১.
সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি?
-
আল-কুরআন
-
আল-হাদিস
-
আল-ইজমা
-
আল-কিয়াস
ব্যাখ্যা
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সামাজিক সকল সমস্যার সমাধান ইসলামি শরিয়তে বিদ্যমান। আর সামাজিক সকল সমস্যায় সমাধানের মূল বা প্রধান উৎস হলো আল-কুরআন। ইসলামি শরিয়তের দ্বিতীয় মূল উৎস হলো আল-হাদিস। কুরআন ও হাদিস ছাড়াও ইসলামি শরিয়তের আরো দুইটি উৎস রয়েছে। আর তা হলো আল-ইজমা ও আল-কিয়াস।