্রিয়ার সাথে মিত্রতা স্থাপন করে। রাশিয়া ছিল শক্তিশালী বৃহৎ রাষ্ট্র। অস্ট্রিয়া-হাঙ্গেরি, জার্মানি ও রাশিয়ার মধ্যে তিন সম্রাটের সংঘ গড়ে ওঠে। তবে রুশ-তুরষ্ক যুদ্ধে এর কার্যকারিতা না থাকায় রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে আসে পরবর্তী সময়ে জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরির দ্বিশক্তি চুক্তির সঙ্গে ইতালি যুক্ত হলে ত্রিশক্তি চুক্তি গঠিত হয়। ফলে ত্রিশক্তি চুক্তি হয় জার্মান, অস্ট্রিয়া, এবং ইতালির মধ্যে। অন্যদিকে ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে। আর এক ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয় বিশ্ববাসী।

(ঘ)

পরস্পরবিরোধী শক্তিজোটগুলো বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ধাবিত করে। আমি একমত। বিশ্লেষণ করা হলোঃ

প্রথম বিশ্বযুদ্ধের সূচনা খুব পূর্ব পরিকল্পিতভাবে হয় নি। যুদ্ধটি প্রথমদিকে বিশ্বব্যাপীও ছিল না, বরং স্থানিকভাবেই যেন আগুন জ্বলে ওঠে, ক্রমে যুদ্ধের আগুন অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। তিনটি মহাদেশের মোট ৩৪টি দেশ এই মহাযুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর আশু কারণ হিসেবে অস্ট্রীয় যুবরাজের হত্যাকান্ডকে ধরা হয়। এর ফলে অস্ট্রিয়া-হাঙ্গেরিতে সার্বিয়ার বিরুদ্ধে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেছিল। তবে মনে করা হয় জার্মান বিদেশ দফতরে অস্ট্রিয়ার কাছ থেকে যুদ্ধ ঘোষণার কথাটি আদায় করতেই প্ররোচিত করেছিল। জার্মানির সমর্থন পেয়েই অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে ২৮ জুলাই ১৯১৪ সালে যুদ্ধ ঘোষণা করে। জার্মানিও হয়তো ভাবতে পারে নি অস্ট্রো-হাঙ্গেরি বনাম সার্বিয়ার যুদ্ধই এভাবে দেশে দেশে ছড়িয়ে পড়ে, স্থানিক বা আঞ্চলিক এই যুদ্ধটিই মহাযুদ্ধে পরিণত হবে।

পারস্পারিক চুক্তি বা সমঝোতার মাধ্যমে দুটি দেশের মধ্যে বৈরিতা কাটিয়ে তৈরি হতে পারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আধুনিক বিশ্বের অধিকাংশ যুদ্ধ বা বৈরিতার সমাপ্তি ঘটেছে চুক্তির মাধ্যমে। তবে বিশ্বের এমন কিছু চুক্তিও আছে যেগুলো শান্তির পরিবর্তে নিয়ে এসেছে অশান্তির বার্তা।
৪. Mein Kampf গ্রন্থটির রচয়িতা কে?
লিজিয়ান অব অনার কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের ন্যায়বর্জিত চাপিয়ে দেওয়া চুক্তি সম্পর্কে পর্যালোচনা কর।
'উক্ত চুক্তির আড়ালে অপর একটি বিশ্বযুদ্ধ নিহিত ছিল'- উত্তরের স্বপক্ষে তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
Mein Kampf গ্রন্থটির রচয়িতা এডলফ হিটলার।
(খ)

নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রশাসনিক ক্ষেত্রে প্রবর্তিত সম্মানসূচক পদককে বলা হয় ‘লিজিয়ন অব অনার’।

নেপোলিয়ন ফ্রান্সের কৌলিন্য প্রথা উচ্ছেদ করে গুণী ও যোগ্য কর্মচারীদের পুরস্কৃত করার জন্য এই পদকের প্রবর্তন করেন।

(গ)

উদ্দীপকের ন্যায়বর্জিত চুক্তিটি হলো ভার্সাই সন্ধি বা জার্মানির জন্য ছিল ন্যায়বর্জিত।

১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রধান রণাঙ্গনে যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে জার্মান নেতৃত্বাধীন কেন্দ্রীয় শক্তিজোট পরাজিত হয়। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও তাদের সহযোগী মিত্রশক্তি বিজয়ী হয়; রাশিয়া আগেই যুদ্ধ থেকে সরে গিয়েছিল। বিজয়ী ও বিজিত জোটের মধ্যে যুদ্ধ শেষে বিভিন্ন বিষয়ে সন্ধি স্থাপিত হওয়ার রীতি প্রচলিত আছে। ১৯১৮ সালে ৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন কংগ্রেসে প্রদত্ত ভাষণে শান্তি স্থাপনে ১৪ দফা পেশ করেন। ১৯১৯ সালে প্যারিসে এক সম্মেলনে ভার্সাই নগরিতে এই সন্ধি সাক্ষরিত হয়। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট উইলসনের বিখ্যাত ১৪ দফার প্রভাব তথা ন্যায়, সততা, মানবতা ও স্থায়ী শান্তির কথা উচ্চারিত হলেও শেষ পর্যন্ত বিজয়ী দেশগুলো নিজেদের শক্তিবৃদ্ধি, স্বার্থোদ্ধার এবং ভাগ বাটোয়ারায় জড়িয়ে পড়ে। জার্মানিকে সকল শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করতে হয়। জার্মানিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি প্রদান, রাইন অঞ্চল থেকে অপসারণ, যুদ্ধজাহাজ তথা নৌবহর মিত্রপক্ষের নিকট হস্তান্তর করতে হয়। যা জার্মানির জন্য অন্যায়, এবং চতুর্দিক থেকে গ্রাস করার মতো।

(ঘ)

উক্ত চুক্তির আড়ালে নিহিত ছিল অপর একটি বিশ্বযুদ্ধ উত্তরের স্বপক্ষে আমার মতামত নিম্নরূপঃ

ভার্সাই সন্ধির চুক্তিতে জার্মানিকে একপ্রকার কোণঠাসা করে রাখা হয়। চুক্তি অনুযায়ী জার্মান ফ্রান্সকে তাদের আলসেস-লরেন অঞ্চল ফিরিয়ে দিতে বাধ্য হয়। উপরন্তু বেলজিয়াম জার্মানির কাছ থেকে ৩টি স্থান লাভ করে। Memel বন্দরটি জার্মানি মিত্রপক্ষের নিকট ছেড়ে দিতে বাধ্য হয়। রাইন অঞ্চলে সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হয়। জার্মান নিয়ন্ত্রিত হেলিপোল্যান্ড এবং ডিউন পোতাশ্রয় এবং দুর্গ ধ্বংস করা হয়। এছাড়াও জার্মানির সেনাবাহিনী কঠোরভাবে সীমিত করা হয়; সম্পূর্ণ সেনাবাহিনী রাখার অধিকার বিলুপ্ত হয়নি। কেবল অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সীমান্তরক্ষার কাজে প্রয়োজনীয় সংখ্যক সৈন্য রাখার শর্ত দেওয়া হয়। এসব চুক্তি জার্মানি তৎক্ষনিক মেনে নিলেও হিটলার রাষ্ট্রক্ষমতায় এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।