ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্য আরব দেশকে ‘জাজিরাতুল আরব' বলা হয়।
‘জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ । আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। আরব এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।
উদ্দীপকে নারীর যে চিত্র বর্ণনা করা হয়েছে তার সাথে প্রাক-ইসলামি আরবের-নারীদের সাদৃশ্য রয়েছে।
প্রাক-ইসলামি আরবদের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত। এখানে নারীর কোনো অধিকারই ছিল না। সর্বক্ষেত্রে নারীরা নিগৃহীত ছিল। তাদের মান-সম্মান এবং জীবনের কোনো মূল্যই দেওয়া হতো না। উদ্দীপকের ভারতের নারীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায় ।
উদ্দীপকে ভারতের কোনো এক সময়ের নারীদের কথা বলা হয়েছে, যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল। তখন নারীদের সামাজিক-অর্থনৈতিক কোনো মর্যাদাই ছিল না। প্রাক-ইসলামি আরবেও এমন চিত্র লক্ষ করা যায় । পাপাচার, কুসংস্কার, অন্যায়, অবিচার তৎকালীন আরব সমাজকে কলুষিত করেছিল। মূর্খতা, বর্বরতা ও অশ্লীলতায় সমগ্র দেশ নিমজ্জিত ছিল । নারীদের কোনো সম্মান দেওয়া হতো না। তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে গণ্য করা হতো। কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো। নারীদের বাজারে বিক্রি করা হতো। নানা ধরনের বিশৃঙ্খলা ও অনৈতিক কার্যক্রমে তখনকার আরববাসী এতটাই মগ্ন ছিল যে, সে সময়কাল আজও ইতিহাসে জাহেলিয়া যুগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। এমন কোনো অন্যায় ছিল না, যা প্রাক-ইসলামি আরববাসী করত না। বিশেষ করে নারীদের প্রতি তাদের অমানবিক আচরণ সব যুগের মানুষের বর্বরতাকে হার মানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত নারীদের অবস্থা প্রাক-ইসলামি আরবের নারীর অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।
প্রাক-ইসলামি আরবের নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়।
নারী-পুরুষ উভয়ই মহান আল্লাহর সৃষ্টি। তবে প্রাক-ইসলামি আরবরা আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তিপূজায় বিভোর ছিল তাই আল্লাহর সৃষ্টি নারী জাতির গুরুত্ব তারা বুঝতো না। এ কারণে তারা নারীদেরকে সবদিক থেকে বঞ্চিত করত। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এ বঞ্চনার পরিমাণ ছিল অনেক বেশি । উদ্দীপকে উল্লেখিত ভারতের নারীদের ক্ষেত্রেও এমনটি দেখা যায় ৷
প্রাক-ইসলামি আরব সমাজে নারীদের কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এ সময় নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছেমতো বিয়ে করতে এবং তালাক দিতে পারত। তাদের বিবাহ ও তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিমাতা ও বোনকেও বিয়ে করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরও দাসিদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীদেরকে হাটে- বাজারে বিক্রি করা হতো । মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকেও নারীরা বঞ্চিত ছিল। প্রাক-ইসলামি আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল লজ্জাজনক ব্যাপার। অনেকে লজ্জা ও দারিদ্র্যের কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যাসন্তানকে হত্যা করে গর্ববোধ করত। তবে অভিজাত পরিবারে নারীর অবস্থান ছিল সন্তোষজনক। কারণ আবু জেহেলের মা এবং খাদিজা (রা) দুজনেই ধনাঢ্য মহিলা ছিলেন ।
কিছুটা ব্যতিক্রম ছাড়া উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রাক-ইসলামি আরবে নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত করুণ।