ইসলামি শিক্ষা একটি সর্বজনীন শিক্ষা যা ইসলামের মূলনীতি, আদর্শ ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠে।
ইসলামি শিক্ষা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত নয়। এটি বিশেষ কোনো দেশ, জাতি, অঞ্চল, গোষ্ঠী বা বর্ণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পৃথিবীর সব স্থানের, সব মানুষের জন্য উন্মুক্ত। যে কেউ এ শিক্ষা অর্জন করে মুসলিম হিসেবে নিজের জীবন পরিচালনা করতে পারে। ইসলামি শিক্ষাব্যবস্থার প্রবর্তক বিশ্বনবি হযরত মুহাম্মদ (স) জ্ঞানার্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন । আর এ জন্যই বলা হয়, ইসলামি শিক্ষা সর্বজনীন।
জনাব ‘প’ এর কার্যকলাপ ইসলামি সংস্কৃতি পরিপন্থি।
সংস্কৃতি হচ্ছে একটি জীবন পদ্ধতি। আর ইসলামি সংস্কৃতি হলো মুসলিম জাতির জীবনপদ্ধতি; যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয়। মুসলিম জাতির জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম। কেননা, একটি জাতির স্বাতন্ত্র্য, স্বকীয়তা, পরিচিতি, অস্তিত্ব-এ সবকিছুই ইসলামি সংস্কৃতির অনুশীলনের ওপর নির্ভর করে।
উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এর কার্যকলাপ ইসলামি সংস্কৃতির পরিপন্থি। কেননা, তার চাল-চলন, আচার-ব্যবহার, কথাবার্তা অমার্জিত। তার কথাবার্তা যেমন দাম্ভিকতায় ভরপুর তেমনি তার পোশাক-পরিচ্ছদও রুচিশীল নয়। তাছাড়া সে ছোটদের যেমনি স্নেহ করে না তেমনি বড়দের শ্রদ্ধাও করে না, সালামও দেয় না। তার এরূপ কার্যকলাপ সম্পূর্ণরূপে ইসলামি সংস্কৃতির পরিপন্থি।
জনাব 'ফ'-এর কর্মতৎপরতা ইসলামি সংস্কৃতির চর্চা ও সংরক্ষণের শামিল।
ইসলামি নীতি, আদর্শ ও শিক্ষার আলোকে মানুষের শারীরিক ও মানসিক বৃত্তির উৎকর্ষ সাধন ইসলামি সংস্কৃতির অংশ। উদ্দীপকে তিনি এ উৎকর্ষ সাধনে তৎপর।
ইসলামি সংস্কৃতির চর্চায় তাওহিদ, ইবাদত, শালীনতা, সততা, বিনয় ও পারস্পরিক সম্মানের মূল্যবোধ জীবনে প্রতিফলিত হয়। ফলে ইমানের শিক্ষা শুধু ধারণার মধ্যে সীমিত না থেকে আচরণে প্রকাশ পায়। নিজস্ব নৈতিক ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে জাতির স্বাতন্ত্র্য বজায় থাকে। এ পরিচয় রক্ষা অন্য ধর্ম ও সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের অনুমতি দেয় না। তাই জনাব 'ফ'-এর কর্মতৎপরতা ইমান সংরক্ষণ ও মুসলিম জাতির সাংস্কৃতিক পরিচয় রক্ষায় গুরুত্বপূর্ণ।