ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫

এইচএসসি · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫

৮টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

বাম প্যানেল: চিত্র ১। ডান প্যানেল: চিত্র ২। (নতুন পুনরঙ্কন।)

উদ্দীপকের ছবি
১. ন্যানো-টেকনোলজি, কী?
নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর।
চিত্র-২ এ নির্দেশিত প্রযুক্তি কর্পোরেট সেক্টরে কীভাবে ভূমিকা পালন করে ব্যাখ্যা কর।
পাটের জিনোম সিকুয়েন্স গবেষণায় চিত্র-১ এর ভূমিকা বর্ণনা কর।
সমাধান ও উত্তর
(ক)
বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার। আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি।
(খ)
ক্রায়োসার্জারিতে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় নির্দিষ্ট অস্বাভাবিক টিস্যু জমিয়ে ধ্বংস করা হয়। উপযুক্ত ক্ষেত্রে এতে রক্তপাত ও বড় কাটাছেঁড়া কম হতে পারে; তবে সব প্রয়োগ একেবারে রক্তপাতহীন, ব্যথাহীন বা আশপাশের টিস্যুর ক্ষতিহীন—এ নিশ্চয়তা নেই।
(গ)
চিত্র-২ নির্দেশিত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। কর্পোরেট সেক্টরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এটি কর্মস্থলে নিরাপত্তা, কর্মক্ষমতা এবং সুষ্ঠু পরিচালনায় সহায়তা করে। প্রথমত, এটি নিরাপত্তা বৃদ্ধি করতে সহায়তা করে, বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্য বা স্থানের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে কর্মীরা তাদের আঙুলের ছাপের মাধ্যমে অফিসে প্রবেশ করতে পারে, যা নিশ্চিত করে যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে সক্ষম। এতে করে অনঅনুমোদিত অনুপ্রবেশের সম্ভাবনা কমে যায়।
এছাড়া, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি টাইম ট্র্যাকিং সিস্টেমে ব্যবহৃত হয়, যেখানে কর্মীদের অফিসে প্রবেশ এবং প্রস্থান সময় সঠিকভাবে রেকর্ড করা হয়। এটি শিফট ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের তদারকি সহজ করে। কারণ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের মাধ্যমে টাইম-ইন এবং টাইম-আউট সঠিকভাবে ট্র্যাক করা যায়। এই ব্যবস্থার মাধ্যমে কর্মীদের সময় ব্যবস্থাপনা আরও কার্যকরী হয় এবং প্রতিষ্ঠানের কাজের গতি দ্রুত হয়। ডেটা সুরক্ষার দিক থেকে, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি অত্যন্ত কার্যকরী। এটি প্রতিষ্ঠানের গোপন তথ্য, আর্থিক দলিল বা গুরুত্বপূর্ণ ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।
সামগ্রিকভাবে, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি কর্পোরেট সেক্টরের নিরাপত্তা, কর্মক্ষমতা এবং ব্যবস্থাপনা ক্ষেত্রগুলোতে একটি শক্তিশালী এবং কার্যকরী প্রযুক্তি হিসেবে কাজ করছে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে।
(ঘ)
উদ্দীপকের চিত্র-১ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পাটের জিনোম সিকুয়েন্স গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। নিচে তা বর্ণনা করা হলো-
জিনোম হলো জীবের বংশগতির নীল নকশা। 'পাটের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এর জীবন চক্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়। এর ফলে উন্নত জাতের পাট উদ্ভাবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সফল প্রয়োগ হয়েছে। বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী জনাব মাকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে আমাদের দেশের সোনালি. আঁশ পাটকে বিশ্ব দরবারে হারানো ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করেছে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাটের জিনোমে পরিবর্তন ঘটিয়ে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন সম্ভব হচ্ছে। পাটের বিভিন্ন রোগ (যেমন : কান্ড পচা, শিকড় পচা) প্রতিরোধী জাত উদ্ভাবন করে এসব রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়। পাটের আঁশের গুণগত মান যেমন-দৈর্ঘ্য, দৃঢ়তা উজ্জ্বলতা ইত্যাদি বৈশিষ্ট্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উন্নত করা সম্ভব। প্রতিকূল পরিবেশে (বন্যা, খরা, লবণাক্ততা) পাট চাষের জন্য সহনশীল জাত উদ্ভাবন, কীটপতঙ্গ ও আগাছা সহনশীল জাত উদ্ভাবন সম্ভব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। CRIS PR-Cas 9 এর মতো জিনোম সম্পাদনার প্রযুক্তি ব্যবহার করে পাটের নির্দিষ্ট পরিবর্তন আনা সম্ভব। এতে করে উন্নত বৈশিষ্ট্যের পাট উৎপাদন করা যায়। ফলে পাটের উৎপাদনশীলতা এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি পাটের জিনোম গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অনস্বীকার্য।
#include<stdio.h>
#include<conio.h>
main()
{ int a, s;
s = 0;
for(a=3;a<=70; a+=2)

{
s=s+a;
}

printf("Sum=%d",s);

getch();
}
২. কি-ওয়ার্ড কী?
"math.h একটি হেডার ফাইল"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লেখিত ধারাটির জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন কর।
উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি While এবং do-while loop দ্বারা প্রোগ্রাম রচনা করা সম্ভব কিনা- ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
keyword হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ।
(খ)
<math.h> C-এর standard mathematical function-এর declaration দেয়, যেমন sqrt ও pow। সাধারণ +,−,*,/ operator ব্যবহার করতে এ header লাগে না। প্রয়োজনীয় function ব্যবহার করতে #include <math.h> লেখা হয়; কিছু toolchain-এ math library আলাদাভাবে link করতে হয়।
(গ)

উদ্দীপকের প্রোগ্রামের আলোকে ফ্লোচার্ট :

শুরু→s=0,a=3→a≤70?হ্যাঁ:s=s+a;a=a+2→শর্তে।না:sপ্রিন্ট→শেষ।যোগ3+5+…+69।

(ঘ)

while:

#include <stdio.h>
int main(void) {
    int n = 70;
    long long i = 3, sum = 0;
    while (i <= n) {
        sum += i;
        i += 2;
    }
    printf("%lld\n", sum);
    return 0;
}

do-while:

#include <stdio.h>
int main(void) {
    int n = 70;
    long long i = 3, sum = 0;
    if (n >= 3) {
        do {
            sum += i;
        i += 2;
        } while (i <= n);
    }
    printf("%lld\n", sum);
    return 0;
}
অরিন তার বাড়িতে চারটি কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে চায়। সে দোকান থেকে নেটওয়ার্কিং ডিভাইস হাব কিনলো। নেটওয়ার্কিং বিষয়ে অভিজ্ঞ একজন পরামর্শ দিলেন যে, হাব এর পরিবর্তে অন্য একটি ডিভাইস ব্যবহার করলে নেটওয়ার্কটি আরও মানসম্মত হতো।
৩. ক্লাউড কম্পিউটিং কী?
ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায়-ব্যাখ্যা কর।
আইটি বিশেষজ্ঞের মতামত অনুসারে নেটওয়ার্ক ধারণাটি ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোন টপোলজি ব্যবহৃত হবে বলে তুমি মনে করো-উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটার ভাড়া করে যথেচ্ছা ব্যবহার এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণের ধারণাটি হলো ক্লাউড কম্পিউটিং।
(খ)
ডেটা ট্রান্সমিশনে দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায় হিসেবে রিপিটার ব্যবহার করা যায়। নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে ক্যাবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এজন্য প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।
(গ)
উদ্দীপকের আইটি বিশেষজ্ঞ অরিনকে তার নেটওয়ার্কে হাবের পরিবর্তে অন্য ডিভাইস অর্থাৎ সুইচ ব্যবহার করতে বলেছেন, এতে করে নেটওয়ার্কটি আরও মানসম্মত হতো। উদ্দীপকের তথ্যানুযায়ী অরিনের নেটওয়ার্কটি হলো LAN (Local Area Network)। নিচে এ নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করা হলো-
একই ভবনের একই তলায় বা বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনে বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে LAN নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক তৈরিতে সাধারণত হাব ব্যবহার করা হয়।
একাধিক কম্পিউটার পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত করতে যে নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন সেটি হচ্ছে হাব। LAN এর সেগমেন্টগুলো কানেক্ট করার জন্যে হাব ব্যবহৃত হয়। এজন্য একে LAN ডিভাইসও' বলা হয়। বর্তমানে হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হয়। কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য না থাকলেও সুইচের বুদ্ধিমত্ত্বা আছে। এ কারণে সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি টার্গেট কম্পিউটারে প্রেরণ করে। অর্থাৎ সুইচ কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে ডেটা পাঠাতে পারে বলে হাবের চেয়ে সুইচ অধিক কার্যকর হয়। এ কারণেই আইটি বিশেষজ্ঞ অরিনকে তার লোকাল এরিয়া নেটওয়ার্কে (LAN) হাবের পরিবর্তে সুইচ ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন।
(ঘ)

উদ্দীপকে স্টার টপোলজি ব্যবহৃত হবে বলে আমি মনে করি। স্টার টপোলজিতে, প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, যা হাব বা সুইচ হতে পারে। এই ক্ষেত্রে, অরিন হাব ব্যবহার করেছে।
যে টপোলজিতে কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন- প্রিন্টার, সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে স্টার টপোলজি বলে। এ পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো এই হাব বা সুইচের মাধ্যমে একটি অন্যটির সাথে যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে।ফলে সংকেত আদান-প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজির নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। সাধারণত এই টপোলজিতে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা গেলেও টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহারের আধিক্য পরিলক্ষিত হয়।

স্টার:কেন্দ্রীয়নোডথেকেপাঁচপ্রান্তনোডেপৃথকলিংক।

এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যেকোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টপোলজির তুলনায় এর ডেটা নিরাপত্তা বেশি।
অরিন তার বাড়িতে চারটি কম্পিউটার ও একটি কেন্দ্রীয় ডিভাইস দিয়ে একট ছোট নেটওয়ার্ক তৈরি করে, যা স্টার টপোলজি গঠন করে। হাব ব্যবহার করে স্টার টপোলজি তৈরি তার জন্য একটি ভাল চয়েজ হতে পারে। অন্যদিকে, যদি সে তার নেটওয়ার্কের গতি এবং সুরক্ষার বিষয়ে চিন্তা করে, তাহলে তার উচিত একটি সুইচ ব্যবহার করা।

একটি ঝুড়িতে ২০টি আপেল আছে। এর মধ্যে ৩টি আপেলের ওজন যথাক্রমে ১৫০ গ্রাম, ১৭৫ গ্রাম, ২১০ গ্রাম।
৪. কম্পাইলার কী?
শুধু ০, ১ ভাষা দ্বারা লেখা সম্ভব- ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম লিখ।
উদ্দীপকের আলোকে আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
সমাধান ও উত্তর
(ক)
কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনট্যাক্সগুলো মেশিন কোডে রূপান্তর করে।
(খ)
কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় শুধুমাত্র ০ এবং ১ ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। সুতরাং শুধু ০.১ ভাষা দ্বারা লেখা সম্ভব।
(গ)
উদ্দীপকের আপেল তিনটির গড় ওজন নির্ণয়ের অ্যালগরিদম নিচে
দেওয়া হলো:
ধাপ-১: শুরু করি।
ধাপ-২: a = 150, b = 175, c = 210 মান গ্রহণ করি।
ধাপ-৩: s=a+b+c বের করি।
ধাপ-৪: avg = s/3 বের করি।
ধাপ-৫: avg প্রিন্ট করি।
ধাপ-৬: শেষ করি।
(ঘ)
#include <stdio.h>
int main(void) {
    int a = 150, b = 175, c = 210;
    double avg = (a + b + c) / 3.0;
    printf("%.2f\n", avg);
    return 0;
}

গড়=535/3≈178.33 গ্রাম; এটি দেওয়া তিনটি আপেলের গড়।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।