কুমিল্লা বোর্ড ২০২২

এইচএসসি · ইসলামের ইতিহাস ১ম পত্র

কুমিল্লা বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

হোয়াংহো নদীর তীরে চীন সভ্যতার গোড়াপত্তন হয়। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হলেও এ নদী অধিবাসীদের জীবনে বিশাল ভূমিকা রাখে। নদীর উভয় তীরে বাঁধ নির্মাণ করায় গ্রামগুলো বন্যামুক্ত হয় এবং পরিকল্পিত সেচ প্রকল্প চালু করায় কৃষি উৎপাদন বহু গুণ বৃদ্ধি পায়। চীনারা তাদের রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্য ত্রিকোণাকার ঘর নির্মাণ করে সেখানে সংরক্ষণ করে। বর্তমানে কঠোর নিরাপত্তার সাথে সংরক্ষিত আছে।
১. প্যাপিরাস কি?
মিশরীয় লিখন পদ্ধতির সম্পর্কে ব্যাখ্যা কর।
উদ্দীপকে হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের কি মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে মিশরের ফারাও রাজাদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও।
সমাধান ও উত্তর
(ক)
প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্মানো নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ।
(খ)
মিশরীয়দের লিখন পদ্ধতি কে বলা হয় হায়ারোগ্লিফিক। এটি ছিল একটি লিখিত ভাষা। এ ভাষায় নানা প্রকার দ্রব্য ও প্রকৃতির বিষয় প্রভৃতি ছবি আঁকা থাকতো যার মাধ্যমে জিনিসগুলো পরিচয় বা নাম জানা সম্ভব হতো। হায়ারোগ্লিফিক লিপি প্রথমে তৈজসপত্রে এবং কবরে মৃতের পরিচয়ের ফলক আকারে খোদাই করা হতো। মিশরে প্যাপিরাস কাগজ আবিষ্কৃত হলে এতে এ লিপি উৎকীর্ণ করা হয়। এই লিখন পদ্ধতি তিনটি রূপে বিকাশ লাভ করেছে। প্রায় ৭৫০ টি চিত্রলিপির চিহ্ন দিয়ে প্রাচীন মিশরীয়রা লিপি পদ্ধতির তৈরি করা হয়েছিল।
(গ)

কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

উদ্দীপক অনুসারে হোয়াংহো নদীর তীরে গড়ে উঠে চীনা সভ্যতা। নদীর তীরে বাঁধ নির্মাণ করে তারা একদিকে যেমন বন্যা মুক্ত হয় তেমনি সেই এই বদ্ধ পানিকে তারা সেচের কাজে লাগায়। আর এই পরিকল্পিত সেচ প্রকল্পের জন্য তাদের কৃষি উৎপাদনও বেড়ে যায় কয়েক গুণ। অর্থাৎ হোয়াংহো নদীর পানিকে কেন্দ্র করে বাড়তে থাকে চিনাদের কৃষি কার্যক্রম, যার ফলে সেখানে গড়ে উঠে চীনা সভ্যতা।

প্রাচীন মিশরীয় সভ্যতা ও গড়ে উঠেছে নীলনদকে কেন্দ্র করে। কেননা মিশরীয়দের তখন প্রধান জীবিকা ছিল কৃষি আর চাষাবাদের জন্য তারা নীলনদের পানি ব্যবহার করত। নদীতে বাঁধ দিয়ে তারা পানি সংরক্ষণ করত। আর শুষ্ক মৌসুমে সেই সংরক্ষিত পানি দিয়ে তারা ফসল উৎপাদন করত। এছাড়াও প্রতিবছর নীলনদ পানির সাথে প্রচুর পলিমাটি নিয়ে বহন করে আনত। যা জমিকে অনেক উর্বর করত। সব মিলিয়ে মিশরে অনেক বেশি পরিমাণ ফসল ও কৃষিজ দ্রব্য উৎপন্ন হতো। এতে করে মিশরের ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি এসেছিল। সে সময় সেচ ব্যবস্থা, বাঁধ নির্মাণ ইত্যাদির বিকাশ ঘটেছিল।

তাই উপর্যুক্ত আলোচনাপূর্বক বলা যায়, কৃষির জন্য নদীর নির্ভরতার দিক থেকে এবং সভ্যতার বিকাশে অবদানের দিক থেকে উদ্দীপকের হোয়াংহো নদীর সাথে মিশরের নীলনদের মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকের আলোকে নিম্নে মিশরের ফারাও রাজাদের সমাধি সংরক্ষণের বিবরণ তুলে ধরা হলো:

উদ্দীপকে তুলে ধরা হয়েছে হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠে চীনা সভ্যতা। সেসময় চীনারা তাদের রাজাদের মৃতদেহ মমি করে রাখত। আর এই মমি রাখার জন্য ত্রিকোণাকার ঘর নির্মাণ করে এবং সেখানে সংরক্ষণ করে।

মিশরীয়রা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত, তাদের রাজা তথা ফারাওদের মৃত্যুর পর তাদের আত্মা স্বর্গে চলে যায় এবং সেখান থেকে দেবতা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মৃত ফারাওদের শরীর পচে গেলে সমস্যা হতে পারে। এজন্য তারা ফারাওদের মৃতদেহ প্রক্রিয়াজাত করে সংরক্ষণের ব্যবস্থা করত। মৃতদেহ যেখানে কবর দেয়া হবে সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো। আর এসব কবরে দেয়া হতো সিন্দুক ভর্তি অমূল্য গহনা, ধাতব তৈজসপত্র, মুদ্রা, দামি কাপড় ইত্যাদি। আর তাদের এই বিশ্বাসের ছাপ পড়েছিল তাদের স্থাপত্যিক নিদর্শনে। কেননা তারা মৃত ফারাওদের দেহ ও মূল্যবান সামগ্রী নিরাপত্তার জন্য বড় বড় পাথরখণ্ড কেটে পিরামিড নির্মাণ করত। আর এই পিরামিড গুলো ছিল জ্যামিতিক ত্রিভুজ আকৃতিতে তৈরি উঁচু একটি সমাধিসৌধ।

তাই বলা যায়, উদ্দীপাকে যেমন চীনারা তাদের রাজাদের মৃত দেহ সংরক্ষণ করতে এবং সে সেটি সংরক্ষণের জন্য আলাদা ঘর তৈরি করত তেমনি মিশরীয়রাও ধর্মীয় বিশ্বাস থেকে তাদের রাজাদের মমি করা দেহ সংরক্ষণ করতে এবং এটির সুরক্ষার জন্য পিরামিড তৈরি করেছিল।

রাশিদা বেগম 'বাংলাদেশ নারী অধিকার নামক' সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ভারতীয় উপমহাদেশে এমন একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। নারীদের কোন অধিকার ছিল না। একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রী রাখতে পারত। তাদের কোন কেন্দ্রীয় শাসনব্যবস্থা ছিল না। তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকত। এসব সংঘর্ষ 'ভারতীয়দের দিন' নামে পরিচিত। তারা 'জোর যার মুল্লুক তার' নীতিতে বিশ্বাসী ছিল।
২. 'ইয়েমেন' শব্দের অর্থ কি ?
উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে কোন সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে?ব্যাখ্যা কর।
উক্ত যুগের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
ইয়েমেন শব্দের অর্থ সুখী।
(খ)

মরু অঞ্চলের যাতায়াতের প্রধান বাহন হওয়ার উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

আরবের অধিকাংশ অঞ্চলে মরুভূমি। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য, পানীয় সংগ্রহ ও যোগাযোগ প্রদান বহন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যম হিসাবে উটকে ব্যবহার করে। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।

(গ)

উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে প্রাক-ইসলামি আরব সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

উদ্দীপকের রাশিদা বেগমের আলোচনায় যে সমাজের কথা উঠে এসেছে সেখানে নারীদের কোন সামাজিক মর্যাদা ছিল না। তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। তাছাড়া নারীদের ছিল না কোন অধিকার। একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রী রাখতে পারত।

প্রাক-ইসলামি আরব যুগেও নারীদের অবস্থান ছিল এরকম। তৎকালীন আরব সমাজ ছিল অত্যন্ত কলুষিত। নারীদের ছিল না কোন সামাজিক মর্যাদা। নারীদের দেওয়া হতো না কোন সম্মান। বাজারে বিক্র করা হতো নারীদের। তাদেরকে গণ্য করা হতো ভোগ্যপণ্য হিসেবে। এছাড়াও তারা কন্যা শিশুদের এতটাই ঘৃণ্য চোখে দেখতে যে, কোন কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। প্রাক ইসলাম সময়ে আরববাসীরা নারীদের প্রতি যে পরিমান অন্যায় করত, তা অন্য সব যুগের মানুষের বর্বরতাকে হার মানায়। নারীদের অধিকার হনন, সম্মান মর্যাদা হনন এবং অন্যান্য বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৎকালীন আরববাসী এতটাই মগ্ন ছিল যে আজও সেই সময়কালকে জাহেলিয়া যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূর্খতা, বর্বরতা, অশ্লীলতায় ছিল সমগ্র আরব নিমজ্জিত।

তাই বলা যায়, উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে প্রাক-ইসলামি আরব সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে।

(ঘ)

উক্ত যুগ তথা প্রাক-ইসলামি আরব যুগের রাজনৈতিক অবস্থা নিম্নে পর্যালোচনা করা হলো:

তৎকালীন সময়ে কেন্দ্রীয় কোন শাসনব্যবস্থা না থাকায় আরবরা গোত্রীয় ব্যবস্থায় শাসন ব্যবস্থা পরিচালনা করতো। সকল গোত্রের এক একটি নির্দিষ্ট এলাকা ছিল যা জিরা নামে পরিচিত ছিল। প্রত্যেক গোত্রই তাদের গোত্রের জন্য একজন দলপতি নির্বাচিত করত। উক্ত দলপতি শেখ নামে পরিচিত হতো। তবে শেখের কোন নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগসহ সকল ক্ষেত্রেই শেখের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের মধ্যে গোত্র চেতনা এতটাই প্রবল ছিল যে, তারা নিজ গোত্রের বাহিরের সবকিছুকে বিজাতীয়, ঘৃণার পাত্র ও শত্রু মনে করত। এর ফলে পুরুষানুক্রমে গোত্রে গোত্র শত্রুতা ও কলহ সঞ্জীবিত থাকে।

পানির নহর, গবাদি পশু, তৃণভূমিসহ বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও অন্যান্য গোত্রের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে যেত। পুরোপুরি অজ্ঞ থাকায় তখন কোন সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না। এ সময় আরবে সব জায়গায় জোর যার মুল্লুক তার নীতি প্রচলিত ছিল। রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ইত্যাদি নীতিতে তারা বিশ্বাসী ছিল।

মক্কার নেতৃত্বে আরব গোত্রপতিদের সাথে ব্যবসায়ীদের শান্তি চুক্তি হওয়ায় তখনকার সময়ে আরব একটি কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়েছিল। একই সাথে একটি গোত্রে গড়ে উঠছিল। এছাড়াও মক্কা নাগরিক এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মক্কা একটি সমিতি গঠন করা হয়েছিল। তাছাড়া আল-মালা নামে একটি রাজনৈতিক সংগঠন ছিল। তারা গোত্র গুলোর মধ্যে শান্তি-শৃঙ্খলা ভারসাম্য মৈত্রী ইত্যাদি বজায় রাখতে চেষ্টা করত। কিন্তু তাদের কোন নির্বাহী ক্ষমতা ছিল না শুধুমাত্র পরামর্শ দিতে পারতো। তাই তখন সব ক্ষেত্রেই অরাজকতা লেগে থাকতো।

উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে তাই বলা যায়, প্রাক-ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাময়।

সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ হংকং। স্বাধীনতা লাভের পর দেশটির নেতা রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত ৪৭ টি ধারা সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন করেন, যা রাষ্ট্রে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে।
৩. মদিনার পূর্ব নাম কি?
'হিলফুল ফুজুল' বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত কোন পদক্ষেপের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে মহানবী (সা.) কর্তৃক গৃহীত সংবিধানের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মদিনার পূর্ব নাম ইয়াসরিব।
(খ)

হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবী (সাঃ) প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়।

মহানবী (সাঃ) ছিলেন শান্তির দূত। বালক বয়সে তিনি পাঁচ বছর ধরে চলা হারবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখেন। যুদ্ধের রক্তপাত ও মানুষের দুর্ভোগ দেখে কিশোর মুহাম্মদ (সাঃ) এর অন্তর কেঁদে উঠলো। এর পরিপ্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী তরুণ-যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯০ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। এতে গোত্রীয় যুদ্ধের অবসান সহ সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা কাজ করতো।

(গ)

উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার মূল চাবিকাঠি হচ্ছে সংবিধান। আর তাই যে কোন দেশ স্বাধীনতা লাভের পর তাদের নাগরিকদের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করে একটি সংবিধান প্রণয়ন করে। উদ্দীপকেও হংকং সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ। আর স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ব কর্তব্য সম্পর্কিত একটি সংবিধান প্রণয়ন করেন দেশটির নেতা। সংবিধানটিতে ছিল ৪৭ টি ধারা। আর এই সংবিধানটি রাষ্ট্রে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে।

মহানবী (সা.) মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের পর মদিনায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) হিজরতের পর মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনা সনদ হিসেবে পরিচিতি পায়। আর এই মদিনা সনদ বা সংবিধান মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রণয়ন করেন। তিনি মদিনাকে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং একই সাথে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। সনদে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং অসহায় ও দুর্বলদের সহযোগিতার বিধান রেখেছিলেন তিনি। এ সংবিধানের মাধ্যমে তিনি মদীনায় বসবাসরত সকল সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হন।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে।

(ঘ)

উদ্দীপকের আলোকে নিম্নে মদিনা সনদের গুরুত্ব বিশ্লেষণ করা হলো :

মহানবী (সা.) মদিনায় হিজরতের সময় মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মহানবী মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থার সংস্কার সাধন করেন। উদ্দীপকের সংবিধানের মাধ্যমে ও সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল।

মদিনা সনদের ফলে ও মদিনায় রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছিল। মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদ প্রণয়নের পর বিভিন্ন গোত্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হয়। এছাড়াও একই সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও কলহ ভুলে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়। এসময় দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত আউস ও খাযরাজ গোত্রসহ সবার মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়। এছাড়াও এর মাধ্যমে মদিনায় গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়। ফলে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এবং মহানবী (সা.) ইসলামের শাসনতন্ত্র কায়েম করেন। এভাবে মহানবী (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনায় রাজনৈতিক পরিবেশ সুস্থিতিশীল করেন। এর ফলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং যুদ্ধের প্রবণতা হ্রাস পায়।

তাই বলা যায়, মদিনায় জাতীয় ঐক্য গড়ে ওঠার ক্ষেত্রে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।

লাবণ্য তার পাঠ্য বই থেকে একজন সাহাবীর জীবনী পাঠ করেছে। তিনি ছিলেন বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। তিনি অনেক বেশি নবি ভক্ত ছিলেন। তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়ে থাকে।
৪. রিদ্দার যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
মজলিস-উস-শূরা' বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
ইসলামের ইতিহাসে লাবণ্যের পঠিত সাহাবীর অবস্থান নিরূপণ কর।
'উক্ত সাহাবীকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়'- তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রিদ্দার যুদ্ধ ৬৩২-৬৩৩ সাল পর্যন্ত সংঘটিত হয়।
(খ)

মজলিস -উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ।

প্রাক ইসলামী যুগের দারুন নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদে এ রাসূল (সঃ) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন। যা পরবর্তী সময়ে আবু বকর (রাঃ) ও অনুসরণ করেন। হযরত ওমর (রাঃ) এর আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি বলতেন, পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় তিনি জনগণের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন এ মজলিস -উস-শুরা নামে পরিচিত।

(গ)

লাবণ্যর পঠিত সাহাবীর নাম হযরত আবু বকর (রা.)। ইসলামের ইতিহাসে হযরত আবু বকর (রা.) এর অবস্থান নিম্নে তুলে ধরা হলো :

উদ্দীপকে লাবণ্যর পঠিত সাহাবী বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। তিনি অত্যন্ত নবী ভক্ত ছিলেন। তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই গুণাবলী গুলো হযরত আবু বকর (রা.) এর।

হযরত আবু বকর (রা.) ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রাথমিক যুগে যারা নিঃস্বার্থভাবে ইসলামের খেদমত করেছেন তাদের মধ্যে হযরত আবু বকর (রা.) অন্যতম। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বিপদে আপদে সবসময় মহানবীর পাশে থাকতেন। মহানবী মেরাজের কথা সর্বপ্রথম হযরত আবু বকর (রা.) কে বলেছিলেন। তিনি সাথে সাথে তা বিশ্বাস করে নিয়েছিলেন। তাই মহানবী তাকে সিদ্দিক বা বিশ্বাসী উপাধি দেন। হযরত আবু বকর (রা.) মহানবীর ঘনিষ্ঠ সাহাবি ও বিশ্বস্ত সহচর ছিলেন। মহানবী বলেন, " যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বলতাম, তবে হযরত আবু বকর (রা.) কে বলতাম"।

মহানবীর মৃত্যুর পর ইসলামের প্রথম খলিফা হিসেবে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় অনেকেই ইসলাম ত্যাগ করে তাদের গোত্র ভিত্তিক ধর্মে ফিরে যাচ্ছিলেন। এছাড়াও কিছু কিছু মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পাশাপাশি কিছু ভন্ড নবীর আবির্ভাব ঘটেছিল, যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছিল। হযরত আবু বকর (রা.) কঠোর হস্তে এসব এদের সবাইকে দমন করেন। মহানবীর মৃত্যু পরবর্তী সময়ে তিনি মুসলিমদেরকে পুনরায় ঐক্যবদ্ধ করেন। তাছাড়াও তিনি পবিত্র কুরআনের বাণী গুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন।

তাই বলা যায়, ইসলামের ইতিহাসে হযরত আবু বকর (রা.) এর বিশেষ অবস্থান রয়েছে।

(ঘ)

হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, নিম্নে উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো :

মহানবীর মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন হযরত আবু বকর (রা.)। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। হযরত আবু বকর (রা.) এই ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা অত্যন্ত দক্ষতার সাথে দূর করে মুসলিমদের ঐক্যবদ্ধ করেন। মহানবীর মৃত্যুর পর মহানবীর দেহ সমাহিতকরন এবং খলিফা নির্বাচন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তিনি এই সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করে মহানবীর মৃত্যু পরবর্তী ইসলামের প্রাথমিক সংকটগুলো মোকাবেলা করেন। পরবর্তীতে তিনি সর্ব-সম্মতিক্রমে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন।

মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি দেখা দেয়। অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের পূর্বের গোত্রীয় ধর্মে স্থানান্তরিত হতে থাকে। হযরত আবু বকর (রা.) তাদেরকে কঠোর হস্তে দমন করেন। তাছাড়া এই সময় কিছু ভন্ড নবীর আবির্ভাব ঘটে। আসওয়াদ আনসি, মুসায়লামা, তোলায়হা এবং সাজাহ এসব ভন্ড নবী মুসলমানদের বিভ্রান্ত করতে থাকে যার ফলে মুসলমানদের ঐক্য নষ্ট হতে থাকে। এই সময় তিনি ভন্ড নবীদের সেনাবাহিনীর দক্ষ সেনাপতিদের সহায়তায় দমন করেন। আবু বকরের শাসনামলে মুসায়লামা ইয়ামামার যুদ্ধে নিহত হন। আসওয়াদ আনসি মহানবীর জীবদ্দশার শেষভাগেই নিহত হয়েছিলেন; তাঁকে আবু বকরের অভিযানে নিহত বলা সঠিক নয়। তবে তোলায়হা ও সাজাহ ইসলাম গ্রহণ করে। এছাড়া বেদুঈনরা যাকাতের প্রতি অস্বীকৃতি জানায়। হযরত আবু বকর (রা.) তখন বেদুইনদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী যাকাত প্রদানে বাধ্য করেন। এভাবে তিনি পুনরায় মুসলমানদের মধ্যে ঐক্য এনে ইসলামের ভিত্তি নিরাপদ করেন। এছাড়া বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পবিত্র কোরআনের বানীগুলো সংগ্রহ করে পুস্তক আকারে লিখে রাখার ব্যবস্থা করেন তিনি।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত আবু বকর (রা.) যেভাবে মুসলিমদের ঐক্যবদ্ধ রেখেছেন তাই তাকে নি:সন্দেহে ইসলামের ত্রাণকর্তা বলা যায়।

কুমিল্লা বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।