চট্টগ্রাম কলেজ ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

'ক' নামক এলাকায় মানুষ প্রাকৃতিক সম্পদ ও স্রষ্টার নানা অনুগ্রহ ভোগ করে। কিন্তু একটু সমস্যায় পড়লেই তারা স্রষ্টার সকল অনুগ্রহ অস্বীকার করে বসে। পার্শ্ববর্তী ‘খ’এলাকার কিছু লোক মনে করে, অদৃশ্য বলে কিছু নেই। পৃথিবীতেই স্বর্গ ও নরক। দুঃখ-কষ্ট, প্রাকৃতিক বিপর্যয় বা ভয় ভীতি প্রদর্শন- কোন কিছুতেই তারা তাদের নীতির পরিবর্তনে আগ্রহী নয়।
১. ‘বাকারা' শব্দের অর্থ কী?

ذلك الكتاب لا ريب فيه

এর মর্মার্থ ব্যাখ্যা করো।

উদ্দীপকে উল্লিখিত 'ক' এলাকার মানুষের সাথে পবিত্র কুরআনে উল্লিখিত কোন জাতির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
'খ' এলাকার মানুষদের সুরা আল বাকারার আলোকে চিহ্নিত করে তাদের পরিণতি বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
'বাকারা' শব্দের অর্থ গাভী।
(খ)

আলোচ্য আয়াত দ্বারা পবিত্র কুরআনের সংশয়হীনতার ঘোষণা দেওয়া হয়েছে। আয়াতটি হলো-

ذلك الكتاب لا ريب فيه

অর্থ: এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি সুরা বাকারার ২ নং আয়াত। এটি পবিত্র কুরআনের নির্ভুলতাকে নির্দেশ করে। আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। সন্দেহের উদ্রেক হতে পারে এমন কোনো বিষয়ই এতে নেই। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম ও প্রধান অলৌকিকতা হলো এ গ্রন্থ নিজেই নিজের সংশয়হীনতা ও ত্রুটিহীনতার ঘোষণা দিয়েছে।

(গ)

উদ্দীপকের ‘ক’ এলাকার অকৃতজ্ঞ আচরণের সঙ্গে সূরা আল-বাকারায় বর্ণিত বনি ইসরাইলের অকৃতজ্ঞ কিছু লোকের আচরণের সাদৃশ্য রয়েছে।

ইসরাইল হযরত ইয়াকুব (আ.)-এর অপর নাম; তাঁর বংশধরদের বনি ইসরাইল বলা হয়। সূরা আল-বাকারায় তাঁদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাঁদের একাংশের অবাধ্যতা ও অকৃতজ্ঞতার ঘটনা আলোচিত হয়েছে। এটি বর্ণিত আচরণের তুলনা, কোনো জাতির প্রত্যেক মানুষ সম্পর্কে একই সিদ্ধান্ত নয়।

উদ্দীপকে ‘ক’ এলাকার মানুষ প্রাকৃতিক সম্পদ ও নানা অনুগ্রহ ভোগ করেও সমস্যায় পড়লে অনুগ্রহ অস্বীকার করে। সূরায় বর্ণিত নিয়ামত পাওয়ার পরও অকৃতজ্ঞতা প্রদর্শনের সঙ্গে এ আচরণের মিল রয়েছে।

(ঘ)

‘খ’ এলাকার বর্ণিত ধারণা গায়েব ও আখিরাতের অস্বীকৃতির সঙ্গে সম্পর্কিত; ইসলামের শিক্ষায় এমন অস্বীকৃতি ইমানের পরিপন্থী।

সূরা আল-বাকারার শুরুতে গায়েবের প্রতি বিশ্বাস এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস মুমিনের বৈশিষ্ট্য হিসেবে বর্ণিত হয়েছে। একই সূরায় সত্যের প্রতি অবিচল অস্বীকৃতি সম্পর্কে সতর্কবাণীও রয়েছে।

উদ্দীপকে কিছু লোক অদৃশ্য বাস্তবতা অস্বীকার করে এবং দুনিয়াকেই স্বর্গ-নরকের একমাত্র ক্ষেত্র মনে করে। এ বক্তব্য ইসলামের গায়েব ও পরকালের বিশ্বাসের বিরোধী। তবে তা থেকে সব অবিশ্বাসী অসৎকাজ করে বা তাদের পার্থিব ধ্বংস অনিবার্য—এমন সাধারণীকরণ করা ঠিক নয়।

এখানে অস্বীকৃতির ধর্মীয় পরিণতি সম্পর্কে সতর্কতা ব্যাখ্যা করা যায়। নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত পরিণতির বিচার আল্লাহর; সংক্ষিপ্ত দৃষ্টান্ত দিয়ে ব্যক্তিবিশেষের অনিবার্য শাস্তি ঘোষণা করা উচিত নয়।

দ্বাদশ শ্রেণির ছাত্র হাসান আলী ধর্মীয় বই পড়ে প্রচুর জ্ঞানার্জন করে। সে তার সহপাঠীদের নিকট ধর্মীয় বিভিন্ন বিষয় যেমন- জীবজগত ও মহাবিশ্বে নানা বিস্ময়, বৈচিত্র, নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন থেকে স্রষ্টার অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে। এতে তার বন্ধু হারুন তার প্রতি হিংসা পোষণ করে ও মনে মনে তাকে অনুসরণের চেষ্টা করে। ইহা জানতে পেরে তাদের অপর বন্ধু মিনার হারুনকে বলে— হিংসা ইসলামে নিষিদ্ধ।
২. আস-সুফাহা শব্দের অর্থ কী?
আল কুরআন কীভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত হাসান আলীর কর্মকাণ্ড ইসলামের কোন ভিত্তির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে মিনারের বক্তব্য কি সমর্থনযোগ্য? বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
আস-সুফাহা অর্থ নির্বোধ।
(খ)

আল কুরআন আল্লাহর বিধি-বিধান অনুসারে অর্থনৈতিক সমস্যার সমাধান করে।

সম্পদের অসম বণ্টন, আয়-ব্যয়ে হারাম পদ্ধতি অনুসরণ, সম্পদ আত্মসাৎ, সুদ প্রভৃতি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এজন্য মানুষকে হালাল জীবিকা উপার্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীর যা হালাল ও পবিত্র তা আহার করো। অপচয় নিষিদ্ধ করে বলা হয়েছে, তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয় অপব্যয়ীরা শয়তানের ভাই। ধনীর সম্পদে গরিবদের অধিকার ঘোষণা করে আল্লাহ বলেন, আর তাদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের হক রয়েছে। অর্থব্যবস্থাকে শোষণমুক্ত রাখতে সুদ নিষিদ্ধ করা হয়েছে। এভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আল-কুরআন অনবদ্য ভূমিকা রেখেছে।

(গ)

উদ্দীপকে উল্লিখিত হাসান আলীর কর্মকাণ্ডে ইসলামের প্রথম ভিত্তির সাথে মিল রয়েছে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হলো— সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসুল। আর এই কালেমা স্বীকারের মাধ্যমে মানুষ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব, প্রভুত্ব ও অস্তিত্বের স্বীকার করে। হাসান আলীর কর্মকাণ্ডেও তা লক্ষণীয়।

উদ্দীপকে হাসান আলী ধর্মীয় বই পড়ে প্রচুর জ্ঞানার্জন করে। সে তার সহপাঠীদের সাথে জীবজগতের মহাবিশ্বের নানা বিস্ময়, বৈচিত্র, নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন থেকে স্রষ্টার অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে। এতে করে সে কালেমাকে স্বীকার করে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তা প্রমাণের চেষ্টা করে। যা ইসলামের প্রথম ভিত্তিকেই নির্দেশ করে। প্রথম ভিত্তি অর্থাৎ ইমানের গুরুত্ব অপরিসীম। ইমান মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং মন্দ কাজ পরিহারে সহায়তা করে । ইমান আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্বের শিক্ষা দেয়। কেননা আল্লাহ তায়ালার নানা বিস্ময়, বৈচিত্র নিখুঁত শৃঙ্খলা ও নিদর্শন বা একমাত্র মহান আল্লাহ তায়ালার নির্দেশেই পরিচালিত হয়। এবং তা বিশ্বাস করা একজন মুমিনের দায়িত্ব। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে এবং তা মনে ধারণ করাই ইমানের মূল কথা। সুতরাং হাসান আলীর কর্মকাণ্ডে ইসলামের প্রথম ভিত্তির সাথে মিল রয়েছে।

(ঘ)

মিনারের বক্তব্য সাধারণ হিংসা বা হাসাদের ক্ষেত্রে সমর্থনযোগ্য; কিন্তু অনিষ্টকামনাহীন অনুকরণ বা গিবতাকে একই অর্থে হিংসা বলা ঠিক নয়।

হাসাদ হলো অন্যের নিয়ামত নষ্ট হওয়ার কামনা। এটি নিন্দিত। আর অন্যের কল্যাণ অক্ষুণ্ণ রেখে নিজের জন্য অনুরূপ জ্ঞান বা ভালো কাজের সুযোগ কামনা করাকে গিবতা বলা হয়। সৎপথে সম্পদ ব্যয়কারী ও প্রজ্ঞা অনুযায়ী কাজ করে অন্যকে শিক্ষাদানকারীর মতো হওয়ার আকাঙ্ক্ষা বিষয়ক হাদিসে এ কল্যাণকর প্রতিযোগিতা উদ্দেশ্য।

হারুন যদি হাসানের জ্ঞান নষ্ট হওয়ার কামনা করে, তবে মিনারের নিষেধ যথার্থ। যদি সে অনিষ্ট না চেয়ে নিজেও জ্ঞান অর্জন ও সৎকাজ করতে চায়, তবে সেটি গিবতা। উদ্দীপকে ‘হিংসা’ এবং ‘অনুসরণ’ উভয় কথা থাকায় তার অভিপ্রায় বিবেচনা করা প্রয়োজন।

তাই সাধারণ হিংসার নিষেধ বহাল থাকে; ভালো কাজে অনিষ্টকামনাহীন প্রতিযোগিতাকে তার সঙ্গে এক করা যায় না।

কেন্দ্র: X...?

অবস্থান চিহ্ন পাঠ্য
বামে ক ?
উপরে খ সালাত
ডানে, উপরের দিকে গ সাওম
ডানে, নিচের দিকে ঘ যাকাত
বামে, নিচের দিকে ঙ হজ
৩. কোন ইবাদতে বিশ্বমুসলিমের সম্মিলন ঘটে?
“সাওম ঢালস্বরূপ।”— ব্যাখ্যা করো।
চিত্রের X চিহ্নিত করে ব্যাখ্যা করো।
চিত্রের 'ক' এর সাথে লজ্জাশীলতার সম্পর্ক বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
হজে বিশ্বমুসলিমের সম্মিলন ঘটে।
(খ)

রোজা পালনের মাধ্যমে মানুষ শয়তানের কুমন্ত্রণা, জৈবিক ও পাশবিক কামনা থেকে নিজেকে রক্ষা করতে পারে বলে নবি করিম (স) বলেছেন- 'সাওম (রোজা) হলো ঢাল।'

সাওম বা রোজা অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাই সাওম। রোজা পালনের সময় ব্যক্তি পানাহার, যৌনাচারসহ সব অন্যায় থেকে বিরত থাকে। অন্যায় কাজের মাধ্যমে সাওমের মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে সে কোনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এমনকি তার হারাম ভোগ-সম্ভোগ ও অন্যায় কাজের চিন্তা করার অবকাশ থাকে না। এসব প্রেক্ষিতেই রোজাকে ঢালস্বরূপ ইবাদত বলা হয়।

(গ)

চিত্রের 'X' টি হলো ইসলামের মূলভিত্তি। যার গুরুত্ব অপরিসীম।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আর ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। খুঁটি ছাড়া যেমন কোনো ঘর দাঁড়িয়ে থাকতে পারে না তেমনি এ পাঁচটি স্তম্ভ ছাড়া ইসলাম নামক জীবন-বিধান কল্পনা করা যায় না। উল্লিখিত চিত্রে 'X' এ পঞ্চ স্তম্ভের বা ইসলামের মূলভিত্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকের চিত্রে দেখা যায়, কালেমা, সালাত, সাওম, হজ, জাকাত এর কথা উল্লেখ রয়েছে। এ পাঁচটি একত্রে ইসলামের মূলভিত্তি। আর ইসলাম নামক জীবন বিধানকে কায়েম করতে হলে এই পাঁচটির কোনো একটিকেও অগ্রাহ্য করা যাবে না। রাসুল (স) বিধান মোতাবেক সালাত কায়েম ও সাওম পালন করতে হবে। সামর্থ্যবান মুসলিমদের হজ, জাকাত ও ইসলামের এ আনুষ্ঠানিক ইবাদতসমূহকে যথাযথভাবে সম্পাদন করতে হবে। সুতরাং চিত্র 'X' ইসলামের মূলভিত্তিকে নির্দেশ করে।

(ঘ)

চিত্রের ক অর্থাৎ কালেমার সাথে লজ্জাশীলতার সম্পর্ক বিদ্যমান।

ইমানের বিভিন্ন শাখা-প্রশাখা রয়েছে। এর সংখ্যা ৭০টি ও বেশি। ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখার মধ্যে সর্বোত্তম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ কালেমা। আর সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং লজ্জাশীলতা ইমানের অংশ। চিত্র ক কালেমাকে নির্দেশ করে। আর কালেমা অর্থাৎ ইমানের একটি অংশ লজ্জাশীলতা।

চিত্র ক নামক স্থানে ইমানের সর্বোত্তম শাখা কালেমা প্রকাশ পায়। আর এর সাথে লজ্জাশীলতার গভীর সম্পর্ক বিদ্যমান। কেননা বিষয় ইমানের শাখা-প্রশাখা। কালেমা ইমানের সর্বোত্তম শাখা এবং লজ্জাশীলতাও ইমানের একটি শাখা; লজ্জাশীলতাকে সর্বনিম্ন শাখা বলা হয়নি। লজ্জাশীলতা মানুষকে প্রকৃত মুমিন হতে সাহায্য করে। এজন্য লজ্জাকে ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এ সম্পর্কে রাসুল (স) বলেন, লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা (বুখারি ও মুসলিম)। মুমিনের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য লজ্জাশীলতার মধ্যে নিহিত। প্রকৃতপক্ষে লজ্জাশীলতা মানুষের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। লজ্জাশীলতা মানুষকে আল্লাহর নাফরমানি, পাপাচার ও অন্যান্য অন্যায় আচরণ থেকে বিরত রাখে এবং মুমিন থাকতে সাহায্য করে । লজ্জাশীলতা মানুষকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থাকতে সাহায্য করে। আর এজন্যই বলা হয় লজ্জাশীলতা ইমান।

উপরের আলোচনা থেকে বোঝা যায়, চিত্র-ক এর কালেমা বা ইমানের সাথে লজ্জাশীলতার সম্পর্ক বিদ্যমান। আমাদের সকলের উচিত ইমানের সাথে লজ্জাশীলতা অবলম্বন করা।

মাইমুনা তার বান্ধবী নাইমাকে তার বাংলা বইটি কয়েক দিনের জন্য ধার দেওয়ার কথা দেয়। পরদিন নাইমা উক্ত বই চাইলে মাইমুনা বলে এটি তার লাগবে। এতে নাইমা বেশ কষ্ট পায়। একদিন নাইমা তার অপর বান্ধবী ফরিদাকে এ কথা জানিয়ে বলে- মাইমুনা খুবই বাজে। তার আচরণ জঘন্য ও অসহ্য লাগে। তখন ফরিদা বলে- তুমি এসব কথা বন্ধ করো। আমি তোমাদের সাথে পাপে শামিল হতে চাইনা।
৪. হাদিস অর্থ কী?

لا حسد إلا في اثنتين

  • দ্বারা কাদের উদ্দেশ্য করা হয়েছে?
মাইমুনার আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
ফরিদার কথা কি সমর্থনযোগ্য? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
হাদিস শব্দের অর্থ কথা বা বাণী।
(খ)

উল্লিখিত হাদিসে অনিষ্টকামনাহীন অনুকরণ বা গিবতার যোগ্য দুই ধরনের ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে।

একজন সেই ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং যে তা ন্যায়সংগত কাজে ব্যয় করে। অন্যজন সেই ব্যক্তি, যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন এবং যে তা অনুযায়ী সিদ্ধান্ত নেয় ও অন্যকে শিক্ষা দেয়। তাঁদের নিয়ামত নষ্ট হওয়ার কামনা নয়, নিজের জন্য অনুরূপ সৎকাজের সুযোগ কামনা করাই এখানে উদ্দেশ্য।

(গ)

মাইমুনার আচরণে ওয়াদা ভঙ্গের অনাচারের প্রতিফলন ঘটেছে।

হাদিসে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করাকে মুনাফিকসুলভ আচরণের নিদর্শন বলা হয়েছে। কোনো একটি আচরণ পাওয়া গেলেই ব্যক্তির অন্তরের বিশ্বাস সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না।

মাইমুনা বই ধার দেওয়ার কথা দিয়েও পরদিন তা দেয়নি। তাই এখানে ওয়াদা ভঙ্গের সরাসরি মিল রয়েছে। বইটি সত্যিই তার প্রয়োজন ছিল কি না জানা নেই; সুতরাং মিথ্যা বলা নিশ্চিত না করে প্রতিশ্রুতি রক্ষার দায়িত্বের দিকটি ব্যাখ্যা করাই যথাযথ।

(ঘ)

অপ্রয়োজনীয় পরনিন্দা বন্ধ করার ক্ষেত্রে ফরিদার বক্তব্য সমর্থনযোগ্য।

গিবত হলো কারও অনুপস্থিতিতে তার এমন দোষ বলা, যা শুনলে সে অপছন্দ করে, যদিও কথাটি সত্য হয়। সূরা আল-হুজুরাতের ১২ নম্বর আয়াতে গিবত নিষিদ্ধ হয়েছে। তবে ন্যায়বিচার, প্রতিকার বা প্রয়োজনীয় পরামর্শ চাওয়ার উদ্দেশ্যে সীমিত অভিযোগের বিষয় আলাদাভাবে বিবেচ্য।

নাইমা কষ্টের কথা জানাতে গিয়ে মাইমুনাকে ‘খুবই বাজে’ এবং তার আচরণকে ‘জঘন্য ও অসহ্য’ বলে নিন্দা করছে। কোনো প্রতিকার চাওয়ার বিষয় স্পষ্ট নয়। তাই ফরিদা নিন্দা বন্ধ করতে বলে ঠিক কাজ করেছে; সম্ভব হলে বিরোধ মেটাতে সহায়তা করাও ভালো।

গিবতে সমর্থন বা অংশগ্রহণ থেকে বিরত থাকা উচিত। তবে অনিচ্ছায় কথা শোনা ও ইচ্ছাকৃতভাবে পরনিন্দায় সমর্থন দেওয়া এক নয়; শ্রোতার ভূমিকা ও উদ্দেশ্য বিবেচনা করতে হয়।

চট্টগ্রাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।