উদ্দীপকে উল্লিখিত গীর্জাগুলোতে বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে আমার পাঠ্য বইয়ের সোমনাথ মন্দির অভিযানের সাদৃশ্য রয়েছে।
ভারতের গুজরাটের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত।সুলতান মাহমুদের ভারত অভিযান সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ছিলো সোমনাথ মন্দির আক্রমন।মন্দিরটি ছিলো প্রভূত ধনৈশ্বর্যে পরিপূর্ণ।পুরোহিতরা মনে করতেন এ মন্দিরটি আক্রমন করা মাহমুদের সাধ্যের বাইরে। সুলতান মাহমুদ মন্দিরে গচ্ছিত ধনরাজির সংবাদ পেয়ে সোমনাথ মন্দির আক্রমনের সিদ্ধান্ত নেয়।এ মন্দির থেকে মাহমুদ দু কোটিরও বেশি স্বর্ণমুদ্রা ও বিগ্রহাদির অলংকার থেকে দুশ মন মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। ঈশ্বরী প্রসাদ বলেন,সোমনাথ বিজয় মাহমুদের ললাট নতুন বিজয়ের গৌরব সংযুক্ত করে।উদ্দীপকে উল্লেখিত মধ্যযুগে ধর্মশ্রিত ইউরোপের গির্জা গুলোতে সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ গচ্ছিত রাখতো। গির্জা গুলো জমাকৃত সম্পদের কারণে বহি শত্রু দ্বারা আক্রান্ত হতো। মূলত জনসাধারণ তাদের দেবতাদের সন্তুষ্ট করার লক্ষ্যে তাদের অর্জিত সম্পদ এমন মন্দির বা গির্জা গুলোতে উৎসর্গ করে থাকে।
সুতরাং বলা যাই উদ্দীপকে উল্লেখিত গির্জা গুলোতে বহি শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার ঘটনাটির সাথে আমার পাঠ্য বইয়ের সোমনাথ মন্দিরের অভিযানের সাদৃশ্য রয়েছে।
উক্ত মন্দির অভিযানের অর্থনৈতিক উদ্দেশ্য মুখ্য ছিল। আমার মতামতের যথার্থতা নিরূপনের জন্য, ‘An Advanced History Of India' গ্রন্থের ভাষায় বলা যায় “ভারতীয় ধনৈশ্বর্য “ সংগ্রহ সুলতান মাহমুদের ভারত অভিযানের মুখ্য উদ্দেশ্য।
নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, সুলতান মাহমুদের ভারত আক্রমণের পেছনে অর্থনৈতিক উদ্দেশ্যই মুখ্য ছিল।মূলত সুলতান মন্দির গুলোকে আক্রমণ করেছিল মন্দিরের রক্ষিত ধনৈশ্বর্যের জন্য। এজন্য তাকে অনেকে হিন্দু ধর্ম বিদ্বেষী বলে দাবি করলেও মূলত ধর্মের ক্ষেত্রে কোন বিদ্বেষী মনোভাব পোষণ করতেন না। ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করে তিনি বিপুল ধন সম্পদ সংগ্রহ করে তিনি তার বিপুল সেনাবাহিনীর ব্যয় ভার বহন করতেন এবং এ সম্পদ দিয়ে তিনি গজনিকে গড়ে তুলেছিল তুলনামূলক উন্নত শহর হিসেবে।সুলতান মাহমুদের যুদ্ধকে ধর্মযুদ্ধ নয় বরং গৌরব ও স্বর্ণের লোভে পরিচালিত পার্থিব যুদ্ধ বলা হয়। সদ্য প্রতিষ্ঠিত গজনী রাজ্যের সুদৃঢ়ীকরণ রাজ্য নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং মুসলিম- নৃপতিদের মধ্যে নিজের প্রমাণ বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ মধ্য এশিয়া অভিযান রাজধানী গজনীকে সমৃদ্ধশালী ও সুসজ্জিত করণ এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতানের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। ভারতবর্ষ ছিল ধনেশ্বর্য সমৃদ্ধ একটি দেশ। অর্থ সংগ্রহই ছিল মন্দির সমূহ অভিযানের শীর্ষ কারণ।