ইমা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখলো। সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। সে খুবই আনন্দিত হলো। সে তার বাবাকে জিজ্ঞেস করে জানতে পারলো একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে টিভি এবং সিনেমাটি তৈরি করা হয়েছে। ইমা তার আনন্দ অনুভূতি তার Facebook account এর মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো।
১.
রোবোটিক্স কী?
ঘরে বসেই ড্রাইভিং শেখা সম্ভব- উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো।
বন্ধুদের সাথে ইমার আনন্দ অনুভূতি শেয়ার 'বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট'-এর যৌক্তিকতা ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।
(খ)
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই ড্রাইভিং শেখা সম্ভব। এক্ষেত্রে কম্পিউটার সিমুলশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানো হয়। অর্থাৎ এর মাধ্যমে সহজেই ড্রাইভিং শেখা সম্ভব হচ্ছে।
(গ)
চশমায় stereoscopic3Dcinema দেখারইঙ্গিতরয়েছে।প্রশ্নেরঅভিপ্রেত curricular ব্যাখ্যা VR হতেপারে;কিন্তুশুধু 3DTV ওচশমা interactiveVR প্রমাণকরেনা।VR-এ computer-generated অনুকৃতপরিবেশে userinteraction/tracking থাকতেপারে।উৎসের factory স্থাপনের অনুচ্ছেদ এই উদ্দীপকের সঙ্গে মেলে না,তাইবাদদেওয়াহয়েছে।
(ঘ)
উদ্দীপকে ইমা Facebook account এর মাধ্যমে বন্ধুদের সাথে আনন্দ-অনুভূতি শেয়ার করে। Facebook account হলো বিশ্বগ্রাম ধারণার উপাদান 'বিনোদন ও সামাজিক যোগাযোগ' এর অংশ। অর্থাৎ এটি বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট। নিচে এর যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো-
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করতে পারে। বিশ্বগ্রাম ধারণায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের অধিবাসিরা নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান ও আনন্দ-অনুভূতি শেয়ারের মাধ্যমে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকতে পারে। Facebook account হলো বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়নের একটি মাধ্যম। যার সাহায্যে সারা বিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোগাযোগসহ বিনোদন জগতের আপডেট তথ্য, ভিডিও, ছবি খুব সহজেই পর্যবেক্ষণ করা যায়। Facebook account এর মাধ্যমে যে কেউ তার ভালোলাগা, মন্দলাগা বিষয়ে মতামত উপস্থাপন, মতবিনিময়সহ অন্যকে শেয়ার করতে পারায় বৈশ্বিক যোগাযোগ সৃষ্টি হচ্ছে। বিশ্বগ্রাম চেতনার সাথে তাল মিলিয়ে Facebook account এর মাধ্যমে এক দেশের মানুষ অন্য দেশের ধ্যান ধারণা, চিন্তা, সংস্কৃতির ছোঁয়ার সাথেও পরিচিত হতে পারছে।
উপরের বর্ণনার আলোকে বলা যায়, Facebook account এর মাধ্যমে ইমার আনন্দ-অনুভূতি শেয়ার করার বিষয়টি বিশ্বগ্রাম ধারণারই বাস্তব প্রয়োগ, যার মাধ্যমে পুরো পৃথিবী একটি একক পরিবারে রূপ নিয়েছে। বিশ্বের সকল প্রান্তের মানুষকে Facebook কাছাকাছি নিয়ে এসেছে।