এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৩
৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।
রুমা শিশু বিশেষজ্ঞের কাছে মায়ের দুধের গুণাগুণ সম্পর্কে জেনেছে।
মেয়েকে বুকের দুধ পান না করিয়ে বোতলের দুধ পান করায়। কিছুদিন পর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি রুমাকে বলেন যে, শিশুর বৃদ্ধির জন্য মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদান যথা- গ্লুকোজ, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি পর্যাপ্ত পরিমাণে আছে এবং ৬ মাস বয়স পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই সুষম খাদ্য।
মায়ের বুকের শালদুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও রোগ প্রতিরোধকারী প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকে।
শিশুর জন্য মায়ের দুধ আদর্শ খাদ্য। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই মায়ের দেহে দুধ উৎপাদন ও ক্ষরণের প্রস্তুতি চলে। প্রসবের পর প্রথম ২/৩দিন মায়ের স্তন হতে হালকা হলুদ রঙের ঘন, আঠালো দুধ বের হয়। একে শালদুধ বা Colostrum বলে।
শিশুর বৃদ্ধির জন্য মায়ের দুধে সব রকমের পুষ্টি উপাদানই আছে এবং ৬ মাস বয়স পর্যন্ত তা শিশুর জন্য সুষম খাদ্য। মায়ের দুধ বিশুদ্ধ ও টাটকা। এর প্রোটিন মিহি ও সূক্ষ্ম দানার হয় যা সহজেই হজম হয়। মায়ের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি থাকায় দুধ মিষ্টি হয়। এতে অসম্পৃক্ত স্নেহজ এসিডের পরিমাণ বেশি থাকে। যা শিশুর স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এর প্রধান উপকারিতা হচ্ছে এতে রোগ প্রতিরোধকারী এন্টিবডি (antibody) এবং ইমিউনোগ্লোবিন (immunoglobulin) থাকে, যা শিশুকে নানা রোগ হতে রক্ষা করে। মায়ের দুধে লালিত শিশুদের মধ্যে ডায়রিয়া, পেটের অসুখ বা এলার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া দুগ্ধদানকারী মায়ের ডিম্বাশয় ও স্তনের ক্যান্সার হওয়ার আশঙ্কা কম থাকে। এ সকল কারণে রুমা তার শিশুকে বুকের দুধ খাওয়ায়।
প্রতিটি শিশুই জৈবিক ও বংশগতভাবে একে অন্যের চেয়ে আলাদা।
সব শিশুর জন্য বিকাশের ধারা বা নমুনা একই রকম হলেও শিশুতে শিশুতে বিভিন্ন দিক থেকে পার্থক্য লক্ষ করা যায়। প্রত্যেক শিশুর বিকাশে তার নিজস্ব ছন্দ ও গতি আছে। ব্যক্তিস্বাতন্ত্র্যের কারণে একেক শিশুর ব্যক্তিত্ব একেক রকম হয়ে থাকে।
উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
সাধারণত দু'সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বিকাশ পর্যায়কে মনোবিজ্ঞানী Elizabeth B, Hurlock প্রাক শৈশবকাল নামে আখ্যায়িত করেছেন। এ বয়সের শিশু দুটি আচরণ যথা- হাঁটা ও কথা বলা আয়ত্ত করে এবং আনন্দমুখর জীবনযাপনে ব্যস্ত থাকে।
মানিহার বয়স ২ বছর। তার মাংসপেশির দ্রুত বৃদ্ধিতে কর্মচাঞ্চল্য দেখা যায়। মানিহা বেশ নিপুণতার সাথে কোনো জিনিস এক হাত থেকে অন্য হাতে নিতে কিংবা হাতে নিয়ে নড়াচড়া ও পর্যবেক্ষণ করতে পারে।
এসময় সে বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকে। পরবর্তী পর্যায়ে একাধিক শব্দাংশের সমন্বয়ে পূর্ণ শব্দ উচ্চারণ করতে সে সমর্থ হয়। নিজের কাজে সে বেশি ব্যস্ত থাকে। এ ধাপে শিশু নিঃসঙ্গভাবে খেলাধুলা করতে পছন্দ করে। কিছুদিন নিঃসঙ্গ খেলার পর আশপাশের লোকজনের সাথে মেলামেশা শুরু করে এবং ধীরে ধীরে সে সামাজিক হয়ে উঠতে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
প্রাক শৈশবে মানসিক বিকাশ দ্রুতগতিতে চলতে থাকে।
শিশুদের নিজস্ব ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্র্য বিকশিত হয়। এ সময়ে শিশুর নিজের দেহের বাইরের এবং অভ্যন্তরীণ উদ্দীপনাসমূহের ওপর নিয়ন্ত্রণ থাকে না বলে সে খুব অসহায় বোধ করে। বয়স বাড়ার সাথে সাথে তার ক্রিয়া ও ইন্দ্রিয় ক্ষমতার বিশেষ করে কথা বলার ক্ষমতার বিকাশের ফলে তার সহজাত উদ্বেগ নিয়ন্ত্রণে আসে।
১ম মাসে শিশু শব্দ শুনলে চমকে ওঠে। ২য় মাসে কোনো কিছুর দিকে সে নির্দিষ্টভাবে তাকিয়ে এক পাশ থেকে অন্য পাশে দৃষ্টি ঘুরাতে পারে। এ সময় মায়ের গলার শব্দে শিশু আনন্দবোধ করে। ৩য় মাসে কোনো জিনিস দৃষ্টি থেকে আড়ালে নিতে চাইলে সে অনুসরণ করতে চেষ্টা করে। ৪র্থ মাসে সে পরিচিত চেহারা এবং স্বর চিনতে পারে। ৫ম মাসে পরিচিত ও অপরিচিত বুঝতে পারে। ৬ষ্ঠ মাসে কথা বলতে চেষ্টা করে। ৪ মাস থেকে ৮ মাস বয়সে শিশুর নতুন প্রতিক্রিয়ার বিকাশ ঘটে। এসময় তারা শব্দ অনুকরণ করতে শিখে এবং নিজেকে প্রকাশ করতে চায়। ৮ মাস থেকে ১২ মাস বয়সে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে শিশুর উপলব্ধি বা বোধশক্তির ক্ষমতা জন্মায়।
প্রথম বছরে শিশুর বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়ার উন্নতি ঘটে। ১৮ থেকে ২৪ মাসে শিশুর জ্ঞানীয় দক্ষতা বাড়তে থাকে এবং পোশাক পরা, গোসল করা প্রভৃতি কাজে আনন্দ পায়। প্রাক শৈশবে মানসিক বিকাশের ফলে ভাষার ব্যবহার করতে শুরু করে।
জিংকের অভাবে দেহে নানা অভাবজনিত লক্ষণ দেখা দেয়। যেমন-
i. দৈহিক বর্ধন ব্যাহত হয়।
ii. কাটা জায়গা বা ঘা সহজে শুকাতে চায় না।
iii. এনিমিয়া দেখা দেয়।
iv. ক্ষুধা কমে যায়।
v. খাদ্যের স্বাদ গ্রহণ ক্ষমতা হ্রাস পায়।
শ্রাবণের খাদ্য জিংক সমৃদ্ধ না হওয়ার ফলে তার দেহে এর ঘাটতি রয়ে গেছে। খাদ্যে জিংকের ঘাটতির কারণে তার পা কেটে যাওয়ার অনেকদিন পরও শুকায়নি।
শ্রাবণের জন্যে প্রয়োজনীয় খাদ্য উপাদানটি হলো জিংক।
জিংক দেহে কোষের ভিতরে অবস্থান করে। এটি আমাদের দেহে নানাবিধ কাজ করে থাকে। যেমন-
i. এনজাইমের সক্রিয়তার জন্যে জিংক অত্যাবশ্যকীয় উপাদান।
ii. রক্তে ভিটামিন এ এর মাত্রা স্বাভাবিক রাখার জন্যে জিংক অত্যাবশ্যকীয়।
iii. ঘা বা কাটা জায়গা শুকাতে জিংক দরকার হয়।
iv.- স্বাদ গ্রহণের ক্ষমতা বজায় রাখার জন্যে জিংকের ভূমিকা রয়েছে।
v. প্রজনন ক্ষমতা রক্ষণাবেক্ষণের জন্যে জিংক অত্যাবশ্যকীয়।
vi. দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্যে জিংক প্রয়োজন।
আমাদের দেহকে সুস্থ ও সবল রাখার জন্যে জিংক উপরোক্ত কাজগুলো করে থাকে। তাই দেহের চাহিদা অনুযায়ী জিংক গ্রহণ করা দরকার।