আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

লায়লার স্বপ্ন ডাক্তার হওয়া

মেডিকেলে চান্স পায়নি

↓

বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়

↓

লক্ষ্যের পরিবর্তন

↓

শিক্ষকতার পেশা গ্রহণ

১. গৃহব্যবস্থাপনা কাকে বলে?
গৃহব্যবস্থাপনায় মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন?
লায়লার স্বপ্ন পূরণের লক্ষ্যটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
লায়লার লক্ষ্য এবং মূল্যবোধের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
গৃহকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে।
(খ)
যে লক্ষ্যকে কেন্দ্র করে কর্ম সম্পাদন করা হয়েছে তা কতটা ফলপ্রসূ হয়েছে, তা বিচার-বিশ্লেষণ করাকে মূল্যায়ন বলে। অর্থাৎ কাজের ভালোমন্দ বিচার করা। মূল্যায়নের মাধ্যমেই কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায়, ফলে পরবর্তী কর্মপরিকল্পনা ত্রুটিমুক্ত ও অধিক ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। তাই গৃহ ব্যবস্থাপনায় মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(গ)
লায়লার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তার এ স্বপ্ন পূরণের লক্ষ্যটি হলো দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য।
যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। লক্ষ্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হয়ে থাকে। নিকেল ও ডরসী লক্ষ্যকে তিন ভাগে ভাগ করেছেন। যথা- ১. দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য। লায়লার স্বপ্ন দীর্ঘমেয়াদি লক্ষ্যের অন্তর্ভুক্ত। কেননা, দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময়সাপেক্ষ; পরিস্থিতি বদলালে তা সংশোধিতও হতে পারে। যেহেতু এ লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে, সেহেতু এর গুরুত্ব বেশি। দীর্ঘমেয়াদি লক্ষ্যকে কেন্দ্র করে ব্যক্তি ধাপে ধাপে অগ্রসর হয়ে থাকে এবং লক্ষ্য অর্জিত হলে তার ওপর নির্ভর করে পরবর্তী জীবন অতিবাহিত করে।
(ঘ)
উদ্দীপকের লায়লার লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। লক্ষ্য ও মূল্যবোধের মধ্যকার আন্তঃসম্পর্ক নিচে বর্ণনা করা হলো-
লক্ষ্য নির্ধারণ গতিশীল পদ্ধতি। আর মূল্যবোধ থেকেই লক্ষ্যের উৎপত্তি। লক্ষ্য থেকেই মূল্যবোধ বাস্তবায়িত হয়। তাই লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তাই মূল্যবোধরূপে প্রতিষ্ঠিত হয়। মূল্যবোধ সচেতন হয়ে লক্ষ্য স্থির করতে হয়। লক্ষ্য স্থির করে সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত মান নির্ধারণ করলে কৃতকার্য হওয়া যায়। মূল্যবোধ সুস্পষ্ট নয়, লক্ষ্য সুস্পষ্ট। লক্ষ্য ও মানের তুলনায় মূল্যবোধ অধিকতর ব্যাপক। ব্যক্তিতে ব্যক্তিতে মূল্যবোধের তারতম্য ঘটে। মূল্যবোধই লক্ষ্যের ভিত্তি। লক্ষ্যের ক্ষেত্রেও ব্যক্তিস্বাতন্ত্র্য থাকে। তবে কিছু লক্ষ্য সবার ক্ষেত্রেই একই রকম। যেমন- সচ্ছলভাবে জীবনযাপন, নিরাপত্তা ইত্যাদি। একটি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এক বা একাধিক মূল্যবোধ উদ্বুদ্ধ করতে পারে। আবার একটি মূল্যবোধ একাধিক লক্ষ্যের মাধ্যমে প্রকাশ পেতে পারে। যেমন- লক্ষ্য পড়াশোনায় ভালো ফল। ভালো ফল মর্যাদা বৃদ্ধি করে এবং উচ্চতর সুযোগ সৃষ্টি করে। উদ্দীপকের লায়লারও স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু মেডিকেলে চান্স না হাওয়ায় সে লক্ষ্য পরিবর্তন করেছে এবং পরবর্তীতে শিক্ষকতার পেশা গ্রহণ করেছে। লায়লার এ কাজগুলো লক্ষ্য ও মূল্যবোধের মধ্যকার আন্তঃসম্পর্ককে নির্দেশ করেছে।
দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাদশের ছাত্রী নূপুর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে আছে। নূপুর, নিপা ও তার দলকে মঞ্চসজ্জার, মেঘলা ও তার দলকে খাবারের প্যাকেট আনার দায়িত্ব দিল। নিপা তার দলের প্রত্যেককে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দিল এবং যথাসময়ে সুন্দরভাবে কাজ শেষ করল। মেঘলা খাবার নিয়ে আসার সময় ৩০ প্যাকেট খাবার পড়ে গিয়ে নষ্ট হলো। মেঘলা, নূপুরকে এটি জানানোর পর পার্শ্ববর্তী ক্যান্টিন থেকে নূপুর খাবারের ব্যবস্থা করল। অনুষ্ঠান শেষে সকলে তাদের প্রশংসা করল।
২. প্রচলিত মান কাকে বলে?
'লক্ষ্য, মূল্যবোধ, মান পরস্পর সম্পর্কযুক্ত'- বুঝিয়ে লেখ।
নিপার কাজে গৃহ ব্যবস্থাপনার কোন পর্যায়টি প্রাধান্য পেয়েছে? ব্যাখ্যা কর।
"মেঘলা ও নূপুরের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ প্রতিফলিত হয়েছে।"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
সামাজিক বিধিনিষেধ এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে যে মান গড়ে ওঠে তাকে প্রচলিত মান বলে।
(খ)
মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ, লক্ষ্য ও মান এ নির্দেশকগুলো প্রেষণা উদ্রেককারী হিসেবে পরিচিত। মূল্যবোধ হতেই নির্ধারিত হয় লক্ষ্য ও মান। নানারকম কার্যকলাপের মাধ্যমে মূল্যবোধ প্রকাশ পায়। যেকোনো কাজের সমাপ্তিকে লক্ষ্য বলে এবং জীবনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবহারের গুণাগুণ ও পরিমাণের পরিমাপকে মান বলে।
(গ)
নিপার কাজে গৃহ ব্যবস্থাপনার 'সংগঠন' পর্যায়টি প্রাধান্য পেয়েছে। কেননা নিপা তার দলের প্রত্যেককে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেয় এবং যথাসময়ে তারা কাজটি শেষ করে, যা সংগঠনকেই নির্দেশ করে।
গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন। সাধারণভাবে একাধিক ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রণালিকে সংগঠন বলা হয়। পরিবারের বিভিন্ন সদস্যের করণীয় কাজগুলো সম্পাদনের সাথে পরিকল্পনার সংযোগ সাধন করার নাম সংগঠন। অর্থাৎ কাজ, কর্মী ও. কর্ম সম্পাদনের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায়, কীভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায়, কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে- কোন কাজ কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় বিবেচনা করা সংগঠনের অন্তর্ভুক্ত।
Nicholes সংগঠনের তিনটি পর্যায় উল্লেখ করেন। যথা-
১. প্রথম পর্যায়ে ব্যক্তি একটি করণীয় কাজের বিভিন্ন অংশের ধারাবাহিক বিন্যাস রচনা করে।
২. দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার বিভিন্ন কাজের ধারা রচনা করে।
৩. তৃতীয় পর্যায়ে ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করতে একটি কর্ম কাঠামো রচনা করে।
সংগঠন পর্যায়ে পৃথক পৃথক অংশের সমন্বয়ে পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করা হয়।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, নিপার কার্যক্রমে গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় স্তর সংগঠন প্রাধান্য পেয়েছে।
(ঘ)

মেঘলা ও নূপুরের কার্যক্রমে সমস্যার স্বরূপ বোঝা এবং সমাধান বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ দিক দেখা যায়। খাবার নষ্ট হওয়ার বিষয়টি মেঘলা নূপুরকে জানায়; নূপুর পাশের ক্যান্টিন থেকে বিকল্প খাবারের ব্যবস্থা করে এবং দায়িত্ব নেয়।

সিদ্ধান্ত গ্রহণে সাধারণভাবে সমস্যা শনাক্ত, বিকল্প খোঁজা, বিকল্প বিচার, উপযুক্ত সমাধান নির্বাচন ও দায়িত্বসহ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বিকল্প খাবার আনার সিদ্ধান্ত ও বাস্তবায়ন স্পষ্ট, কিন্তু কতগুলো বিকল্প তুলনা করা হয়েছিল তা বলা হয়নি। তাই প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে বর্ণিত হয়েছে বলা অতিরঞ্জিত। তবে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত অনুষ্ঠান সফল করতে সহায়তা করেছে।

সম্পদ (X) বাজেট (Y)
জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী আয়-ব্যয়ের সমতা রক্ষা
বৈদ্যুতিক কাজে দক্ষ ব্যক্তি আয় অপেক্ষা ব্যয় কম
৩. বস্তুবাচক সম্পদ কাকে বলে?
কীভাবে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা যায়?
'X'-এ নির্দেশিত সম্পদের ধরন ব্যাখ্যা কর।
'Y'-এ নির্দেশিত বিষয়ে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- উক্তিটির যথার্থতা যাচাই কর।
সমাধান ও উত্তর
(ক)
মানবীয় সম্পদ ছাড়া অন্য যেসব সম্পদ মানুষের অভাব মেটায় তাকে বস্তুবাচক সম্পদ বলা হয়। যেমন- টাকা, পয়সা, জমি, বাড়িঘর ইত্যাদি।
(খ)
উপযোগ সম্পদের প্রধান গুণ। মানুষের কোনো অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। কোনো দ্রব্য সম্পদ বলে বিবেচিত হতে হলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে। সাধারণত আকৃতির পরিবর্তন দ্বারা, সময়োপযোগী ব্যবহার দ্বারা, স্থানান্তরকরণ এবং চাহিদা মেটানোর দ্বারা-এ চার উপায়ে সম্পদের উপযোগিতা বৃদ্ধি পায়।
(গ)

X-এ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর জ্ঞান ও বৈদ্যুতিক কাজে দক্ষ ব্যক্তির দক্ষতার মাধ্যমে মানবীয় সম্পদের ধারণা দেওয়া হয়েছে। এগুলো ব্যক্তির নিজস্ব সামর্থ্য; টাকা বা জমির মতো মালিকানা বদল করে অন্যকে দেওয়া যায় না।

তবে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান-দক্ষতা অন্যের মধ্যে গড়ে তোলা যায় এবং শ্রম ও সেবার বিনিময় হয়। তাই এগুলো পুরোপুরি অশনাক্তযোগ্য বা কোনোভাবেই বিনিময়যোগ্য নয় বলা সঠিক নয়।

(ঘ)

উদ্দীপকের Y-তে নির্দেশিত বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি-এ উক্তিটি যথার্থ।
বাজেট হলো আয় অনুযায়ী ব্যয়ের দলিল। একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আয় অনুযায়ী কোন খাতে কী পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। বাজেটের মাধ্যমে আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব করা হয়। এক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় কম হলে উদ্বৃত্ত বাজেট সৃষ্টি হয় এবং আয় অপেক্ষা ব্যয় বেশি হলে ঘাটতি বাজেটের সৃষ্টি হয়। কিন্তু আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা হলে সুষম বাজেট অর্জিত হয়। মূলত বাজেটে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর সুবিধা অনেক বেশি। বাজেটের মাধ্যমে অর্থের অপচয় রোধ হয়, সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আয় বাড়ানো যায় এবং আয় বুঝে ব্যয় করার উপায় জানা যায়। ফলে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা ও সকল সদস্যদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা সম্ভব হয়।

সুতরাং বাজেটে সীমাবদ্ধতার তুলনায় সুবিধা বেশি- এ উক্তিটি যথার্থ।

**দৃশ্যকল্প-১: **সাবিনা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া সত্ত্বেও সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। পর পর দুই বছর এমন হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে।
দৃশ্যকল্প-২: মিসেস রূপা একজন গৃহিণী। সকালে ওঠে তিনি সবার জন্য নাস্তা তৈরি করেন। ছেলেকে স্কুলে দিয়ে, বাজার করে বাসায় ফিরেন। দুপুরের খাবার তৈরি, ঘর মোছা, কাপড় ধোয়াসহ ঘরের যাবতীয় কাজ একা করেন। সারাদিনে তার কোনো অবসর সময় নেই। সন্ধ্যাবেলায় ক্লান্তিতে তার শরীর নিস্তেজ হয়ে আসে।
৪. সময় তালিকা কাকে বলে?
শক্তি সঞ্চয়ে সুষ্ঠু দেহভঙ্গি গুরুত্বপূর্ণ কেন?
সাবিনা যে ধরনের ক্লান্তিতে ভুগছে তা ব্যাখ্যা কর।
সাবিনা ও রূপার ক্লান্তি দূর করতে তুমি যে পরামর্শ দেবে তা যুক্তিসহ উপস্থাপন কর।
সমাধান ও উত্তর
(ক)
কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাকে সময় তালিকা বলে।
(খ)
কাজ করার স্থানের পরিসর এমন হওয়া উচিত, যাতে স্বাভাবিক দেহভঙ্গি ও দেহের অবস্থান ঠিক রেখে কাজ করা যায়। সময় এবং শক্তি সংরক্ষণে দেহভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে বা দাঁড়িয়ে সহজভাবে হাতের নাগালের মধ্যে কাজের স্থান হলে সময় ও শ্রম বেঁচে এবং সহজে কাজ করা যায়। কাজ সহজ করার জন্য একইভাবে কাজ না করে সহজ উপায়ে সময় ও শক্তি ব্যয় করে কাজটি শেষ করা যায়।
(গ)

সাবিনা পরপর দুই বছর সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হতাশ হয়েছে; তাই উদ্দীপকে নৈরাশ্যজনিত মানসিক ক্লান্তির ধারণা পাওয়া যায়। এতে আগ্রহ ও আত্মবিশ্বাস কমতে পারে।

উদ্দীপকে সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা পড়াশোনায় অনিয়মিত হয়েছে বলা নেই। তাই সে তথ্য যোগ করা ঠিক নয়। নৈরাশ্যজনিত ক্লান্তিকে শুধু ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা দোষ হিসেবে দেখা উচিত নয়।

(ঘ)
উদ্দীপকে উল্লিখিত সাবিনা ও মিসেস রূপা যথাক্রমে নৈরাশ্যজনিত মানসিক ও শারীরিক ক্লান্তিতে ভুগছে।
সঠিক পদক্ষেপই পারে সাবিনা ও মিসেস রূপা ক্লান্তি দূর করতে। এক্ষেত্রে ক্লান্তির হ্রাসের কিছু উপায় আছে। যেগুলো অবলম্বন করে সাবিনা ও মিসেস রূপা ক্লান্তি দূর করতে পারে। নৈরাশ্যজনিত ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিকনির্দেশনা দিয়ে, সরাসরি কাজের সমালোচনা না করে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করা যায়। তবে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করতে হলে সবার সচেতনতা প্রয়োজন। অন্যদিকে, শারীরিক ক্লান্তির হ্রাসের সময় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। করণীয় বিভিন্ন কাজ এমনভাবে সাজাতে হবে যেন অনেক শক্তি অপচয় না হয়ে ক্লান্তির উৎপত্তি না হয় এবং ভারী কাজের পর হালকা কাজ থাকে। কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলেই শারীরিক ক্লান্তির উৎপত্তি হয়। শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্লান্তি কমানো সম্ভব। এক্ষেত্রে কাজ সহজকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। তাছাড়া কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। ব্যক্তি, কাজের ধরন, বিশ্রাম ও ঘুম অনুযায়ী কর্মক্ষমতার ওঠানামা ভিন্ন হয়। তাই Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্ম পরিকল্পনা করে ক্লান্তি সহজেই হ্রাস করা সম্ভব। কাজ করার সময় শরীরের অবস্থান মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়।
সুতরাং সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।