চট্টগ্রাম কলেজ ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

পিয়া ও পঙ্কজ হিন্দু সম্প্রদায়ের ভিন্ন দুই গোত্রের ছেলেমেয়ে । তথাপি নিজস্ব পছন্দ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের পরিবার বিষয়টি মেনে নেয়নি। একরকম বাধ্য হয়েই তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পঙ্কজের কর্মস্থলের কাছে বসবাস করা শুরু করে ।
১. গোষ্ঠী পরিবার কী?
পরিবারের সদস্যদের রুচির মিল কেন প্রয়োজনীয়?
পিয়া ও পঙ্কজের পরিবার তাদের বিবাহটি মেনে নিলেন না কেন? ব্যাখ্যা করো
বর্তমানে পিয়া ও পঙ্কজ যে ভিত্তিতে পরিবার গঠন করেছে তার শ্রেণিবিভাগ বিশ্লেষণ করো ।
সমাধান ও উত্তর
(ক)
দুই বা ততোধিক পুরুষ ও স্ত্রীলোকের একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাই গোষ্ঠী পরিবার।
(খ)
পরিবারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রুচির মিল অন্যতম বৈশিষ্ট্য । রুচির মিল না থাকলে একত্রে বাস করা কষ্টকর হয়। এর ফলে কর্তব্য · ও দায়িত্ববোধ সুপ্রতিষ্ঠিত হয় না। তাই পরিবারের সদস্যদের মধ্যে রুচির মিল থাকতে হবে ।
(গ)
উদ্দীপকে পরিবারগুলো ভিন্ন গোত্রে বিয়ে মেনে নেয়নি—এটি ওই পরিবারের প্রত্যাশা/রীতির সঙ্গে দম্পতির পছন্দের সংঘাত নির্দেশ করে। পরীক্ষার অভিপ্রায়ে অন্তর্গোষ্ঠী বিয়ের প্রত্যাশা থাকতে পারে, কিন্তু সব হিন্দু পরিবার নিজ গোত্রে বিয়ে করে—এমন সিদ্ধান্ত ভুল; গোত্র, জাতি ও গোষ্ঠী এক বিষয় নয়। নির্দিষ্ট রীতি না জানিয়ে পরিবারগুলো সংস্কৃতি বিনিময় চায় না বা রক্তের বিশুদ্ধতা রক্ষা করে বলা অনুচিত।
(ঘ)

সভ্যতার আদিকাল থেকে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে।

পঙ্কজ ও পিয়া বিয়ের পর পঙ্কজের কর্মস্থলের নিকট বাস করে। এখানে বলা যায়, বিবাহোত্তর বসবাসের স্থানের ভিত্তিতে পঙ্কজ ও পিয়া নিজেদের পরিবার গঠন করেছে। পরিবারটি নয়াবাস। বিবাহোত্তর বাসস্থানের স্থান অনুযায়ী পরিবারকে চার ভাগে ভাগ করা যায়। যথা- ১. পিতৃবাসস্থান, ২. মাতৃবাসস্থান, ৩. নয়াবাস ও ৪. দ্বৈতবাস পরিবার।

নিচে এগুলো আলোচনা করা হলো-

১. পিতৃবাসস্থান পরিবার: পিতৃবাসস্থান পরিবারে পাত্রী বিয়ের পর পিতৃগৃহ ছেড়ে স্বামীর পিতৃগৃহে বসবাস করে।

২. মাতৃবাসস্থান পরিবার: এ ধরনের পরিবারে পাত্র বিয়ের পর পাত্রীর পিতৃগৃহে স্ত্রীসহ বসবাস করে ।

৩. নয়াবাস পরিবার: এ ধরনের পরিবারে স্বামী-স্ত্রী বিয়ের পর নতুন বাড়িতে তাদের দাম্পত্য জীবন শুরু করে ।

৪. দ্বৈতবাস পরিবার: নবদম্পতি যদি কিছুদিন শ্বশুরালয়ে এবং কিছুদিন বাবার বাড়িতে বাস করে তবে সে পরিবারকে দ্বৈতবাস পরিবার বলে ।

রিতা খান' ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে সবসময়ই উদ্বিগ্ন থাকেন । তার ছেলের বয়স ১৫ ও মেয়ের বয়স ১৩ বছর। তার বন্ধু নোভা তাকে এ পরিবর্তনগুলো স্বাভাবিক বলে ধারণা দেন এবং এর কারণ হিসেবে বিভিন্ন হরমোনের কাজ ব্যাখ্যা করেন।
২. পিটুইটারি গ্রন্থি হতে কোন হরমোন ক্ষরিত হয়?
জরায়ুর কাজগুলো লেখো ।
রিতা খানের উদ্বিগ্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
উল্লিখিত পরিবর্তনের কারণ হিসেবে নোভা যে উপাদানটিকে দায়ী করছেন তার কাজ বিশ্লেষণ করো ।
সমাধান ও উত্তর
(ক)
পিটুইটারি গ্রন্থি হতে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ৷
(খ)

স্ত্রী প্রজননতন্ত্রের অন্যতম অংশ হলো জরায়ু ।

জরায়ু ফাঁপা, পুরু প্রাচীরযুক্ত ও পেশি দ্বারা গঠিত থলির মতো অঙ্গ। এর অন্যতম কাজ হলো ভ্রূণ ধারণ ও শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করা ।

(গ)

রিতা খান তার ছেলেমেয়ের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন।

সাধারণত একটি ছেলে বা মেয়ে যখন যৌন পরিপক্কতা অর্জন করতে শুরু করে তখন থেকে সে বয়ঃপ্রাপ্ত হতে থাকে। ছেলেদের ক্ষেত্রে এ সময় ১৩-১৮ এবং মেয়েদের ক্ষেত্রে '১১-১৮ বছর বয়স। এ সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। রিতা খানের ছেলে ও মেয়ের বয়সসীমা থেকে বোঝা যায় যে তারা বয়ঃসন্ধিক্ষণে অবস্থান করছে। এ সময়ে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং ও ল্যুটিনাইজিং হরমোন শারীরিক ও মানসিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । বয়ঃসন্ধিক্ষণে প্রাথমিক যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বীর্যপাত ঘটে ও মেয়েদের রজঃচক্র আরম্ভ হয়। এছাড়াও গৌণ যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের বলিষ্ঠ ও সুঠাম দেহ, ভারি কণ্ঠস্বর এবং মেয়েদের ক্ষেত্রে । কোমর ও নিতম্বে মেদ সঞ্চিত হয়, স্তন উন্নত হয় ও মেয়েলি স্বর প্রকাশ পায়। তারা পিতামাতার কাছ থেকে দূরে থাকে কিন্তু বন্ধু-বান্ধবের সাহচার্যে থাকতে পছন্দ করে। রিতা খানের ছেলেমেয়েদের মধ্যে হঠাৎ করে এ ধরনের পরিবর্তনগুলো দেখা দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন ৷

(ঘ)

রিতা খানের বন্ধু নোভা বয়ঃসন্ধিক্ষণে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ হিসেবে হরমোনকে দায়ী করেন ।

পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়। FSH ও LH নিজেরাই গোনাডোট্রপিক হরমোন; আরেকটি একক হরমোন থেকে এরা তৈরি হয় না।

রিতা খানের সন্তানদের বয়ঃসন্ধিকালে নানা পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন হরমোনের কাজ সম্পর্কে নোভা বুঝিয়ে বলেন। বয়ঃসন্ধিক্ষণে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন পুরুষের শুক্রাণু উৎপাদনে ও নারীদের রজঃচক্র শুরু হতে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন ছেলেদের টেস্টোস্টেরন ও মেয়েদের প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত অ্যান্ড্রোজেন হরমোন দেহের বিশেষ স্থানে লোম বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটায়। আর ডিম্বাশয় গ্রন্থি থেকে নিঃসৃত ইস্ট্রোজেন মেয়েদের জননাঙ্গের বৃদ্ধি ও পরিণতি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। শুক্রাশয় গ্রন্থি থেকে নিঃসৃত টেস্টোস্টেরন হরমোন ছেলেদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায় এবং গৌণ যৌন বৈশিষ্ট্যের প্ৰকাশ ঘটায় ।

সুতরাং, বয়ঃসন্ধিক্ষণে ক্ষরিত হরমোনগুলোর কাজই হচ্ছে ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটানো যা খুবই স্বাভাবিক বিষয়।

রাশেদা গর্ভকালীন সময়ে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। কিছুদিন পর সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং হাতে-পায়ে পানি চলে আসে। রাশেদার শারীরিক অবস্থা দেখে তার শাশুড়ি তাকে বলেন, এটি গর্ভকালীন জটিলতা। এসব জটিলতা এড়াতে পারলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায়।
৩. রক্তস্বল্পতা কী?
গর্ভবতীর কোন কোন বিপদ চিহ্ন দেখা দিলে চিকিৎসকের নিকট যেতে হবে
উক্ত জটিলতা ছাড়াও রাশেদার আর কী ধরনের জটিলতা হতে পারে? ব্যাখ্যা দাও ।
রাশেদার শাশুড়ির উক্তিটি মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বয়স ও শারীরবৃত্তীয় অবস্থার উপযোগী সীমার নিচে থাকাকে রক্তস্বল্পতা বলে। লৌহের ঘাটতি এর একটি সাধারণ কারণ, একমাত্র কারণ নয়।
(খ)

গর্ভবতীর নিম্নোক্ত ৫টি বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত চিকিৎসকের নিকট যেতে হবে। এগুলো হলো:

৫টি বিপদ সংকেত থেকে পৃথক পাঁচটি তির:

  • খিঁচুনি
  • তীব্র জ্বর
  • রক্তস্রাব
  • মাথাব্যথা ও ঝাপসা দেখা
  • বিলম্বিত প্রসব
(গ)
হাতে-পায়ে পানি জমা একা টক্সিমিয়া/প্রি-একলামসিয়ার নিশ্চিত প্রমাণ নয়। গর্ভাবস্থায় নতুন বা দ্রুত বাড়া ফোলা, মাথাব্যথা, ঝাপসা দেখা, রক্তচাপের সমস্যা বা অস্বাভাবিক দুর্বলতা হলে দ্রুত মূল্যায়ন দরকার। রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপজনিত জটিলতা, গর্ভকালীন ডায়াবেটিস বা পুষ্টিঘাটতিসহ বিভিন্ন সমস্যা পরীক্ষা করে দেখা হয়। শুধু নাড়ির গতি৮০-এর বেশি বা নির্দিষ্ট উচ্চতা/ওজনের কাট-অফ দিয়ে রোগ নির্ণয় করা যায় না।
(ঘ)

রাশেদার শাশুড়ি তার শারীরিক অবস্থাকে গর্ভকালীন জটিলতা বলে উল্লেখ করেন এবং বলেন, “এসব জটিলতা এড়াতে পারলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায় ।

গর্ভকালীন সময় নানাদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ সাবধানতা অবলম্বন করা না হলে রোগ সংক্রমণ, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদি মা ও শিশু উভয়েরই জীবনের ঝুঁকি বাড়িয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

প্রসবকালীন সময়ে জটিলতা সম্পর্কে জানা প্রয়োজন, যা নিরাপদ মাতৃত্বকে প্রভাবিত করে। প্রসবের অগ্রগতি অস্বাভাবিক বা বিপদসংকেত দেখা দিলে প্রশিক্ষিত সেবাদাতার জরুরি মূল্যায়ন দরকার; ২৪ঘণ্টা অপেক্ষা করার নিয়ম নয়। তাই প্রসবের বিভিন্ন ধাপে সতর্ক থাকা প্রয়োজন। প্রসবকালে তাপমাত্রা বাড়লে, রক্ত ও পানির ক্ষরণ অব্যাহত থাকলে, রক্তচাপ কমে বা বেড়ে গেলে, নাড়ির গতি বেড়ে গেলে, মায়ের খিঁচুনি হলে, অজ্ঞান হয়ে পড়লে তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। প্রসবকালে শিশুর অবস্থান ও হৃৎপিণ্ডের গতির প্রতি খেয়াল রাখা উচিত। ডাক্তার, নার্স, ধাত্রী, যিনিই প্রসবকালীন সময়ে মাকে পরিচর্যা করেন, তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করতে হবে। প্রসব নিরাপদ ও জটিলতামুক্ত করতে হলে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে— ১. Support, 2. Guide ও ৩. Guard, প্রসূতি মাকে ভরসা ও সাহস দিতে হবে ।

উপরিউক্ত বিষয়গুলো জানা থাকলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা যায়। অতএব, রাশেদার শাশুড়ির উক্তিটি যথার্থ।

বিয়ের দুই বছরের মাথায় ফাল্গুনী প্রথমবার মা হতে চলেছে। খুবই চিন্তিত। সন্তানের যত্নের ব্যাপারে তার কোনো ধারণা নেই। এ ব্যাপারে পরিবারের অভিজ্ঞ সদস্যরা তাকে সবরকমের সহযোগিতা করছেন। ফাল্গুনী ও তার স্বামী শাহিন বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করছে।
৪. যক্ষ্মা রোগের টিকার নাম কী?
নবজাতকের পোশাক-পরিচ্ছদ কীরূপ হওয়া উচিত?
শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি সম্পর্কে ব্যাখ্যা করো।
“শাহিন ও ফাল্গুনীর প্রস্তুতি ছাড়াও নতুন শিশুর আগমনে আরও বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন" এ সম্পর্কে তোমার মতামত দাও ।
সমাধান ও উত্তর
(ক)
যক্ষ্মা রোগের টিকার নাম বিসিজি (Bacillus Calmette Guerin - BCG)।
(খ)

নবজাতকের জন্য নরম সুতি কাপড় সবচেয়ে ভালো ।

নবজাতককে অত্যধিক কাঁথা, কম্বল দিয়ে আবৃত করে রাখলে তার শ্বাস চলাচলে বিঘ্ন ঘটে। হালকা ডিজাইনের ঢিলেঢালা সুতি জামা শিশুর জন্য স্বাস্থ্যকর ও আরামপ্রদ। শিশুর কাপড়-চোপড়, বিব, ন্যাপকিন ও কাঁথা নিয়মিত গরম পানিতে ফুটানো এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখা উচিত ।

(গ)

নতুন বাবা-মা হিসেবে শাহিন ও তার স্ত্রী ফাল্গুনীর বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন ।

পরিবারের সুস্থ সম্পর্ক ও শিশুর যত্নে মা-বাবা এবং অন্যান্য সদস্যের যৌথ ভূমিকা রয়েছে। ফাল্গুনী প্রথমবার মা হবে। তাই প্রথম সন্তানের জন্য তার প্রস্তুতি গুরুত্বপূর্ণ ।

ফাল্গুনী তার সন্তানের জন্মের ব্যাপারে খুবই চিন্তিত। এ সময় অনেক নতুন মা হতাশায় ভোগেন। অনেক মা মাতৃত্ব বা নতুন জীবনের হতাশা কাটিয়ে উঠতে সময় নেন। কিন্তু হতাশ না হয়ে সন্তানকে সফল মানুষ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্বের জন্য ফাল্গুনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে শাহিনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ফাল্গুনীর শারীরিক ও মানসিক যত্নের ব্যাপারে তাকে সচেতন হতে হবে । শাহিনের সহানুভূতি, সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস ফাল্গুনীকে তার দায়িত্ব নিতে সাহস যোগাবে। পারিবারিক কাজেও ফাল্গুনীর সহযোগিতা খুব প্রয়োজন। যেকোনো কাজে দুজনের অংশগ্রহণ পারিবারিক পরিবেশকে আনন্দময় করে তুলবে।

(ঘ)

গর্ভধারণ নিশ্চিত হলে প্রথম ১২ সপ্তাহের মধ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা উচিত। WHO-র ন্যূনতম আট যোগাযোগের মডেলে সাধারণ সময়গুলো ১২, ২০, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৩৮ ও ৪০ সপ্তাহ; ব্যক্তির ঝুঁকি ও স্থানীয় সেবাব্যবস্থা অনুযায়ী আরও যোগাযোগ প্রয়োজন হতে পারে। রক্তচাপ, ওজন, রক্তস্বল্পতা, রক্তের গ্রুপ, প্রস্রাব ও প্রয়োজনীয় সংক্রমণ/ডায়াবেটিস স্ক্রিনিং চিকিৎসক নির্ধারণ করেন। আল্ট্রাসাউন্ড বা জেনেটিক পরীক্ষা প্রয়োজন ও সম্মতির ভিত্তিতে হয়; অ্যামনিওসেন্টেসিস সব গর্ভবতীর নিয়মিত পরীক্ষা নয়। বিপদসংকেত দেখা দিলে নির্ধারিত তারিখের অপেক্ষা করা যাবে না।

প্রসবের স্থান, প্রশিক্ষিত সহায়তা, জরুরি যাতায়াত, খরচ ও যোগাযোগের পরিকল্পনা করতে হবে। শিশুর নিরাপদ শোওয়ার জায়গা, প্রয়োজনীয় পোশাক, পরিচ্ছন্নতা এবং মায়ের কাজ ও বিশ্রামে পারিবারিক সহায়তা প্রস্তুত রাখা জরুরি।

চট্টগ্রাম কলেজ ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।