কুমিল্লা বোর্ড ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র

কুমিল্লা বোর্ড ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রিপন ও তার স্ত্রী → A
কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে →B
নোমা, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও ছেলে পার্থ → C
১. পারিবারিক সংকট কী?
“অপরিকল্পিত পরিবার শিশুর বিকাশের ক্ষেত্রে বড় অন্তরায়।”
উদ্দীপকে ‘A’ অংশের পরিবারের প্রধান কার্যাবলি ব্যাখ্যা করো।
উদ্দীপকে ‘B' ও 'C' পরিবারের সুবিধা অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যে পরিস্থিতিতে পরিবারের স্বাভাবিক দায়িত্ব, সম্পর্ক, সম্পদব্যবস্থা বা মানিয়ে চলার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হয় এবং নতুন সমন্বয়ের প্রয়োজন হয় তাকে পারিবারিক সংকট বলে। অসুস্থতা, মৃত্যু, আয়হানি, তীব্র দ্বন্দ্ব বা সহিংসতা এর কারণ হতে পারে; পারিবারিক সহিংসতা সংকটের একটি ধরন, একমাত্র সংজ্ঞা নয়।
(খ)
অপরিকল্পিত পরিবারে সন্তানের সংখ্যা বেশি থাকে। এর ফলে প্রত্যেকের জন্য চাহিদামতো পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয় না। ফলে শিশুর শারীরিক বিকাশ যথাযথ হয় না। সন্তান সংখ্যা বেশি হওয়ায় অপরিকল্পিত পরিবারের সন্তানেরা বাবা-মায়ের প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা পায় না। ফলে শিশুর সুস্থ জীবনযাপন ব্যাহত হয়। তাই বলা যায়, অপরিকল্পিত পরিবার শিশুর বিকাশের ক্ষেত্রে বড় অন্তরায়।
(গ)

উদ্দীপকে ‘A’ দ্বারা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে।

একজন পুরুষ ও একজন স্ত্রীলোক নিয়ে একপতি পত্নিক পরিবার গঠিত হয়। উদ্দীপকে ‘A’ ছকে রিপন ও তার স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। যা একপতি পত্নিক পরিবারকে নির্দেশ করছে।

একপতি পত্নিক পরিবারের প্রধান কার্যাবলি হচ্ছে জৈবিক কার্যাবলি স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রাখা ও সন্তান জন্মদান করা জৈবিক কাজের মধ্যে পড়ে। সন্তান জন্মদান পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। সন্তান স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করে। বর্তমান উন্নয়নশীল সমাজে নিয়মতান্ত্রিক উপায়ে বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার এক বিশেষ ভূমিকা পালন করে।

(ঘ)

উদ্দীপকে ‘B’ দ্বারা একক পরিবার এবং ‘C’ দ্বারা বর্ধিত পরিবারকে বোঝানো হয়েছে।

‘B’ ছকে কামাল, তার স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ের উল্লেখ রয়েছে। যা একক পরিবারকে নির্দেশ করে। কারণ একক পরিবারে স্বামী তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পৃথকভাবে বাস করে। ছক ‘C’. এ নোমান, তার স্ত্রী, ছেলে রাকিব, রাকিবের স্ত্রী ও তাদের ছেলে, পার্থের উল্লেখ রয়েছে। যা বর্ধিত পরিবারকে নির্দেশ করছে। বর্ধিত পরিবারের সদস্যরা হলেন স্বামী- স্ত্রী, তাদের বিবাহিত সন্তান ও নাতি-নাতনি, অবিবাহিত সন্তান ইত্যাদি। নিচে একক ও বর্ধিত পরিবারের সুবিধা-অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

i. একক পরিবারে ছেলেমেয়েরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, যা তাদের প্রতিভা বিকাশে সহায়ক। কিন্তু বর্ধিত পরিবারে সদস্যসংখ্যা বেশি থাকায় পরস্পর দ্বন্দ্ব ও অসন্তোষের কারণে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়।

ii. একক পরিবারে উপার্জনকারীর অর্থ কম হলেও নিজের পছন্দমতো খরচ করে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করতে পারে। অন্যদিকে বর্ধিত পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা থাকে বলে শিশু লালন পালনে কোনো অসুবিধা হয় না।

iii. একক পরিবারের সন্তানেরা নিঃসঙ্গতায় ভোগে, যা তাদের বিকাশের অন্তরায়। অপরদিকে, বর্ধিত পরিবারে শিশুরা একাকীত্বে ভোগে না। ফলে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

iv. বর্ধিত পরিবারে সন্তানেরা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখে। এতে সকলে মিলেমিশে থাকা ও কাজ ভাগ করে নেয়ার মানসিকতা তৈরি হয়। অপরদিকে, একক পরিবারের সদস্য সংখ্যা কম থাকে বলে শিশুরা আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।

v. একক পরিবারে শিশু ও বৃদ্ধরা একাকিত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, বর্ধিত পরিবারের সদস্যদের এই সমস্যার সম্মুখীন হতে হয় না।

উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, একক ও বর্ধিত পরিবার উভয়ক্ষেত্রেই সুবিধা ও অসুবিধা আছে।

রুমা মা হতে যাচ্ছেন। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং সুষম খাবার গ্রহণ করেন। হালকা কাজ করার পাশাপাশি তিনি পর্যাপ্ত বিশ্রাম নেন। অবসর সময়ে তিনি বই পড়েন এবং সবসময় হাসিখুশি থাকেন।
২. গর্ভবতী মাকে কোন টিকা নিতে হয়?
মায়ের মনোভাব শিশুর জন্ম পরবর্তী বিকাশকে কীভাবে প্রভাবিত করে?
প্রথম তিন মাসে রুমার যে সকল স্বাস্থ্যগত পরীক্ষা করাতে হবে তা ব্যাখ্যা করো।
রুমার শারীরিক ও মানসিক যত্নের যথার্থতা যাচাই করো।
সমাধান ও উত্তর
(ক)
গর্ভবতী মাকে ধনুষ্টংকার প্রতিরোধক Tetanus Toxoid বা টিটি টিকা নিতে হয়।
(খ)
গর্ভাবস্থায় মায়ের মনোভাব শিশুর ওপর প্রভাব বিস্তার করে। মা গর্ভস্থ শিশুর প্রতি বিরূপ মনোভাব পোষণ করার ফলে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা অন্তঃক্ষরা গ্রন্থির কর্মকাণ্ড ব্যাহত করে। অন্যদিকে গর্ভস্থ শিশুর আবির্ভাবে মা খুশি হলে তার দৈহিক কর্মকাণ্ডের ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকে। ফলে শিশুর বিকাশও স্বাভাবিক থাকে। যারা গর্ভাবস্থা মেনে নিতে পারে না তারা খুব উৎকণ্ঠায় ভোগে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত চিন্তাভাবনা, অনিয়ম, মানসিক চাপ প্রভৃতি ভ্রূণের স্বাভাবিক বিকাশ ব্যাহত করে। ঐ সকল মায়ের সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পর পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না। তাই বলা হয়, মায়ের মনোভাব শিশুর জন্ম পরবর্তী বিকাশকে প্রভাবিত করে।
(গ)
রুমার গর্ভকালীন সেবা প্রথম ত্রৈমাসিকেই শুরু করা প্রয়োজন। স্বাস্থ্যকর্মী ইতিহাস, রক্তচাপ, ওজন, রক্তের গ্রুপ/Rh, হিমোগ্লোবিন ও প্রস্রাবসহ প্রয়োজনীয় পরীক্ষা নির্ধারণ করবেন; প্রাসঙ্গিক সংক্রমণ ও আল্ট্রাসাউন্ডও প্রটোকলমতো বিবেচিত হয়। গর্ভকালীন যোগাযোগের সময়সূচি ও টিটেনাস-সম্বলিত টিকা পূর্ব ইতিহাস ও ঝুঁকি অনুযায়ী হবে। শুধু বয়স৩৫-এর বেশি বলে বা প্রথম তিন মাসেই সবার amniocentesis করানো হয় না; এটি নির্দিষ্ট কারণে বিশেষজ্ঞ পরামর্শে নির্বাচিত সময়ের পরীক্ষা। নিয়মিত সেবা ঝুঁকি শনাক্তে সহায়ক, নিশ্চয়তা নয়।
(ঘ)

রুমা গর্ভবতী। গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক যত্নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে মায়ের শারীরিক ও মানসিক অবস্থার প্রভাব গুরুত্বপূর্ণ। তাই গর্ভবতী মায়ের শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নের প্রতিও লক্ষ রাখতে হবে।

গর্ভস্থ ভ্রূণের পুষ্টি মায়ের পুষ্টির ওপর নির্ভর করে। তাই গর্ভাবস্থায় একজন মাকে সুষম খাদ্য স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিমাণে খেতে হবে। কারণ অপুষ্টির কারণে অপরিণত বা রুগ্ন শিশুর জন্ম হতে পারে। গর্ভবতী মাকে নিয়মিত গোসল করতে হবে এবং চুল, নখ ও দাঁত পরিষ্কার রাখতে হবে। তাকে দৈনিক কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাতে হবে। এসময় শরীর সুস্থ রাখা ও সহজ প্রসবের জন্য হালকা ব্যায়াম করা প্রয়োজন। তাই তাকে ঘরের স্বাভাবিক কাজ করতে হবে। কিন্তু ভারি কাজ থেকে বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় প্রথম ও শেষের দিকে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। গর্ভবতী মাকে টিটেনাস টক্সয়েড টিকা গ্রহণ করতে হবে। এছাড়া এসময় তাকে হাসি-খুশি থাকতে হবে। গর্ভাবস্থায় মায়ের মনে ক্ষোভ, উত্তেজনা রাসায়নিক পরিবর্তন সৃষ্টি করে । যার প্রভাবে ভ্রূণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরিবারের সদস্যদের এসময় সচেতন থাকতে হবে যেন গর্ভবতী মা আনন্দিত থাকেন। পরিবারের সবার সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে।

পরিশেষে বলা যায়, রুমার শারীরিক ও মানসিক যত্নের বিষয়টি যথার্থ।

ছক A ছক B ছক C
জন্মগ্রহণ ↓ খাপ খাওয়ানো ↓ অফুরন্ত প্রাণশক্তি হামাগুড়ি দেওয়া ↓ একাকী হাঁটা ↓ সিঁড়ি বেয়ে ওঠা সবকিছু জানতে চাওয়া ↓ ভাবনায় বিভোর ↓ মায়ের মতো সকলের কুশল জানতে চাওয়া
৩. বিকাশ কী?
‘পরিপক্কতা ও শিক্ষণ একে অপরের উপর নির্ভরশীল'- ব্যাখ্যা করো।
ছক ‘A' এর বিকাশের মাত্রা নির্ণয়ে কোন ধরনের প্রতিবর্তী ক্রিয়ার পরীক্ষা করা হয়? ব্যাখ্যা করো।
ছক 'B' ও 'C' চিহ্নিত শিশুর মানসিক বিকাশের তুলনামূলক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়।
(খ)
মানুষের দৈহিক ও মানসিক বিকাশকে পরিপক্বতা বলে। আর শিক্ষণ হলো এমন এক ধরনের বিকাশ যা অনুশীলন ও প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয়। পরিপক্বতা লাভের জন্য কোনো শিক্ষণ প্রয়োজন হয় না। হামাগুড়ি দেয়া, ধরতে ও দাঁড়াতে শেখা এগুলো সহজাত ও স্বতঃস্ফূর্ত কাজ। কোনো প্রশিক্ষণ ছাড়াই শিশু এগুলো করতে পারে। কিন্তু পরিপক্বতা না আসলে কোনো শিক্ষণ সম্ভব হয় না। আবার, কতগুলো দক্ষতা অর্জন করতে প্রশিক্ষণের প্রয়োজন হয়। যেমন— সাইকেল চালানো, সাঁতার কাটা ইত্যাদি। পরিপক্বতা বয়স বৃদ্ধির সাথে সাথে আসলেও সুষ্ঠু বিকাশের জন্য শিক্ষণ দরকার। সুতরাং, পরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত।
(গ)
ছক-A সদ্য জন্মানো শিশুর খাপ খাওয়ানো বোঝায়। শ্বাস নেওয়া, পলক ফেলা, চোষা ও গিলতে পারা এবং গাল/মুখের পাশে স্পর্শে মুখ ঘোরানোর rooting প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা যায়। Pupillary reflex হলো আলো অনুযায়ী চোখের মণির সংকোচন-প্রসারণ, চোখের পুরো আকৃতি বদল নয়। Rooting সব ত্বকের সাধারণ সংবেদনশীলতা নয় এবং সব প্রতিবর্তী ক্রিয়া সারাজীবন একই থাকে না। এসব লক্ষণ স্নায়বিক মূল্যায়নের অংশ; উপস্থিত থাকলেই সম্পূর্ণ সুস্থতা বা অনুপস্থিত থাকলেই বড় মস্তিষ্কের রোগ নিশ্চিত নয়।
(ঘ)

ছক ‘B’ তে হামাগুড়ি দেয়া, একাকী হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা উল্লেখ রয়েছে । অর্থাৎ এগুলো অতি শৈশব কালের শিশুর বৈশিষ্ট্য। ছক ‘C” তে আছে সবকিছু জানতে চাওয়া, ভাবনায় বিভোর ও মায়ের মতো সকলের কুশল জানতে চাওয়া। এগুলো প্রারম্ভিক শৈশবের বৈশিষ্ট্য।

দুই সপ্তাহের পর থেকে দুই বছর পর্যন্ত সময়কে অতি শৈশব বা প্ৰাক শৈশবকাল বলে। আর দুই থেকে ছয় বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল।

শিশুর মানসিক বিকাশ প্রকাশ পায় আচার-আচরণ ও কথার মাধ্যমে। শিশু ২য় মাসে মায়ের কণ্ঠ শুনলে আনন্দিত হয়। ৪র্থ মাসে পরিচিত চেহারা ও কণ্ঠ চিনতে পারে। ৬ষ্ঠ মাসে শিশু কথা বলার চেষ্টা করে। ৮ম মাসে অপরিচিত লোক দেখলে ভয় পায়। ৮ম মাস থেকে ১২ মাস বয়সে পঞ্চইন্দ্রিয়ের ব্যবহারে শিশুর বোধ শক্তির ক্ষমতা জন্মায়। ১৮ থেকে ২৪ মাসে শিশুর বুদ্ধিবৃত্তীয় দক্ষতা বাড়তে থাকে এবং পোশাক পড়া, গোসল করা প্রভৃতি কাজে সে আনন্দ পায়।

দুই থেকে ছয় বছরে শিশুর মানসিক বিকাশ খুব দ্রুত হয়। এ বয়সে স্মৃতিশক্তির বিকাশ ঘটে, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় এবং অন্যান্য আচরণ পূর্ণতা পেতে থাকে। তিন বছর বয়সে শিশুর পূর্ব অভিজ্ঞতা এবং ইন্দ্রিয়ের বিকাশের কারণে বিষয়বুদ্ধির ক্ষমতা বাড়ে। হাত, চোখ ও বুদ্ধির সমন্বয়ে শিশুরা এসময় রেখা টানতে ও ছবি আঁকতে পারে। তিন-চার বছর বয়সের শিশুর স্মৃতিশক্তি ক্ষীণ ও অস্থায়ী হয় ৷ ফলে তাদের জেদ ও কান্নাকাটিকে সহজে থামানো যায়।

A B C
বাদামী সবুজ হলুদ
বাদাম, ডিম,; ডাল, মাংস লেবু, আমলকি; পেয়ারা গাজর, মিষ্টিকুমড়া,; ছোটমাছ
৪. লেশ মৌল কী?
“সকল বয়সের ব্যক্তির সূর্যের আলো প্রয়োজন”- ব্যাখ্যা করো।
উদ্দীপকে ছক 'A' তে নির্দেশিত খাদ্যের প্রধান পুষ্টি উপাদানের কাজগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'B' ও 'C' তে নির্দেশিত পুষ্টি উপাদানের অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর— বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
অপেক্ষাকৃত কম পরিমাণে আছে এমন কয়েকটি অত্যাবশ্যক খনিজ উপাদান হলো লেশ মৌল।
(খ)
সূর্যের UVB ত্বকে ভিটামিন D তৈরিতে সাহায্য করে। ভিটামিন D ক্যালসিয়াম-ফসফরাসের ব্যবহার ও হাড়ের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ; ঘাটতিতে শিশুতে রিকেটস ও বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হতে পারে। তবে সবার জন্য একই সময় সরাসরি রোদে থাকা প্রয়োজন নয়; বয়স, ত্বক, পোশাক ও পরিবেশের প্রভাব আছে। অতিরিক্ত UV ক্ষতিকর এবং শিশুকে ইচ্ছেমতো রোদে রাখা উচিত নয়। খাদ্য বা প্রয়োজনমতো চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট থেকেও ভিটামিন D পাওয়া যায়।
(গ)

ছক A তে আছে বাদাম, ডিম, ডাল ও মাংস। এগুলোর প্রধান পুষ্টি উপাদান হলো প্রোটিন। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বাদাম, ভুট্টা, নারকেল ইত্যাদি প্রোটিনের উৎস। প্রোটিন দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান।

প্রোটিনের প্রধান কাজ হলো দেহের গঠন ও বৃদ্ধিসাধন। মানবদেহের পেশি, ত্বক, চুল, নখ, অস্থি, এনজাইম ইত্যাদি ভিন্ন ভিন্ন ধরনের প্রোটিন দিয়ে গঠিত। দেহের অভ্যন্তরীণ কাজ এবং পরিশ্রমের ফলে অঙ্গ-প্রতঙ্গের ক্ষয় হয়। অভ্যন্তরীণ কোষ ক্ষয় হলে নতুন কোষ তৈরি করে প্রোটিন। এছাড়া হিমোগ্লোবিন তৈরিতে প্রোটিন সাহায্য করে। প্রোটিন দেহে তাপশক্তি উৎপাদন করে। খাদ্যে শর্করা ও স্নেহ উপাদান অপর্যাপ্ত হলে সেক্ষেত্রে প্রোটিন শক্তি প্রদান করে। অনেক রোগপ্রতিরোধী অ্যান্টিবডি প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন রক্তরসের এন্টিবডি তৈরি করে দেহে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে। এছাড়া প্রোটিন মাতৃস্তনে দুধ তৈরিতে সাহায্য করে। মাতৃদুগ্ধ পান করেই শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। উল্লিখিত কাজগুলোই প্রোটিনের প্রধান কাজ।

(ঘ)

ছকে ‘B’ অংশে লেবু, আমলকি, পেয়ারা দেওয়া আছে। এগুলো ভিটামিন 'সি' জাতীয় খাদ্য। আর 'C' অংশে উল্লেখ আছে গাজর, মিষ্টিকুমড়া ও ছোটমাছ। এগুলো ভিটামিন 'এ' জাতীয় খাদ্য।

ভিটামিন 'সি' ও ভিটামিন 'এ' এর অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর। ভিটামিন 'সি' এর তীব্র অভাবে স্কার্ভি রোগ হয়। এ রোগে দাঁতের মাড়ি স্পঞ্জের মতো ফুলে ওঠে এবং গোড়া থেকে রক্ত পড়ে। এছাড়া অকালে দাঁত পড়েও যেতে পারে। ভিটামিন 'সি' এর অভাবে ত্বক খসখসে হয়, চুলকায়, ক্ষত দেরিতে শুকায়। সামান্য আঘাতে ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এছাড়াও রক্তবাহী নালি ক্ষতিগ্রস্ত হয়ে কৈশিক নালির ভঙ্গুরতা বৃদ্ধি পায়। অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, এতে অস্থি দুর্বল ও ভঙ্গুর হয় । এছাড়া ভিটামিন 'সি' এর অভাবে এনিমিয়াও হয়।

ভিটামিন ‘এ' এর অভাবে চোখের বিভিন্ন রোগ যথা— রাতকানা, জেরোপথ্যালমিয়া, ক্যারাটোম্যালেসিয়া, বিটট্স স্পট দেখা দেয়। ভিটামিন 'এ' এর অভাবে চোখের উজ্জ্বলতা ও অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়। ‘এ' এর অভাবে চোখের বাইরের অংশ স্ফীত হয়ে প্রদাহের সৃষ্টি হয়। এভাবে কিছুদিন চলার পর রাতকানা, অন্ধত্ব বা জেরোপথ্যালমিয়া হতে পারে। ভিটামিন 'এ' এর অভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ফলে ত্বক, জরায়ু, মূত্রাশয়, শ্বাসনালি প্রভৃতি স্থানের আবরক কলার সুস্থতা নষ্ট হয়। সুতরাং ছকের ‘B’ ও 'C' চিহ্নিত অংশের অভাবজনিত অবস্থা মানবদেহের জন্য ক্ষতিকর।

কুমিল্লা বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।