আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ব্যক্তির কর্তব্য। কেউ সম্পর্ক ছিন্ন করলে তার অপরাধের জন্য পুরো সম্প্রদায় স্বয়ংক্রিয়ভাবে দায়ী হয় না। কুরআনের নীতি হলো, কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না (সুরা আল-আনআম: ১৬৪)।
তবে অন্যরা অন্যায়ে সহায়তা করলে, উসকানি দিলে বা সামর্থ্য থাকা সত্ত্বেও যথাযথ সংশোধনের দায়িত্ব অবহেলা করলে তারা নিজেদের কাজের জন্য দায়ী হতে পারে। তাই সম্প্রদায়ের উচিত ন্যায়সঙ্গত উপায়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষায় উৎসাহ ও সহযোগিতা করা। প্রশ্নের ‘পুরো সম্প্রদায় দায়ী’ কথাটি নিঃশর্ত অর্থে সঠিক নয়।
পরানের কর্মটি সামাজিক অনাচার, ছিনতাইকে নির্দেশ করে। কারও দ্রব্য বা ধনসম্পদ বেআইনিভাবে কেড়ে নেয়া। ছিনতাই একটি জঘন্য সামাজিক অনাচার। এটি মানুষের নিরাপত্তা ও সম্পদের জন্য মারাত্মক হুমকি। পরান রিকশা আরোহী মহিলাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় বিধায় সে ছিনতাই-এর মতো জঘন্য অনাচারে লিপ্ত ।
ছিনতাইকারী নিরীহ ও শান্তিপ্রিয় পথচারীদের ওপর চড়াও হয়ে তাদের যথাসর্বস্ব লুণ্ঠন করে। ফলে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং অভাব নেমে আসে নির্জন স্থানে এমনকি কখনো জনসমক্ষে এ দুরাচার ও দুর্বৃত্ত ছিনতাইকারীগণ মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। ছিনতাইকারীদের ভয়ে জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভোগে। সাধারণ নাগরিকগণ দিনে কিংবা রাতে টাকা পয়সা বা মূল্যবান দ্রব্যাদি নিয়ে রাস্তায় হাঁটতে সাহস পায় না। যেমনটি উদ্দীপকেও আমরা লক্ষ করি। সুতরাং পরানের কর্মটি ছিনতাইকে নির্দেশ করে ।
টগরের পেশা হচ্ছে ডাকাতি। টগর গ্রিল কেটে বাসাবাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে মূল্যবান মালামাল নিয়ে চলে যায় । অর্থাৎ সে প্রকাশ্যে ভয় দেখিয়ে জোরপূর্বক বা অস্ত্রের মুখে বাসার সম্পদ অপহরণ করেছে বলে সে ডাকাতি করেছে।
ডাকাতি সম্পর্কে রাসুল (স.) বলেছেন, “ডাকাত যখন প্রকাশ্যে ডাকাতি করে, আর লোকজন অসহায় ও নিরুপায় হয়ে তার দিকে শুধু তাকিয়ে থাকে তখন সে মুমিন থাকে না।” (মুসলিম ও বুখারি)
সমাজে কারও সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ । আল্লাহ বলেন, “যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে দাঙ্গা ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে কিংবা শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে ফেলা হবে। কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে।” (সূরা আল-মায়িদাহ : ৩৩) সুতরাং ইহকালীন শাস্তি হিসেবে বা পরিণতি হিসেবে ডাকাতরা সামাজিক ঘৃণা ও লাঞ্ছনা পাবে আর পরকালে অন্যের সম্পদ লুণ্ঠন ও ভক্ষণের জন্য কঠিন শাস্তির সতর্কতা রয়েছে। তবে অপরাধীর ব্যক্তিগত ইমান বা চূড়ান্ত পরিণতির রায় দেওয়া যায় না; তওবা ও ক্ষতিপূরণের বিষয় রয়েছে। শরিয়তের দণ্ডও বৈধ আদালতে প্রমাণ ও প্রযোজ্য শর্তের ভিত্তিতে নির্ধারিত হয়; ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া যায় না।