কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:
উদ্দীপক অনুসারে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠে চীনা সভ্যতা। নদীর তীরে বাঁধ নির্মাণ করে তারা একদিকে যেমন বন্যা মুক্ত হয় তেমনি সেই এই বদ্ধ পানিকে তারা সেচের কাজে লাগায়। আর এই পরিকল্পিত সেচ প্রকল্পের জন্য তাদের কৃষি উৎপাদনও বেড়ে যায় কয়েক গুণ। অর্থাৎ হোয়াংহো নদীর পানিকে কেন্দ্র করে বাড়তে থাকে চিনাদের কৃষি কার্যক্রম, যার ফলে সেখানে গড়ে উঠে চীনা সভ্যতা।
প্রাচীন মিশরীয় সভ্যতা ও গড়ে উঠেছে নীলনদকে কেন্দ্র করে। কেননা মিশরীয়দের তখন প্রধান জীবিকা ছিল কৃষি আর চাষাবাদের জন্য তারা নীলনদের পানি ব্যবহার করত। নদীতে বাঁধ দিয়ে তারা পানি সংরক্ষণ করত। আর শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত পানি দিয়ে তারা ফসল উৎপাদন করত। এছাড়াও প্রতিবছর নীলনদ পানির সাথে প্রচুর পলিমাটি নিয়ে বহন করে আনত। যা জমিকে অনেক উর্বর করত। সব মিলিয়ে মিশরে অনেক বেশি পরিমাণ ফসল ও কৃষিজ দ্রব্য উৎপন্ন হতো। এতে করে মিশরের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি এসেছিল। সে সময় সেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ ইত্যাদির বিকাশ ঘটেছিল।
তাই উপর্যুক্ত আলোচনাপূর্বক বলা যায়, কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে।
উদ্দীপকের আলোকে নিম্নে মিশরের ফারাও রাজাদের সমাধি সংরক্ষণের বিবরণ তুলে ধরা হলো:
উদ্দীপকে তুলে ধরা হয়েছে হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠে চীনা সভ্যতা। সেসময় চীনারা তাদের রাজাদের মৃতদেহ মমি করে রাখত। আর এই মমি রাখার জন্য ত্রিকোণাকার ঘর নির্মাণ করে এবং সেখানে সংরক্ষণ করে।
মিশরীয়রা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত, তাদের রাজা তথা ফারাওদের মৃত্যুর পর তাদের আত্মা স্বর্গে চলে যায় এবং সেখান থেকে দেবতা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মৃত ফারাওদের শরীর পচে গেলে সমস্যা হতে পারে। এজন্য তারা ফারাওদের মৃতদেহ প্রক্রিয়াজাত করে সংরক্ষণের ব্যবস্থা করত। মৃতদেহ যেখানে কবর দেয়া হবে সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো। আর এসব কবরে দেয়া হতো সিন্দুক ভর্তি অমূল্য গহনা, ধাতব তৈজসপত্র, মুদ্রা, দামি কাপড় ইত্যাদি। আর তাদের এই বিশ্বাসের ছাপ পড়েছিল তাদের স্থাপত্যিক নিদর্শনে। কেননা তারা মৃত ফারাওদের দেহ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তার জন্য বড় বড় পাথরখণ্ড কেটে পিরামিড নির্মাণ করত। আর এই পিরামিড গুলো ছিল জ্যামিতিক ত্রিভুজ আকৃতিতে তৈরি উঁচু একটি সমাধিসৌধ।
তাই বলা যায়, উদ্দীপাকে যেমন চীনারা তাদের রাজাদের মৃত দেহ সংরক্ষণ করতে এবং সে সেটি সংরক্ষণের জন্য আলাদা ঘর তৈরি করত তেমনি মিশরীয়রাও ধর্মীয় বিশ্বাস থেকে তাদের রাজাদের মমি করা দেহ সংরক্ষণ করতে এবং এটির সুরক্ষার জন্য পিরামিড তৈরি করেছিল।