বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

কহুয়া গ্রামের অবস্থান এমন এক জায়গায় যেখানে খুবই কম বৃষ্টিপাত হয়। এ গ্রামের তিনদিকে তিনটি নদী আছে। তবে বৃষ্টিপাত কম হওয়ায় এটি মরুপ্রবণ এলাকা হিসেবে পরিগণিত হয়। এ গ্রামের বাসিন্দারা খুবই কষ্টসহিষ্ণু।
১. আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কী?
উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?
উদ্দীপকের কহুয়া গ্রামের সাথে আরব উপদ্বীপের ভৌগোলিক সাদৃশ্য ব্যাখ্যা কর।
“এরূপ ভৌগোলিক অবস্থানের প্রভাবে আরবের জনগণ অত্যন্ত কঠিন জীবনযাপনে অভ্যস্ত হয়েছে”- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্নতার যুগ, তমসার যুগ।
(খ)
আরবের অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই উটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। উট ছিল আরবের যাযাবরদের ধাত্রীসম আর যাতায়াতের একমাত্র বাহন ও আদান-প্রদানের মাধ্যম। অর্থাৎ আরবে নৌ-চলাচলের উপযোগী কোনো নদনদী না থাকায় ব্যবসায় বাণিজ্যের প্রধান বাহন ছিল উট। তাই উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয়।
(গ)
উদ্দীপকের কহুয়া গ্রামের সাথে আমার পঠিত আরব অঞ্চলের মিল রয়েছে।
উদ্দীপকে কহুয়া গ্রামের তিনদিকে নদী এবং স্বল্প বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সেখানকার মরুপ্রবণতা ও কষ্টসহিষ্ণু জীবন আরবের শুষ্ক পরিবেশের সঙ্গে তুলনীয়; তবে নদীবেষ্টিত গ্রামকে হুবহু আরব উপদ্বীপ বলা যায় না। উদ্দীপকের এ অঞ্চলের সাথে আরব অঞ্চলের মিল রয়েছে।
আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম আরব উপদ্বীপ অবস্থিত। পৃথিবীর বৃহত্তম এ উপদ্বীপের আয়তন ১০,২৭০০০ বর্গমাইল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর তিন দিকে জল এবং একদিকে স্থল। ত্রিভুজাকৃতি হওয়ায় এ দ্বীপটি জাজিরাতুল আরব নামেও সুপরিচিত। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার আগে আরবদেশ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তথা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে গণ্য করা হতো। আরব অঞ্চল অতি উষ্ণ ও এর বেশিরভাগ অঞ্চল অনুর্বর। আরবের শহরবাসীর তুলনায় মরুবাসী যাযাবরদের সংখ্যা বেশি। তাদের স্থায়ী আবাস নেই এবং তারা সর্বদা পশুপালনের জন্য ঘুরে বেড়ার। আরবের মরু অঞ্চল শুষ্ক হলেও গোবি মরুভূমির বিচ্ছিন্ন অংশ নয়। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর যা উদ্দীপকের অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকের কহুয়া গ্রামের সাথে আরবের গভীর সাদৃশ্য রয়েছে।
(ঘ)
উক্ত অঞ্চল তথা আরব অঞ্চলের অধিবাসীদের জীবন-জীবিকা ছিল কষ্টকর। শহরবাসী আরবরা ব্যবসা-বাণিজ্য ও সামান্য কৃষিকাজ করলেও মরুবাসী বেদুইনরা পশুপালন ও লুটতরাজ করে জীবিকা নির্বাহ করত।
আরব ভূখণ্ডের বৃষ্টিপাতহীন উষ্ণ ও শুষ্ক জলবায়ু, বালুকাময় ধূ-ধূ মরুভূমি প্রতিকূল ভৌগোলিক পরিবেশের সাথে অবিরত সংগ্রাম করে মরুবাসী বেদুইনরা একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসিক, দুর্ধর্ষ ও সৈনিক জাতিতে পরিণত হয়েছে; অন্যদিকে তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু ও কঠোর পরিশ্রমী হয়েছে। তাদের আচরণে ও চরিত্রে একাধারে, বর্বরতা, নৃশংসতা, কঠোরতা ও সাহসিকতার সমন্বয় ঘটেছে। মরুভূমির প্রচণ্ড সাইমুম ঝড়, প্রখর উত্তাপ, রৌদ্রদগ্ধ বালুকা, তপ্ত লু-হাওয়া, রুক্ষ পর্বতমালা, কণ্টকাকীর্ণ বৃক্ষরাজি তাদের সংগ্রামী জাতিতে পরিণত করেছে। পশুপালন ও ব্যবসা-বাণিজ্য তাদের প্রধান পেশা হলেও অভাবগ্রস্ত হলে পণ্যবাহী কাফেলায় তারা হামলা চালাত অথবা পার্শ্ববর্তী এলাকায় লুটতরাজ করতে দ্বিধা করত না। তবে আরবদের মধ্যে কিছু মহত্ত্বের সুকুমার গুণও বিদ্যমান ছিল। আতিথেয়তা, কবি স্বভাব, স্বাধীনতাপ্রিয়তা, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ, দানশীলতা প্রভৃতি ছিল তাদের সহজাত গুণ। প্রত্যেক নাগরিক সামরিক দক্ষতায় দক্ষ ছিল। অন্য জাতির সংস্কৃতিকে আত্মস্থ করে নেওয়ার সহজাত ক্ষমতা আরববাসীদের ছিল।
পরিশেষে বলা যায়, আরবের জনগণের জীবনযাপন তথা দৈনন্দিন কর্ম ছিল খুবই সংগ্রামমুখর। তারা মরুভূমিতে পশুপালন ও লুটতরাজ করে জীবিকা নির্বাহ করত। তাদের জীবনে এ সংগ্রামের কারণ ছিল আরবের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান।
সামিত এটি প্রাচীন সভ্যতার বর্ণনা পড়ছিল। সে জানতে পারল উক্ত সভ্যতা মেসোপটেমীয় অঞ্চলে গড়ে উঠেছিল প্রায় ৪০০০ খ্রিষ্টপূর্বের দিকে। তাদের একজন রাজা স্থানীয় আইনগুলো সংগ্রহ করে একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেছিলেন। এই সভ্যতার মানুষরা জিগুরাত নামক মন্দিরে উপাসনা করত।
২. কিউনিফর্ম কী?
মিশরকে নীলনদের দান বলা হয় কে?
উদ্দীপকে কোন সভ্যতার কথা আলোচিত হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত সভ্যতার অবদানসমূহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতি নাম কিউনিফর্ম।
(খ)
হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। নীলনদের নিয়মিত প্লাবনে উর্বর পলি জমত এবং সেচ, কৃষি ও যোগাযোগ সহজ হতো। এই নদীকেন্দ্রিক জীবন ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই উক্তিটি প্রচলিত।
(গ)
উদ্দীপকে সুমেরীয় সভ্যতার কথা আলোচিত হয়েছে।
উদ্দীপকের সামিত এটি প্রাচীন সভ্যতার বর্ণনা পড়ছিল। সে জানতে পারল উক্ত সভ্যতা মেসোপটেমীয় অঞ্চলে গড়ে উঠেছিল প্রায় ৪০০০ খ্রিষ্টপূর্বের দিকে। তাদের একজন রাজা স্থানীয় আইনগুলো সংগ্রহ করে একটি বিধিবদ্ধ আইন প্রণয়ন করেছিলেন। এই সভ্যতার মানুষরা জিগুরাত নামক মন্দিরে উপাসনা করত। যা সুমেরীয় সভ্যতাকে নির্দেশ করে। আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দে আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। মেসোপটেমীয় ভূখণ্ডে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। একদল ঐতিহাসিকের মতে, সুমেরীয়দের একটি দল ৪০০০ খ্রিষ্টপূর্বান্দের দিকে মেসোপটেমিয়ার উত্তর-পূর্বাঞ্চল বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ার নিম্নাঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নামানুসারে এ সভ্যতাটি সুমেরীয় নামে পরিচিত হয়। খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দে কৃষি ও কারিগরি শিক্ষায় দক্ষ সুমের জাতি এ অঞ্চলে প্রাচীন ও সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল। কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবি ছিল 'পাতেজি'। ক্ষমতাধর পাতেজিরা ছিলেন একাধারে ধর্মযাজক, সমরনেতা ও সেচব্যবস্থার নিয়ন্ত্রক। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। কৃষি ও বাণিজ্য ছাড়াও বাড়িঘর নির্মাণ, শিল্প, মাটির আসবাবপত্র তৈরি, নৌকা তৈরি ইত্যাদি কর্মমুখী পেশায়ও সুমেরীয়রা নিয়োজিত ছিল। সুমেরীয় রাজা ডুঙ্গি প্রথম বিধিবদ্ধ আইন প্রণয়ন করেন। সুমেরীয়রা জিগুরাত মন্দিরে পূজা করত।
(ঘ)

উদ্দীপকে উল্লিখিত সভ্যতাটি হলো মেসোপটেমীয় সভ্যতা, বিশেষ করে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে প্রায় ৪০০০ খ্রিষ্টপূর্বাব্দে এই সভ্যতার গোড়াপত্তন হয়। মানব ইতিহাসের প্রাচীনতম এই সভ্যতা বিশ্বসভ্যতার বিকাশে অসামান্য অবদান রেখেছে।

এই সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অবদান হলো আইনের ভিত্তি প্রণয়ন। ব্যাবিলনের প্রখ্যাত রাজা হাম্মুরাবি বিক্ষিপ্ত স্থানীয় আইনগুলোকে একত্রিত করে একটি সুশৃঙ্খল ও বিধিবদ্ধ আইন সংকলন তৈরি করেন, যা 'হাম্মুরাবির আইন সংহিতা' নামে সর্বত্র পরিচিত। এই কঠোর আইন ব্যবস্থা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধ দমনে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। স্থাপত্য ও ধর্মীয় ক্ষেত্রেও তাদের অবদান ছিল অভাবনীয়। তারা 'জিগুরাত' নামক সুউচ্চ মন্দির নির্মাণ করত, যা তাদের অসাধারণ স্থাপত্যশৈলী ও ধর্মীয় বিশ্বাসের পরিচয় বহন করে। উপাসনার পাশাপাশি এই মন্দিরগুলো শিক্ষাকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। পোড়ানো ইট দিয়ে তারা মজবুত নগর ও বাসগৃহ তৈরি করত।

বিজ্ঞান ও লিপির উদ্ভাবনেও তাদের অবদান অনস্বীকার্য। সুমেরীয়রা 'কিউনিফর্ম' লিখন পদ্ধতির উদ্ভাবন করে। জ্যোতির্বিজ্ঞান ও গণিতশাস্ত্রে তারা অভূতপূর্ব উন্নতি সাধন করে। বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে বিভক্ত করা এবং পঞ্জিকার ব্যবহার তারাই শুরু করে। পরিশেষে বলা যায়, মানবসভ্যতার অগ্রগতিতে মেসোপটেমীয় সভ্যতার বহুমুখী অবদানসমূহ চিরস্মরণীয়।

সোহাগপুরে বিশৃঙ্খল অবস্থার কারণে মানুষজন খুবই অশান্তিতে ছিল। সেখানে সমমনা কিছু যুবক মিলে এ পরিস্থিতি দূর করার লক্ষ্যে একটি শান্তিসংঘ তৈরি করল। এই সংঘ সোহাগপুরের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার কাজ করত।
৩. হারবুল ফুজ্জার কত বছর স্থায়ী হয়?
আকাবার শপথ বলতে কী বোঝায়?
উদ্দীপকের সংঘটির সাথে মুহাম্মদ (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংঘের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।
"উক্ত সংঘ প্রতিষ্ঠা হযরত মুহাম্মদ (সা.) এর সাংগঠনিক দক্ষতার পরিচয় প্রদান করে।" বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
হারবুল ফুজ্জার ৫ বছর স্থায়ী হয়।
(খ)
মদিনা হতে মক্কায় হজ পালনের জন্য আগত লোকজন মহানবি (সা.)-এর নিকট ইসলাম গ্রহণ করে এবং আকাবা নামক স্থানে যে শপথ গ্রহণ করে তাকে আকাবা শপথ বলা হয়। আকাবা একটি উপত্যকার নাম। মহানবি (সা.) মক্কায় হজ পালনের জন্য আসা ব্যক্তিদের মধ্যে ইসলাম প্রচার করতেন। এসময় মদিনার একদল লোক তাঁর হাতে ইসলাম গ্রহণ করে এবং ইসলামের প্রসারে ভূমিকা রাখার শপথ গ্রহণ করে। যা আকাবার শপথ নামে পরিচিত। ৬২০ খ্রিষ্টাব্দে ইয়াসরিবের কয়েকজনের সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ হয়। সাধারণ ঐতিহাসিক গণনায় প্রথম আকাবার শপথ ৬২১ এবং দ্বিতীয় শপথ ৬২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়।
(গ)
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের হিলফুল ফুজুল নামক সংগঠনকে নির্দেশ করে।
উদ্দীপকে উল্লিখিত সোহাগপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও হানাহানি প্রতিরোধ করে শান্তি-শৃঙ্খলার লক্ষ্যে একটি সমিতি গঠন করে। আর এ সমিতিটি রাসুল (সা.) প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলকে নির্দেশ করে। উদ্দীপকে বর্ণিত যুবকদের মতো রাসুল (সা.) তৎকালীন আরব সমাজে বিদ্যমান অরাজকতা, দুর্নীতি ও নৈরাজ্য দেখে বিচলিত হয়ে পড়েন। বিশেষ করে মক্কায় অনুষ্ঠিত উকাজ মেলাকে কেন্দ্র করে শুরু হওয়া হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের ভয়াবহতা রাসূল (সা.)-এর মনে দারুণভাবে রেখাপাত করে। দীর্ঘ পাঁচ বছর স্থায়ী এ যুদ্ধে বহু হতাহতের ঘটনা ঘটে। এ যুদ্ধের বীভৎসতা দেখে রাসুল (সা.)-এর অন্তর কেঁদে ওঠে। তাই তিনি সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য ৫৯১ খ্রিষ্টাব্দে সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে সাথে নিয়ে একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন যা ইতিহাসে 'হিলফুল ফুজুল' নামে পরিচিত। এ সংঘের সদস্য ফজল ফাজায়েল, ফাজেল ও মোফাজ্জলের নামানুসারে এর নামকরণ করা হয় 'হিলফুল ফুজুল'।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমিতিটি রাসুল (সা.) কর্তৃক গঠিত হিলফুল ফুজুলের সাথে সাদৃশ্যপূর্ণ।
(ঘ)
উক্ত সংগঠন তথা হিলফুল ফুজুলের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.) অপরিসীম অবদান রাখতে সক্ষম হন।
উদ্দীপকে বলা হয়েছে, সোহাগপুর এলাকার কয়েকজন যুবক তাদের নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সমিতি বা সংস্থা গড়ে তোলেন। তাদের এ মহৎ উদ্যোগ সফল হয় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে। অনুরূপ ঘটনা রাসূল (সা.) কর্তৃক ঘটেছিল। ৫৯১ খ্রিস্টাব্দে রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের কার্যাবলি সম্পাদনে মহানবি (সা.) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সংঘের মূল উদ্দেশ্য ছিল- ক. দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, খ. বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব স্থাপন ও রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা, গ. অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, ঘ. দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা, ঙ. বিদেশি বণিকদের জান ও মালের নিরাপত্তা বিধান করা এবং চ. সকল প্রকার অন্যায় ও অবিচার অবসানের চেষ্টা করা। সৈয়দ আমীর আলী বলেন, "এই ফুজুল সংঘ দুর্বল ও মজলুম মানুষের স্বার্থ সংরক্ষণে প্রভূত শক্তি সঞ্চার করেছিল এবং প্রথম বর্ষেই এটির হস্তক্ষেপে ভীতি প্রদর্শন বন্ধ, বলশালীর আইন-শৃঙ্খলা লঙ্ঘন দমন এবং সহায়হীনের প্রতি অন্যায়ের প্রতিকার বিধানে অগ্রগতি সাধিত হয়েছিল।"
উপরিউক্ত কার্যাবলি বাস্তবায়নে রাসুল (সা.) বিশেষ ভূমিকা পালন করে। তাঁর নেতৃত্বে এ সংগঠন তাৎকালীন আরব সমাজে শান্তি-শৃঙ্খলা আনয়ন করে।
প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল সবসময়ই অপেক্ষাকৃত শক্তিশালী পক্ষ হিসেবে অবতীর্ণ হয়। 'তাদের অর্থবিত্ত, সৈন্য, যুদ্ধাস্ত্র সবই অনেক বেশি প্যালেস্টাইনের তুলনায়। এমতাবস্থায় প্যালেস্টাইনের যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের অগ্রযাত্রা রোধ করতে গভীর পরিখা খনন করে বাধা সৃষ্টি করল।
৪. উহুদের যুদ্ধে কুরাইশ নেতা কে ছিলেন?
ওমরাতুল কাযা বা মূলতবি হজ কী?
উদ্দীপকে প্যালেস্টাইনের অনুসরণকৃত পদ্ধতির সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত রণকৌশলের তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
উহুদের যুদ্ধে কুরাইশদের নেতা ছিলেন আবু সুফিয়ান।
(খ)
হুদাইবিয়ার সন্ধির শর্তানুযায়ী মদিনার মুসলমানরা 'মহানবি (সা.)-এর সাথে মুলতবি হজ পালনের উদ্দেশ্যে পরের বছর সপ্তম হিজরি সনের জিলকদ মাসে সমবেত হয়। এ সময় মহানবি (সা.) ২০০০ সাহাবির এক বিশাল কাফেলাসহ মক্কায় হজ পালনের উদ্দেশ্যে গমন করে হজ সম্পাদন করেন। চুক্তির শর্তানুযায়ী এসময় মক্কা কুরাইশরা ৩ দিন মক্কার বাইরে অবস্থান করেন। ৬২৮ খ্রিষ্টাব্দে স্থগিত হওয়া উমরা ৬২৯ খ্রিষ্টাব্দে সম্পাদিত হয় বলে একে উমরাতুল কাযা বলা হয়। এটি উমরা, জিলহজ মাসের ফরজ হজ নয়।
(গ)
উদ্দীপকের প্যালেস্টাইনের অনুসরণকৃত পদ্ধতির সাথে ইসলামের ইতিহাসের খন্দকের যুদ্ধের মিল রয়েছে।
বদরের যুদ্ধে মক্কার কাফিররা চরমভাবে পরাজিত হয়ে তার প্রতিশোধ গ্রহণের জন্য উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়। সেখানে সুবিধা করতে না পেরে তারা ইসলাম ও মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য খন্দকের যুদ্ধে লিপ্ত হয়। ৬২৭ সালের ৩১ মার্চ মুশরিক, কুরাইশ, ইহুদি ও বেদুইনরা সর্বাধিনায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণ করে। মহানবি (সা.) হযরত সালমান ফারসির পরামর্শে মদিনার উন্মুক্ত দিকে একই পরিখা খনন করেন। তিনি তিন হাজার মর্দে মুজাহিদের এক বাহিনী নিয়ে পরিখার প্রহরায় নিযুক্ত ছিলেন। পরিখা খননের মাধ্যমে মদিনাকে রক্ষা করায় কুরাইশ বাহিনী বিস্মিত হয়। পরিখা পেরিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে তারা মদিনাকে ২৭ দিন পর্যন্ত অবরোধ করে রাখে। কিন্তু দীর্ঘ অবরোধের ফলে শত্রু বাহিনীতে খাদ্য পানীয়ের অভাব দেখা দেয় ও ঝড়ো হাওয়ায় তাদের তাঁবু উড়ে যায়। পরিশেষে তারা ব্যর্থ মনোবল নিয়ে ফিরে যান। উদ্দীপকেও অনুরূপ চিত্র দেখা যায়। প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল সবসময়ই অপেক্ষাকৃত শক্তিশালী পক্ষ হিসেবে অবতীর্ণ হয়। তাদের অর্থবিত্ত, সৈন্য, যুদ্ধাস্ত্র সবই অনেক বেশি প্যালেস্টাইনের তুলনায়। এমতাবস্থায় প্যালেস্টাইনের যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের অগ্রযাত্রা রোধ করতে গভীর পরিখা খনন করে বাধা সৃষ্টি করল। যা মুসলমানদের খন্দকের যুদ্ধের অনুরূপ।
(ঘ)
মহানবি (সা.)-এর উক্ত রণকৌশলটির 'অর্থাৎ খন্দক যুদ্ধের রণকৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খন্দক যুদ্ধে কুরাইশদের সম্মিলিত বাহিনীর মোকাবিলা করা ছিল দুঃসাধ্য। এতে প্রচুর রক্তপাত হতো এবং জানমালের ব্যাপক ক্ষতি হতো। খন্দক বা পরিখা তৈরির মাধ্যমে রক্তপাত এড়ানো সম্ভব হয় এবং জানমালের ক্ষতি হতে রক্ষা পায়। পরিখা তৈরির মাধ্যমে শত্রুর মোকাবিলা করায় কৌশলটি ছিল তৎকালীন আরবদের নিকট সম্পূর্ণ নতুন এক কৌশল। ফলে আক্রমণকারী কাফিররা পরিখা অতিক্রম করার মতো বুদ্ধি ও সাহস হারিয়ে ফেলে। তাদের মনোবল নষ্ট হয়। তারা যে উৎসাহ-উদ্দীপনা ও স্বপ্ন জয়ের লক্ষ্য নিয়ে মদিনায় আসে পরিখা দেখে তাদেরকে' সে উৎসাহ-উদ্দীপনা চুপসে যায় এবং স্বপ্ন জয়ের আকাঙ্ক্ষা শুরুতেই হোঁচট খায়। পরিখা খননের কারণে মক্কার কাফিরদের সম্মিলিত বাহিনী ২৭দিন অবরোধ শেষে ব্যর্থ মনোবল হারিয়ে ফিরে যায়। এজন্য তাদের ঐক্যজোটে ভাঙন সৃষ্টি হয় এবং কুরাইশদের সামরিক শক্তি হ্রাস পায়। খন্দকের যুদ্ধের পর মুহাম্মদ (সা.)-এর পদমর্যাদা বৃদ্ধি পায়। কেননা মদিনাকে রক্ষা করায় মদিনাবাসী একে একচ্ছত্র অধিপতি হিসেবে সম্মান প্রদর্শন করেছিল। এছাড়া প্রতিপক্ষের বিরাট সৈন্যবাহিনীর ওপর মুসলমানদের বিজয়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে মহানবি (সা.)-এর মর্যাদা বৃদ্ধি পায়।
পরিশেষে বলা যায়, উক্ত রণকৌশল মুসলমানদের বিজয় নিশ্চিত করে এবং ইসলামের বিজয় উত্থান অব্যাহতভাবে বাড়তে থাকে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।