উদ্দীপকে রিমার পরিবারে প্রেষণার লক্ষ্যের দিকটি প্রকাশ পেয়েছে।
কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সকল আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মূল্য ও নির্দিষ্ট আঙ্গিকে হতে হবে। উদ্দীপকে রিমার ক্ষেত্রেও লক্ষ্যের দিকটি ফুটে উঠেছে। রিমার লক্ষ্য ভার্সিটির শিক্ষক হওয়া। এজন্য সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে। এ লক্ষ্য রিমার সচেতন ও অবচেতন মনে অবস্থান করছে। তার এ লক্ষ্যটিকে দীর্ঘমেয়াদি লক্ষ্য বলা যায়। কারণ সে এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। তাকে ভার্সিটির শিক্ষক হওয়ার জন্য আরও পড়াশোনা করতে হবে। তাকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তার একমাত্র উদ্দেশ্য হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো।
লক্ষ্য, মূল্যবোধ ও মান হলো প্রেষণা উদ্রেককারী ধারণা। এরা পরস্পর সম্পর্কযুক্ত এবং গৃহ ব্যবস্থাপনার চালিকাশক্তি। মূল্যবোধকে ভিত্তি করে লক্ষ্য ও মান গড়ে ওঠে। মূল্যবোধ, লক্ষ্য ও মানের মধ্যকার আন্তঃসম্পর্ক নিচে বর্ণনা করা হলো-
১. লক্ষ্য নির্ধারণ গতিশীল পদ্ধতি। লক্ষ্য ও মূল্যবোধ পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি। লক্ষ্য থেকেই মূল্যবোধ বাস্তবায়িত হয়।
২. যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তাই মূল্যবোধরূপে প্রতিষ্ঠিত হয়।
৩. লক্ষ্য মূল্যবোধ ও মান এর ভিত্তিতে গড়ে ওঠে। মান রক্ষার জন্য সে আঙ্গিকে লক্ষ্য গড়ে ওঠে।
৪. লক্ষ্য মানুষের জীবন দর্শন ও মনোভাবের সাথে সম্পর্কযুক্ত।
৫. মূল্যবোধ থেকে লক্ষ্য উৎপন্ন হয়ে মানের মাধ্যমে সাফল্য খোঁজে।
৬. মানের ওপর নির্ভর করে লক্ষ্য বড় হবে না ছোট হবে। লক্ষ্য অর্জনে জীবনযাপনের মান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
৭. লক্ষ্যের পরিবর্তনে মানেরও পরিবর্তন হয়।
৮. লক্ষ্য মূল্যবোধের নির্দেশক। যেমন- বাড়ি তৈরি করার লক্ষ্য সুখ-শান্তি ও নিরাপত্তা লাভ। আর এটি মূল্যবোধেরই বহিঃপ্রকাশ। এছাড়া লক্ষ্যের সাথে পরিবারের মান উন্নয়নের সম্পর্ক রয়েছে।
চিত্র: মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্ক
| ত্রিভুজের অবস্থান | ধারণা | সংশ্লিষ্ট লেখা |
|---|---|---|
| শীর্ষ | মূল্যবোধ | জ্ঞান |
| নিচে বাম | লক্ষ্য | উচ্চ শিক্ষা |
| নিচে ডান | মান | নিয়মিত পড়া, ভালো বই পড়া ইত্যাদি |
তিন জোড়া ধারণার প্রতিটির মধ্যে দুই দিকে তীর রয়েছে: মূল্যবোধ ↔ লক্ষ্য; মূল্যবোধ ↔ মান; লক্ষ্য ↔ মান।
উদ্দীপকে রিমা ও মিতার কর্মকাণ্ডে মূল্যবোধ, মান ও লক্ষ্যের আন্তঃসম্পর্কের প্রভাব লক্ষ করা যায়। এদের যেকোনো একটির অনুপস্থিতিতেই রিমা সফল হতে পারবে না। সুতরাং বলা যায় মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত।