| রিপন ও তার স্ত্রী | → A |
|---|---|
| কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে | →B |
| নোমা, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও ছেলে পার্থ | → C |
উদ্দীপকে ‘A’ দ্বারা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে।
একজন পুরুষ ও একজন স্ত্রীলোক নিয়ে একপতি পত্নিক পরিবার গঠিত হয়। উদ্দীপকে ‘A’ ছকে রিপন ও তার স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। যা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে।
একপতি পত্নিক পরিবারের প্রধান কার্যাবলি হচ্ছে জৈবিক কার্যাবলি স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্মদান করা জৈবিক কাজের মধ্যে পড়ে। সন্তান জন্মদান পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। সন্তান স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করে। বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে।
উদ্দীপকে ‘B’ দ্বারা একক পরিবার এবং ‘C’ দ্বারা বর্ধিত পরিবারকে বোঝানো হয়েছে।
‘B’ ছকে কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ের উল্লেখ রয়েছে। যা একক পরিবারকে নির্দেশ করে। কারণ একক পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বাস করে। ছক ‘C’. এ নোমান, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও তাদের ছেলে, পার্থের উল্লেখ রয়েছে। যা বর্ধিত পরিবারকে নির্দেশ করছে। বর্ধিত পরিবারের সদস্যরা হলেন স্বামী- স্ত্রী, তাদের বিবাহিত সন্তান ও নাতি-নাতনি, অবিবাহিত সন্তান ইত্যাদি। নিচে একক ও বর্ধিত পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু বর্ধিত পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়।
ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে বর্ধিত পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না।
iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, বর্ধিত পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
iv. বর্ধিত পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।
v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, বর্ধিত পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও বর্ধিত পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে।