ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৬

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৬

৩৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১. দেশীয় পণ্য' ব্যবহার কোন মানের অন্তর্গত-
  1. গুণগত মান
  2. খ
    প্রচলিত মান
  3. গ
    পরিমাণগত মান
  4. ঘ
    নমনীয় মান
ব্যাখ্যা
গুণগত মান বস্তুর গুণ বা বৈশিষ্ট্য দ্বারা বিবেচনা করা হয়। যেমন- দেশীয় পণ্য ব্যবহার। প্রচলিত মান সামাজিক ও ধর্মীয় রীতিনীতির আঙ্গিকে গড়ে ওঠে। পরিমাণগত মান সাধারণত কোনো কিছু পরিমাণ, আকার পরিমাপের জন্য ব্যবহৃত হয়। আর, নমনীয় মান মানুষকে স্বাধীনভাবে চলা ও পছন্দ করার সুযোগ দেয়।
২. সুতি বস্ত্রে কোন রং স্থায়ী হয় না?
  1. এসিড রং
  2. খ
    বেসিক রং
  3. গ
    ভ্যাট রং
  4. ঘ
    ন্যাপথল
ব্যাখ্যা
সুতি তন্তু বা বস্ত্রে এসিড ডাই ব্যবহার করা যায় না। কারণ, সুতি তন্তুর এসিড ডাই এর প্রতি কোনো আকর্ষণ নেই। অর্থাৎ, সুতি বস্ত্রে এ জাতীয় রং স্থায়ী হয় না।
৩. স্বেচ্ছামূলক সঞ্চয় কোনটি?
  1. ক
    পেনশন
  2. ডাকঘর
  3. গ
    গ্র্যাচুইটি
  4. ঘ
    ভবিষ্য তহবিল
ব্যাখ্যা
সঞ্চয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তা হলো- বাধ্যতামূলক সঞ্চয় ও স্বেচ্ছামূলক সঞ্চয়। ভবিষ্যৎ তহবিল, পেনশন, কর্মচারী কল্যাণ তহবিল যৌথ বিমা তহবিল ও গ্র্যাচুইটি হলো বাধ্যতামূলক সঞ্চয়। আর; ব্যাংক, ডাকঘর, বীমা, জাতীয় সঞ্চয়পত্র ও শেয়ার হলো স্বেচ্ছামূলক সঞ্চয়।
৪.

পারিবারিক হিসাব রাখার সুবিধা-

i. বাজেট করতে সুবিধা হয়

ii. জিনিসপত্রের দর সহজে বোঝা যায়

iii. অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেয়া যায়

নিচের কোনটি সঠিক?

  1. ক
    i ও ii
  2. খ
    i ও iii
  3. গ
    ii ও iii
  4. i, ii ও iii
ব্যাখ্যা
অর্থের সুষ্ঠু ব্যবহার হয় এবং অপচয় রোধ করা যায়। হিসাব লিখে রাখলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে না। বাজেট তৈরি করতে সুবিধা হয়। অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়া যায়। ভালো অভ্যাস আয়ত্ত করা যায়। জিনিসপত্রের দর সহজে বোঝা যায়।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৬ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।