বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আয়াত-০১: তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে ব্যাধি। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেননা, তারা ছিল মিথ্যাবাদী।

আয়াত-০২: আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং তাদেরকে অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। তারা দিগভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

১. 'কলব' শব্দের অর্থ কী?
তারা বধির, বোবা ও অন্ধ; কাজেই তারা ফিরে আসবে না'- ব্যাখ্যা করো।
প্রথম আয়াতে কোন ধরনের ব্যাধির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে কাদের কথা আলোচনা করা হয়েছে, সুরা বাকারার আলোকে তাদের বৈশিষ্ট্যগুলো লেখো।
সমাধান ও উত্তর
(ক)
কলব অর্থ— অন্তর।
(খ)
সূরা আল-বাকারার ১৮ নম্বর আয়াতে মুনাফিকদের বধির, বোবা ও অন্ধ বলার উদ্দেশ্য নৈতিক উপমা। সত্য শুনে গ্রহণ না করা, সত্য কথা না বলা এবং নিদর্শন দেখে শিক্ষা না নেওয়া বোঝানো হয়েছে। এটি শারীরিক প্রতিবন্ধিতার নিন্দা নয় এবং প্রত্যেক অমুসলিমের চিরস্থায়ী অবস্থা সম্পর্কেও সাধারণ রায় নয়।
(গ)

উদ্দীপকে বর্ণিত ১নং আয়াতে ব্যাধি বলতে আল্লাহ তায়ালা অন্তরের রোগ বলেছেন।

যারা মুখে ইমানের দাবি করে, কিন্তু তাদের অন্তরে কুফরি লুকিয়ে থাকে সেসব বোঝাতে অন্তরের ব্যাধি বোঝানো হয়। ইমান আনার পর বিভিন্ন কথা বলে তারা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়। তাদের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণ হলো তাদের অন্তর নিফাক, শিরক, কুফর, হিংসা-বিদ্বেষ পরশ্রীকাতরতা প্রভৃতি মানসিক ব্যাধিতে পরিপূর্ণ। তাই তাদের অন্তর ব্যাধিতে পরিপূর্ণ।

উদ্দীপকে বর্ণিত আয়াত-১ এ আল্লাহ তায়ালা মুনাফিকদের অন্তরের ব্যাধি তথা রোগকে তুলে ধরে বলেন— তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে ব্যাধি। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কেননা, তারা ছিল মিথ্যাবাদী। প্রথম আয়াতে অন্তরের ব্যাধি বলতে মূলত অন্তরের রোগের কথাই বলা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে মুনাফিকদের কথা বলা হয়েছে।

মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত, যা উদ্দীপকে বর্ণিত রয়েছে।

বর্ণিত আয়াত-১ এ মুনাফিকদের অন্তরের ব্যাধির কথা বলা হয়েছে। তারপর আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন । এবং আয়াত-২ এ বলা হয়েছে আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং তাদেরকে অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। ফলে তারা দিগ্‌ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সর্বদা ভ্রষ্টতায় নিমজ্জিত থাকে। এ সমস্ত বৈশিষ্ট্যের অধিকারীরা মুনাফিক নামে অভিহিত। মুনাফিকি একটি মারাত্মক ব্যাধি । এর ক্ষতিকর প্রভাব সুদূরপ্রসারী। মানুষের মনকে কলুষিত করার যত রকম ব্যাধি আছে তন্মধ্যে মুনাফিকি অন্যতম বড় ব্যাধি। কপটতার অভ্যাস ও দায়িত্বহীনতা এ নৈতিক ব্যাধি বাড়াতে পারে; তাই আত্মসমালোচনা, তওবা ও সততার চর্চা প্রয়োজন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মুনাফিকি মানুষের সব সৎ ও ভালো গুণ ছিনিয়ে নেয়। তাকে সৎ আমল থেকে বঞ্চিত করে এবং উন্নত মূল্যবোধ তার কাছ থেকে কেড়ে নেয়। মুনাফিক ব্যক্তি সমাজের মানুষের বিশ্বাস হারায় । একপর্যায়ে তাকে সমাজে পরিত্যক্ত মানুষে পরিণত করে।

আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুলের (সা) কাছে অবতীর্ণ করেছেন। তাতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটি সকল মানুষ, বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক । তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, কারো সামর্থ থাকলে সে বা তারা এর মতো বা এর সবচেয়ে ছোট একটি অংশের মতো বানিয়ে আনুক। আবার তিনি বলেছেন, কিছু মানুষ এমন আছে যাদেরকে যতই ভয় বা প্রমাণ দেখানো হোক না কেনো তারা কখনো আল্লাহকে বিশ্বাস করবে না। তারা সবসময় বাঁকা পথে চলতে পছন্দ করে।
২. গায়েব অর্থ কী?
সুরা বাকারায় বর্ণিত মুত্তাকিদের গুণগুলো লেখো।
উদ্দীপকে কোন গ্রন্থের কথা বলা হয়েছে? আদর্শ জীবন গঠনে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো।
উদ্দীপকের শেষে কাদের কথা বলা হয়েছে? তাদের এমন হওয়ার কারণ ও পরিণাম উল্লেখ করো।
সমাধান ও উত্তর
(ক)
গায়েব অর্থ অদৃশ্য।
(খ)

‘মুত্তাকি' বলতে আল্লাহভীরু লোকদের বোঝায়।

মুত্তাকি শব্দের অর্থ আল্লাহভীরু বা পরহেজগার। জন্মগত বা বংশগত কারণে কারো পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব নয়। মুত্তাকি হতে হলে কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন। সুরা বাকারার আলোকে সেগুলো হলো অদৃশ্য গুণ বাবিষয়ের অস্তিত্বে বিশ্বাসী হতে হয়। সব হুকুম-আহকাম পালনের মাধ্যমে সালাত কায়েম করতে হয়। মুত্তাকিগণ বিশ্বাস করে মহান আল্লাহর পক্ষ হতে তাঁর রাসুল (স)-এর প্রতি অবতীর্ণ কিতাবের ওপর এবং তারা আরও বিশ্বাস করে পূর্ববর্তী রাসুলগণের প্রতি অবতীর্ণ কিতাবের ওপর। আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস পোষণ করে। পরিশেষে মুত্তাকিগণকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে মানুষের কল্যাণে তারা ব্যয় করেন।

(গ)

উদ্দীপকে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের কথা বলা হয়েছে, আদর্শ জীবন গঠনে যার গুরুত্ব অপরিসীম।

পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতার। মহানবি হযরত মুহাম্মদ (স) এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল। কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে।

কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের আল্লাহ প্রদত্ত বিধি-ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্ত থেকে মুক্ত করে সুষ্ঠু-শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন।

উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, আল্লাহ তায়ালা এক ঐশী গ্রন্থ সুদীর্ঘ তেইশ বছর ধরে রাসুল (স)-এর নিকট অবতীর্ণ করেছেন। এতে তিনি ঘোষণা করেছেন, এতে কোনো সন্দেহ নেই, এটি সকল মানুষ বিশেষভাবে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কেননা, আল্লাহ তায়ালা তিনি মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর আমি তোমার ওপর কিতাব নাজিল করেছি যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, হেদায়েত, রহমত এবং সুসংবাদ মুসলিম জাতির জন্য (সুরা নাহল: ৮৯)। রাসুলুল্লাহ (স) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন, 'আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত' (মিশকাত)।

(ঘ)
উদ্দীপকের শেষে সূরা আল-বাকারার ৬–৭ নম্বর আয়াতে বর্ণিত অবিশ্বাসে অনড় এক শ্রেণির প্রতি ইঙ্গিত আছে। বারবার সত্য প্রত্যাখ্যানের ফলে অন্তর ও শ্রবণে মোহরের উপমায় তাদের অবস্থার কঠোরতা প্রকাশিত হয়েছে এবং শাস্তির সতর্কবাণী এসেছে। এর দ্বারা প্রত্যেক অমুসলিমের ইমান গ্রহণের ক্ষমতা চিরতরে রহিত বলা যায় না। তওবা ও হিদায়েতের সম্ভাবনা সম্পর্কে সব ব্যক্তিকে এক রায়ে ফেলা উচিত নয়।
আসিফ দশম শ্রেণির ছাত্র। সে প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। সে তাঁর ক্লাসের ধর্মীয় শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞেস করলে ধর্মীয় শিক্ষক বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্বলিত আয়াত তিলাওয়াত জাহান্নামের আযাবের কথা স্মরণ করে হ্রদয় বিগলিত হলে ইবাদতে কোন সমস্যা হয় না। বরং আল্লাহর নিকট এটি পছন্দনীয় পন্থা।
৩. 'সাওম' অর্থ কী?
মৌলিক ইবাদত বলতে কী বোঝ?
আসিফ তার মনের তৃপ্তির জন্য কোন ইবাদতটি করতে পারে? ব্যাখ্যা কর।
ধর্মীয় শিক্ষকের বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও।
সমাধান ও উত্তর
(ক)
সাওম অর্থ বিরত থাকা।
(খ)

যেসব ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে রয়েছে তাই মৌলিক ইবাদত।

মহানবি (স) ইসলামের মৌলিক ইবাদত হিসেবে চার রকমের ইবাদতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, 'ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ (স) তাঁর বান্দা ও রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজানের রোজা পালন করা (বুখারি)।' এ পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথমটি আকিদাগত বিষয়। আর বাকি চারটি হলো আনুষ্ঠানিক ইবাদত । মৌলিক ইবাদত বলতে সাধারণত এ চারটি ইবাদতকেই বোঝায়।

(গ)

আসিফ তার মনের তৃপ্তির জন্য সালাত আদায় করতে পারে।

সালাতের মাধ্যমে মানুষের মন পবিত্র হয়। সালাতের জন্য পবিত্রতা পূর্বশর্ত। এ ইবাদত পালন করতে গিয়ে অজু, গোসলের মাধ্যমে মানুষ যে দৈহিক পবিত্রতা লাভ করে তা তাকে মানসিক প্রশান্তি দেয়। ঝর্ণাধারা থেকে মানুষ যেমন শরীরকে পবিত্র করতে পারে তেমনি সালাতের মাধ্যমে মনের শুদ্ধতা আনতে পারে। অতএব, সালাত মানুষের মানসিক পরিশুদ্ধতার শিক্ষাস্বরূপ।

উদ্দীপকের বর্ণিত দশম শ্রেণি ছাত্র প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। এতে তার অন্তর বিগলিত এবং প্রশান্ত হয়। আসিফও মানসিক তৃপ্তির জন্য নিয়মিত সালাত আদায় করতে পারে। কেননা, সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ হতে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত : ৪৫)।

(ঘ)
শিক্ষকের বক্তব্যের মূল দিকের সঙ্গে একমত। কুরআনের অর্থ ও আখিরাতের জবাবদিহি স্মরণে বিনয় ও অশ্রু আসা একাগ্রতার প্রকাশ হতে পারে। তবে সালাতে কান্নার শব্দ ও কথার আকার সম্পর্কে বিস্তারিত ফিকহি বিধান আছে; সব অবস্থাকে এক কথায় সমস্যা নেই বলা উচিত নয়। অনিচ্ছাকৃত ও আল্লাহভীতিজনিত কান্না এবং ইচ্ছাকৃত সাধারণ কথা এক নয়। কুরআন বোঝা, শুদ্ধ পাঠ ও নির্দেশনা অনুসরণই মুখ্য।
জনাব জ, ল এবং ফ তিন ভাই। জ সদা সত্য কথা বলে এবং ইসলামি বিধান অনুসারে জীবনযাপন করে। অপরদিকে ফ অসত্য কথা বলে এবং ইসলাম পরিপন্থি কাজে লিপ্ত। ল জ এর সাথে থাকলে নামাজ-রোজা পালন করে । আর ফ এর সাথে থাকলে বলে নামাজ-রোজার প্রয়োজন নেই।
৪. ইমান কী?

ব্যাখ্যা করো:

فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا

ফ এর কর্মকাণ্ডে সুরা বাকারায় বর্ণিত কোন চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
জ এর চরিত্র বিশ্লেষণপূর্বক আখিরাতে তার অবস্থান নিরূপণ করো।
সমাধান ও উত্তর
(ক)
ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর বিশ্বাস স্থাপন করে মৌখিক স্বীকৃতি প্রদান এবং কাজে বাস্তবায়ন করাই ইমান।
(খ)

আয়াতাংশটির অর্থ—“তাদের অন্তরে ব্যাধি রয়েছে; ফলে আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন” (সুরা আল-বাকারা, ২:১০)।

এখানে মুনাফিকদের অন্তরের সন্দেহ, কপটতা ও অসত্যাচারকে ব্যাধি বলা হয়েছে। তারা মুখে বিশ্বাসের দাবি করলেও অন্তরে তা গ্রহণ করে না; এ অসৎ অবস্থায় অবিচল থাকায় তাদের বিভ্রান্তি বৃদ্ধি পায়। এটি শারীরিক রোগের বর্ণনা নয়।

(গ)

ফ-এর অসত্য কথা বলা ও ইসলামবিরোধী কাজ সুরা আল-বাকারায় নিন্দিত অবাধ্য আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ; তবে প্রদত্ত তথ্য থেকে তাকে নিশ্চিতভাবে মুনাফিক বলা যায় না।

মুনাফিকের পরিচয়ে মুখে ইমানের দাবি অথচ অন্তরে অবিশ্বাসের বিষয়টি গুরুত্বপূর্ণ। সুরা আল-বাকারার ৮–২০ নম্বর আয়াতে এ দ্বিমুখী চরিত্রের আলোচনা আছে। শুধু মিথ্যা বলা বা কোনো পাপে লিপ্ত হওয়া থেকে কারও অন্তর্বিশ্বাস নির্ধারিত হয় না।

উদ্দীপকে ল-এর আচরণে দুই পক্ষের সঙ্গে অবস্থান বদলের বিষয়টি স্পষ্ট; ফ-এর ক্ষেত্রে মুখে ইমানের দাবি ও গোপন অবিশ্বাসের তথ্য দেওয়া নেই। তাই ফ-এর অন্যায় আচরণ নিন্দনীয়—এই সিদ্ধান্ত নেওয়া যায়; উৎসের নিশ্চিত মুনাফিক-শ্রেণিকরণটি পুনর্বিবেচনা প্রয়োজন।

(ঘ)

জ-এর সত্যবাদিতা ও ইসলামি বিধান অনুসরণের মধ্যে তাকওয়াসম্পন্ন ব্যক্তির আচরণের প্রতিফলন দেখা যায়।

সুরা আল-বাকারার ২–৫ নম্বর আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং তাঁদের জন্য হিদায়াত ও সফলতার কথা বলা হয়েছে। অদৃশ্যে বিশ্বাস, সালাত, দান ও আখিরাতে দৃঢ় বিশ্বাস তাঁদের গুরুত্বপূর্ণ গুণ।

উদ্দীপকে জ সম্পর্কে স্পষ্ট তথ্য হলো—তিনি সত্য কথা বলেন ও ইসলামি বিধান অনুসারে জীবনযাপন করেন। এতে তাঁর সৎ চরিত্র প্রকাশ পায়। তবে উদ্দীপকে না থাকা প্রত্যেকটি নির্দিষ্ট আমল বা বিশ্বাসকে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড হিসেবে যোগ করা সমীচীন নয়।

কুরআনের সাধারণ প্রতিশ্রুতি অনুযায়ী ইমান ও সৎকর্ম পরকালীন কল্যাণের পথ। জ-এর চূড়ান্ত পরকালীন অবস্থান আল্লাহই জানেন; তাই তাঁকে নিশ্চিত জান্নাতি ঘোষণা না করে তাঁর সৎ আচরণকে প্রশংসা করা যথাযথ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।