চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪

এইচএসসি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ইমনের হাতে টিউমার। তাই সে ডাঃ এর কাছে গেলো। ডাঃ টিউমার এ নিম্ন তাপমাত্রায় বিশেষ উপায়ে একটি সার্জারি করলেন। তিনি একটি সফটওয়্যার ব্যবহার করেন যা রোগীর লক্ষণের সাপেক্ষে রোগ শনাক্ত ও ঔষধ পরামর্শ দিতে পারে।
১. এক্সপার্ট সিস্টেম কি?
আচরণগত ভেরিফিকেশন-ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইমনের চিকিৎসায় ডাক্তার কোন প্রযুক্তি ব্যবহার করেন বর্ণনা করো।
উদ্দীপক অনুসারে, ডাক্তারের রুমে ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্বকে পরিবর্তন করতে পারে। এ ব্যাপারে তোমার মতামত বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
এক্সপার্ট সিস্টেম হলো একটি প্যাকেজ সফটওয়্যার যা সুসংগঠিত তথ্য ব্যবহার করে কম্পিউটারকে কোনো বিষয়ে দক্ষ করে তোলে।
(খ)
আচরণগত ভেরিফিকেশন বায়োমেট্রিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত বায়োমেট্রিক হলো এমন এক কৌশল বা পদ্ধতি যার মাধ্যমে শারীরিক, আচরণগত বৈশিষ্ট্য নিরূপণ করার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়। আচরণগত ভেরিফিকেশন বলতে কোনো ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথা বলা বা চলাফেরা, কণ্ঠস্বর, স্বাক্ষর প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্তকরণকে বোঝানো হয়েছে।
(গ)

উদ্দীপকে ইমনের চিকিৎসায় ডাক্তার ক্রায়োসার্জারি ব্যবহার করেন।

ক্রায়ো শব্দের অর্থ খুব শীতল এবং সার্জারি অর্থ হাতে করা। অর্থ্যাৎ, ক্রায়োসার্জারি হলো এমন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অটি ঠাণ্ডা তাপমাত্রার সাহায্যে অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধবংস করা যায়। এ প্রক্রিয়ায় তরল নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল-ইথার-প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। ক্রায়ো এর সাহায্যে আক্রান্ত টিস্যুর উপর এসব পদার্থ প্রলেপ দেওয়া হয়।

ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা ১২ সেকেন্ডের মধ্যে কমিয়ে ১২০~-১৬৫° সে তাপমাত্রায় আনা হয়। এ সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিস্যুর ভেতর খুব দ্রুত আর্গন গ্যাসের প্রলেপ দেওয়া হয়। তাপমাত্রা অনেক কমে যাওয়ায় কোষের পানি জমাট বদ্ধ হয়ে টিউমারটি আটকা পড়ে গেলে হাতের রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। জমাটবদ্ধ অবস্থায় টিস্যুর ক্ষয় সম্পন্ন হয়। এরপর সূচের মাধ্যমে টিস্যুটিতে হিলিয়াম গ্যাস ঢুকিয়ে তাপমাত্রা ২০°-৪০° সে এ আনা হয়। তখন জমাটবদ্ধ টিউমার কোষটি গলে গিয়ে ধবংস হয়ে যায়। ত্বকের ছোট টিউমার, তিল, আঁচিল, ছোট ছোট ক্যান্সার ইত্যাদি ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। তাছাড়া, লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রটেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, মুখের ক্যান্সার, গ্রীবাদেশীয় গোলযোগ ইত্যাদি ক্ষেত্রে চিকিৎসায় ক্রায়োসার্জারির প্রভাব লক্ষ্য করা যায়।

কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় এ চিকিৎসা পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। তবে রোগ ছড়িয়ে পড়েনি এমন ক্যান্সারের চিকিৎসায়ই কেবল এ পদ্ধতির জন্য কার্যকর।

(ঘ)

তথ্য প্রযুক্তির ধারণার ফলে চিকিৎসাক্ষেত্রেও অভিনব পরিবর্তন ঘটতে পারে।

কম্পিউটারের দ্বারা রোগ নির্ণয় ও ঔষধের মান নিয়ন্ত্রণের কাজ করলে ভুল হবার সম্ভাবনা কম থাকে। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। রোগীর সব লক্ষণ, রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষার ফল ইনপুট দিলে কম্পিউটার উভয়ের তুলনা করে সম্ভাব্য রোগ বলে দেয়। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত স্ক্যানার মস্তিষ্ক ও শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট সূক্ষ্মভাবে বিছের করে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা, বা থাকলে কি ধরণের অস্বাভাবিকতা আছে তা বলে দিতে পারে।

চিকিৎসা ছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ক্যান্সারের চিকিৎসা ও টিউমারের গঠন প্রকৃতি সম্পর্কে গবেষণা করা যায়। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কল প্রভৃতির সাহায্যে দূরবর্তী স্থানে চিকিৎসা সুযোগ গ্রহণ ও প্রদান করা যায়। এ পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।

চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার এ ক্ষেত্রকে এক নতুন মাত্রা দিয়েছে। এ প্রযুক্তি ছড়িয়ে পড়লে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে।

নিচের চিত্রগুলো দেখোঃ

চিত্র ১:Server→শেয়ার করা মূল backbone→Lab1,Lab2,Lab3।Lab1-এর উপ-backbone→A,B,C;Lab3-এর উপ-backbone→X,Y,Z।

চিত্র ২:কেন্দ্রীয় আয়তাকার ডিভাইসের চার দিকে চার কম্পিউটার;ডানদিকে চার নোডের বন্ধ বৃত্তের সংযোগ,নিচে তিন কম্পিউটারযুক্ত আলাদা backbone।ছবিতে টপোলজির নাম নেই।

২. রোমিং কি?
“আলোর গতিতে ডেটা স্থানান্তর”-ব্যাখ্যা কর।
চিত্র-১ এ কোন নেটওয়ার্ক টপোলজিটি ব্যবহৃত হয়েছে? বর্ণনা করো।
চিত্র-১ এর চেয়ে চিত্র-২ এ ডেটার আদান প্রদান অধিকতর সহজ। বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মোবাইল সার্ভিস কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা কাটিয়ে যে বিশেষ আন্তঃসংযোগ ব্যবস্থা গোড়ে উঠেছে তাই রোমিং।
(খ)

অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর গতিতে ডেটা স্থানান্তর হয়।

অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরণের কাঁচের তন্তু। এতে ইলেক্ট্রনিক সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে এবং এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত।

(গ)
উদ্দীপকে চিত্র-১ ট্রি টপোলজিকে নির্দেশ করে।
একাধিক হাব (Hub) ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয় ট্রি টপোলজিতে। একে রুট (Root) বলা হয়। সেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চতর গতিবিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে আবার তৃতীয় স্তরের কম্পিউটার যুক্ত থাকে। দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের হোস্ট হিসেবে কাজ করে। ট্রি টপোলজির নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনা কাজে ও নেটওয়ার্কের গঠন বেশী উপযোগী। এ টপোলজিতে নতুন কোনো নোড সংযোজন বা বাদ দেওয়া সহজ। এবং এ টপোলজিতে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয় না।
উপরে ট্রি টপোলজি ব্যাখ্যা করা হলো।
(ঘ)
উদ্দীপকের চিত্র-১ হলো ট্রি টপোলজি এবং চিত্র-২ হলো হাইব্রিড টপোলজি।
বাস, স্টার, রিং প্রভৃতি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। যেমন ইন্টারনেট, কেননা ইন্টারনেট বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরণের টপোলজির মিলন দেখা যায়। এ টপোলজিতে প্রয়োজন অনুসারে নেটওয়ার্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব। কোনো একটি অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয় না বরং অংশবিশেষ নষ্ট হয়। বৃহৎ পরিসরের নেটওয়ার্ক হওয়ায় এর ডেটা আদান-প্রদান অন্য নেটওয়ার্ক টপোলজি থেকে সহজ।
অপরদিকে ট্রি টপোলজির ক্ষেত্রে কম্পিউটারগুলো একাধিক Hub ব্যবহার করে একটি নির্দিষ্ট স্থানে সংযুক্ত থাকে। একে রুট (Root) বলে। সেখানে কম্পিউটারগুলোতে সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চতর গতিবিশিষ্ট সংকেত দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এ টপোলজিতে আর্ভার কম্পিউটার ক্ষতিগ্রস্থ হলে অন্য সকল সংযুক্ত কম্পিউটার ক্ষতিগ্রস্থ হয়।
হাইব্রিড কম্পিউটারের তুলনায় ট্রি টপোলজির ডেটা আদান প্রদান করা কম সহজ। হাইব্রিড টপোলজির ডেটা আদান-প্রদান তুলনামূলক সহজ।
রুমি, রুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে $(10)_{16}$, $(100)_8$ এবং $(2F)_{16}$ বছর।
৩. বিসিডি কোড কি?
"2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়” বুঝিয়ে লিখো।
রুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় এবং রুমির বাবার বয়স হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো।
রুমির বাবার বয়স এবং রুমির বয়সের পার্থক্য যোগের পদ্ধতিতে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
BCD বা Binary Coded Decimal হলো দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারী সংখ্যা দ্বারা প্রকাশের একটি মাধ্যম।
(খ)
২ এর পরিপূরক করলে শুধুমাত্র সংখ্যার চিহ্নের পরিবর্তন হয়।
কোনো সংখ্যাকে ২ এর পরিপূরক করা হয় কারণ এর উদ্দেশ্য হলো কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারী মান নির্ণয় করা। অর্থাৎ কোনো সংখ্যার ২ এর পরিপূরক করলে যে মান পাওয়া যায় তা ঐ সংখ্যার ঋণাত্মক মানের সমান। সুতরাং বলা যায়, ২ এর পরিপূরক করলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়।
(গ)

উদ্দীপকে রুমির মায়ের বয়স $(2F)_{16 }$ ও বাবার বয়স $(100)_8$।

এখানে রুমির মায়ের বয়স হেক্সাডেসিমাল ও রুমির বাবার বয়স অক্টাল সংখ্যায় রয়েছে।

রুমির মায়ের বয়স $=(2F)_{16}$

$\begin{aligned} & =(\underline{0010} \underline{1111})_2 \\ & =(\underline{000} \underline{101111})_2 \\ & =(057)_8 \\ & =(57)_8\end{aligned}$

দেখা যাচ্ছে, রুমির মায়ের বয়স অক্টালে $(57)_8$
আবার, রুমির বাবার বয়স $=(100)_8$

$\begin{aligned} & =(\underline{001} \underline{000} \underline{000})_2 \\ & =(\underline{0000} \underline{0100} \underline{0000})_2 \\ & =(040)_{16} \\ & =(40)_{16}\end{aligned}$

সুতরাং দেখা যাচ্ছে, রুমির মায়ের বয়স অক্টালে $(57)_8$

ও তার বাবার বয়স হেক্সাডেসিমালে $(40)_{16}$।

(ঘ)

রুমির বাবার বয়স $(100)_8$ যা দশমিকে $(64)_10$

এবং বাইনারিতে $(1000000)_2$।

অপরদিকে রুমির বয়স $(10)_{16}$

যা দশমিকে $(16)_{10}$ এবং বাইনারিতে $(10000)_2$

এখন, $(100)_8$ বা $(64)_{10}$ এর সমতুল্য বাইনারি

$=(01000000)_2$ ও $(10)_{16}$

বা $(16)_{10}$ এর সমতুল্য বাইনারি $=(00010000)_2$

$(16)_{10}=00010000$
11101111 [1' এর পরিপূরক]

+1


$(-16)_{10}=11110000$ [2' এর পরিপূরক]

যোগ করে,

$\begin{aligned} & (+64)_{10}=01000000 \\ & (-16)_{10}=11110000 \\ & (+48)_{10}=100110000\end{aligned}$

অতিরিক্ত ক্যারি বিট বিবেচনা করা হয় না।

যেহেতু চিহ্ন বিট 0 সেহেতু ফলাফল ধনাত্মক।

নির্ণেয় ফলাফল, (110000) বা $(+48)_{10}$

সুতরাং রুমি ও তার বাবার বয়সের পার্থক্য $(48)_{10}$

চিত্র ১:দুই ইনপুট XOR-আকৃতির প্রতীক।চিত্র ২:দুই ইনপুট AND-আকৃতির প্রতীক।চিত্র ৩:তিন ইনপুট A=0,B=0,C=0 নামহীন ব্লক;দুই আউটপুট S=0,Cₒ=0।শুধু শূন্যের এই একটি উদাহরণ সম্পূর্ণ ফাংশন নির্ধারণ করে না।
৪. ফ্লিপফ্লপ কি?
ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা কর।
চিত্র-১ ও চিত্র-২ এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি শুধুমাত্র মৌলিক গেইট ব্যবহার করে দেখাও।
চিত্র-১ ও চিত্র-২ এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র-৩ বাস্তবায়ন সম্ভব-বিশ্লেষণপূর্বক মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
স্থায়ী মাল্টি ভাইব্রেটরকে ফ্লিপ ফ্লপ বলে।
(খ)
বাইনারি পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি হওয়ায় ডিজিটাল ডিভাইসে এর গুরুত্ব রয়েছে।
যে সংখ্যা পদ্ধতিতে Binary Digit হিসেবে 0 ও 1 ব্যবহৃত হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ডিজিটাল ডিভাইসে 0 কে Off এবং 1 কে On হিসেবে বিবেচনা করলে সহজে বোধগম্য হয় বলে ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। ডিজিটাল ডিভাইসে ইলেক্ট্রনিক সিগনালের দ্বারা 0 থেকে 9 পর্যন্ত দশটি ভিন্ন সংকেত প্রকাশ সম্ভব হলেও তা অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহারই যথার্থ।
(গ)

উদ্দীপকের ১ নং চিত্রটি XOR গেইটকে নির্দেশ করে এবং ২ নং চিত্রটি AND গেইটকে ইঙ্গিত করে।
চিত্র-১ ও চিত্র-২ এর সমন্বয়ে অর্ধযোগের বর্তনী বা Half Adder তৈরি হয়। এর সমীকরণ হলোঃ

$S=\bar{A} B+A \bar{B} 3 C=A . B$

মৌলিক গেইটের মাধ্যমে Half Adder এর লজিক সার্কিট দেখানো হলোঃ

A,B থেকে NOT দিয়ে Ā,B̄;দুই AND-এ ĀB ও AB̄।এ দুটি শেষ XOR-আকৃতির গেইটে যুক্ত।পদ দুটি একসঙ্গে1 হয় না,তাই ফল S=ĀB+AB̄।আলাদা AND-এ C=AB।

চিত্রে মৌলিক গেইটের সাহায্যে Half Adder এর লজিক দেখানো হলো।

(ঘ)

চিত্র-১ দ্বারা XOR গেইট, চিত্র-২ দ্বারা AND গেইট এবং চিত্র-৩ দ্বারা Full Adder কে নির্দেশ করছে। XOR ও AND গেইট দ্বারা Full Adder বাস্তবায়ন সম্ভব।
Full Adder এ যোগফল S ও ক্যারি C0 হলে,

$\begin{gathered}S=A \oplus B \oplus C i \\ =S_2\end{gathered}$

এবং

$\begin{aligned} C= & \bar{A} B C_1+A \bar{B} C_1+A B \overline{C_1}+A B C_1 \\ & =C_1(\bar{A} B+A \bar{B})+A B\left(\overline{C_1}+C_1\right) \\ & =C_1(A \oplus B)+A B\end{aligned}$

G1 = XOR(A, B); S = XOR(G1, Cᵢ); G2 = AND(G1, Cᵢ); G3 = AND(A, B); Cₒ = OR(G2, G3)।

চিত্রে XOR ও AND গেইট তথা হাফ অ্যাডার (Half Adder) দিয়ে Full Adder দেখানো হলো।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।