১.
কোন দেশকে নীল নদের দান বলা হয়?
-
ইরাককে
-
ইরানকে
-
মিসরকে
-
ইয়েমেনকে
ব্যাখ্যা
মিসরকে নীল নদের দান বলা হয়। কারণ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে নীল নদই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। পানির সহজলভ্যতা, পলি বিধৌত উর্বর ভূমি, পশুপালনের জন্য তৃণভূমি, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রভৃতি কারণে নীল নদকে কেন্দ্র করে মিসরীয় সভ্যতা বিকাশ লাভ করে।