উদ্দীপকে উল্লিখিত নির্ভুল গ্রন্থখানি হলো আল-কুরআন। আদর্শ জীবন গঠনে আল-কুরআনের ভূমিকা অপরিসীম।
কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবন নির্বাহের আল্লাহ প্রদত্ত বিধি ব্যবস্থাপনা। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন হতে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। অবশ্য মহান স্রষ্টা আল্লাহ তাঁর প্রিয়তম সৃষ্টি মানবজাতিকে সমস্যার মধ্যে অসহায়ভাবে ফেলে রাখেননি। মানবজাতিকে এ সমস্যার আবর্ত হতে পরিত্রাণ করে শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অগণিত নবি ও রাসুল প্রেরণ করেছেন এবং জীবন সমস্যার সমাধান হিসেবে তাদেরকে দান করেছেন আসমানি কিতাব। এ ধারায় সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল-কুরআন নাজিল করেছেন। তিনি মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন ।
আল্লাহ পাক ইরশাদ করেন, “আর আমি আপনার ওপর কিতাব নাজিল করেছি, যা প্রতিটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সংবলিত, হিদায়েত, রহমত এবং সুসংবাদ-মুসলিম জাতির জন্য।” (সূরা নাহল : ৮৯) রাসুলুল্লাহ (সা.) তাঁর বিদায় হজের ভাষণে এজন্যই বলেছেন, “আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে যাচ্ছি। যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধর, কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি তাঁর রাসুলের সুন্নত।” (মিশকাত)
পরিশেষে বলা যায়, আদর্শ এবং সফল জীবন গঠনে আল কুরআনের ভূমিকা অতুলনীয় ।
মুত্তাকিরা সুপথপ্রাপ্ত ও সফলতার অধিকারী। পবিত্র কুরআনে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন, যারা অদৃশ্য বিষয় যেমন আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, পরকাল, কিয়ামত, হাশর ইত্যাদির ওপর বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি। তারা সুপথপ্রাপ্ত ও সফল কাম যারা নামায প্রতিষ্ঠা করে এবং আল্লাহ যে জীবিকা দান করেছেন তা থেকে ব্যয় করে তারা মুত্তাকি। যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ যা অবতীর্ণ করেছেন রাসুল এর প্রতি এর তার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি এবং পরকালে যারা সুদৃঢ় বিশ্বাস রাখে তারাই সুপথপ্রাপ্ত, তারাই সফলকাম। পবিত্র কুরআনের সূরা আল-বাকারায় তাদের সম্পর্কে
আল্লাহ তায়ালা বলেন-
أَوْلَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ অর্থ : “তারাই তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলতার অধিকারী।” (সূরা আল-বাকারা : ৫) সুতরাং কুরআনে মুত্তাকির ৫টি বৈশিষ্ট্যের কথা বলা আছে। একজন মুমিন এই ৫টি বৈশিষ্ট্যের অধিকারী হলে তিনি মুত্তাকি হিসেবে গণ্য হবেন । আর তিনিই সুপথপ্রাপ্ত ও সফলকাম ।