লোরার ঘটনায় নমনীয় মানটি ভূমিকা রেখেছে।
মান ব্যক্তির নিজস্বতা ও সমাজের দাবি থেকে সৃষ্টি হয়। মানের বেশকিছু শ্রেণিবিভাগ রয়েছে যার মধ্যে নমনীয় মান অন্যতম। এ মান মানুষকে স্বাধীনভাবে চলার এবং পছন্দ করার সুযোগ দান করে থাকে। লোরার ক্ষেত্রে এটিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্দীপকের লোরা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩য় স্থান অধিকার করেছে। তাই সে তার পছন্দসই বিষয়গুলো থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। তার বাবার ইচ্ছা ছিল যে, লোরা অর্থনীতি বিষয় নিয়ে পড়ুক। কিন্তু লোরা মনোবিজ্ঞান বিষয় নিয়ে পড়তে চায়। পরিবারও তাদের ইচ্ছা লোরার ওপর চাপিয়ে না দিয়ে লোরার ইচ্ছাকে মেনে নিয়েই অনুমতি দিল। অর্থাৎ লোরা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পেল। এটিই হলো নমনীয় মান। পরিস্থিতি এবং অবস্থা অনুযায়ী যে মান নির্ধারিত হয় সেটিই হলো নমনীয় মান। এ মানের ভিত্তিতে মানুষ স্বাধীনভাবে চলার এবং পছন্দ করার সুযোগ পেয়ে থাকে। উদ্দীপকের লোরা তার পছন্দসই বিষয় বেছে নিয়ে পড়ার সুযোগ পেয়েছে। এটি তার স্বাধীনভাবে পছন্দ করার দিকটিকেই উপস্থাপন করে, যা নমনীয় মানের অন্তর্ভুক্ত।
তাই বলা যায়, লোরার ঘটনায় নমনীয় মানটিই ভূমিকা রেখেছে।
মান ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে থাকে। তার এ মানেরও আবার শ্রেণিবিভাগ রয়েছে। মূল্যবোধ ও জীবনযাত্রার ওপর ভিত্তি করে মানের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। কিন্তু উদ্দীপকের লোরার প্রেক্ষিতে মানের সকল শ্রেণিবিভাগ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। উদ্দীপকে দেখা যায়, লোরা 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩য় হওয়ায় লোরা তার পছন্দসই সব বিষয় থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পেল। সে মনোবিজ্ঞানে পড়তে চাইলেও পরিবারের ইচ্ছা ছিল সে অর্থনীতি বিষয় নিয়ে পড়ুক। অবশেষে লোরা তার ইচ্ছানুযায়ী বিষয়েই ভর্তি হলো। এক্ষেত্রে সে স্বাধীনভাবে তার পছন্দসই বিষয় বাছাই করে নিল নমনীয় মানের ভিত্তিতে। কেননা এ মানই ব্যক্তিকে স্বাধীনভাবে চলার এবং পছন্দ করার সুযোগ দান করে। কিন্তু এটি মূল্যবোধের ভিত্তিতে নির্ধারিত মানের একটি শ্রেণিবিভাগ মাত্র। এর বাইরেও মানের আরও বেশ কয়েকটি শ্রেণিবিভাগ লক্ষ করা যায়। মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রচলিত মান ও নমনীয় মান। এর মধ্যে নমনীয় মানটিই কেবল লোরার ক্ষেত্রে উপস্থিত অন্যটি অনুপস্থিত। আবার জীবনযাত্রার ভিত্তিতেও মানকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- পরিমাণগত মান ও গুণগত মান। এ দুটি শ্রেণিবিভাগও উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, লোরার প্রেক্ষিতে মানের শ্রেণিবিভাগ সম্পর্কে সামগ্রিক ধারণা পাওয়া যায় না।