সিলেট বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

সিলেট বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

২০০৭ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বজন শ্রদ্ধার পাত্র এক মহামনীষীর ব্যঙ্গ কার্টুন একটি পত্রিকায় প্রকাশিত হলে হরিণাহাটি গ্রামের জনাব হাবিব তার অসুস্থ পিতামাতা ও এক শিশুপুত্রকে তার প্রতিবেশী জনাব মাহবুবের জিম্মায় রেখে এবং তাদের দেখাশোনা করার জন্য দশ হাজার টাকা দিয়ে রাজধানীতে এসে মিছিলে যোগ দেন এবং শাহাদাতবরণ করেন। কিন্তু জনাব মাহবুব তার কথা রাখেনি এবং তাদের কোনো খোঁজখবরও নেয়নি। এমনকি টাকাগুলোও নিজের কাজে ব্যয় করে।
১. হাদিস (الْحَدِيثُ) কী?
কোন কোন ক্ষেত্রে ঈর্ষা পোষণ করা বৈধ? বুঝিয়ে লেখ।
জনাব হাবিবের ভালোবাসা হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
জনাব মাহবুবের কর্মকাণ্ডের পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রাসুলুল্লাহ (সা.)-এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে।
(খ)
হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু রাসুল (সা.) দুটি উদ্দেশ্যে হিংসা বা ঈর্ষা করা যাবে বলে অনুমোদন দিয়েছেন। আর তা হলো-১. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা ধনসম্পদ দিয়েছেন- আর তিনি তা সৎ পথে ব্যয় করেন। ২. এমন ব্যক্তির ব্যাপারে যাকে আল্লাহ তায়ালা জ্ঞান দিয়েছেন- তিনি তা দ্বারা বিচার করেন এবং লোকদের শিক্ষা দেন। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে এ দুটো হিংসা নয় বরং ভালো কাজে অগ্রগামী হওয়ায় তীব্র আকাঙ্ক্ষা হিসেবে ধরে নেওয়া যায়, যা মূলত ঈর্ষা হিসেবে বিবেচিত হয়। এজন্য এ দুই ধরনের লোকের ব্যাপারে হিংসা তথা ঈর্ষা করার বৈধতা আছে।
(গ)
জনাব হাবিবের কাজে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই। (বুখারি ও মুসলিম)
যে পর্যন্ত কোনো ব্যক্তির নিকট তার পিতামাতা, সন্তানসন্ততি এমনকি মানবজাতি থেকে আল্লাহর রাসুল অধিক প্রিয় না হতে পারবে সেই পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না। কেননা বিশ্বাস কেবলমাত্র মনে মনে থাকলেই চলবে না; বরং তার প্রতিটি কাজকর্ম প্রতিটি কথায় প্রমাণ করতে হবে যে, তার নিকট রাসুলুল্লাহ (সা.) ছিলেন সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ এবং যাবতীয় গুণের উত্তম আদর্শ।
উদ্দীপকে জনাব হাবিবের প্রতিবাদে অংশ নেওয়ার উদ্দেশ্যকে রাসুলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে সে ভালোবাসা রাসুলের আদর্শ, শান্তিপূর্ণ ও ন্যায়সংগত আচরণ এবং পিতা-মাতা ও সন্তানের অধিকার রক্ষার মাধ্যমেও প্রকাশ করতে হয়। কারও মৃত্যুর প্রকৃত শহিদি মর্যাদা আল্লাহই জানেন; উৎসের বর্ণনা থেকে তা স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি।
(ঘ)
জনাব মাহবুবের কর্মকাণ্ডে মুনাফিকের নিদর্শন' ফুটে উঠেছে।-নিফাক. অর্থ ভণ্ডামি, কপটতা। ইসলামি পরিভাষায়, অন্তরে কুফর ও আবাধ্যতা গোপন রেখে মুখে ইসলাম স্বীকার করাকে বলে নিফাক। আর যে এরূপ করে তাকে বলে মুনাফিক। মুনাফিকের নিদর্শন সম্পর্কে একটি হাদিসে উল্লেখ আছে-
হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.) হতে। বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি – -১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩. যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয় তখন সে খিয়ানত করে। (বুখারি ও মুসলিম)
উদ্দীপকে জনাব মাহবুব তার প্রতিবেশীকে দেওয়া কথা রাখেনি। এমনকি তাকে দেওয়া আমানতের টাকাও নিজ কাজে ব্যয় করেছে, যা সুস্পষ্ট আমানতের খিয়ানত। তাই বলা যায়, তার কর্মকাণ্ডে নিফাকি -প্রকাশ পেয়েছে। মাহবুবের ওয়াদাভঙ্গ ও আমানতের খিয়ানত আমলি নিফাকের নিন্দিত লক্ষণ। এগুলো গুরুতর অপরাধ হলেও কেবল এ তথ্য থেকে তাঁর অন্তরে কুফর আছে বলে নিশ্চিত সিদ্ধান্ত হয় না। মুনাফিকরা সুযোগ সন্ধানী। বিশ্বাসঘাতক ব্যক্তি, সমাজ, জাতি ও রাষ্ট্রের চরম শত্রু। এদের কথা কাজে মিল না থাকায় -এবং আমানতের খিয়ানত করায় কেউ তাদেরকে বিশ্বাস করে না। -সুরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে বিশ্বাসগত মুনাফিকদের জন্য কঠোর পরিণতির কথা বলা হয়েছে। এ সতর্কবাণীকে নির্দিষ্ট মাহবুবের চূড়ান্ত পরকালীন রায় হিসেবে প্রয়োগ না করে আমানত ফেরত, ক্ষতিপূরণ ও তওবার দায়িত্ব বোঝানো যথাযথ।
জনাব শফি একজন চাল ব্যবসায়ী। মাঝে মাঝে তিনি চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে সেটা চিকন চাল হিসেবে বিক্রি করেন। কখনো ওজনেও কম দেন। তার বন্ধু রাফি এহেন কর্মকান্ড আঁচ করতে পেরে তাদের মধ্যকার বন্ধুত্ব ত্যাগ করেন।
২. 'মুনাফিক' কারা?
"মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়।"- ব্যাখ্যা কর।
শফির ব্যবসায় কতটুকু গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।
শফির ব্যবসায় কতটুকু গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
যারা অন্তরে কুফরি লালন করে, কিন্তু প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণা করে এরূপ ব্যক্তিদের মুনাফিক বলে।
(খ)
বন্ধু নির্বাচনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়। মানবজীবনে বন্ধুত্বের প্রভাব অপরিসীম। মানুষ সাধারণত বন্ধুর মতো স্বভাব বা বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। সৎ বন্ধু মানুষকে কল্যাণের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। পক্ষান্তরে, অসৎ বন্ধু অনিষ্ট ও অকল্যাণের দিকে নিয়ে যায়। এজন্য সৎ, ধর্মপ্রাণ, খোদাভীরু, নীতিবান মানুষকেই বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে। আর যারা আল্লাহ ও রাসুলের অবাধ্যাচরণ করে, ঝগড়াটে, হিংসুক, অশ্লীল কাজে অভ্যস্ত তাদের সাথে বন্ধত্ব করা উচিত নয়।
(গ)

শফির চালের ব্যবসা মূলত বৈধ পেশা হলেও মোটা চাল মিশিয়ে চিকন চাল হিসেবে বিক্রি এবং ওজনে কম দেওয়ার পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

ইসলাম ব্যবসায় সততা, পণ্যের প্রকৃত গুণ প্রকাশ ও সঠিক ওজন দেওয়ার নির্দেশ দেয়। সুরা আল-মুতাফফিফিনের ১–৩ নম্বর আয়াতে ওজনে কম দেওয়ার নিন্দা করা হয়েছে। প্রতারণার মাধ্যমে আদায় করা অতিরিক্ত অর্থে ক্রেতার অধিকার থাকে।

উদ্দীপকে শফি গুণ ও ওজন গোপন করে ক্রেতাকে ঠকাচ্ছেন। তাঁকে প্রতারণা বন্ধ করে পণ্যের মিশ্রণ জানাতে, সঠিক ওজন দিতে ও ক্ষতিগ্রস্ত ক্রেতার পাওনা ফেরত দিতে হবে। কিন্তু তাঁর সব সম্পদ বা প্রতিটি পূর্ববর্তী বৈধ লেনদেনকে নির্বিচারে হারাম বলা যায় না; নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত পরকালীন রায়ও দেওয়া হয়নি।

(ঘ)

শফির চালের ব্যবসা মূলত বৈধ পেশা হলেও মোটা চাল মিশিয়ে চিকন চাল হিসেবে বিক্রি এবং ওজনে কম দেওয়ার পদ্ধতি গ্রহণযোগ্য নয়।

ইসলাম ব্যবসায় সততা, পণ্যের প্রকৃত গুণ প্রকাশ ও সঠিক ওজন দেওয়ার নির্দেশ দেয়। সুরা আল-মুতাফফিফিনের ১–৩ নম্বর আয়াতে ওজনে কম দেওয়ার নিন্দা করা হয়েছে। প্রতারণার মাধ্যমে আদায় করা অতিরিক্ত অর্থে ক্রেতার অধিকার থাকে।

উদ্দীপকে শফি গুণ ও ওজন গোপন করে ক্রেতাকে ঠকাচ্ছেন। তাঁকে প্রতারণা বন্ধ করে পণ্যের মিশ্রণ জানাতে, সঠিক ওজন দিতে ও ক্ষতিগ্রস্ত ক্রেতার পাওনা ফেরত দিতে হবে। কিন্তু তাঁর সব সম্পদ বা প্রতিটি পূর্ববর্তী বৈধ লেনদেনকে নির্বিচারে হারাম বলা যায় না; নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত পরকালীন রায়ও দেওয়া হয়নি।

সুতরাং অসৎ বিক্রয়পদ্ধতি বর্জন, ক্রেতার অধিকার পূরণ ও তওবার মাধ্যমে সংশোধন জরুরি।

একজন রাজনীতিবিদ মহানবি (সা.)-এর চরিত্র নিয়ে কটাক্ষ করলে নারিকেলবাড়ীর জনাব মাকসুদ তা দৃঢ়তার সাথে প্রতিবাদ করেন। তিনি বললেন, মহানবি (সা.)-কে কটাক্ষ করলে আমি আমার বাবাকেও ছাড়ব না, আর আমার সন্তান এ কাজ করলে আমি তাকে ত্যাজ্যপুত্র করব। পৃথিবীর সবকিছুর উপরে আমি তাকে প্রাধান্য দিই। আবার তার বড় ভাইয়ের কলেজ পড়ুয়া ছেলে রাদিফ তার শিক্ষকদের সালাম দেয় দেখামাত্রই। সে তার শ্রেণির সকল শিক্ষার্থীর সাথে ভালো ব্যবহার করে। জীবনের সকল ক্ষেত্রে সে মহানবি (সা.)-এর আদর্শ মেনে চলে। তার ব্যবহারে সকলেই মুগ্ধ।..
৩. الظَّالِمُ (জালিম) কে?
অশ্লীলতা মানুষের চরিত্র বিনষ্ট করে- ব্যাখ্যা কর।
জনাব মাকসুদের ঘোষণায় কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
হাদিসের আলোকে শিক্ষার্থী রাদিফের নৈতিক চরিত্র মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
জুলুম অর্থ অত্যাচার। আর যে ব্যক্তি মানুষের ওপর জুলুম করে তাকে বলে জালিম বা অত্যাচারী।
(খ)
ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। অশ্লীলতা ইসলামে নিষিদ্ধ। কেননা অশ্লীলতা মানুষের চরিত্র বিনষ্ট করে। রাসুল (সা.) বলেন, "নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল-আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে মানুষের চরিত্র এবং সমাজকে অশ্লীল করে। এজন্য অশ্লীলতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।
(গ)
জনাব মাকসুদের ঘোষণায় রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
হযরত আনাস ইবনে মালেক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমাদের কেউ (প্রকৃত) ইমানদার হতে পারবে না; যে পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, পুত্র এবং অন্য সকল লোক থেকে প্রিয় না হই।” (বুখারি ও মুসলিম)
উক্ত হাদিসের শিক্ষা হলো- ১. পৃথিবীর সকল আপনজন হতে রাসুল (সা.)-কে সবচেয়ে আপন মনে করা। ২. পিতামাতা, সন্তানাদি ও অন্য সকলের চেয়ে রাসুল (সা.) কে অধিক ভালোবাসতে হবে। ৩. আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল (সা.)-কে ভালোবাসতে হবে। ৪. ইমানের প্রধান বিষয়ই হলো আল্লাহর পরে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা পোষণ করা। ৫. রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশিত হবে তাঁর আনুগত্যের মাধ্যমে।
উদ্দীপকে জনাব মাকসুদ রাসুল (সা.)-এর চরিত্র নিয়ে কটাক্ষের দৃঢ় প্রতিবাদ করেন। এ ব্যাপারে তার বক্তব্য হলো- তিনি তার পিতা, সন্তানকে ছাড় দেবেন না। জনাব মাকসুদ পৃথিবীর সবকিছুর উপরে রাসুল (সা.)-কে প্রাধান্য দেন। রাসুলের প্রতি অগ্রাধিকারমূলক ভালোবাসার দিকটি হাদিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে এ ভালোবাসা শান্তিপূর্ণ ও শরিয়তসম্মত আচরণের মাধ্যমে প্রকাশ করতে হবে; পিতা-মাতার অধিকার অস্বীকার বা “ত্যাজ্যপুত্র” ঘোষণার মাধ্যমে সন্তানের বংশপরিচয় ও প্রাপ্য অধিকার মুছে দেওয়ার অনুমতি এ হাদিস দেয় না।
(ঘ)
শিক্ষার্থী রাদিফের চরিত্রে হাদিসের আলোকে উত্তম।
শরিয়তের নিরিখে মহানবি (সা.)-এর আদেশ-নিষেধ, যাবতীয় কর্মকান্ড, কথাবার্তা সবই মুসলিম উম্মাহর নৈতিক জীবন গঠনের জন্য একান্ত অনুসরণীয় এক মহান আদর্শ। এ আদর্শ আমাদেরকে পুরাপুরি মেনে চলতে হবে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন, "রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।” (সূরা আহযাব: ২১)
আল্লাহ তায়ালা আরও বলেন, "আপনি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত।” (সূরা আল-কালাম: ৪) অপরদিকে, ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কে মহানবি (সা.) বলেন, মুমিন ব্যক্তি পরনিন্দুক ও দোষান্বেষক হবে না। সে অভিশাপকারী নয়। সে নয় অশালীন আর না সে নির্লজ্জ। এ হাদিসে মহানবি (সা.) চারটি মন্দ গুণের উল্লেখ করে চরিত্রে এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন।
উদ্দীপকে যেমনটি রাদিফের চরিত্রে প্রকাশ পেয়েছে।
তাছাড়া রাদিফ শিক্ষকদের শ্রদ্ধা করে, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করে। সর্বোপরি সে জীবনের সকল ক্ষেত্রে মহানবি (সা.)-এর আদর্শ মেনে চলে। তাই বলা যায়, ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কিত হাদিসটির আলোকে রাদিফের চরিত্রটি উত্তম। কেননা তাঁর বর্ণিত আচরণে উত্তম চরিত্রের পরিচয় পাওয়া যায়; উদ্দীপকে না থাকা সব দোষ থেকে তাঁর সম্পূর্ণ মুক্তি নিশ্চিত করা হয়নি।
এমন একটি গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই। যা একাধারে জ্ঞানবিজ্ঞানের মূল উৎস এবং সঠিক পথের দিশারি। কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত থাকবে। এ গ্রন্থ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আমিই আল-যিকরা অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষক।
৪. মুত্তাকি কারা?
"সালাত মুমিনের জন্য মিরাজস্বরূপ।”- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত গ্রন্থের পরিচয় দাও।
উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি কীভাবে অবিকৃত থাকবে বলে তুমি মনে কর? ইসলামের আলোকে জবাব দাও।
সমাধান ও উত্তর
(ক)
মুত্তাকি হলেন ওই ব্যক্তি যিনি তার পার্থিব জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুন অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করেন।
(খ)

“সালাত মুমিনের মিরাজস্বরূপ” একটি প্রচলিত উপমামূলক উক্তি; একে নির্ভরযোগ্য সূত্র ছাড়া সরাসরি সহিহ নববি হাদিস বলা উচিত নয়।

এ উপমায় বোঝানো হয়—একাগ্র সালাত বান্দার অন্তরে আল্লাহর স্মরণ, আনুগত্য ও নৈকট্যের অনুভূতি সৃষ্টি করে। তাশাহহুদ পড়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে শারীরিক সাক্ষাৎ হয়ে যায়—এমন অর্থ নয়। তাই সালাতের আত্মিক মর্যাদা ব্যাখ্যা করতে উক্তিটি উপমা হিসেবে ব্যবহার করা যায়।

(গ)
উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি হলো আল-কুরআন। কুরআন অর্থ পঠিত। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল (আ) এর মাধ্যমে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে। মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশীগ্রন্থ আল-কুরআন। আল-কুরআন চিরন্তন ও শাশ্বত কিতাব। এ কিতাব সর্বপ্রকার দোষত্রুটি, দুর্বলতা ও কলুষতামুক্ত। আল্লাহ তায়ালা কুরআনের শুরুতে এ কিতাবকে সন্দেহাতীত গ্রন্থ বলে উল্লেখ করেছেন। এ কথার সত্যায়ন করে মহান আল্লাহ বলেন, "এ মহাগ্রন্থে সন্দেহ সংশয়ের লেশমাত্র নেই।" (সূরা আল-বাকারা: ২)
বিশ্বমানবতার সর্বাধিক জ্ঞান-বিজ্ঞানের উৎস হিসেবে আল-কুরআনের মাহাত্ম্য অনস্বীকার্য। কুরআন সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ক এবং প্রকৃতির নিদর্শন নিয়ে চিন্তা ও জ্ঞানচর্চায় উৎসাহ দেয়; একে আধুনিক ভূতত্ত্ব, রসায়ন বা পদার্থবিজ্ঞানের পূর্ণাঙ্গ পাঠ্যবই বলা এ পরিচয়ের উদ্দেশ্য নয়।
আল-কুরআন বিশ্ববাসীর হিদায়েত লাভের একমাত্র অবলম্বন এবং সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা। সমগ্র মানবতার পথনির্দেশিকা আল-কুরআন।
তাই বলা যায়, উদ্দীপকে সন্দেহমুক্ত, জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস এবং সঠিক পথের দিশারি গ্রন্থ বলতে আল-কুরআনকে বোঝানো হয়েছে।
(ঘ)
উদ্দীপকে বর্ণিত গ্রন্থটি হলো আল-কুরআন। আল-কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য সার্বিক জীবন বিধান এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করা হয়। এজন্যই মুসলমানদের বিশ্বাস অনুযায়ী কুরআনের মূল বাণী অক্ষুণ্ন রয়েছে। এ মর্মে মহান আল্লাহ তায়ালা বলেন, "আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।” (সূরা হিজর: ৯)
তিনি আরও ঘোষণা করেন - "বরং এটি কুরআন যা সংরক্ষিত ফলকে রক্ষিত আছে।" (সূরা বুরুজ ২১-২২) প্রকৃতপক্ষে মহান আল্লাহ পবিত্র কুরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তাই আজও পর্যন্ত আল-কুরআন অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে।
অতএব বলা যায়, উদ্দীপকে অবিকৃত গ্রন্থ আল-যিকরা বলতে আল-কুরআনকে বোঝানো হয়েছে এবং মহান আল্লাহ স্বয়ং আল-কুরআনের সংরক্ষক। তাই এটি কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে বলে আমি মনে করি।

সিলেট বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।