উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেবের কর্মকাণ্ডে মক্তব প্রতিষ্ঠার কথা ফুটে উঠেছে।
মক্তব বা মাকতাব আরবি শব্দ। যার অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। তবে সচরাচর আমরা মক্তব বলতে কুরআন শিক্ষার স্থানকে বুঝি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় বিধিবিধান শিক্ষা দেওয়া হয়। মক্তবে কুরআন ও হাদিসের শিক্ষাদানের পাশাপাশি, দোয়া, মাসয়ালা-মাসায়েল, ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় অন্যান্য দিক, শিষ্টাচার ইত্যাদি শিক্ষা দেওয়া হয়ে থাকে। মক্তব হলো মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তন। উদ্দীপকে উল্লেখ আছে রহমান সাহেব কাশিপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করেন।
সুতরাং রহমান সাহেবের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তন মক্তবের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়।
উদ্দীপকে উল্লিখিত হিমায়েত সাহেবের শিক্ষাব্যবস্থা ইসলামি শিক্ষাব্যবস্থা।
ইসলামি শিক্ষাব্যবস্থা হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয়। ইসলামি শিক্ষা পঠন-পাঠন, অধ্যয়ন ও অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। ইসলামি শিক্ষা বা জ্ঞান মানুষের জন্য মহামূল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ দান। এ শিক্ষা অর্জনের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণভাবে আদর্শবান হিসেবে গড়ে উঠতে পারে। এ শিক্ষালাভের ফলে একজন ব্যক্তি এমনভাবে গড়ে উঠবে যে তার চরিত্র, চিন্তাচেতনা ও আচার-আচরণে বা কাজে-কর্মে সকল কিছুতে ইসলামি বিধানের প্রতিফলন থাকবে।
উদ্দীপকে হিমায়েত সাহেব মানবজীবনের পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে ইসলামি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেন। কারণ মানুষ জীবনের পরিপূর্ণ জীবনাদর্শের শিক্ষা একমাত্র ইসলামি শিক্ষা ব্যবস্থায়ই দেওয়া হয়।