উদ্দীপকে ইকরাম সালাত আদায় করে দরিদ্র বন্ধুর জন্য অর্থ ব্যয় করে এবং ইঞ্জিল কিতাবে বিশ্বাস স্থাপন করে। যা উপরে উল্লিখিত মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, ইকরামের কার্যক্রমের মধ্যে মুত্তাকির পরিচয় ফুটে উঠেছে।
এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র
ময়মনসিংহ বোর্ড ২০২৫
১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।
উদ্দীপকে ইকরাম সালাত আদায় করে দরিদ্র বন্ধুর জন্য অর্থ ব্যয় করে এবং ইঞ্জিল কিতাবে বিশ্বাস স্থাপন করে। যা উপরে উল্লিখিত মুত্তাকির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, ইকরামের কার্যক্রমের মধ্যে মুত্তাকির পরিচয় ফুটে উঠেছে।
উদ্দীপকে উল্লিখিত যে ক্ষুদ্র কীটের কথা বলা হয়েছে তা হলো মশা। আল্লাহ তায়ালা এই ক্ষুদ্র কীটের উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না।
আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না।" (সূরা আল- বাকারা: ২৬) উল্লিখিত আয়াতটি কুরআন অবিশ্বাসীদের এক অমূলক সন্দেহের মূলোৎপাটন করণার্থে অবতীর্ণ হয়। তাদের সন্দেহটি হলো এই কুরআন মাজিদে মশা-মাছির ন্যায় তুচ্ছ বস্তুর আলোচনাও স্থান লাভ করেছে। বস্তুত এটি মহান আল্লাহ ও তাঁর পবিত্র কালামের মর্যাদার সম্পূর্ণ পরিপন্থি। এ গ্রন্থ প্রকৃতই যদি আল্লাহর বাণী হতো, তবে এ নিকৃষ্ট ও তুচ্ছ বস্তুর আলোচনা স্থান পেত না। কারণ কোনো মহান সত্তা এ ধরনের নগণ্য বস্তুর আলোচনা করতে লজ্জা ও অপমান বোধ করেন।
প্রত্যুত্তরে বলা হয়েছে যে, কোনো তুচ্ছ ও নগণ্য বস্তুর উপমা অনুরূপ নগণ্য বস্তুর মাধ্যমেই দেওয়া অধিকতর যুক্তিযুক্ত ও বিবেকসম্মত। এতদুদ্দেশ্যে কোনো ঘৃণ্য ও নগণ্য বস্তুর উল্লেখ সম্ভ্রম ও আত্মমর্যাদাবোধের মোটেও পরিপন্থি নয়। এ কারণেই আল্লাহ পাক এ ধরনের বস্তুসমূহের উল্লেখ করতে মোটেও লজ্জাবোধ করেন না।
মহান আল্লাহ বলেন, "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহ ছাড়া। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।" (সূরা আল-বাকারা: ২৩)
কাফির, মুশরিক, ইহুদি এমনকি মুনাফিকরাও মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ 'নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত, কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় এবং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তাদের ভ্রান্ত মত ও সন্দেহ খন্ডনের জন্য আল্লাহ তায়ালা আয়াত অবতীর্ণ করেছেন। আজও পর্যন্ত পবিত্র কুরআনের এ চ্যালেঞ্জের জবাব দেওয়া কারও পক্ষেই সম্ভব হয়নি এবং হবেও না। উদ্দীপকে দুই বিতার্কিকের" বক্তব্যের সপক্ষে কুরআনের এ চ্যালেঞ্জের কথাই বলা হয়েছে।
জামাআতে সালাত আদায়ের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, "আর তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত প্রদান কর আর রুকুকারীগণের সাথে রুকু কর।" (সূরা আল-বাকারা: ৪৩)
প্রত্যেক মুমিনের ওপর আল্লাহ তায়ালা দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন। সক্ষম পুরুষের জামাআতে সালাত আদায়ের বিধান সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে; এর গুরুত্ব সব মতেই স্বীকৃত। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে আল্লাহ নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। বান্দার সেজদায় আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার পাপ মোচন করেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই বলা যায়, উদ্দীপকে মঈনুদ্দীনের কার্যক্রম অর্থাৎ সালাত আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হবে।
রাগ বা ক্রোধ দমন করা অত্যন্ত কঠিন কাজ। রাগ বা ক্রোধের সময় যে নিজেকে আয়ত্তে রেখে ক্রোধ দমন করতে পারে, নিজের জঘন্য মনোবৃত্তির ওপর আধিপত্য বিস্তার করতে পারে, যার মধ্যে সকল অবস্থায় মনুষ্যত্ববোধ বজায় থাকে, সেই প্রকৃত ও শ্রেষ্ঠ শক্তিশালী। উল্লিখিত হাদিসটিতে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
উদ্দীপকে জনাব আরাফাত সাহেবকে একটি রিকশা কাদা পানি ছিটিয়ে দিলেও উক্ত হাদিসের কথা স্মরণ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছেন।
উক্ত হাদিসটিতে মহানবি (সা.) ইসলামি ভ্রাতৃত্বের স্বরূপ বিশ্লেষণ করেছেন। কুরআন মাজিদেও মহান আল্লাহ ইসলামি ভ্রাতৃত্ব সম্পর্কে বলেন, “মুমিনগণ পরস্পর ভাই ভাই।” (সূরা আল হুজরাত : ১০) উল্লিখিত হাদিসটিতে দেহের উপমা দেওয়া হয়েছে। ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বের সব এলাকার মুসলিমকে অবিচ্ছিন্ন দেহে পরিণত করে। দেহের কোনো একটি অঙ্গে ব্যথা হলে যেমন সমগ্র দেহটাই তা অনুভব করে থাকে তদ্রুপ একজন মুমিন কোনোরূপ বিপদ-আপদে পতিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে সকল মুমিন মুসলমানই তাতে অস্থির হয়ে যায় ও অসুস্থতা বোধ করে। ফিলিস্তিনি মুসলিমদের জন্য কষ্ট অনুভব করেন। তাদের মুক্তির জন্য নামাযে দোয়া করেন। সঞ্চিত অর্থ থেকে দান-সাদাকা করেন। মাহফুজার উক্ত কর্মে ভ্রাতৃত্ববোধ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলন হয়েছে। বিশ্বের সকল মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই। মুমিনরা একে অপরের সুখে সুখী এবং দুঃখে দুঃখী হয়।