যশোর বোর্ড ২০২৩

এইচএসসি · গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র

যশোর বোর্ড ২০২৩

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ছক-১:

  • সন্তান জন্মদান
  • সন্তানের নাম রাখা

ছক-২:

  • A—স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা
  • B—স্বামী, স্ত্রী, পুত্র, দাদী
১. নয়াবাস পরিবার কাকে বলে?
শিশুর মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা রয়েছে।'— বুঝিয়ে লেখো।
ছক-১ এ পরিবারের যে কাজটিকে ফুটিয়ে তোলা হয়েছে তা ব্যাখ্যা করো।
ছক-২ এ A ও B স্থানে উল্লিখিত পরিবার দুটোর সুবিধা- অসুবিধাগুলোর তুলনামূলক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
বিয়ের পর স্বামী-স্ত্রী নতুন বাড়িতে যে সংসার শুরু করে তাই নয়াবাস পরিবার।
(খ)
পরিকল্পিত পরিবারে সন্তানের জন্মের সময় ও বিরতি, পরিচর্যা, অর্থ ও সহায়তার ব্যবস্থা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিশুকে সময় দেওয়া, নিরাপত্তা, স্নেহ, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও শেখার সুযোগ নিশ্চিত করা সহজ হতে পারে। এসব শিশুর মানসিক বিকাশে সহায়ক; শুধু সদস্যসংখ্যা কম হলেই বিকাশ সুষ্ঠু হবে—এমন নিশ্চয়তা নেই।
(গ)

ছক-১ এ পরিবারের জৈবিক কাজ দেখানো হয়েছে।

সমাজ ও ধর্মস্বীকৃত পন্থায় জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষ একটি চুক্তির মাধ্যমে স্বামী-স্ত্রী হিসেবে পরিবার গঠন করে। ফলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে।

বৈধভাবে বংশ রক্ষা ও বৃদ্ধির জন্য পরিবার বিশেষ ভূমিকা পালন করে। স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় রাখা, সন্তান জন্ম দেয়া ও সন্তানের নাম রাখা জৈবিক কাজের মধ্যে পড়ে। স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মা-বাবা সন্তানের সবরকম দায়িত্ব পালন করেন। মানবসভ্যতা তথা সৃষ্টির ধারা বজায় রাখতে বংশ রক্ষা, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সন্তান জন্মদান পরিবারের গুরুত্বপূর্ণ কাজ। সন্তান ভাই- জন্মগ্রহণের পর তার নাম রাখা পরিবারের দায়িত্ব। মা-বাবা, বোনের নামের সাথে মিল রেখে অনেকে নাম রাখে। নামের সুন্দর অর্থ দেখে নাম রাখা আবশ্যক। সন্তান যত দিন স্বাবলম্বী না হয়, তত দিন পরিবার তথা মা-বাবা সন্তানের সব রকম দায়িত্ব পালন করেন আধুনিককালে জন্মনিয়ন্ত্রণের ফলে সন্তান জন্মদান পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে।

সুতরাং, বলা যায়, ছক-১ এ পরিবারের জৈবিক কাজ ফুটিয়ে তোলা হয়েছে।

(ঘ)

ছক-২-এর A-তে দম্পতি ও সন্তান নিয়ে একক পরিবারের এবং B-তে দাদীসহ বহুপীড়ির/বর্ধিত পরিবারের ইঙ্গিত রয়েছে। একক পরিবারে সিদ্ধান্ত ও ব্যয় পরিচালনা সহজ হতে পারে, তবে পরিচর্যার দায়িত্ব অল্প মানুষের ওপর পড়ে। বর্ধিত পরিবারে সঙ্গ, অভিজ্ঞতা ও দায়িত্ব ভাগের সুযোগ থাকে, তবে গোপনীয়তা, মতপার্থক্য ও সমন্বয়ের সমস্যা হতে পারে।

কোনো পরিবার কেবল গঠনের জন্যই স্বচ্ছল, দ্বন্দ্বমুক্ত বা শিশু স্বার্থপর হবে—এমন নয়। পারস্পরিক সম্মান, নিরাপত্তা, সম্পদ ও যত্নের মানই সুবিধা-অসুবিধা নির্ধারণে গুরুত্বপূর্ণ।

রিমিনের বয়স ২২ বছর। সে সন্তানসম্ভবা। তার স্বামী তাকে ডাক্তারের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেয়। অন্যদিকে তার ছোটবোন রুমকীর বয়স বেশ কম এবং তাকে দেখতেও পুষ্টিহীন মনে হয়। তার বাবা মা ভালো পাত্র পাওয়ায় মেয়েকে বিয়ে দেয়। কিছুদিন পর সে দুর্বলতা অনুভব করে ও বমি করে। এ অবস্থা দেখে রুমকীর শাশুড়ী দুশ্চিন্তায় পড়ে যান।
২. টিটেনাস টক্সয়েড কী?
‘গর্ভবতী মায়ের খাদ্যে সকল পুষ্টি উপাদান অপরিহার্য।'- বুঝিয়ে লেখো।
উদ্দীপকে রিমিনের স্বাস্থ্য পরীক্ষার নিয়ম ব্যাখ্যা করো।
উদ্দীপকে রুমকীর জটিলতা প্রতিরোধে করণীয় কার্যাবলি বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
গর্ভবতী মাকে ধনুস্টংকার প্রতিরোধক যে টিকা দেওয়া হয় তাই টিটেনাস টক্সয়েড বা টিটি টিকা।
(খ)
একজন গর্ভবতী মা যেসব খাদ্য গ্রহণ করে তা প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের শরীরে প্রবেশ করে। ভ্রূণের দেহ গঠন, দৃঢ়তা প্রদান, ক্ষয়পূরণ, নতুন কোষ সৃষ্টি ও মস্তিষ্কের বর্ধনে সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য বা সুষম খাদ্য প্রয়োজন। কারণ, সুষম খাদ্যে ছয়টি পুষ্টি উপাদানই পর্যপ্ত পরিমাণে থাকে যা মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। তাই, গর্ভবতী মায়ের খাদ্যে সকল পুষ্টি উপাদান অপরিহার্য।
(গ)
গর্ভধারণ নিশ্চিত হলে প্রথম ১২ সপ্তাহের মধ্যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা উচিত। WHO-র ন্যূনতম আট যোগাযোগের মডেলে সাধারণ সময়গুলো ১২, ২০, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৩৮ ও ৪০ সপ্তাহ; ব্যক্তির ঝুঁকি ও স্থানীয় সেবাব্যবস্থা অনুযায়ী আরও যোগাযোগ প্রয়োজন হতে পারে। রক্তচাপ, ওজন, রক্তস্বল্পতা, রক্তের গ্রুপ, প্রস্রাব ও প্রয়োজনীয় সংক্রমণ/ডায়াবেটিস স্ক্রিনিং চিকিৎসক নির্ধারণ করেন। আল্ট্রাসাউন্ড বা জেনেটিক পরীক্ষা প্রয়োজন ও সম্মতির ভিত্তিতে হয়; অ্যামনিওসেন্টেসিস সব গর্ভবতীর নিয়মিত পরীক্ষা নয়। বিপদসংকেত দেখা দিলে নির্ধারিত তারিখের অপেক্ষা করা যাবে না।
(ঘ)
রুমকীর দুর্বলতা ও বমি থেকে গর্ভধারণ বা নির্দিষ্ট জটিলতা নিশ্চিত নয়; স্বাস্থ্যকর্মীর মূল্যায়ন দরকার। অল্প বয়স ও অপুষ্টি থাকলে গর্ভাবস্থার ঝুঁকি বাড়তে পারে। বাল্যবিবাহ ও অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধে শিক্ষা, অধিকার, পরিবার-পরামর্শ ও বয়সোপযোগী প্রজননস্বাস্থ্যসেবা জরুরি। ইতিমধ্যে গর্ভবতী হলে দ্রুত প্রসবপূর্ব সেবা, পুষ্টি, নিরাপদ প্রসবের পরিকল্পনা এবং পরিবার-সমাজের সহায়তা দিতে হবে। নির্দিষ্ট বয়সের নিচে সবাই শারীরিক/মানসিকভাবে অক্ষম বা অসুস্থ শিশু হবেই বলা সঠিক নয়।
নাম বয়স
সাকিব ২ সপ্তাহ–২ বছর
সুমন ২ বছর–৬ বছর
৩. প্রাক-শৈশবকাল কাকে বলে?
‘বিকাশ গতিশীল।'— বুঝিয়ে লেখো।
উদ্দীপকে সাকিব বিকাশের যে পর্যায়ে অবস্থান করছে, তার --দৈহিক বিকাশ ব্যাখ্যা করো।
উদ্দীপকের তথ্য থেকে সাকিব ও সুমনের সামাজিক বিকাশের তুলনামূলক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
জন্মের দু'সপ্তাহের পর থেকে দু'বছর পর্যন্ত বিকাশ পর্যায়কে শিশুর প্রাক-শৈশবকাল বলে।
(খ)
বিকাশ হলো গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। পরিপক্বতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো বিকাশ। বিকাশ হলো গুণগত পরিবর্তন। তবে পরিমাণগত পরিবর্তনের সাথে এটি সম্পর্কযুক্ত। যেমন— হাত ও পায়ের বৃদ্ধির ফলে শিশু ধরতে ও হাঁটতে শেখে। মগজের বৃদ্ধির ফলে মানসিক ক্ষমতা, চিন্তাশক্তি, স্মরণশক্তি বৃদ্ধি পায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান। এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। বিকাশের গতি জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী, মধ্যবয়সে মন্থর এবং বৃদ্ধ বয়সে নিম্নমুখী। সুতরাং বলা যায়, বিকাশ গতিশীল।
(গ)
ছকের বয়সসীমা অনুযায়ী সাকিব অতি/প্রাক-শৈশব পর্যায়ে। এই সময়ে দেহের ওজন ও দৈর্ঘ্য দ্রুত বাড়ে, মাথা ও দেহের অনুপাত বদলায়, পেশি-হাড়ের সক্ষমতা বাড়ে এবং বসা, দাঁড়ানো, হাঁটা ও সূক্ষ্ম হাতের কাজ ধীরে ধীরে আয়ত্ত হয়। দাঁত ওঠার সময় ও সংখ্যা শিশুভেদে ভিন্ন হয়; বয়স অনুযায়ী বৃদ্ধি পর্যবেক্ষণ জরুরি। শিশুর হাড়ের সংখ্যা বাড়তেই থাকে, খুলি ১৮ মাসে নির্দিষ্ট৫০% শক্ত হয় বা সব শিশুর ঠিক একই সংখ্যক দাঁত থাকে—উৎসের এসব নির্দিষ্ট দাবি গ্রহণযোগ্য নয়।
(ঘ)

সাকিব অতি শৈশবকালে ও সুমন প্রারম্ভিক শৈশবকালে অবস্থান করছে। দুই সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত সময়কে বলা হয় অতি শৈশবকাল। আর দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল। সাকিবের বয়সী শিশুরা ১ম ও ২য় মাস বয়সে তার পরিবেশের প্রতি সাড়া দেয়। ৩য় মাসে সঙ্গীসুলভ আচরণ শুরু হয়। পাঁচ থেকে ছয় মাসে এরা নতুন কাউকে দেখলে এরা ভয় পায়। এক বছর বয়সে নতুন কেউ কোলে নিলে চাইলে এরা কান্না করে। ১৫ মাস বয়সের পর থেকে বড়দের অনুসরণ করতে শেখে। দুই বছর বয়সের মধ্যেই আত্মসচেতনতা ও স্বাধীনতাবোধ বৃদ্ধি পায়।

সুমনের বয়সী শিশুরা, তার সময়বয়সীদের সাথে বেশি সময় কাটাতে চায় এবং বেশি আনন্দ পায় এতে। এ বয়সীরা পরিবারের সদস্য ও অন্যান্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। এসময় খেলার সাথীদের সাথে মেলামেশার ইচ্ছা প্রবল আকার ধারণ করে। তিন/চার বছর বয়সে এরা অন্যান্য শিশুদের সাথে খেলা শুরু করে এবং পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। খেলার সাথীদের বন্ধুত্ব বাড়তে থাকে। এ সময় শত্রুতা কমে যায়। সুমনের বয়সী বাচ্চাদের ভিতর সামাজিক ও অসামাজিক আচরণের বিকাশ ঘটে। ন্যায়-অন্যায় উপলব্ধি করতে পারে। বাবা-মায়ের সঠিক পরিচালনা, আদর্শ, নীতিবোধ, সুমনের নৈতিকতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে।

সাকিব ও সুমনের মধ্যে উল্লিখিত সামাজিক বিকাশ লক্ষণীয়।

কণা, মিশু, সুপ্তি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তিন বছর পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় কণার পা কাটা যায়। মিশু কোনো শব্দ শুনতে পায় না। সুপ্তির বুদ্ধ্যাঙ্ক ৪০এর নীচে। তারা তিনজনেই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রী।
৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কাকে বলে?
শিশুর অটিজম কীভাবে শনাক্ত করা যায়?
কণার প্রতিবন্ধিতার ধরন ব্যাখ্যা করো।”
'মিশু ও সুপ্তির জন্য ভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন'– বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যেসব শিশুর আচরণ স্বাভাবিক মানের নয়; অর্থাৎ, স্বাভাবিক গড় মানের চেয়ে এতো উপরে বা নিচে যে তাদের জন্য বিশেষ কর্মসূচির দরকার পড়ে, সেসব শিশুদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে।
(খ)
অটিজমে সামাজিক যোগাযোগ/পারস্পরিক মিথস্ক্রিয়া এবং পুনরাবৃত্ত আচরণ বা সীমিত আগ্রহের ভিন্নতা থাকতে পারে। শিশুদের বৈশিষ্ট্য ও ভাষা-ক্ষমতায় বড় পার্থক্য থাকে; সবাই কথা বলে না বা কখনো চোখে তাকায় না—এমন নয়। বিকাশের ইতিহাস, পর্যবেক্ষণ, প্রয়োজনমতো শ্রবণ পরীক্ষা ও প্রশিক্ষিত পেশাজীবীর মূল্যায়নের মাধ্যমে শনাক্ত করতে হয়; এক-দুটি আচরণ দেখে নিশ্চিত করা যায় না।
(গ)

কণা একটি সড়ক দুর্ঘটনায় পা হারায়। সুতরাং, সে একজন শারীরিক প্রতিবন্ধী।

সেসব শিশু শারীরিকভাবে অসুস্থ, অবশ, পক্ষাঘাত দ্বারা আক্রান্ত তারা শারীরিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত। শিশুদের শারীরিক প্রতিবন্ধীতা জন্মগত রোগ অথবা দুর্ঘটনার মাধ্যমে হতে পারে। আক্রান্ত অঙ্গ বা কারণ বিবেচনা করে শারীরিক প্রতিবন্ধীতার শ্রেণিবিভাগ নিম্নরূপ:

স্নায়ুবিক ক্ষতিজনিত শারীরিক প্রতিবন্ধী; অস্থি, মাংসের ক্ষতিজনিত শারীরিক প্রতিবন্ধী; জন্মগত ত্রুটিজনিত শারীরিক প্রতিবন্ধী; এবং দুর্ঘটনাজনিত শারীরিক প্রতিবন্ধী।

তিন বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় কণার পা কাটা যায়। তাই বলা যায়, কণা দুর্ঘটনাজনিত শারীরিক প্রতিবন্ধী।

(ঘ)

উদ্দীপকে মিশু কোনো শব্দ শুনতে পায় না। সে শ্রবণ প্রতিবন্ধী উদ্দীপকে সুপ্তির বুদ্ধাংক ৪০ এর নিচে। অর্থাৎ, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী।

যারা কানে শোনে না তাদের শ্রবণ প্রতিবন্ধী বলা হয়। কান ও শ্রবণ পরিবাহী অঙ্গের কোনো প্রকার গঠনগত শব্দ শুনতে পায় না। বুদ্ধি প্রতিবন্ধীতা হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, বুদ্ধি বিকাশে ধীরগতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সামঞ্জস্য বিধানের অভাব।

শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষাপদ্ধতি হলো-

শ্রবণ-মৌখিক ভাববিনিময় পদ্ধতি: মৌখিকভাব বিনিময়ের জন্য ঠোঁটের নড়াচড়া দেখে বা কিছুমাত্র শব্দ শুনে কথা বুঝতে পারা এবং ঠোটের নড়াচড়ার মাধ্যমে কথা বলা এ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। ম্যানুয়াল ভাব বিনিময় পদ্ধতি: ভাববিনিময়ের জন্য এ পদ্ধতিতে হাতের ইশারার মাধ্যমে শব্দ বা বাক্যাংশ কিংবা আঙ্গুলের সাহায্যে বর্ণ প্রদর্শন করা হয়।

কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতি: অনেক বিশেষজ্ঞ মাইক্রো কম্পিউটার ব্যবহার করে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের সম্ভাবনার কথা বলেছেন।

বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধির মাত্রা অনুসারে শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য শিক্ষককে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। প্রতিটি শিক্ষণীয় বিষয় ছোট ছোট অংশে ভাগ করে বর্ণনা দিয়ে বোঝাতে হবে। গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের নিজের হাতে খাবার খাওয়া, পোশাক পরা, টয়লেট করা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। উপকরণগুলো উজ্জ্বল রঙের এবং অল্পদামের হতে হবে। এ ধরনের শিশুদের খেলার মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। বুদ্ধি প্রতিবন্ধীরা যাতে সাধারণভাবে জীবন যাপনের জন্য প্রয়োজনীয দক্ষতাগুলো অর্জন করতে এবং বিভিন্ন কর্ম পরিবেশে সেগুলো ব্যবহার করতে পারে এজন্য তাদের সহায়তা করতে হবে।

উদ্দীপকে মিশু কোনো শব্দ শুনতে পায় না। তাকে শ্রবণ প্রতিবন্ধীদের উপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সুপ্তির বুদ্ধাংক ৪০ এর নিচে। অর্থাৎ, সে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। সুপ্তিকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের উপযোগী শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে। পরিশেষে বলা যায়— মিশু ও সুপ্তির জন্য ভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন।

যশোর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।